মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬.
Home Blog Page 9

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি

0

দ্রোহ অনরাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। ফলে পরিষদের কার্যক্রমে দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে। এছাড়া পরবর্তী পদক্ষেপ ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় কী প্রভাব পড়বে তা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংবিধানে এ পরিষদের শপথ নেওয়ার বিধান নেই উল্লেখ করে এমপি হিসেবে বিএনপি দলীয় সদস্যরা শপথ নেওয়া এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায়, সেটার প্রতিফলন ঘটাতে গেলে আগে সংসদে যেতে হবে এবং সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা তো সাংবিধানিকভাবে করতে হবে। এ মুহূর্তে সংবিধানে এটা নেই। সংবিধান পরিবর্তনের আগে এটার তো এ মুহূর্তে কোনো সুযোগ নেই। আমরা তো সংবিধানের কথা সবসময় বলি। সাংবিধানিকভাবে সংবিধান চলতে হবে তো, তাই না?

শপথ নেওয়া বা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কারা শপথ নেবেন, কারা নেবেন না; সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছি আমরা মনে করি জনগণের রায়কে যদি সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদের সংসদে যেতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। কার্যকর করার জন্য সব সংসদ সদস্যদের সহযোগিতা করতে হবে।

রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলেই এ পরিষদ কাজ করতে পারে।

ওই আদেশের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেখানে ‘হ্যাঁ’ ভোট জয় লাভ করেছে।

এদিকে, বিএনপি এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামায়াত-এনসিপির ৭৭ জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় দলীয়ভাবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার।’

সংবিধান বিশেষজ্ঞদের মতে, গণভোটের রায়ের ফলে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্য হয়ে যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের আলাদা কোনো প্রয়োজন থাকে না। অন্যদিকে, যেসব সদস্য ইতোমধ্যে শপথ নিয়েছেন, তারা চাইলে জুলাই আদেশের ভিত্তিতেই নিজেরাই নতুন সংবিধান প্রণয়ন করতে পারেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতে তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।

এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

এদিন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীর শপথের পর যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসের শপথ নিলেন তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

এদিন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীর শপথের পর যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ, ৫. হাফিজ উদ্দিন আহমেদ, ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ৭. আব্দুল আওয়াল মিন্টু, ৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ৯. মিজানুর রহমান মিনু, ১০. নিতাই রায় চৌধুরী, ১১. খন্দকার আব্দুল মোকতাদির, ১২. আরিফুল হক চৌধুরী, ১৩. জহির উদ্দিন স্বপন, ১৪. আফরোজা খানম রিতা, ১৫. মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ১৬. আসাদুল হাবিব বুলু, ১৭. মো. আসাদুজ্জামান, ১৮. জাকারিয়া তাহের, ১৯. দীপেন দেওয়ান, ২০. আ ন ম এহসানুল হক মিলন, ২১, ফকির মাহবুব আনাম স্বপন, ২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল, ২৩. শেখ রবিউল আলম, ২৪. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) এবং ২৫. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা ১. এম রশিদুজ্জামান মিল্লাত, ২. অনিন্দ্য ইসলাম অমিত, ৩. মো. শরিফুল আলম, ৪. শামা ওবায়েদ ইসলাম, ৫. সুলতান সালাউদ্দিন টুকু, ৬. কায়সার কামাল, ৭. ফরহাদ হোসেন আজাদ, ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট), ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১০. হাবিবুর রশীদ, ১১. মো. রাজিব আহসান, ১২. মো. আব্দুল বারী, ১৩. মীর শাহে আলাম, ১৪. জোনায়েদ সাকি, ১৫. ইশরাক হোসেন, ১৬. ফারজানা শারমিন, ১৭. শেখ ফরিদুল ইসলাম, ১৮. নুরুল হক, ১৯. ইয়াসের খান চৌধুরী, ২০. এম ইকবাল হোসেইন, ২১. এম এ মুহিত, ২২. আহমেদ সোহেল মঞ্জুর, ২৩. ববি হাজ্জাজ, ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে ছিল। ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলো দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় ৫০ জনের মধ্যে মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন। তাদের মধ্যে টেকনোক্স্যাট রয়েছেন তিনজন। ২৫ জন মন্ত্রীর মধ্যে নতুন মুখ ১৬ জন আর ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে সবাই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। সব মিলিয়ে ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১ জন।

এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের আগে থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নানান শ্রেণিপেশার মানুষ জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জড়ো হন। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ¯েøাগানে পুরো সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

