শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 122

খেয়া পার

0

প্রবাদ আছে “এক নদী সাতক্রোশ”। আর সে নদী যদি হয় প্রমত্তা। খেয়া পার মানেই অপেক্ষার প্রহর গুনা। প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে নদী পাড় দিয়ে পৌচ্ছায় গন্তব্যে। গড়াই নদীর কুষ্টিয়ার খোকসা ও ওসমানপুর ঘাটের খেয়া পারের সময় ছবিটি ধারণ করা।

আরও পড়ুন – ৪৮ ঘণ্টায় গাজায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

আরও পড়ুন – খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

৪৮ ঘণ্টায় গাজায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে ৯৭০ ফিলিসিস্তনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৪৮ ঘণ্টায় এ হত্যাযোগ্য চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় ৪৮ হাজার ৫৭৭ জন। বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৫৪৭ জনে।

বুধবার প্রকাশিত এএফপিটিভির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিন জনকে আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, দু’জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে দু’জনের পরনে জ্যাকেট ছিল। একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ‘টঘগঅঝ’-এর টি-শার্ট।

খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাতের আঁধারে বিএনপির সার্চ কমিটির সদস্য ও তার সমর্থকদের চারটি বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষের দাবি আগে তার তিন কর্মীর বাড়িতে হামলা ভাংচুর করা হয়।

মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার খোকসা ইউনিয়নের হিলালপুর গ্রামে উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য শিহাব উদ্দিন মৃধা তার সমর্থক একই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, বাহাদুর খা ও ইদ্রিস শেখের বাড়িতে এ হামলা ভাংচুর করা হয়। রাত শোয়া ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় ৪০/৪৫ মিনিট ধরে প্রতিপক্ষের ১৫/১৬ জন স্বশস্ত্র ক্যাডার বাহিনী হামলা চালায়। হামলাকারীদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। নিদ্রিষ্ট বাড়ি গুলোতে তারা হামলা চালিয়ে ভাংচুর করেছে। তবে রাত ৯ টার দিকে প্রতিপক্ষ রাশেদ, সাইদুল ও আসাদের বাড়িতে হামলা ভাংচুর করে বরে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের সূত্র ধরে সম্পতি প্রতিপক্ষের লোক শিহাব মৃধার জমি থেকে কয়েকটি মেহগণি গাছ কাটে নেওয়ার চেষ্টা করে। এর পর থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসারুল আলম সয়ুদ ও বিএনপি নেতা শিহাব মৃধ’র বিরোধ প্রকাশ্য রুপ লাভ করে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে হামলা ঘটনা ঘটতে পারে।

বুধবার দুপুরের সরেজমিন গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাথেই হিলালপুর গ্রামের শিহাব মৃধার নির্মানাধিন দোতালা বাড়ির সিড়ির কিছু গøাস ভেঙ্গে ফেলেছে দুবৃত্ত¡রা। একটু এগিয়ে গিয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসত বাড়ি। পায়ে হাটা পথের পাশ দিয়ে তার শোবার ঘর। ঘরের পেছরে দিকের প্রায় ৫টি জানালা ভেঙ্গে ঘরে ঢোকবার চেষ্টা করো হয়েছে। একই ভাবে ভাংচুর করা হয়েছে বাহাদুর খা ও ইদ্রিসের বাড়ি।

মেম্বর আব্দুর রাজ্জাক কে বাড়িতে পাওয়া গেলো না। শিশু কোলো বাড়ির ভেতর বেড়িয়ে এলেন তার মেয়ে ‘মায়া’। খুলে বললেন হামলার সময়ের তাদের দূর্বিসহতার কথা। তাদের বাড়ির ভেতর ও বাইরে থেকে হামলা করা হয়। এ সময় তারা ৯৯৯ নম্বরে কল করেছিল। কিন্তু ঢুকতে পারেন নি। পরে থানার নম্বরের কলা করা হলে পুলিশ এসেছিল। হামলাকারীরা চলে গেলে। হামলা কারীরা তাদের বাড়িতে ১০ মিনিট ছিল।

