শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 27

ওপেরটি বায়োস্কপ

0

গ্রাম বাংলার অনেক খেলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। “ওপেনটি বায়োস্কপ” সেই সব খেলার একটি। শীত কালে স্কুলে টিফিনে ফাঁকে অথবা সুযোগ বুঝে শিশুরা মেতে উঠতো এই (“ওপেনটি বায়োস্কপ”) খেলায়। শিশুরা ছন্দ তাল লায়ে সমস্বরে ছড়াটি আওড়াতো- ওপেরটি বায়োস্কপ/ নাইন-টেন টিলিস্কোপ/ চুল টানা বিবি আনা / সাহেব বাবুর বৈঠক খানা/ আসতেছে যে সে/ পান সুপারি খেতে/ পানের ভিতর মরিচ বাঁটা/ স্প্রিং এর চাবি আটা/ যার নাম রেনুবালা/ গলায় দিব মুক্তার মালা। কুষ্টিয়ার খোকসার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা মঙ্গলবার দুপুরে শীতের কুয়াশা ভেদ করে উঁকি দেওয়া সূয্যের সোনার মত দামি রোদে হারিয়ে যাওয়া খেলাটিতে মেতে ওঠে।

মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার মতো অপহরণ করতে পারেন কি না’ এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি ভেনেজুয়েলায় রাতের আঁধারে মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের প্রসঙ্গ টেনে পৃথ্বীরাজ চবন প্রশ্ন তোলেন—‘ভেনেজুয়েলায় যা হয়েছে, ভারতের ক্ষেত্রেও কি তেমন কিছু হতে পারে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চবনের এই প্রশ্নকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, একটি পারমাণবিক শক্তিধর ও সার্বভৌম রাষ্ট্র ভারতের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করা চরম দায়িত্বজ্ঞানহীনতা।

চবনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ। তিনি বলেন, ‘ট্রাম্প ভেনেজুয়েলায় যা করেছেন, তা নরেন্দ্র মোদির ক্ষেত্রেও হতে পারে এমন ভাবনা পুরো দেশের জন্য অপমানজনক। কথা বলার আগে অন্তত ভাবা উচিত। নাকি এটাই এখন কংগ্রেসের আসল আদর্শ?’ বৈদের এই বক্তব্য বিতর্ক আরও উসকে দিয়েছে।

পৃথ্বীরাজ চবনের মন্তব্যটি এমন এক সময়ে এল, যখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ ও রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে প্রায়ই আক্রমণ করছেন।

সম্প্রতি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, একটি অডিও ক্লিপে ট্রাম্প বলেছেন রাশিয়ার তেল আমদানির বিষয়ে মোদি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছেন। খাড়গে এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যঙ্গ করে বলেন, মোদি যেন ট্রাম্পের নিয়ন্ত্রণে রয়েছেন।

কংগ্রেস নেতা চবন মনে করেন যুক্তরাষ্ট্র যদি ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে কার্যত ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য অচল হয়ে যাবে। এতে ভারতের রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্তহবেন এবং বিকল্প বাজার খুঁজতে হবে।

তবে এসব রাজনৈতিক বিতর্কের মাঝেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। টানা দুই মাস নেতিবাচক প্রবৃদ্ধির পর চলতি অর্থবছরের (২০২৫-২৬) নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি ২২ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে ভারতের মোট রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ।

খোকসায় ইসলামী মিশন স্কুলের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মিঞাপাড়ায় বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ শহিদুল ইসলাম।

আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা বেগম, সহকারী শিক্ষক জেসমিন খাতুন, কামরুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ খালিদ রোমেল।

