শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 31

মায়ের অপেক্ষা

0

সন্তান জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষ হলে এই পথ দিয়ে বেড়িয়ে আসবে। তাই প্রচন্ড শীত উপেক্ষা করে মাঠের ঘাসের উপর আবার কেউ গেটের পাশে গুটি-শুটি মেরে অপেক্ষায় আছেন। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের বাইরের চিত্র ছিলো এটি।

সরকারি চাকরি ছেড়ে এমপি প্রার্থী হলেন খাইরুল

0
সরকারি চাকরি ছেড়ে এমপি প্রার্থী হলেন খাইরুল

কুষ্টিয়া প্রতিনিধি

নৈশ প্রহরীর সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে প্রার্থী হয়েছেন খাইরুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে তিনি এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। খাইরুল ইসলাম বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

খাইরুল ইসলাম জানান, আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে প্রায় চার মাস আগে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে সে সময় সরকারি চাকরিতে কর্মরত থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

খোকসায় হাদীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই যোদ্ধা ইনকিলা মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর হত্যা কারীদের দ্রæত আইনে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে বিজর শিক্ষার্থী সংগঠন। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিজর শিক্ষার্থী সংগঠনের সদস্য অনিক, লিমন ও রাকিব প্রমুখ।

খোকসায় হেলথ প্রজেক্ট এ নিয়োগ

0
National Public Wlefare Foundation Logo final

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনকল্যাণ সংস্থা (National Public Welfare Foundation)। তাদের হেলথ প্রজেক্ট এ দুইটি পদে নিয়োগ চলছে।

“জাতীয় জনকল্যাণ সংস্থা”(National Public Welfare Foundation) পরিচালিত হেল্থ কেয়ার প্রজেক্ট এ খোকসা উপজেলার অধীনে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য কর্মী (মহিলা) এবং ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার (পুরুষ/মহিলা) পদে আকর্ষণীয় বেতনে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৭/১২/২০২৫ থেকে ০৮/০১/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সহ [স্বাস্থ্য কর্মী পদে ১০০ টাকা এবং সুপারভাইজার পদের জন্য ২০০ টাকা] মূল্যের (অফেরত যোগ্য) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ভাইবার তারিখ মুঠোফোনে জানিয়ে দেওয়া হবে।

ট্রেনিং শেষে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ওষুধ, এপ্রোন, বিপি সেট, থার্মোমিটার, ডায়াবেটিস চেক মেশিন, ব্যাগ, ছাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ 
স্বাস্থ্যকর্মী- এইচ এস সি অথবা সমমান।
সুপার ভাইজার- বি.এ অনার্স অথবা সমমান।
বিঃদ্রঃ প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।

যোগাযোগের ঠিকানাঃ 
জাতীয় জনকল্যাণ সংস্থা (হেলথ কেয়ার প্রজেক্ট)
উপজেলার সামনে, চরপাড়া, খোকসা।
প্রয়োজনে:০১৫৪০-৭৪৩৪৩৪, ০১৯৬২-৩৬৩৩৭২।

হাদী হত্যার বিচারের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

0
হাদী হত্যার বিচারের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিবাদী ছাত্রজনতা।

রবিবার দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে মজমপুর এলাকা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

বিক্ষোভ চলাকালে ছাত্রজনতা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রæত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

এ সময় বিক্ষোভকারীরা হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

হিন্দি ভাষা ভাষীর সেই ১৪ জনকে আবার ভারত পাঠাল বিজিবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হিন্দি ভাষাভাষি সেই ১৪ জনকে আবারও ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তাদের পাঠানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা ১৪ ভারতীয় নাগরিককে রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে পুনরায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ২টার দিকে মদনের ঘাট দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফের বাউশমারী ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির তৎপরতায় তারা ব্যর্থ হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুনরায় পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল দল সীমান্তের শূন্যরেখায় তৎপরতা বৃদ্ধি করে। নিউ উদয়া বিএসএফ ক্যাম্পের আহ্বানে ভারতের চাইডোবায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিএসএফ ১৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত নিয়ে যায়। পরে শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে ওই ভারতীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, তারা নিজেদের ভারতের ওড়িশার নাগরিক বলে দাবি করছেন। তারা সবাই হিন্দিতে কথা বলেন। বিএসএফ তাদের দর্শনা সীমান্ত দিয়ে পুশ ইন করেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাদের বাড়ি ওড়িশায় এবং থাকতেন সরকারি জায়গায়। সরকারিভাবে উচ্ছেদ করে তাদের পুলিশ হেফাজতে এবং কিছুদিন জেলে রাখা হয়। পরে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে।

খোকসায় বেশী দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা করেছে আদালত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কৃষকের কাছে বস্তাপ্রতি ৫৩০ টাকা বেশী দামে সার বিক্রি করায় বিএডিসি’র এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে খোকসা বাজারের প্রধান সড়কের মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিম জাহান। তিনি ভুক্তভোগী কৃষকের অভিযোগ শোনেন। ডিএপি সারের নির্দ্ধারিত মূল্য ১০৫০ টাকা প্রতিবস্তা। কিন্তু ডিলার হাজী মোঃ আবু মুছা আশারী ওরফে আশাক কৃষকের কাছ থেকে প্রতিবস্তা সারের দাম রাখেন ১৫৮০ টাকা। কৃষকের অভিযোগের প্রমান মেলায় ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্র জানায়, সংকট সৃষ্টি করে কৃষকের কাছ থেকে বস্তাপ্রতি ৫৩০ টাকা অতিরিক্ত মূল্য রাখায় কৃষি বিপণন আইনের ২০১৮-১৯ (ড) ধারায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক রাশেদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তিনি ওই সার ব্যবসায়ীর কাছ থেকে তিন বস্তা ডিএপি (সৌদি) সার খরিদ করেন। ব্যবসায়ী তার কাছ থেকে প্রতিবস্তা ১৫৫০ টাকা দরে ৪ টাকা রাখে। কৃষককের হাতে ৪৬৫০ টাকা ¯িøপ ধরিয়েদেন। এ সময় কৃষকের পরিচিত জনরা এগিয়ে এসে সারর দাম জানতে চাইলে তাকে (কৃষককে) এবার ৩১৫০ টাকার একটি ক্যাশ মেমো দেয়া হয়।

কৃষক আরও জানায়, তার পরিচিতজনদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। পরে একজন ম্যজিস্ট্রেট এসে অভিযোগের সত্যতা পেয়ে ব্যবসায়ীকে জরিমানা করে।

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

0
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

এর আগে, গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে।

এদিকে, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে গেছেন। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।

নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

খোকসায় ন্যায্যমূলের সার কিনতে কৃষকদের লম্বা লাইন

0
খোকসায় ন্যায্যমূলের সার কিনতে কৃষকদের লম্বা লাইন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দ ও বাজেয়াপ্ত করা সাড়ে ১৩শ বস্তা টিএসপি ও ডিএপি সার কৃষকদের কাছে ন্যাযমূল্যে বিক্রি শুরু করা হয়েছে। সার সংকটের মুহুত্যে ন্যায্যমূলের সার কিনতে কৃষক-কৃষানীদের লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। কালোবাজারে প্রতিবস্তা সার ৭শ থেকে ৯শ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে কৃষকরা অভিযোগ করেন।

রবিবার সকাল থেকে উপজেরা কৃষি বিভাগ কর্মকর্তারা অবৈধ সারের মজুদদার সামিম হোসেনের কমলাপুরে গোডাউন থেকে কৃষদের মঝে ন্যাযমূলে সার বিক্রি শুরু করেছেন। জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর ও উপসহকারী কৃষি কর্মকর্তার নিশ্চয়নের ভিত্তিতে একজন কৃষকে যে কোন জাতিয় একবস্তা সার দেওয়া হচ্ছে। প্রতিবস্তা টিএসপি সার ১৩৫০ টাকা এবং প্রতিবস্তা ডিএপি সার ১০৫০ টাকা রাখা হচ্ছে।

জব্দ ও বাযেয়াপ্ত করা বিপুল পরিমানের টিএসপি ও ডিএপি সার ন্যায্যমূলে বিক্রির খবর শনিবার রাতেই কৃষকের কাছে পৌচ্ছে যায়। সকালেই কয়েকশ কৃষক জাতীয় পরিচয় পত্রসহ অবৈধ মজুদদারের গোডাউনের সামনে হাজির হন। বেলা বারার সাথে সাথে অপেক্ষার লাইনে কৃষকের সংখ্যা বারতে থাকে। পুরুষের পাশাপাশি নারীদেরও লাইনে দেখা যায়।

উপজেলায় ২৮৮০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ, রবি ফসল ও বোরো ধান আবাদ শুরু হয়েছে। ফলে রাসায়নিক সারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে বিএডিসি ও বিসিআইসির ডিলাররা সিন্ডিকেট তৈরী করে সারের কৃত্রিম সংকট সংকট সৃষ্টি করেছে। ফলে প্রতিবস্তা ৭০০ থেকে ৯০০ টাকা বেশি দামে কৃষক সার কিনতে বাধ্য হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কমলাপুরে অবৈধ সার মজুদদার সামিম হোসেনের গোড়াউনে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টট তাসমিম জাহান। অবৈধ ব্যবসায়ির গুদামে টিএসপি ও ডিএপি সারের মজুদ পান। ওই অবৈধ সারের মজুদদারকে কৃষি বিপনন আইন ২০১৮- এ-১৯(ড) ধারায় নগদ ১ লাখ টাকা জমিমানা করা হয়। একই সাথে জব্দ করা ১৩৫০ বস্তা সার বাজেয়াপ্ত করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়। মজুদদার সামিম হোসেন উপজেলার মালিগ্রাম এলাকার ইসলাম শেখের ছেলে।

খোকসায় ন্যায্যমূলের সার কিনতে কৃষকদের লম্বা লাইন

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমলাপুর মধ্যপাড়ার রুমা খাতুন তিন বিঘা জমিতে পেয়াজ আবাদ করেছেন। তিনিও সকাল থেকে সারের জন্য লাইনে দাড়ি ছিলেন। অনেক অপেক্ষার পর ১৩৫০ টাকা দিয়ে একবস্তা টিএসপি সার পেয়েছেন। যা তার প্রয়োজনের তুলনায় খুবই কম। এর আগে তিনি প্রতিবস্তা টিএসপি সার কালোবাজারি থেকে ১৯৫০ টাকায় কিনেছেন।

৯ নম্বর ওয়ার্ডের কাদের মন্ডল, আসুদুজ্জামান অভিযোগ করে বলেন, প্রতিটি সারে ডিলারের এমন একাধিক গোডাউন রয়েছে। সেখানে হাজার হাজার বস্তা সারের মজুদ রাখা আছে। কৃষি বিভাগের লোকেরা সব জানে, কিন্তু তারা ধরেনা। কৃষকরা মোবাইল কোটের ধারাবাহিক অভিযান দাবি করেন।

বাজেয়াপ্ত সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যের বিক্রির দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। তিনি স্বীকার করেন কৃষকরা সার সংকটে আছেন। তাদের চাহিদাও অনেক। বাজেয়াপ্ত করা সার শুধু পৌরএলাকার কৃষকদের কাছে বিক্রি করা হবে। আজ সারাদিনে সব সার বিক্রি না হলে আগামী কালও সার বিক্রি চলবে।

তিনি আরও জানান, উপসহকারী কৃষি কর্মকতাদের নিশ্চয়ন ও মোবাইল নম্বরসহ জাতীয় পরিচয় পত্র থাকলে একজন কৃষককে এক বস্তা (যে কোন এক ধরনের) সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান জানান, অবৈধ মজুদ সারের দাম প্রায় ১৩ লাখ টাকা। মজুদদার সামিম হোসেন বিএডিসি বা বিসিআইসির তালিকা ভুক্ত ডিলার নন। তিনি সব সার অবৈধ ভাবে মজুদ রেখেছিলো। সমস্ত সার কৃষকদের কাছে ন্যার্যমূল্যে বিক্রি করা শুরু হয়েছে। সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা হবে।

সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেন। সমুদয় সার জব্দ ও বাজেয়াপ্ত করেছেন। অবৈধ মজুদদারকে জরিমানা করেছেন। এ ছাড়া উপজেলা কৃষি অফিসারকে আহবায়ক করে আটক ও বাজেয়াপ্ত করা সার বিক্রির জন্য একটি কমিটি করা হয়েছে। তারা সার বিক্রির টাকা সরকারী কোষাগারে জমাদেবেন।

স্বপ্ন দেখছে জেলেরা

0

গড়াই নদী তীরের জেলেরা অসময়ে নৌকা গড়ার কাজে ব্যস্ত সময় পার করছে। হয়তো আরও কিছু দিন নদীতে মাছ ধরা যাবে। ফারাক্কা বাঁধের বিরুপ প্রভাবে গত পাঁচ দশকের বেশী সময় শুষ্ক মৌসূমের শুরুতেই পদ্মার প্রধান শাখা গড়াই নদী পানিশুন্য থাকে। এবছর শুষ্ক মৌসুম শুরু হলেও মোটামুটি পানি প্রবাহ রয়েছে। অনিয়মের ব্যত্যয় দেখে জেলেদের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। তারা জাল দড়ি ও নৌকা তৈরী করা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...