রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 53

লালন উৎসবে সক্রিয় ছিল অপরাধী চক্র

0

কুষ্টিয়া প্রতিনিধি

আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬ তম তিরোধান দিবসের ছেঁউরিয়া আখড়াবাড়িতে এবার তিন দিনের অনুষ্ঠানে লাখো মানুষের ¯্রােত নামে। তিরোধান দিবসে এমন জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা। আর এ সুযোগে চরম সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী একাধিক চক্র।

গেল তিন দিনে ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অন্তত ৭৮ জন ভুক্তভোগী। এছাড়াও জাল ২১ হাজার ৫০০ টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মো. আমিরুল ইসলাম।

ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন – সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। এছাড়াও জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।

রবিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, থানা চত্বর, প্রবেশপথ ও কম্পিউটার অপারেটরের কক্ষের সামনে ভুক্তভোগীদের আনাগোনা। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন ইসলাম বলেন, শনিবার লালন মাজারের প্রবেশপথে খুব ভিড় ছিল। বন্ধুরা গলা ধরাধরি করে রেলের মত যাচ্ছিলাম। হঠাৎ রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি নোট ১৪ মডেলের ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করতে এসেছি।

কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার স্কুল শিক্ষক পলাশ কুমার বিশ্বাস (৩৭) বলেন, শুক্রবার রাতে লালন মেলায় লাখো মানুষের ভিড় ছিল। সেখানে গিয়ে তাঁর স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন হারিয়ে গেছে। তিনি থানায় একটি জিডি করেছেন।

মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ফরিদপুরের কানাইপুর এলাকার মো. বিল্লাল বিশ্বাস। তাঁর স্যামসাং এ৫২এস ব্র্যান্ডের ফোনটি হারিয়ে গেছে। তিনি বলেন, এবার লালন মেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে। ভিড়ের মধ্যে একটি চক্র পকেট থেকে কৌশলে মোবাইল ফোন বের করে নিচ্ছে। তারটিও হারিয়েছে। তাঁর ভাষ্য, প্রথমদিনেই কয়েকশ ফোন চুরি ও পকেটমারের ঘটনা ঘটছে।

প্রতিদিন রাতে লাখো মানুষের ভিড় ছিল বলে জানান চুয়াডাঙ্গার বুদ্ধিমানপাড়ার ব্যবসায়ী তানবিন ইসলাম রাব্বি। আশপাশ এলাকার কয়েক কিলোমিটারজুড়ে ছিল যানজট। রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে তাঁর স্মার্টফোনটি চুরি হয়েছে। ফোনে তাঁর প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট ছুল তিনিও থানায় জিডি করেছেন।

একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন কোহিনুর ইসলাম বলেন, জাতীয়ভাবে আয়োজন থাকায় লালনে এবার ভিড় বেশি ছিল। ভিড়ের মধ্যে কখন কে যেন রিয়েলমি ব্র্যান্ডের ফোনটি চুরি করেছে, তা বুঝতে পারিনি। থানায় জিডি করব। তার ভাষ্য, গতবছরও লালনে কয়েকশো ফোন চুরির ঘটনা ঘটেছিল।

লালন স্মরণোৎসবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে বলে জানান কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০-১২ জনকে এখন পর্যন্ত প্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমারখালী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাত ১০টার দিকে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০টাকাসহ সবুজকে আটক করে র‌্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রবিবার মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।

প্রদীপ আলোকিত করবে আগামী

0

দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তদের জীবনের কল্যানে মত্তলোকে শ্যামা ও কালী দেবীর আগমন ঘটবে। দেবীর আগমন কে স্বাগত জানাতেই শুভ দীপাবলি উৎসব। মন্দিরে মন্দিরে ভক্তরা ছুটেছেন বাটা ভর্তি মাটির মঙ্গল প্রদীপ নিয়ে। প্রদীপের আলোয় ঘুচবে আঁধার। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা কালী বাড়ি থেকে ছবি গুলো তোলা।

 

খোকসায় ভ্যান চালকের আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আব্দুল জব্বার শেখ (৫৫) নামের এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে জয়ন্তী হাজরা ইউনিয়নের ব্যাংগারিয়া মাঠে একটি আম গাছের ডালে নিজের গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। সাংসারে অভাব অনাটনের কারনে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে পরিবারের দাবি তিনি দীর্ঘ দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু ভ্যান চালকের আত্মহত্যার খবর নিশ্চিত করে বলেন, লোকটি একদিকে রোগাগ্রস্ত ছিলেন, অন্য দিকে অভাব অনাটনের কারনে আত্মহত্যা করতে পারে।