ব্রিজের পেটের ভিতর পাইপ কালভাট নির্মানের অভিযোগ

0

খাল বন্ধ করায় হুমকীর মুখে ৫০০ বিঘা জমি আবাদ

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর নন্দলালপুরের ইউনিয়নের বুজরুক বাঁখই বটতলা মোড় এলাকায় সরকারি টাকা ব্যয়ে ব্রিজের নিচে খাল বন্ধ করে পাইপ কালভার্ট নির্মাণ করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে হুমকিতে পড়েছে দুটি ইউনিয়নের তিনটি বিলের অন্তত প্রায় ৫০০ বিঘা কৃষিজমি আবাদ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বটতলা মোড় থেকে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার খাল রয়েছে। এই খাল দিয়ে বহলবাড়িয়া, চাঁদপুর ও বুজরুক বাঁখই বিলের পানি পাশ্ববর্তী গড়াই ও পদ্মানদীতে প্রবাহিত হয়। তবে খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং খাল দখল করে স্থানীয়রা একাধিক পাইপ কালভার্ট নির্মাণ করে চলাচলের সড়ক নির্মাণ করেছেন। ফলে ওই সব বিলে বছরে অন্তত ছয়মাস পানি জমে থাকা কৃষি কাজ ব্যবহ হচ্ছে।

জলাবদ্ধতার কারণে স্থানীয় কৃষকরা বছরে একবার ইরি মৌসুমে ধানের চাষাবাদ করে থাকেন। কিন্তু খালের প্রবেশ মুখে ইউনিয়ন পরিষদ বুজরুক বাঁখই বটতলা মোড়ে প্রায় ২২ ফিট চওড়া খাল বন্ধ করে ৩ ফিট প্রস্থের পাইপ কালভার্ট নির্মাণ করছে। প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে এই পাইপ কালভার্ট নির্মাণ হলে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হবে এবং সারাবছরই জমি পতিত থাকবে বলে অভিযোগ কৃষকদের।

সরেজমিন গিয়ে দেখা যায়, বুজরুক বাঁখই বটতলা মোড়ে খালের ওপর একটি পাকা সেতু রয়েছে। সেতুর পশ্চিমপাশে খালের অর্ধেকাংশে বালু ফেলে ভরাট করা হয়েছে। অবশিষ্ট অংশে প্রায় তিন ফুট চওড়া করে পাকা ঢালাই দেওয়া হয়েছে। খালের পাড়ে অবস্থিত কালু সরদারের বাড়ির আঙিনায় রাখা রয়েছে অন্তত ২৭টি পাইপ।

এ সময় স্থানীয় বাসিন্দা সুমন হোসন বলেন, সকালে চেয়ারম্যানের লোকজন খাল বন্ধ করে পাইপ বসানোর কাজ শুরু করেছিল। জনগণ কাজ বন্ধ করে শ্রমিকদের ফেরত পাঠিয়েছেন। পাইপ নির্মাণ কাজ বন্ধের জন্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বুজরুক বাঁখই গ্রামের আজিজুল শেখের কৃষক ছেলে রাশিদুল শেখ জানান, এই খাল দিয়ে বিলের পানি পদ্মায় যাওয়া আসা করে। বছরে এক খন্দ ( ফসল) হয়। কিন্তু খাল বন্ধ হয়ে গেলে আর কোনো খন্দই হবে না। তিনি পাইপ নির্মাণ কাজ বন্ধের দাবি জানান।

কৃষক শফিকুল ইসলাম লালন জানান, চাঁদপুর বিলে শত শত বিঘা জমি আছে। পরিকল্পিত খাল খননের অভাবে বছরে সাত-আট মাস পানি জমে থাকে। সেজন্য একবারই ইরি ধানের চাষ হয়। তবে পানি বের হওয়ার রাস্তা থাকলে তিন ফসল ফলানো যেত।

এ বিষয়ে জানতে নন্দলালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনকে পাওয়া যায়নি। তার মোবাইল সেটটিও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

তবে পরিষদের সচিব কালাচাঁদ বিশ্বাস ফোনে জানান, ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন প্রকল্পের প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে পাইপ কালভার্ট নির্মাণ কাজ চলছিল। স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, স্থানীয়রা কাজ বন্ধের জন্য লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন পরিদর্শন করে কৃষকের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ক্যাপশন

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আসামিকে গুলি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহেশপুরের ভাষাণপোতা গ্রামের হলদিয়া মাঠ এলাকায় বাঘাডাঙ্গা-মহেশপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইব্রাহিম হোসেন ইব্রা নামে একজনকে আটক করেছে পুলিশ।

গুলিতে আহত মতিয়ার রহমান (মতি) বাঘাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

সীমান্তের চোরাচালানের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ইব্রাহিম হোসেন ইব্রা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে। তিনি চোরাচালানসহ একাধিক মামলার আসামি।

