বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 57

চুরির অপবাদে যুবককে নাকে খত দেয়ানোর অভিযোগ বিএনপি নেতা বিরুদ্ধে

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে চুরির অপবাদে এক যুবককে নির্যাতনের পর নাকে খত দেওয়ানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

শনিবার হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর সওয়ার্ডের কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

চুরির অপবাদে নির্যাতনের শিকার যুবকের নাম রসুল আলী (২৮)। সে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গত শুক্রবার রাতে ওই গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন বেলা তিনটার দিকে সালিশের নাম করে ওই যুবককে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেওয়া হয়। পরে তাকে চুরির অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন চালায় গ্রামের কয়েকজন ব্যক্তি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, যুবক মাটিতে উবু হয়ে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরাচ্ছেন একজন ব্যক্তি। সেই দৃশ্য দেখছেন গ্রামবাসী। একপর্যায়ে তাকে তুলে তিনবার কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এ সময় কেউ এ বিচারের বিরুদ্ধে কথা বললে তারও বিচার করা হবে বলে চিৎকার করে বলতে থাকেন কয়েকজন ব্যক্তি।

যুবককে নাক খত দিয়ে গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়ানো বিএনপি নেতার নাম সিরাজুল ইসলাম। তিনি ভায়না ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। ঘটনা স্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গ্রামের এনামুল ডাক্তারের বাড়িতে গরু চুরি করতে গিয়েছিল ওই যুবক। পরিবারের লোকজন জেগে ওঠায় সে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পরিবার বিচার দিলে দুই গ্রামের মাতব্বরা মিলে ওই যুবকের নাকে খত দিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আইন পরিপন্থি বিচার আপনি করতে পারেন কিনা এমন প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, ‘পুলিশে দিলে ওর বড় ক্ষতি হতো। তাছাড়া গ্রামের লোকজন হাত-পা ভেঙে দিতে চেয়েছিল। আমি দেখলাম ছেলেটার এতবড় ক্ষতি করে লাভ কী? তাই মাত্র দশ হাত নাকে খত দিয়ে ছেড়ে দিয়েছি।’

পল্লী চিকিৎসক এনামুল হক জানান, তার বাড়িতে রসুল আলী গরু চুরি করতে ঢুকেছিল। তার ছেলে ও পরিবারের অন্যরা ঘটনা বুঝতে পারলে পেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি গ্রামের মাতব্বরদের কাছে বিচার দেন। অভিযুক্ত রসুলের বাবা তার কাছে ক্ষমা চাইতেও এসেছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে রসুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা আব্দুল মান্নান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ‘এমন ঘটনার কথা আমিও শুনেছি। এর বেশি কিছু আমি বলতে পারছি না।’

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আইন বহির্ভূত এমন সালিশ কেউ করতে পারে না। এ বিষয়ে নির্যাতিত ওই যুবক বা তার পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

খোকসার এক স্কুলের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে খোকসা উপজেলা সদরের পৌর এলাকার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলাই চন্দ্র মোদক ও প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে অবসর জনিত কারনে ও অপর সহকারী শিক্ষক মোছাঃ মজির্নিা খাতুন অন্যত্র বদলি হওয়ায় এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আকবর। প্রধান শিক্ষক মমতাজ খাতুন স্বাগত বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক মিতা রানী বিশ্বাস বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।

বিদায়ী শিক্ষকদের হাতে বিদ্যালয়ের ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলেদের অনুষ্ঠানের সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আকবর।

দুইদিনে চারবার ভূমিকম্প, বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুইদিনে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা। এদের মধ্যে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি এবং আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব ভূকম্পন অনুভুত হয়েছে।

শনিবার অনুভূত হওয়া ভূমিকম্প তিনটিকে বিশেষজ্ঞরা আফটারশক বললেও ভবিষ্যতে আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কার কথা বলছেন তারা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, সাধারণত বড় ভূমিকম্পের পর এক দুই সাপ্তাহ ধরে আফটারশক হতে পারে। আজ তিনটা হয়ে গেলো মৃদু আর হালকা আকারে। এগুলো আফটারশক।