মৃত ভ্যানচালক জব্বার শেখের স্ত্রী জানান, “সকাল ১০টা থেকেই তাকে বাড়িতে দেখা যাচ্ছিল না। আমি ও আমার ছেলে মিলে খুঁজতে বেড় হই। এক পর্যায়ে মাঠে গিয়ে দেখি গাছের নিচে তার পায়ের স্যান্ডেল পড়ে আছে। উপর দিকে তাকিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে গ্রামের লোকজন এসে গামছা কেটে নিচে নামায়।”

তিনি আর জানান, দীর্ঘ দিন ধরে তার স্বামী অসুস্থ্য ছিলেন।

খোকসা থানার ওসি (তদন্ত) জাফর শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগাম ধান

0

চলতি আবাদ মৌসূমে অতিবৃষ্টির কারণে পশ্চিম জনপদে রুপা আমন ধান পাকা শুরু হবে দেরিতে। কিছু জমিতে আগার ধান পাকা শুরু হয়েছে। এক কৃষক ধান কেটে বাড়ি ফিরছেন। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের বাঘমারা বিল থেকে ছবিটি তোলা।

ধর্ষককে জুতাপেটা করে সালিশ শেষ করেন জামাতের নেতারা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনে ঘটনা চাপা দিয়ে দলীয় সমর্থককে রক্ষায় সালিশে রফা করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। সালিশ প্রক্রিয়া ও ধর্ষীতার পরিবারের অসন্তুষ্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে (ভিডিওতে) জামায়াতের এক নেতার বলতে শুনা যাচ্ছে “ধর্ষকের অভিভাকরা চর থাপ্পর দিয়ে পিটিয়ে ঠিক করে দিয়েছেন”।

ধর্ষন ঘটনার সাত দিন পর সোমবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বীকার করেন, রবিবার রাতে ধর্ষীত শিশুর পিতাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে দিয়ে মামলা করানো হবে। এদিন রাত আট টায় তিনি জানান ধর্ষনের ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেছে। ( খোকসা থানার মামলা নং ৫, তারিখ ২০ অক্টোবর ২৫ ইং।) মামলায় এক মাত্র আসামী করা হয়েছে ধর্ষক আমীর হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো ভিডিও থেকে জানা গেছে, খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনা ঘটে ১২ অক্টোবর দিনের বেলায়। এ ঘটনায় ১৩ অক্টোবর রাত ১০টার পর ধর্ষক আমীর হোসেন (৬৩) এর বাড়িতে সালিশী বৈঠক করা হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইমলাম, গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আলতাফ হোসেন, স্থানীয় মুরশিদ, দুখু মিয়াসহ একটি দল। এক পর্যায়ে ধর্ষক আমীর হোসেনকে জুতা পেটা করে সালিশ শেষ করা হয়। সালিশকর্তারা ধর্ষনের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আমীর হোসেন ও শিশুর বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

সূত্র জানায়, শিশু ধর্ষক আমীর হোসেন গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের সমর্থক। তার ছেলেও শিবির করতো।

এ ধর্ষনের বিচার নিয়ে অসন্তোস প্রকাশ করেন ধর্ষীত শিশুর বাবা ও মাসহ একাবাসী। তারা এঘটনার একমাত্র অপরাধীর সুষ্ট বিচারের দাবি করেন। কিন্তু সালিশ কর্তাদের ভয়ে তারা সবাই থেমে যায়। তবে ধর্ষন ঘটনার ৬ রবিবার দিন পর রবিবার রাতে থানা পুলিশ ধর্ষীত শিশুর বাবাকে থানায় নিয়ে আসে। সোমবার এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে আটক করার সম্ভব হয়নি।

সম্প্রতি ধর্ষীত শিশুটির বাবা মা’র বিচার চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে ধর্ষীত শিশুর মাকে বলতে শোনা যায়, ধর্ষকের যে বিচার হয়েছে তাতে তারা সন্তুষ্ট হতে পারেন নি। এমন লোকদের দিয়ে বিচার করিয়েছেন, যেখানে কথা বলার সুযোগ নেই। তিনি বিচার দাবি করেন।