গুলিবিদ্ধ মতিয়ার রহমানের ছেলে হিছাব আলী জানান, তার বাবা ঝিনাইদহের একটি আদালতে মামলার হাজিরা দিয়ে সঙ্গী মোখলেসুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। মহেশপুরের ভৈরবা বাজারে মকলেছুর রহমানকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় ভাষানপোতা হলদিয়া মাঠে সড়কে চলন্ত অবস্থায় দুই দুর্বৃত্ত পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় ও আহতের স্বজনরা জানান, প্রায় ৬ মাস আগেও মতিয়ার রহমানকে তার বাড়ির সামনে থেকে গুলি করেছিল দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তারাই আবারও মতিয়ার রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিকালে উপজেলার সীমান্তবর্তী ভাষানপোতা গ্রামের হলদিয়া মাঠে সড়কের পাশে মতিয়ার গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। ওই সময় স্থানীয়রা টের পেয়ে মতিয়ার রহমানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আল মামুন জানান, তার ডান হাতের পাশে পিঠে একটি গুলি লেগেছে। গুলি বেরিয়ে যাওয়ার তেমন সিমটম পেলাম না। হয়ত শরীরের ভেতরে গুলি থেকেও যেতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ বলেন, ঘটনাস্থলে পুলিশ সুপার মহোদয় পৌঁছেছেন। পুরো এলাকায় অভিযান শুরু করা হয়েছে। ইব্রাহিম হোসেন ইব্রা নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত পক্ষে কী কারণ আছে, তা নিয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন।

পশুদেরও বেড়েছে রোগ ব্যধি

0

গত কয়েকদিন ধরে শীত আর ঘন কুয়াশার দাপট চলছে। প্রাণীদেরও পড়ানো হচ্ছে গড়ম কাপড়। তবুও পরিত্রান নেই। মানুষের সাথে প্রাণী কূলেও রোগ ব্যধির প্রকপ বেড়েছে। গৃহপালিত প্রাণীর চিকিৎসার জন্য পশু হাসপাতালে নেওয়া হচ্ছে। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাঠ থেকে সোমবার ছবিটি তোলা।

 

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ চ্যানেলগুলোকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, ড্রাইভার ও হেলপার নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে তুমার নদীতে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজের উপর পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রবিবার ভোরে হেল্পার মুবারক হোসেন ও সকাল ৮ টার দিকে চালক সোহেল শেখের একজনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুয়াশা বৃষ্টি থেকে রক্ষায়

0

পশ্চিম জনপদে শীত আর ঘন কুয়াশা জেকে বসেছে। কুয়াশা গুড়িগুড়ি বৃষ্টির মত ঝড়ছে। শ্রমজীবীদের কষ্ট বেড়েছে। বৃষ্টির মত কুয়াশা ও শীতল হাওয়া থেকে নিজেকে রক্ষায় এই চালকরা পলিথিনের আবরণে নিজেকে মুড়ে নিয়েছে। শেষ রাতে সবজী নিয়ে কুষ্টিয়া থেকে রাজবাড়ী গিয়েছিলেন এই নছিমন চাকরা। ফিরে যাচ্ছে গন্তব্যে। কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়েক খোকসা বাসস্ট্যান্ড থেকে রবিবার সকাল পৌনে ১১ টায় তোলা ছবি। তখন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো প্রকৃতি।

কুষ্টিয়ায় ২৬ জনের মনোনয়ন বৈধ, ৬ টি বাতিল

0
কুষ্টিয়ায় মনোনয়ন বাতিল হলো যাঁদের
কুষ্টিয়ায় মনোনয়ন বাতিল হলো যাঁদের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে জমা পরা ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বছায়ে ৬টি বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এরমধ্যে তিনজন বিএনপি ও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

রবিবার সকাল ১০টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হয়।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার মনোনয়ন বাতিল হয়েছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন বিধি অনুযায়ী অব্যহতি না থাকায় তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষিত হয়েছে, আর শেখ সাদী ও নুরুল ইসলাম আনসার প্রামানিকের মনোনয়নপত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়।

বিএনপির ও জামায়াত মনোনিত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নুরুজ্জামান হাবলু মোল্লা ও নুরুল ইসলাম আনছার প্রামাণিক আপিল করার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...