তিনি আরও বলেন, গতকাল যেটা হলো ৫.৭ মাত্রার। এটা ফোরশকও হতে পারে। কারণ এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প হলে ৫.৮ কে আমরা ছোট হিসেবে দেখবো। আজকের সবগুলোই ছিল আফটারশক।

এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, একদিনে তিনটা ভূমিকম্প হওয়াটা প্রত্যাশিত৷ এটা আফটার শক। যে শক্তিটা আটকে ছিল সেটা খুলে যাচ্ছে। আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে যে, সামনে আরও বড় বড় ভূমিকম্প হবে। এটার জন্য আমাদের প্রাপ্য হতে হবে।

আজকের প্রথম ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা ও এর আশপাশে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তি ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে।

এরপর সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়। একটি ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে। এর মধ্যে রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টি মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা ও দ্বিতীয়টির নরসিংদী।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিও ছিল নরসিংদী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকশ।

সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ওপেনদার (৩০) নামের এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের আওতাধীন জামালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ক্যাম্পপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার নাম ওপেনদার এবং বাড়ি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামে বলে জানান। তবে তিনি তার বাবার নাম বলতে পারেননি।

তল্লাশিকালে যুবকের কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুটি টিকিট পাওয়া গেছে। চলতি মাসের ১০ তারিখে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ট্রেনের ওই টিকিট দুটি জব্দ করা হয়েছে।

ওই যুবকের কাছে কোনো ভারতীয় জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ড পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্থান্তর করা হয়েছে।’

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, ‘বিজিবি এক ভারতীয় নাগরিককে থানায় এনেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাদি’র শো-ডাউন

0

বিএনপির মনোনীত প্রার্থী’র নাম ঘোষনার পর থেকে দলীয় নেতাদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ৭৮ কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনের নির্বাচনী মাঠ। এ আন্দোলনে নতুন মাত্রাযোগ করেতে দলটির আর এক মনোনয়ন প্রত্যাশি শেখ সাদি বিশাল মটোরসাইকেল শো ডাউন করে নির্বাচনী এলাকায় ফিরলেন। শনিবার দুপুরে খোকসার বিলজানি বাজার এলাকা থেকে মোটরসাইকেল শো ডাউনের ছবি তোলা হয়েছে।

প্রাথমিক শিক্ষকরা ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতিতে যাচ্ছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামী ২৯ নভেম্বরের মধ্যে তাদের সব দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে ৩০ নভেম্বর থেকে দেশের সব সহকারী শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। সংবাদ সম্মেলনে পরিষদের পাঁচজন আহ্বায়কের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। তারা হলেন আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ। আর অসুস্থতার জন্য সংবাদ সম্মেলনে ছিলেন না আরেক আহ্বায়ক মু. মাহবুবর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের আলোচনায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল সরকার। সেই আলোকে তিন দফা দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৩০ নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

একই সঙ্গে গত ৮ নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণসহ তাকে পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা।

এর আগে, গত ৮ নভেম্বর তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা। ওইদিন পদযাত্রা নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যান তারা। সেখানে কলম সমর্পণ কর্মসূচি করার কথা ছিল শিক্ষকদের। তবে শাহবাগ মোড়ে যাওয়ার আগেই পুলিশ তাদের আটকে দেয়। একপর্যায়ে রাস্তা থেকে শিক্ষকদের সরিয়ে দিতে পুলিশ অ্যাকশনে যায়।

সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, জলকামান নিক্ষেপের পর শুরু হয় লাঠিচার্জ। এতে শতাধিক শিক্ষক আহত হন। এ ঘটনার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং ১১ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তারা দুই দফা বৈঠক করেন। সেখানে তাদের ১১তম গ্রেড ও অন্য দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তবে আন্দোলনরত শিক্ষকদের দাবি, সরকার বারবার তাদের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করে না। এজন্য এবার তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো- দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

এদিকে, আগামী ৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণায় বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইসঙ্গে পরীক্ষার আগমুহূর্তে প্রায় এক কোটি কোমলমতি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার ( ২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, ‘আমি ব্যাংকের ভিতরেই ছিলাম। ফজরের আযান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করি। তখন পালিয়ে যায় দুর্বৃত্তরা।’ তার ভাষ্য, বাইরে থেকে তখন বন্ধ জানালার ছোট্র ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে ব্যাংকের সামনে অবস্থিত এক চা বিক্রেতা বলেন, সকাল ৬টার দিকে বাজারে এসে দেখি পুলিশ। শুনলাম ব্যাংকে আগুন লাগিয়েছে কে বা কারা। এতে আতঙ্কিত সকলেই।