এ ভিডিওতে শিশুটির চাচিকে বলতে শোনা যায়, ঘটনার দিন তিন শিশু স্থানীয় মাদ্রাসার ছাদে বসে খেলা করছিলো। সেখানে আমীর হোসেন হাজির হয়। শিশুদের ভুলিয়ে ভালিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দোখায় বৃদ্ধ আমীর হোসেন। এক পর্যায়ে অন্য শিশুরা পালিয়ে যায়। কিন্তু লালসার শিকার হয় তার ভাতিঝি ওই তৃতীয় শ্রেণির শিশু। তাকে (শিশুটিকে) বাড়ি নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। এক পর্যায়ে শিশুটি বাড়ি ফিরে তাদের ঘটনা জানায়। এ নিয়ে তারা থানায় যেতে চেয়েছিলেন। কিন্তু ধর্ষক তার রাজনৈতিক দলের লোকদের দিয়ে সালিশে বসতে বাধ্য করে। সালিশ রায় তারা মানতে পারেনি। কিন্তু কার কাছে বিচার চাইতে যাবেন। যেখানে যাচ্ছে সেখান থেকে ফিরে আসতে হচ্ছে।

ধর্ষকের স্ত্রী শিউলি খাতুন ওই ভিডিওতে বলেন, তার স্বামী মাপ চেয়ে নিয়েছেন।

ধর্ষকের ছেলে নাজমূল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। কথিত ধর্ষীতা শিশুর বাবার সাথে তাদের জমি নিয়ে বিরোধ আছে। তাই শিশু ধর্ষনের নাটক সাজিয়েছে।

উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম ভিডিওতে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, “ধর্ষনের ঘটনা সালিশ হয় না। দুই পক্ষ তাকে ধরায় বিষয়টি নিয়ে সালিশে বসেছিলেন। আমীর হোসেনকে তার পরিবারের মুরব্বিরা চরথাপ্পর দিয়ে মিটমাট করে নিয়েছে”।

গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আলতাফ হোসেন এই প্রতিনিধির কাছে স্বীকার করেন তিনিসহ তার দলের উপজেলা নেতা সালিশে ছিলেন। শিশুর জবানবন্দি শুনেছিলেন। ঘটনাটি ধর্ষনের চেষ্টা হয়েছিল বলেও স্বীকার করেন।

এ ভিডিও বক্তব্যের বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলামের সাথে কথা বলা হয়। তিনি ভিডিওর বক্তব্য স্বীকার করেন। সালিশের বিষয়টিও স্বীকার করেন। তবে সালিশের পর শিশুর বাবাকে থানায় পাঠাতে চেয়ে ছিলেন কিন্তু তিনি থানায় যেতে রাজি হননি বলেও দাবি করেন।

তিনি আরও জানান, আমীর হোসেন তাদের দলের কেউ না। তার ছেলে একসময় শিবির করতো। সে ডানপিঠে হওয়ায় হওয়ায় তাকে দলে রাখা হয়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর একটি বক্তব্যের ভিডিও তার কাছে আসার পর তিনি সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। শিশুটির বাবা জানিয়েছেন ধর্ষনের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ একটা ভিডিও ডকুমেন্টারি তৈরী করেছে।

ওসি আর বলেন, এ অপরাধ সালিশ যোগ্য নয়। স্পর্শ কাতর বিষয়টি তিনি আরও ভালো করে খতিয়ে দেখবেন। আরও সেখানে পুলিশ পাঠানো হবে বলেও জানান।

সোমবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি স্বীকার করেন ধর্ষীতা শিশুর বাবাকে থানা আনা হয়েছে। তিনি এখান মামলা করবেন। আসলে মেয়ে পক্ষ এ ঘটনায় টাকা হাতানোর চেষ্টা করছিল। মামলা রেকর্ডের পর আসামী ধরার উদ্যোগ নেবেন।

সোমবার রাত আট টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সর্বশেষ আপডেট জানিয়ে বলেন, এ দিন দুপুরেই শিশুটির বাবা বাদি হয় মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামী করা হয়েছে ধর্ষক আমীর হোসেন।তিনি আরও বলেন, “দুই এক বেলার মধ্যে ধর্ষককে আটক করা হবে”।

দূরন্ত শৈশব

0

দূরন্ত শিশুরা দল বেঁধে শাপলা কুরিয়ে ঘরে ফিরছে। তাদের (শিশুদের সবার) মুখে শাপলার হাঁসি লেগে আছে। পদ্মা নদীর আমবাড়িয়া – জগন্নাথপুর কোলে জন্মেছে নানা প্রজাতের শাপলা সহ জলজ উদ্ভিদ। খোকসার আমবাড়িয়া ইউনিয়নের আট গাছিয়া পাড়ার কোল থেকে শনিবার দুপুরে ছবিটি তোলা।

পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ানের উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদীতে খেলতে গিয়ে আরিয়ান নামে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কৃষক আমানুল্লাহ বিশ্বাসের ছেলে। তাকে উদ্ধারে রবিবার সকাল ৮টা থেকে নদীতে অভিযান শুরু করেছেন রাজশাহী বিভাগের ৬ সদস্যের একটি ডুবুরি দল। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মানদীর কোল থেকে প্রায় ৫০০ গজ দুরে চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রাম। সেখানে কৃষক আমানুল্লাহ বিশ্বাসের বসবাস। শনিবার সকালে তিনি পদ্মানদীর কোল পাড়ি দিয়ে জমিতে চাষাবাদ করতে যান। সেসময় শিশু আরিয়ান তার সঙ্গে যাওয়ার জন্য বায়না শুরু করে। সেসময় স্বজনরা তাকে বাড়িতে ধরে রাখেন এবং বাবা জমিতে চলে যান। পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। আনুমানিক দুপুর দুইটার দিকে আরিয়ানের কোথাও সন্ধান না পেয়ে নদীতে খোঁজাখুঁজি করা হয়। পরে পাবনার ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডুবুরি দলকে খবর দেন তারা। আর রবিবার সকাল আটটায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আরিয়ানের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে পদ্মানদীর কোল। কোলের পাড়ে উৎসুক জনতা ও স্বজনদের ভিড়। নদীতে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ সময় আরিয়ানের দাদা বাদশা বিশ্বাস বলেন, সকালে ছেলে কোলের ওপারে জমিচাষে গেছে। তখন নাতি ছেলে যাওয়ার জন্য কান্না শুরু করে। সেসময় তাকে বুঝিয়ে থামানো হয়। কিছুক্ষণ পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। এরপর দুইটার দিক থেকে তাকে আর পাওয়া যায়নি। তার ভাষ্য, আরিয়ান প্রায়ই নদীর ধারে খেলত। হয়তো খেলতে এসে নদীতে ডুবে গেছে।

স্থানীয় বাসিন্দা রওশন মালিথা বলেন, দুপুর একটার দিকে নদীপাড়ে আরিয়ানকে খেলতে দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। পরে শুনলাম ওকে আর পাওয়া যাচ্ছেনা। তার ভাষ্য, আরিয়ান হতো ফের নদীধারে খেলতে এসে পানিকে পড়ে গেছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ৬ সদস্যের দল নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নদীতে স্রোতও আছে। এখন পর্যন্ত সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত আছে।

বিকাল পৌনে তিনটার দিকে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ ফোনে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও আরিয়ানকে পাওয়া যায়নি।

বালুরঘাট দুর্বৃত্তদের হামলর অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

0

‎কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারাকৃত বালুরঘাট আগ্নেয়াস্ত্রসহ হামলা ও লুটপাটের অভিযোগের উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

‎আহতরা হলেন- লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন ( পায়ে গুলিবিদ্ধ), ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্তু।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীতে ড্রেজিংকৃত তোলা বালুর ইজারা পাই স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই বালু তুলছেন ঠিকাদারের লোকজন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০ -১২ জন হামলা চালিয়ে লুটপাট করে দ্রæত চলে যায়।

শনিবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, রাত ৩টার দিকে গুলি করতে করতে ১০ – ১২ দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করা হবে।

‎কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা

0

দ্রোহ অনরাইন ডেস্ক

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন তারা।

এর আগে, এদিন বিকল সাড়ে ৪টায় জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়।

জুলাই সনদ স্বাক্ষরের এ অনুষ্ঠানে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

তবে, জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ- এই চার দলও জুলাই সনদে স্বাক্ষর করেনি।

এর আগে, জুলাইয়ের বীর যোদ্ধাদের সঙ্গে বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নং দফা পরিবর্তন করা হয়েছে। এমনটি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই বীর যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫ নং দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের মাধ্যমে সংঘটিত সব হত্যাকান্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

তাল বীজের শাঁস

0

হেমন্তের শুরুতেই তালের ফেলে দেওয়া বীজের শাঁস হয়। শিশুরা লোভনীয় স্বাদের শাঁস খাবে। তাই গ্রামের পাকা রাস্তার ইটের এজিং এর উপর রেখে শক্ত তাল বীজ কেটে শাঁস বেড় করেছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রাম থেকে ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...