তারেক রহমানের মন্ত্রিসভার ৫০ জনের ৪১ নতুন মুখ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৫০ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ রয়েছে, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এমনকি অনেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মন্ত্রীদের তালিকায় ২৫ জনের ১৭ জনই নতুন মুখ। শতাংশের হিসাবে ৬৮ শতাংশই নতুন মন্ত্রী হয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা
১. তারেক রহমান
২. ডা. এ জেড এম জাহিদ হোসেন
৩. ড. খলিলুর রহমান (টেকনোক্স্যাট)
৪. আব্দুল আওয়াল মিন্টু
৫. মিজানুর রহমান মিনু
৬. খন্দকার আব্দুল মোকতাদির
৭. আরিফুল হক চৌধুরী
৮. জহির উদ্দিন স্বপন
৯. মোহাম্মদ আমিন উর রশীদ েেটকনোক্র্যাট)
১০. আফরোজা খানম রিতা
১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
১২. মো. আসাদুজ্জামান
১৩. জাকারিয়া তাহের সুমন
১৪. দীপেন দেওয়ান
১৫. ফকির মাহবুব আনাম স্বপন
১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং
১৭. শেখ রবিউল আলম।

এবারই প্রথম প্রতিমন্ত্রী হলেন যারা
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. ব্যারিস্টার কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
৯. হাবিবুর রশিদ
১০. মো. রাজিব আহসান
১১. মো. আব্দুল বারী
১২. মীর শাহে আলম
১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি
১৪. ইশরাক হোসেন
১৫. ফারজানা শারমিন
১৬. শেখ ফরিদুল ইসলাম
১৭. মো. নুরুল হক নুর
১৮. ইয়াসের খান চৌধুরী
১৯. এম ইকবাল হোসেইন
২০. এম এ মুহিত
২১. আহম্মদ সোহেল মঞ্জুর
২২. ববি হাজ্জাজ
২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)

কুষ্টিয়ায় ১৭ হাত উচ্চতার কালী পূজা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে পুজা শুরু হয়। মঙ্গলবার সকালে পুজা শেষ হয়। এ সময় শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার গড়াই নদীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে ৫ দিনের এ আয়োজনের সমাপনী ঘটবে।

জানাগেছে, কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় ১৭ হাত উচ্চতার বিশাল কালী প্রতিমার পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব।

প্রতিবছর ফাল্পুনের অমাবস্যা তিথিতে এ ঐতিহ্যবাহী পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে দেশের বহু দর্শনার্থী ও ভক্ত সমবেত হন। ৫ দিনব্যাপী চলে এ আয়োজন। এতে মায়ের কাছে বহু দূর-দূরান্ত থেকে শত শত ভক্তবৃন্দ এসে পূজা দিয়ে থাকে।

দৌলতপুরে তালাবদ্ধ ঘর থেকে ট্রাক চালকের গলিত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন।

বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন।

এরপর গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকালে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার গলিত মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক ভাবর ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকান্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খোকসার পার্ক থেকে উদ্ধার করা ঘড়িয়াল পদ্মায় অবমুক্ত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ইউটিউব ভিলেজ পার্কের চৌবাচ্চা থেকে বিপন্ন প্রাণি ঘড়িয়াল উদ্ধার করে বন বিভাগ। পরে উদ্ধার করা ঘড়িয়ালটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘড়িয়ালটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। এছাড়াই একস্থান থেকে তিনটি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধার করা ঘড়িয়ালটি লম্বা ছিলো ২ ফুট ৬ ইঞ্চি।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকে ঘড়িয়ালটি উপজেলার শিমুলিয়ার ইউটিউব ভিলেজ পার্কের চৌবাচ্চায় বিপন্ন প্রাণিটি প্রদর্শনী করা হচ্ছিলো। সম্প্রতি প্রাণীটি সাংবাদিক ও সচেতন দর্শনার্থী মহলের নজরে আসে। খবরটি কুষ্টিয়া বনবিভাগের কর্মকর্তাদের অবহিত করা হয়। এরই সূত্র ধরে বন কর্মকর্তারা অভিযান চালিয়ে পার্কের চৌবাচ্চা থেকে ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করে। পরে কুমারখালী উপজেলার শিলাইদহের পদ্মা নদীর ঘাটে প্রাণি গুলোকে অবমুক্ত করা হয়।

পার্কের মালিক পক্ষা দাবি করছেন, গতবছর শিমুলিয়া বিলে এক জেলের মাছ ধরা জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। এরপর ওই জেলেরা নামমাত্র টাকায় এটিকে ইউটিউব ভিলেজ পার্ক মালিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেন। পার্কের মালিক ঘড়িয়ালটিকে পার্কের ভিতরের একটি চৌবাচ্চায় জরাজীর্ণ অবস্থায় রেখে প্রদর্শনী করে আসছিলো। সম্প্রতি এক দর্শনার্থী ওই পার্কের চৌবাচ্চায় ঘড়িয়ালটিকে দেখে সমকাল পত্রিকার কুমারখালী প্রতিনিধি এম আর নয়নকে জানান। তিনি এনটিভি অনলাইনেরও প্রতিনিধি। তিনি বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। এরপর মঙ্গলবার বিকালে পার্কটিতে অভিযান চালিয়ে বিপন্ন প্রাণি ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করে বনবিভাগ।