ব্যাংকের ব্যবস্থাপক মো.শাহজালাল মুঠোফোনে বলেন, ‘নাইট গার্ড ভিতরেই ছিল। ভোররাতে জানালায় পেট্রোল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রোল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর সন্ধান পেতে ৩ বছরের দেবরকে নিয়ে উধাও ভাবী

0

কুষ্টিয়া প্রতিনিধি

যৌতুকের টাকায় কেনা অটোগাড়ি নিয়ে পালিয়েছে স্বামী। প্রায় তিনমাস খোঁজ নেয়না দ্বিতীয় স্ত্রীর। অবশেষে অটোগাড়ি ও স্বামীকে না পেয়ে মাত্র ৩ বছর বয়সী দেবরকে নিয়ে লাপাত্তা হয়েছেন ভাবী।

ঘটনাটি কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ভাবীর নাম রিনা খাতুন (৩২)। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং গোপালগঞ্জের মকসুদপুর থানার গয়লাকান্দি এলাকায় মৃত কাসেম মোল্লার মেয়ে।

এদিকে মাত্র তিন বছরের সন্তানকে কাছে না পেয়ে পাগলপ্রায় মা আনোরা খাতুন। সন্তানকে ফিরে পেতে পুত্রবধূর বিরুদ্ধে ওইদিন রাত ১০টার দিকে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন শ্বশুর জিন্নাহ শেখ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতমোড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি ছিনতাই প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। স্ত্রী ও এক সন্তান রেখে প্রায় দুই বছর আগে নিজগ্রাম থেকে একটি অটোগাড়ি চুরি করে পালিয়ে যায় আনোয়ার। আর খোঁজ মেলেনি তার। এরপর দিন পনেরো আগে রিনা খাতুন দ্বিতীয় স্ত্রীর দাবি নিয়ে আনোয়ারের বাড়িতে উঠে পড়ে বলেন ‘৬মাস আগে তারা বিয়ে করেছেন। যৌতুক হিসেবে একটি অটোগাড়ি দেওয়া হয়েছে। প্রায় তিনমাস হলো অটোগাড়ি ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়েছে আনোয়ার। আর খোঁজ নেই। টাকা আর গাড়ি ফেরত না দিলে অন্যদের ক্ষতি করা হবে।’

একপর্যায়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনোয়ারের তিন বছর বয়সী ছোট ভাইকে নিয়ে পালিয়েছে তার দ্বিতীয় স্ত্রী। তার মুঠোফোনটি মাঝেমাঝে খোলা পাওয়া যাচ্ছে।

আনোয়ারের মা আনোরা খাতুন বলেন, ‘১৫ দিন আগে বাড়ি উঠে পড়ে রিনা খাতুন। উঠেই বার বার গাড়ি আর টাকা দাবি করছে। বার বার হুমকি দিচ্ছিল ক্ষতি করার। কাল রাতে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। ওই মহিলা আমার গ্যাদা (বাচ্চা) নিয়ে পলায়ছে। রাতে তিন চার দুধ খায় ছোয়াল। যত টাকায় লাগুক। তোমরা আমার ছোয়াল আনে দাও তাড়াতাড়ি। ‘

বাবা জিন্নাহ শেখ বলেন, ‘ছেলের (আনোয়ার) সাথে মাঝেমাঝে কথা হচ্ছে রিনার। এক এক সময় এক এক স্থানের ঠিকানা দিয়ে বলছে, ‘ টাকা আর গাড়ি দিয়ে ছেলে নিয়ে যান। ‘ আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করছি।’

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ৩ বছরের দেবরকে নিয়ে পালিয়েছে এক নারী। থানায় রাতেই লিখিত অভিযোগ জমা পড়েছে। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ভূমিকম্পে ঢাকায় ৩ পথচারী নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের অধিকাংশ স্থানে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর বংশাল কোশাইতলীতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...