বাহাদুর-আঞ্জুয়ারা দম্পতি জানান, রাত সাড়ে ১২ টার দিকে হামলাকারীরা তার বাড়ির প্রবেশের গেট ভেঙ্গে ফেলে। এরপর বাড়ির ভেতর ও বাইরে থেকে দরজা জানলা ভাঙ্গার চেষ্টা করে। হামলাকারীরা তাদের হত্যার হুমকীও দিয়েছে।

উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য শিহাব উদ্দিন মৃধা দাবি করেন, তার নাম সার্চ কমিটিতে আসার পর থেকে খোকসা ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি কাউসারুল আলম সয়ুদ তার (শিহাবের) সাথে শক্রতা শুরু করেছেন। তার জমি থেকে গাছ কেটে নেওয়া চেষ্টা করা হয়। তাকে হত্যার হুমকী দিয়ে আসছিল। এবার রাতের আধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে চার বিএনপি কর্র্মীর বাড়িতে হামলা ভাংচুর করেছে। গ্রামবাসী এগিয়ে না এলে হামলাবারীরা লুটপাট করতো বলেও তিনি দাবি করেন। এ হামলার ঘটনায় তিনিসহ ক্ষতিগ্রস্তরা মামলা করবেন বলে জানান।

খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসারুল আলম সয়ুদ বলেন, ঘটনার রাতে প্রতিপক্ষ তার তিন কর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ ঘটনার পর তার ক্ষুদ্ধ কর্মীরা ভাংচুর করতে পারে।

আরও পড়ুন – খোকসায় ডাম্ব ট্রাক চাপায় তিন স্কুল ছাত্রসহ ৪ জন আহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ক্সতিগ্রস্তরা অভিযোগ নিয়ে থানায় গিয়েছিল। তিনি সকাল থেকে জেলা সদরে মিটিংএ আছেন ফিরে ব্যবস্থা নেবেন।

খোকসায় ডাম্ব ট্রাক চাপায় তিন স্কুল ছাত্রসহ ৪ জন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় ডাম্ব ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল ছাত্র ও পৃথক দুর্ঘটনায় এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার সকালে খোকসা বাস স্ট্যান্ডে মাটি ভর্তি ডাম্ব ট্রাকের সাথে মোটরসাইকেল আরহী ছাত্রদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সপ্তম শ্রেণির তিন ছাত্র গুরুত্ব আহ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়ন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থান্তর করা হয়। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও জনতা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

ড্রাম ট্রাকের চাপায় আহত ছাত্ররা হলেন, পাইকপারা মির্জাপুর গ্রামের আইনুল মোল্লার ছেলে রাব্বি হোসেন (১৫), জাগলবা গ্রামের কাশেমের ছেলে আশিক হোসেন (১৩) ও একই গ্রামের আব্দুল মমিনের ছেলে শিমুল। তারা সবাই ভিন্ন ভিন্ন স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

আহত স্কুল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছাত্ররা সকালে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে এসেছিল। কিন্তু শিক্ষক আসতে বিলম্ব হওয়ায় তারা অন্যের মোটরসাইকেল নিয়ে ঘুড়তে বেড়িয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ দিন সকাল ৯ টার দিকে একই সড়কের ফুলতলা মোড়ের কাছে একটি পাখি ভ্যানকে পেছন থেকে একটি পিকাপ ( ছোট ট্রাক) চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক আয়ান (৫০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকেও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সে কুমারখালী উপজেলার পুরাতন চোড়াইকোল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ঘটনা স্থলে উপস্থিত কুষ্টিয়া হাইওয়ে একজন এসআই জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং ঘাতক ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অপর ঘাতক পিকাপ পালিয়ে গেছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে মাদকসহ নারী আটক 

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া ডাম্ব ট্রকটি থানা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

দৌলতপুর সীমান্তে মাদকসহ নারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক নারী চোরাকারবারীকে আটক করেছে।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রায়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করা হয়। তিনি জেলার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলার পর দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার প্রাগপুর সীমান্তের জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পাশাপাশি মথুরাপুর সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন – রয়্যাল গুলি