ইউটিউব ভিলেজ পার্ক মালিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণি পালনের অনুমতি লাগে এ বিষয়ে তার জানা ছিলো না। স্থানীয় জেলেরা তাকে ঘড়িয়ালটি উপঢৌকন হিসেবে দিয়েছিলো। তাই তিনি ঘড়িয়ালের সাথে কয়েকটি কাছিম চৌবাচ্চায় পালন করছিলেন।

তিনি আরও জানান, তার পার্কের কাষ্টম ভ্যাটের নিবন্ধন আছে। তবে বন্যপ্রাণি প্রদর্শনীও করা হয়না।

উপজেলা বনকর্মকর্তা গোলাম মওলা বলেন, উদ্ধতন কর্মকর্তাদের নির্দেশে ঘড়িয়াল ও কয়েকটি কাছিম উদ্ধার করা হয়েছে। সেগুলো পদ্মা নদীর শিলাইদহ ঘাটে অবমুক্ত করা হয়েছে। তবে এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। উর্দ্ধতন কর্মকর্তারা নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের সাথে কথা বলা হলে তিনি বলেন, ঘড়িয়াল উদ্ধারের অভিযানের বিষয়ে তিনি জানেন। বনবিভাগ ও মৎস্য বিভাগে বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন।

কে হচ্ছেন রাষ্ট্রপতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার দায়িত্ব নিচ্ছে বিএনপি সরকার। এর আগেই নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমেও বিভিন্নজনের নাম বলা হচ্ছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় আছেন।

তবে মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।

১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। বিকালে মন্ত্রিসভার শপথ হবে।

মন্ত্রিসভা গঠন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। বিভিন্ন নাম সামনে আছে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটা প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে।

নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বিষয়টি তিনি গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্ব›িদ্বতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। তিনি রয়টার্সকে বলেছিলেন, ‘আমি সরে যেতে চাই। আমি চলে যেতে আগ্রহী।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তখন আরও বলেছিলেন, ‘সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করেছিলাম।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদের মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে মো. সাহাবুদ্দিনের। যদিও সেই সময় পর্যন্ত তিনি পদে থাকছেন না, যা স্পষ্ট হয়েছে রয়টার্সের সঙ্গে তার সাক্ষাৎকারে।

বিএনপি সরকার গঠন করতে পারলে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। ২০২৩ সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জি এম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন।

৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে চারবার সংসদ সদস্য হন তিনি (১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারি ও ১২ জুন এবং ২০০১)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভ‚তত্ত¡ বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানিমন্ত্রী হন। ২০০১ সালে হন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভ‚মিকায় ছিলেন।

এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রমে কিছুটা কম সক্রিয়। নিজেকে কিছুটা আড়ালে রাখেন, যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতর। খালেদা জিয়ার জানাজায় বিপুল জমায়েতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ছিলেন তিনি।

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রীদের নাম জানা যাবে। এর কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে, কে হচ্ছেন রাষ্ট্রপতি।

বিদায়ী সাক্ষাৎ : সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে সরকার প্রধানের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসন অবসানের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এই সরকারের তত্ত¡াবধানে গত ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে, যাতে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত থাকবেন। মূলত এর মধ্যে দিয়েই তার দেড় বছরের দায়িত্বের সমাপ্তি ঘটবে।

আওয়ামী লীগ সরকারে পতনের দুই মাস আগে ২০২৪ সালের ২৩ জুন বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টাদশ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তার দায়িত্বের মেয়াদ রয়েছে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত।

