সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 783

পাবনায় এক পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

0
Pabna-Dro-5-p-7-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনা সদরের একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা আড়াইটার দিকে পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লাতে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (১২)।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লায় দীর্ঘ চার বছর ধরে স্ত্রী-কন্যাসন্তান নিয়ে ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। তিনি মৃত আব্দুল খালেকের দোতলা বাসার নিচতলায় থাকতেন।

গত তিনদিন ধরে বাসা থেকে কেউ বাইরে বের না হওয়াতে এলাকাবাসীর সন্দেহ হয়। এছাড়া বাসা থেকে দূর্গন্ধও বের হতে থাকে। স্থানীয়রা ভাড়া বাসার খোলা জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়িটি ঘিরে রেখেছে । রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর মরদেহ উদ্ধারের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিহত ব্যাংক কর্মকর্তার বোন নাজমা খাতুন বলেন, আমার ভাই এই বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার খবর পান ভাইসহ স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে। তবে কারা, কি কারণে তাদের হত্যা করেছে তা কিছুই বুঝতে পারছি না।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিনদিন আগে বাসায় ঢুকে দূর্বৃত্তরা তাদের হত্যা করেছে। ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঝে রক্তাক্ত। এক কক্ষে মা-মেয়ে ও পাশের অন্য কক্ষে ব্যাংক কর্মকর্তার মরদেহ পড়ে আছে।

চীনের দরজায় মার্কিন যুদ্ধজাহাজ

0
Markin-Dro-5-p-5-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের উৎস ইস্যুতে তিক্ত হয়ে উঠেছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ।

বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আরলেঘ বার্ক-ক্লাস ডেস্ট্রয়ারটি। ফলে দু’দেশের মধ্যে স্নায়ু চাপ বাড়িয়ে দিয়েছে।

তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও চীন এ অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে।

চীন-তাইওয়ান বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে মার্কিনিদের নৌ-টহল নিয়ে বেইজিং বরাবরই চরম ক্ষুব্ধ । এ সময়ে যুদ্ধজাহাজ পাঠিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। এটিকে ‘সাধারণ মহড়া’ দাবি করলেও এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।

যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির পর থেকে তাইওয়ান এলাকায় নৌ-বিমান উভয় টহলই জোরদার করেছে চীন। সূত্র: আল জাজিরা

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0
jessore-Dro-5-p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের বেড়গোবিন্দপুর বাওড় থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে।
৫ জনু শুক্রবার সকালে বেড়গোবিন্দপুর বাওড়ের মুলিখালি বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বিপুল হোসেন (৩৫) তিনি চৌগাছার কাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বর শামসুল হকের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে মরদেহ উদ্ধার করেছে।

করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়াল, মোট মৃত ৮শ জন

0
corona-Dro-5-p-3-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে দুই হাজার ৮২৮ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে। এ মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু দিয়ে মোট মৃতের সংখ্যা হলো ৮১১ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৮২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। দেশের ৫০ টি ল্যাবে এ পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮০৪ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

কালুখালী হাসপাতাল থেকে করোনা রোগীরা বাড়ি ফিরলেন

0
cav-dro-5-p8-compressed
করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেলেন।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার দুপুরে সুস্থ হওয়া ৩ জন করোনা রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা মুক্ত রোগীরা হলেন উপজেলার বড় কলকলিয়া গ্রামের রিনা বেগম, বাওইখোলা গ্রামের আঃ রহমান ও পাংশা উপজেলার পৌর শহরের কুড়াপাড়া গ্রামের রমজান আলী। এসময় ছেড়ে দেয়া রোগীদেরকে ফুলেল শুভেচ্ছা ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ছিল। এদের মধ্যে পরপর ২ বার করে ৩ জন করোনা রোগীর নমুনা নেগেটিভ আসায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জালাল জানান, কালুখালী ও পাংশাতে করোনা পজিটিভ রোগীদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের লজিস্টিক সাপোর্টে মেডিকেল অফিসার ডাঃ আল-মামুন, ডাঃ নিউটন সিকদার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা প্রদান করেছেন।

প্রতিবেশীদের মারামারি ঠেকাতে গিয়ে কিশোর নিহত

0
kumarkhily-dro-05-p-7-compressed

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে প্রতিবেশীদের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে সম্রাট (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আটরশি পাড়ায় খুনের ঘটনাটি ঘটেছে। নিহত সম্রাট এ গ্রামের দুলাল খাঁ’র ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শক্রতার জের ধরে চলতি মাসের প্রথম দিনের সকালে গ্রামের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির থেকে মারামারি শুরু হয়। এ সময় মারামারি ঠেকাতে গিয়ে সম্রাট আহত হয়। গুরুতর আহত অবস্থায় সম্রাটকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে মারামারি হয়। ঠেকাতে গিয়ে সম্রাট গুরুতর আহত হয়। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন সম্রাটের মৃত্যুর বিষয়টি তিনিই নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর আঘাতে সম্রাট নামের এক কিশোর নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

করোনা উপসর্গে অসুস্থ স্বামীকে বাঁচাতে পারলেন না খোকসার রিনা ইসলাম

0
COVAT-DRO-5-P-5
আহাদ (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার

করোনা উপসর্গ নিয়ে অসুস্থ স্বামী নুর আল আহাদকে নিয়ে পাগলের মত রাজধানী ঢাকার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন স্ত্রী রিনা ইসলাম। কিন্তু করোনা উপসর্গ দেখে সব হাসপাতালই তাকে ভর্তি না নিয়ে ফেরৎ পাঠিয়েছে। এভাবে প্রায় তিন থেকে চার ঘন্টা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন তারা। কিন্তু সব প্রচেষ্টায় ব্যর্থ হয়। অবশেষে নিজের চোখের সামনে বিনা চিকিৎসায় যন্ত্রনায় ছটফট করতে করতে স্বামীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন তিনি।

কুষ্টিয়ার খোকসার একতারপুর দক্ষিণপাড়া গ্রামের শহীদুল ইসলাম বিশ্বাস ও নুর নাহার দম্পতির একমাত্র পুত্র সন্তান নুর আল আহাদ (৩২)। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন আহাদের বাবা-মা। প্রিয়তম স্বামীকে হারিয়ে শোকে পাগলপ্রায় স্ত্রী রিনা ইসলাম।

পুত্র শোকে পাগল প্রায় মা নুর নাহার। ঘরের কোনে একা মুখ ঢেকে কাঁদছেন।

শুক্রবার সকাল ১০ টার দিকে এ্যাম্বুলেন্স করে ঢাকা থেকে খোকসার একতারপুরের গ্রামের বাড়িতে আহাদের লাশ পৌছায়। শেষ পর্যন্ত তড়িঘড়ি করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কোন কর্মকর্তা ছাড়াই দুজন পুলিশ সদস্য এবং পরিবারের কয়েক জন সদস্যের উপস্থিতিতে বহরামপুর কবরস্থানে আহাদের লাশ দাফন করা হয়।

মৃতের ফুফাতো ভাই পলাশ জানান, করোনা প্রার্দুভাবের শুরু দিকে আহাদ ঢাকার মতিঝিলে একটি এ্যালুমিনিয়াম ইন্ডাষ্ট্রিতে হিসাব রক্ষক পদে চাকুরি নেন। স্ত্রী এবং তিন বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে বসবাস করেন তিনি। গত শনিবার হঠাৎ করে তার জ্বর আসে। বুধবার বিকাল থেকে কাশি শুরু হয়। আহাদ নিজেই মুঠোফোনে ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় থেকে চিকিৎসা চালিয়ে আসছিলেন।

পলাশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আহাদের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এ্যাম্বুলেন্সে করে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, এই রোগীর আইসিইউ সাপোর্ট লাগবে। কিন্তু সেখানে আইসিইউতে সিট খালি নেই। যেখানে আইসিইউ সাপোর্ট রয়েছে এমন কোন হাসপাতালে দ্রুত ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।

অসুস্থ্য আহাদকে এ্যাম্বুলেন্সে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ভর্তির জন্য ছুটতে থাকেন স্ত্রী রিনা ইসলাম। কিন্তু করোনা উপসর্গ জেনে ঢাকার কোন হাসপাতালই তাকে ভর্তি নেয়নি। এভাবে দীর্ঘ প্রায় তিন চার ঘন্টা যন্ত্রনায় ছটফট করতে থাকে সে। এক পর্যাযে পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার উদ্যোগ নেয় স্ত্রী। কিন্ত রাত দেড়টার দিকে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নুর আল আহাদ। মৃত্যুর পর ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সোয়াব টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করে।

COVAT-DRO-5-P-3
মৃতের বাড়ি লকডাউন করতে যাচ্ছে গ্রাম পুলিশ। হাতে লাল পাতাকা।

পলাশ ক্ষোভের সাথে জানান, তার ভাইকে যদি হাসপাতালে ভর্তি করা যেতো তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু করোনা উপসর্গ দেখে তাকে কোন হাসপাতাল ভর্তি নেয়নি। অসহায়ের মত চোখের সামনে বিনা চিকিৎসায় যন্ত্রনায় ছটফট করতে করতে ভাইকে মরতে দেখেছেন।

পলাশ আরো জানান, ঢাকাতে থাকা অবস্থায় গত বছর আহাদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তার পর থেকে তিনি শ^াসকষ্টে ভুগছিলেন। এবার জ¦র আশায় তারা ভেবেছিলেন স্বাভাবিক সিজেনাল ফ্লু। তাই এ্যান্টিবায়েটিক দিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মৃত আহাদ এবং রিনা ইসলাম দম্পতির তিন বছর বয়সী একমাত্র সন্তান মুইজ আল আহাদও অসুস্থ হয়ে পড়েছে। আহাদের রিপোর্ট আসার পর তাদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, মৃত ব্যক্তির শরীবে তিন ঘন্টার বেশী করোনা জীবানু বাঁচে না। এ ছাড়া মৃত ব্যক্তির সৎকারের কমিটিতে চিকিৎসকদের রাখা হয়নি। আহাদের মৃত্যুর খবর জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামীক ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছিলেন।

কুষ্টিয়ায় পাঁচ পুলিশসহ ৮ জনের করোনা শনাক্ত

0
Corona-Dro-2-p-3-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা সনাক্ত হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার তিন জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৯২ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে পূর্বের একজন এবং নতুন ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। এর আগে গত ২৯ মে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ক্যাম্পের এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে ওই পুলিশ ক্যাম্পটি লকডাউন ঘোষণা করা হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত পাঁচ পুলিশ সদস্য বুধবার স্বেচ্ছায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এসে পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। আক্রান্ত ওই পাঁচ পুলিশ সদস্য বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অন্য দুই জেলা মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি।

কুষ্টিয়া পুলিশ লাইনের পাঁচ পুলিশ সদস্য ছাড়াও শহরের থানাপাড়া এলাকায় ৩৫ বছর বয়সী ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কম্পানীতে কর্মরত একজনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন ওটি বয় এবং দৌলতপুরের উপজেলার হোগলবাড়িয়ার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত পাঁচ পুলিশ সদস্যের বয়স ২০- ৪০ বছরের মধ্যে। শনাক্ত সবাই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৯৮ জন কোভিড রোগী শনাক্ত হল।

খোকসায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত

0
tring-dro-4p-8-compressed

নাজমুল হাসান

খোকসায় পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডি বি) এর উদ্যোগে মূল কর্মসূচী ও প্রকল্পের সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা পল্লী উন্নয়ন বোড এ কার্যালয়ের সামনে গাছ তলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় ব্যাচে ৩০ জন উদ্যোগতা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করে।

বিশে^ করোনা মহামারিতে এ সময়ে প্রশিক্ষনার্থীদের করোনা থেকে বাঁচার উপায় ও এ সমন্ধে বিস্তারিত আলোকপাত করা হয়। প্রশিক্ষনার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানোসহ করোনা মহামারী থেকে নিজে ও সমাজকে রক্ষার কৌশল সেখানো হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, বি আর ডি বি কুষ্টিয়ার উপপরিচালক আবু আফজাল মহম্মদ সালেহ, খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী প্রমুখ। কোর্স পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল ইসলাম। সাপোর্ট স্টাফ এর দায়িত্ব পালন করেন বি আর ডি বি’র পরিদর্শক ইস্তেকবাল চয়ন ও ইসমাইল হোসেন।

কুমারখালীতে বজ্রপাতে নিহত ২

0
brjupat-dro-4-p-7-compressed
স্বজনদের আহাজারী।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে পৃথক দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে।

নিহতরা হলেন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৩০) ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে শফি মন্ডল(৪৫)।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, দুপুরে গরু চড়াতে পদ্মার চরে যায় ফারুক। একটু পরে আকাশে ঘনকাল মেঘ লাগে এবং বিদ্যুত চমকাতে থাকে। এরমধ্যে বিকাল ৩ টার দিকে গরু চড়ানো অবস্থায় বজ্রপাত তার মৃত্যু হয়। অপর ঘটনাটি ঘটে বিকাল ৫টার দিকে। মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক শফি মন্ডলের মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...