রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 47

আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপির মনোনীত প্রার্থী

0

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রয়াত এক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন শোভনীয় নয়, আবার কেউ এটিকে নিছক সামাজিক সৌজন্যতা বলেও মনে করছেন।

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন এটা সত্য। তার সাথে আমার দুই ভাই জুনিয়র হিসেবে কাজ করে। সেই সম্পর্কের সূত্র ধরে কবর জিয়ারত করেছেন। তবে সে সময় আমরা কেউ উপস্থিত ছিলাম না।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, যার কবর জিয়ারত করেছেন তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। তার ছেলে যুবলীগ নেতা, তার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা। আমি মনে করি বিএনপির মনোনীত প্রার্থীর আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করা শোভনীয় হয়নি। মানুষ এটাকে খারাপ চোখে দেখছে।

জানতে চাইলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, তিনি (আব্দুর রাজ্জাক) আওয়ামী লীগ নেতা ছিলেন এটা আমার জানা ছিল না। আমি যতদুর জানি তিনি জাতীয় পার্টি করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তাছাড়া অনেক বছর আগেই তিনি মারা গেছেন। সুতরাং সেই আলোচনা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু তিনি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সৌজন্যতার দিক থেকে তার কবর জিয়ারত করেছি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এটা কোন ইস্যু নয়। এটা সামাজিক সৌজন্যতা। কারো কবর জিয়ারত করা দোষের কিছু নয়। অনেকের পরিচিত, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন থাকতেই পারে।

কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে র‌্যালী ও ১০টায় হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান।

বক্তব্য রাখেন সিএমএইচ হাসপাতালে প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আব্দুল হান্নান। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ এস আর খান। বক্তব্য দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নাসিমুল বারী বাপ্পি, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, অন্যদেরও অবহিত করতে ।

প্রধান উপদেষ্টা: জাতীয় নির্বাচনের দিনই গণভোট

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে। গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবে থাকবে চারটি প্রশ্ন। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

প্রধান উপদেষ্টা বলেন, এখানে প্রশ্নটি যেভাবে থাকবে তা হলো ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নি¤œলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

ক) নির্বাচনকালীন সময়ে তত্ত¡াবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার স¤প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নি¤œকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ দিন ঠিক করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। রায় ঘোষনার দিন ধার্যের সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচদিন ও আসামিপক্ষে তিনদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ওইদিনই এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়ে সাবেক আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন।

প্রেমিকার আত্মহননের চেষ্টার জেরে প্রেমিকের দোকানে ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরকিয়া গ্রেমের জেরে কিশোরী প্রেমিকা (১৪) গলাঁয় ফাঁস নিয়ে আত্মহননের চেষ্টা করেছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকের ব্যবসায়ী প্রতিষ্ঠান সাইকেল গ্যারেজে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মো. অনিকের (২২) দোকানে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কৃষক মাসুদুর রহমানের ছেলে।

এরআগে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে নিজঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী প্রেমিকা। বর্তমানে সে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় এক বছর ধরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের এক ব্যবসায়ীর মেয়ের (১৪) সঙ্গে সোন্দাহ গ্রামের মাসুদুর রহমানের ছেলে অনিকের প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি জানাজানি হলে প্রায় চার মাস আগে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। সালিশে তাঁদের প্রেম ভেঙে দেন মাতব্বররা। সালিশের সপ্তাহখানেক পরে অনিককে অন্যত্রে বিয়ে দেন পরিবারের সদস্যরা।

এরপর প্রায় ১৪ দিন আগে ওই কিশোরীকে অন্যত্রে বিয়ে দেন তার স্বজনরা। তবুও তাঁদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ চলমান ছিল। এনিয়ে উভয় পরিবারের মধ্যে মনমালিন্য চলছিল। এক পর্যায়ে গতকাল বুধবার সকাল ৯টার দিকে বাবার বাড়ির নিজঘরে গলাঁয় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে কাশোরী। তখন টের পেয়ে স্বজনরা ওই তাকে উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে আইসিইউতে রেখেছেন। সেই ক্ষোভে তার বাবা, চাচাসহ ৮ থেকে ১০জন অনিকের দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

অনিকের বাবা মাসুদুর রহমান বলেন, ছেলের সঙ্গে একবছরের প্রেম ছিল। এ নিয়ে চারমাস আগে সালিশ বসানো হয়েছিল। সালিশের সপ্তাহখানেক পর ছেলেকে অন্যত্রে বিয়ে দিয়েছি। বিয়ের পরও বিভিন্ন নাম্বার থেকে ছেলেকে কল দেয় ওই মেয়ে। কিন্তু ছেলে কোনো কথা বলেনি। হঠাৎ জানতে পারি বুধবার ওই মেয়ে গলাঁয় ফাঁস নিছে। আর সকালে মেয়ের বাবা, চাচাসহ ৮ থেকে ১০ জন ছেলের দোকানে ব্যাপক ভাঙচুর করেছে। পুলিশ এসেছিল। থানায় মামলা করব।