বাউল শিল্পীদের সেবায় কাঠের বাদ্যযন্ত্র তৈরী করেন জবান আলী

0

স্টাফ রিপোর্টার

নির্জন পথের ধারে টোং দোকান ঘরের সামনে বেশ কিছু দোতরা ঝুলছে। সামনে একজন সৌখিন ক্রেতা একটি দোতারার তারে হাত রেখে টুং টুাং ধ্বনী তোলার চেষ্টা করছেন। ভিতরে আরও দোতার তৈরীর কাজ করছিলেন ষাটউদ্ধ বয়সী জবান আলী। কথা বলতে শুরু করার আগেই খানিকটা ঝেড়ে কেশে গলা পরিস্কার করে নিলেন। জানালেন ৪০ বছর ধরে কাঠের বাদ্যযন্ত্র দোতারা ও সারিন্দা বানাচ্ছেন। কিন্তু পূজির আভাবে ব্যবসায় বড় করতে পারেন নি।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া অংশের শেষ প্রান্তে খোকসার শিমুলিয়া কুঠি পাড়া। সড়কের পাশে জবান আলীর দোতার বিক্রির টোং দোকান। পেছনে তার বসত বাড়ি। প্রথম স্ত্রীর মৃত্যুর পর লালন ভক্ত রাশিদাকে বিয়ে করেন। ৮ বছর বয়সী এক ছেলে রেখে সেও গত তিন বছর আগে সৌদি আরবে পারিজমিয়েছে। দোতারা বানিয়ে তার (জবান আলী) জীবন কাটছে। রক্ত পায়ো কাঠের খোলের উপর ভেড়ার কাঁচা চামড়ার ছাউনি দিয়ে তৈরী করা দোতারা ও সারিন্দা চাহিদার সাথে বিক্রি হয়। তিনি প্রতিমাসে ৫/৬ টি বাদ্যযন্ত্র বিক্রি করেন। এবার প্রবাস থেকে স্ত্রী রাশিদা কিছু টাকা পাঠিয়েছে। সেই টাকা দিয়ে ৩৫/৪০টি দোতারা এবং কয়েটি সারিন্দা বানানোর লাল পায়ো কাঠ কিনেছেন। একটি কাঠ কাটার মেশিনী বানিয়েছেন। অবশিষ্ট টাকা দিয়ে কুষ্টিয়া-রাজাবাড়ী সড়কের পাশে টোং দোকান তৈরী করে সেখানেই তার বানানো বাদ্যযন্ত্রের শো’ দিয়েছেন।

প্রায় ৪০ বছর আগে যুবক বয়সে জবান আলী শখের বসে স্থানীয় কাঠ মিস্ত্রী মুজাহার শেখের কাছে দোতারা বাজানো শেখার তালিম নিতে শুরু করেন। তার ওস্তাদ নিজেও দোতারা তৈরীর কারিগর ছিলেন। সেখানে ছয় বছর তালিম নিয়েছেন। বাজনা শেখা সাথে সাথে দোতারা তৈরীর করিগর হয়ে গেছেন। লালনের আখড়া বাড়ির দোকানে দোকানে দোতারা পাইকারি বিক্রি শুরু করেছিলেন। কিন্তু পুজি ও সহযোগী (হেলপার) সংকটে পাইকারি বিক্রি বন্ধ করে রেখেছেন। তবে বাড়িতে বসে নিজে তৈরী দোতারর খুচরা বিক্রি করেন। নিজের তৈরী দোতরা ৩ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন জবান আলী।

দোতারা বাদক হতে গিয়ে দোতারার কারিগর হয়ে যাওয়া জবান আলী বলেন, একজন মিস্ত্রি দিয়ে একটা ভালোমানের দোতারা তৈরী করেতে ৬/৭ দিন সময় লাগে। সারিন্দা বানাতে আরও একটু বেশী সময় ব্যয় হয়। এ ছাড়া বহনযোগ্য ভালো মানের সিজন করা কাঠ ও ভেড়ার কাঁচা চামড়ার ছাউনির উপর যন্ত্রের মান নির্ভর করে। ভালো মানের যন্ত্র তৈরীর জন্য সময় ও পরিশ্রম বেশি ব্যয় হয়। পরিশ্রয় অনুযায়ী দাম পাওয়া যায় না।

জবান আলী আরও বলেন, দোতারা ও সারিন্দা বাউল গানের প্রধান বাদ্যযন্ত্র। প্রতিটি শিল্পীর কাছে এ যন্ত্রের বিকল্প নেই। বাউল শিল্পীরা যতদিন বেচে আছেন ততদিন এই যন্ত্রের চাহিদা থাকবে। বাংলার লোক সংস্কৃতির অন্যতম প্রধান বাদ্যযন্ত্র তৈরীর মধ্যদিয়ে তিনি শিল্পীদের সেবা করে যাচ্ছেন। সরকারী বেসরকারী সহয়তা পেলে এই শিল্প রক্ষার কাজ এগিয়ে নিতে পারতেন। এ ছাড়া এ ব্যবসাকে গতিশীল করতে আরও জনবল নিয়োগ করবেন।

দোতারার সৌখিন ক্রেতা প্রভাষক মোঃ মনিরুজ্জামান বলেন, প্রত্যন্ত গ্রামের মধ্যে বাস করে গোটা বাউল সমাজের সহায়তার কথা মাথায় রাখায় জবান আলীকে সাধুবাদ। লোক শিল্পকে রক্ষায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে...

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

স্টাফ রিপোর্টার জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে...