শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 125

সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এবারের ঈদুল ফিতরে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। যা আগের দুই বছর বছর ছিল ১১৫ টাকা। আর এরছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৮০৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৯৭০ টাকা।

আটার দাম কমায় প্রথমবারের মতো কমেছে ফিতরা। ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়।

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল খালেক।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ সম্পদের মালিক হলে ফিতরা দেওয়া ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই তা গরিবদের মধ্যে দান করতে হবে। গম, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যে কোনো একটি অথবা এর দাম গরীব দুস্থকে দানের মাধ্যমে ফিতরা আদায় করা যায়।

আরও পড়ুন – দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ কর্মী আটক

সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর খেজুরের দাম ফিতরা ছিল ২ হাজার ৪৭৫ টাকা। কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ১ হাজার ৯৮০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর ছিল ২ হাজার ১৪৫ টাকা দিতে হবে। পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে। গত বছর যা ছিল ২ হাজার ৯৭০ টাকা।

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ কর্মী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের সাবেক অফিস থেকে দলটির কর্মী মাসুম হোসেন (৩২)কে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মোড় থেকে অস্ত্র-গুলি ও ককটেলসহ তাকে আটক করা হয়। আটক মাসুম চরসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, চরসাদিপুর মোড়ে আওয়ামী লীগের অফিস গত ৫ আগস্টের পর মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অফিসটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো থাকায় বশির আহমেদ নামের স্থানীয় এক বিএনপি কর্মী প্রতিবাদ করলে মাসুম তাকে মারধর করে ও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে।

সোমবার পুলিশে খবর দিলে সেখানে তল্লাশি করে মাসুমকে আটক করে পুলিশ। পরে মাসুমের দেখানো অফিস কক্ষ থেকে দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুটি ককটেল উদ্ধার করে।

আরও পড়ুন – কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হতে যাচ্ছে

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার আলামত ও আটক মাসুমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হতে যাচ্ছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আংশিক ভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হতে যাচ্ছে। আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আংশিক চালু করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২ টায় হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়ার আন্ত:বিভাগীয় স্বাস্থ্য সেবা চালুকরণের লক্ষ্যে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় দীর্ঘ আলোচনা শেষে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

সভায় বলা হয় আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ইউনিট শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। ওই দিন থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে একশো করে মোট দুইশো রোগী ভর্তি নেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটসহ হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু করা হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আনোয়ারুল কবীর, প্রকল্প পরিচালক চৌধুরী সরোয়ার জাহান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, কুষ্টিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা মো:আবুল হাশেম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা: নাসিমুল বারী বাপ্পী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা: আক্রামুজ্জান মিন্টু, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মুসা কবির, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র স্টাফ নার্স মোছা: ফাতেমা খাতুন ছাড়াও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে হলেও অত্যন্ত দ্রæততম সময়ের মধ্যে আমাদেরকে যে কোন উপায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কুষ্টিয়ার কোন মানুষ যাতে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে এসে কোন ধরণের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আনোয়ারুল কবীর বলেন, আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে। হাসপাতাল চালুর বিষয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় এবং উক্ত কমিটিকে আগামী ১৮ তারিখের মধ্যে এ বিষয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ৫ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণাঙ্গরুপে চালু করা যায়নি হাসপাতালটি।

জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি বøকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীসহ সেবা প্রত্যাশী সাধারণ মানুষ জনকে।

সূূত্র জানায়,২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয় তলা একাডেমিক ভবন, চার তলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলা বিশিষ্ট ডরমিটরি, মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পকেটের টাকা খরচ করে যাতায়ত করে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।

আরও পড়ুন – মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে: আইএসপিআর

এ অবস্থায় হাসপাতালটি পূর্ণাঙ্গরুপে চালুর দাবি জানিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে নানা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিল। সর্বশেষ গত ১০ ফেব্রæয়ারি হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রেখে ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ চালু করার আশ্বাস প্রদান করেন।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে: আইএসপিআর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখানে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সোমবার (১০ মার্চ) রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় মাগুরা সদর উপজেলায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি হয়। এ সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। এই সময় তার রক্তচাপ ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়।

শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রোগীর যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের জন্য সিএমএইচের কমান্ড্যান্ট, চিফ সার্জন জেনারেল, শিশু বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, সিনিয়র অবেদনবিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্টের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন –খোকসায় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়।
আইএসপিআর আরও জানায়, পরীক্ষায় শিশুটির নিউমোথ্রোক্স (আরটি), এআরডিএস ও ডিফিউজ সেরিব্রাল ইডমা ধরা পরে এবং একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে।

খোকসায় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা ক্যাম্পাসে র‌্যালীটি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা দোস্তদার হোসেন, খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন প্রমুখ।

আরও পড়ুন – সহিংসতার প্রতিবাদ

সহিংসতার প্রতিবাদ

0

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। নানা প্রকার স্লোগানে সহিংসকারীকে প্রতিহতের ডাক দিচ্ছে। সোমবার সকালে কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থী ও সচেতন মহলের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভের একাংশ।

আরও পড়ুন – ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

আরও পড়ুন –  খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছাত্রদল সারাদেশে বিচ্ছিন্ন ভাবে সংঘঠিত ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করা হয়।

এ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

কর্মসুচিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পায়রা চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সহ সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসুচি পালন করে কেসি কলেজ শাখা ছাত্রদল। মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন বলেন, ধর্ষকদের দ্রæত বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও নারীর প্রতি সহিংসতার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সচেতন নাগরিক মহল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে খোকসা সরবারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে খোকসা বাস স্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে ইটভাটার মালিক শ্রমিকদের বিক্ষোভ

সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক ওয়াজেদ আলী, প্রভাষক আহসান উল্লাহ কিরণ, প্রভাষক জাহিদ হাসান রাহাত, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীণ, সাবেক ছাত্র নেতা সাইফুর রহমান আরিফুল ইসলাম, হাঃ আঃ আলিম, সামিউল ইসলাম, সাকিব হোসেন, কামরুল ইসলাম, বিপ্লব হোসেন, আঃ কাইয়ুম, আকাশ, মোঃ আবু বক্কর, মোছাঃ মিম্মা আক্তার
প্রমুখ।

ঝিনাইদহে ইটভাটার মালিক শ্রমিকদের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলে জেলায় কর্মরত ইটভাটা শ্রমিক ও ভাটা মালিকরা অংশ গ্রহন করেন।

ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। এ সময় ভাটা মালিক সমিতির সভাপতি এ্যাড এম এ মজিদের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, এবং পরিবেশ ও বন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।

স্মারকলিপি প্রদান শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এম,এ মজিদ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। সমাবেশে বক্তারা ঈদুল ফিতর পর্যন্তু জেলার সকল ইটভাটা চালু রাখার দাবি জানিয়ে বলেন, জিগজ্যাগ ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ বাতিল করা, জিগজ্যাগ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি বন্ধ করা, ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান ও মাটি কাটতে জেলা প্রশাসকের প্রত্যয়ণপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে।

আরও পড়ুন – আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ

উল্লেখ্য গত ২৪ ফেব্রæয়ারি সারাদেশে সব অবৈধ ইটভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিদ মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও আসাদ উদ্দিন।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলা শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপির কর্মী আবুল কাশেম বলেন, ‘রাতে আমরা তিনজন বসেছিলাম। হঠাৎ আওয়ামী লীগ সমর্থক মামুন, মাসুদ, সুমন, আকুলসহ কয়েকজন দেশিয় অস্ত্রসহ কার্যালয়ে আসে। এসে তারা বলেন, এ এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। বিএনপির কোনো অফিস এখানে থাকবে না। এসব বলেই ভাঙচুর করে চলে যায় তারা।’

উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের লোকজন বেশকিছু দিন ধরেই কার্যালয় বন্ধের জন্য হুমকি দিচ্ছিলেন। তাদের কথা মতো কার্যালয় বন্ধ না করায় ভাঙচুর করেছেন তারা। রাতেই পুলিশ এসেছিল। আমরা অপরাধীদের শাস্তি চেয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

আওয়ামী লীগের লোকজনের দাবি, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক রয়েছেন। মামুন, মাসুদ, সুমন, আকুলরাও পলাতক রয়েছেন। সেজন্য তাদের মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ দিয়েছেন একজন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...