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি।

রয়্যাল গুলি

0

“রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো / লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে / লস্করবাড়ির ছেলেরা / ভিখারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি।” সুনীল তার বিখ্যাত কবিতায় শৈশবের স্মৃতিচারণে এই রয়্যাল গুলির কথা উল্লেখ করেছেন। শৈশবের নানা পদের স্মৃতি কাতর খেলার মধ্যে “রয়্যাল গুলি” একটি। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ির মেলার মাঠে রয়্যাল গুলি খেলায় মগ্ন শিশুরা

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার নেতা বহিস্কার, মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার নেতা বহিস্কার, মামলা দায়ের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে হামলায় আহত নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় হামলার সাথে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ ১৪ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। এছাড়াও আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। রাতেই পুলিশ মামলার ৪ নম্বর আসামী প্রকৌশলী তৌহিদকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিল।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

এর আগে রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,সন্ধ্যায় আসামীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার ভাঙচুরের জন্য আসে। এ সময় বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে আসামীরা তাদের ধাওয়া দেই। তারা সেখান থেকে কুষ্টিয়া সরকারী কলেজে মাঠে অবস্থান নিলে সেখানে গিয়েও আসামীরা হামলা চালায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ২৪ ঘন্টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

সোমবার বিকালে খোকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন (৫৮) ও রবিবার দিনগত রাত ৮টার পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করে পুলিশ।

থানা পুলিশের হোয়াটর্স অ্যাপ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা খোকসায় ৯ ফেব্রæয়ারি দায়েরকৃত ৪ নম্বর মামলার আসামী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

সূত্রটি জানায়, সোমবার বিকাল ১৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার এলাকা থেকে আসামী মোঃ মোক্তার হোসেন (৫৮) কে আটক করা হয়। সে খোকসা পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। সে ওসমানপুর গ্রামের মৃত হোসেন আলী শেখর ছেলে। বর্তমানে কমলাপুর গ্রামে বসবাস করেন।

আরও পড়ুন –খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

এর আগে রবিবার দিনগত রাত ২২.৪০ ঘটিকায় থানাধীন গোপগ্রাম এলাকা থেকে নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করা হয়। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে গোপগ্রামের শীতেষ চন্দ্র চক্রবর্তী ছেলে।

অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান।

আদালত সূত্র জানায়, ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকসকে চার লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন – খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরির সময় ভ্যান চোর চক্রের এক সদস্যকে জনতা আটক করে পুলিশে সপর্দ করেছেন।

আটক ব্যক্তির নাম মোঃ টুটুল শিকদার (৩৪)। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের মোঃ মুকুল হোসেন ছেলে।

খোকসা থানা হোয়াটস অ্যাপ গ্রæপে দেওয়া তথ্যে জানা গেছে, রবিবার দুপুরে খোকসা মাষ্টারপাড়া জনৈক মোঃ আব্দুর রশিদ এর বাসার সামনে থেকে সঙ্গোবদ্ধ ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্যরা একটি ব্যাটারী চালিত চালিত পাখি ভ্যানটি চুরির চেষ্টা করে। এ সময় জনতা টুটুল সিকদারকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

এক পর্যায়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ধৃত টুটুল শিকদারকে হেফাজতে নেয়। এ ছাড়া আটক ব্যক্তির কাছে থাকা ব্যাটারী চালিত ভ্যান, ভ্যানের স্ট্রাট করার ০৪ টি চাবি, ০২ টি কাটার (যাহা দ্বারা লক কাটে) এবং তার ব্যবহৃত ১৫০ সিসি ডিসকোভারি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় দায়ের করা মামলা নং-৯। তারিখ- ১৬/০৩/২০২৫ খ্রিঃ। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মিনিকেট চাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি প্রস্তুতি সহ চুরি মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর। অন্যান্য আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহৃত আছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...