এ বিষয়ে জানতে প্রেমিক অনিককে পাওয়া যায়নি। তার ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কিশোরীর মা বলেন, ১৪ দিন মতো হল মেয়ের বিয়ে দিয়েছি। তবুও ওই ছেলে মেয়েকে বিভিন্ন নাম্বার দিয়ে কল করে। শ্বশুর বাড়ির সামনে গিয়ে ঘুরাঘুরি করে। তবে বাড়িতে কোনো ঝগড়াঝাঁটি ছিলোনা। হঠাৎ বুধবার সকালে খাওয়ার পরে গলাঁয় ফাঁস নিয়েছে মেয়ে। বর্তমানে আইসিইউতে আছে। আমি এর বিচার চাই। তবে আমরা কারো দোকান ভাঙনি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক হোসেন ইমাম ফোনে বলেন, ওই কিশোরী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তবে বর্তমানে আশঙ্খামুক্ত।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, প্রেমের সম্পর্কের জেরে এক মেয়ে গলাঁয় ফাঁস লাগিয়ে আত্মহননের চেষ্টা করেছে। সেই ক্ষোভে স্বজনরা আজ প্রেমিকের দোকানে ভাঙচুর চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

0

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী আওয়ামী লীগের চলমান অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বর থেকে বুলডোজার দিয়ে শেখ মুজিবর রহমানের স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের চলমান অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে তারা স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বুলডোজার দিয়ে শেখ মুজিবর রহমানের স্তম্ভ¢টি গুঁড়িয়ে দেয়। এর আগে চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট স্তম্ভটির ‘এক তর্জনী’ ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনতা। এবার অবশিষ্ট অংশটিও গুড়িয়ে দিয়েছে তারা।

ঝিনাইদহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভ¢টি ভেঙে দিয়েছে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সড়ক দুর্ঘটনায় গ্লাস ফ্যাক্টরির ২ নারী শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টায় কুষ্টিয়ার-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)। এ ঘটনায় আরো চারজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এইচ এন্ড এস গ্লাস ফ্যাক্টরির কাজে যোগ দিতে ব্যাটারি চালিত ভ্যানযোগে নওপাড়া থেকে গ্লাস ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই সময়ে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতিতে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যান। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক বিউটির মৃত্যু নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে লতিফার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছে। ঘাতক মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া জেলা পরিষদের সাবক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদক সূত্র জানায়, প্রথম মামলায় (নং ০৫) রবিউল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার ২১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৭ লাখ ১ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা হয়।

দ্বিতীয় মামলায় (নং ০৬) আসামী করা হয়েছে রবিউল ইসলাম ও তার স্ত্রী মোছা. বানু ইসলামকে। অভিযোগে বলা হয়েছে, বানু ইসলাম তার নামে ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ অর্জনে তার স্বামী রবিউল ইসলাম পদ ও প্রভাবের অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেছেন।

এই মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৭(১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় দায়ের করা হয়।

কুষ্টিয়ার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মইনুল আহসান রওশনী বলেন, অভিযোগের সত্যতা মিলেছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পৌর বাজারে জেলি (বিষাক্ত অপদ্রব্য) মেশানো চিংড়ি মাছ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা কারেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানিক দল। অভিযুক্ত ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট এক লক্ষ ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম।

অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডার দুইজন মৎস্য অড়তদারকে প্রতি জন পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকান তিনজনকে প্রতি জন দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মোঃ মাসুম আলী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলী মিশিয়ে চিংড়ী বিক্রি কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কাঁচির কদর বেড়েছে

0

ধানকাটা সহ রবি ফসল আবাদ মৌসূম শুরু হয়েছে। ধান কাটা ও আবাদের কাজের প্রধান উপকরণ কাঁচি। তাই নতুন কাঁচির কদর বেড়েছে। সব কৃষক কাঁচি কেনায় ব্যস্ত। ফুটপাতের লোহার কৃষি উপকরণ বিক্রির দোকান থেকে কাঁচি ঈশপাতের তৈরী কি না তা পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন কৃষকরা। কুষ্টিয়ার খোকসার সাপ্তাহিক হাট থেকে মঙ্গলবার বিকালে ছবিটি তেলা।

 

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...