বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 61

পূজা কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শারদীয় দূর্গপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পূজা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নিতেন্দ্রনাথ বিশ্বাস।

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু ছিপ নিয়ে খালে মাছ ধরতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বিএনপি জামায়াতের বাকবিতান্ডায় অধ্যক্ষ নিয়ে সমঝোতা বৈঠক স্থগিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম এ জেড ফাজিল মডেল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষকে স্বপদে ফেরানোর সমঝোতা বৈঠকটি বিএনপি ও জামায়াত কর্মীদের বাকবিতান্ডায় স্থগতি করা হয়। ২৪ শে’র আগস্টের পর শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে মাদ্রাসার অধ্যক্ষ সাইদুল ইসলাম আত্মগোপন করেন। তদন্ত তার বিরুদ্ধে দুর্নীতির প্রমান পায় তদন্ত কমিটি। ১৩ মাস পর অধ্যক্ষ স্বপদে ফিরতে স্থানীয় বিএনপির কাঁধে ভর করেছে বলে অভিযোগ করছে জামায়াত নেতারা। অধ্যক্ষকে নিয়ে সৃষ্ট জটিলকতায় গত আগস্ট মাসের বেতন পাননি মাদ্রাসার ৩৭ জন শিক্ষক কর্মচারী।

অধ্যক্ষ নিয়ে সৃষ্ট জটিলতা নিরশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রার সভাকক্ষে প্রতিষ্ঠানটির দাতা, সুধিজন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক শুরু করা হয়। এ বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আনিস উজ্জ জামান, উপজেলা জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, গোপগ্রাম ইউনিয়নের সাবেক ও বর্তমান তিন চেয়াম্যানসহ ৫০/৬০ জনের সভা উপস্থিত ছিলেন। সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলামকে স্বপদে ফেরানোর পক্ষে গোপগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফি আলম বক্তব্য রাখার পর পরই একাধিক শিক্ষক, স্থানী জনগন ও জামায়ত কর্মীরা প্রতিবাদ জানায়। হট্টোগোল শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে বাকবিতান্ডার পর সভা স্থগিত করা হয়।

মাদ্রাসাটির শিক্ষক আব্দুর রব জানান, ৫ আগস্টের পর গন আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইদুল ইসলাম আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে তার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও শিক্ষকদের টিউশন ফিস আত্মসাত, ঘুষ গ্রহন, প্রতিষ্ঠানের জমি বিক্রিসহ ১৯ টি দুর্নীতির অভিযোগের তদন্ত হয়। সেখানে আত্মগোপনে থাকা অধ্যক্ষ সাইদুল ইসলাম দোষী সাবস্ত হন। ১৩ মাস আগে অভিযুক্ত অধ্যক্ষ ও তার নিকট সহযোগী সহকারী শিক্ষক আব্দুর রহিমের বেতন ভাতা বন্ধ করা হয়। বর্তমান সভাপতি অভিযুক্ত অধ্যক্ষের বেতন পরিশোধের নির্দেশ দেন। চাপের মুখ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিযুক্তদের বেতন না করায় কর্মরত ৩৭ জন শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন হয়নি। এসব জটিলতা নিরশোনে দাতা সদস্য, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও রাজনৈতিক নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক ডাকেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেন। বৈঠকে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শফি আলম ও মাসুদ আহসান শিবলীর বক্তব্যের পর জামায়াত নেতারাসহ অন্যরা প্রতিবাদ জানান। পরিবেশ উতপ্ত হয়ে ওঠে। বাক বিতান্ডায় শুরু হলে বৈঠক স্থগিত করা হয়।

গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফি আলম অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলামের কিছু দুর্নীতি আছে বলেও স্বীকার করেন। তিনি আরও বলেন, মাদ্রাসায় জামায়াত সমর্থিত শিক্ষকদের একটি চক্র আছে। তারা কোন অধ্যক্ষকে থাকতে দেয় না। তারাই অধ্যক্ষ সাইদুল ইসলাম কে অপসারণ করতে চায়।

তিনি আরও জানান, অধ্যক্ষ না থাকায় মাদ্রাসার শিক্ষা ববস্থা ভেঙ্গে পরেছে। প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তিনি নিজে উদ্যোগ নিয়ে থানা বিএনপির নেতাদের নিয়ে এসেছিলেন বসে সমঝোতা করদেবেন। কিন্তু জামায়াত নেতারা পরিকল্পিত ভাবে সামাধানের পথ বন্ধ করে দিয়েছে। তারা হট্টোগোল করেছে।

গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির আলতাফ হোসেন বলেন, দুর্নীত দায়ে অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলামকে স্বপদে ফিরিয়ে আনার জন্য বিএনপি নেতারা মরিয়া হয়ে উঠেছেন। তারা কুট কৌশলে ৩৭ জন শিক্ষক কর্মচাররি বেতন বন্ধ করেছে। এখন সমঝোতার কথা বলে অভিযুক্তদের স্বপদে ফেরাতে চান।

অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, সর্বদলীয় বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। তার পক্ষের লোকজন ছিলো। সামাধারণ মানুষ সিদ্ধান্ত দেওয়ার কেউ না। এ ছাড়া যে তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করেছে তার বিরুদ্ধে রিভিইউ আবেদন করেছেন। তদন্ত কমিটি তাকে না জানিয়ে তদন্ত করেছে বলে দাবি করেন তিনি।

তদন্ত কমিটির প্রধান ও সহকারী কমিশনার ভুমি রেশমা খাতুনের সাথে কথা বলা হলে তিনি বলেন, অনেক আগের ঘটনা। এটা তার মাথায় নেই। অফিসে গেলে ফাইল দেখে বলতে পারবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেন জানান, সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলাম ও তার সহযোগীর আব্দুর রহিমের তদন্তে অভিযোগ প্রমানিত হয়। আরবি শিক্ষাবোর্ড ইতোমধ্যে অভিযুক্ত অধ্যক্ষ ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছে। কিন্তু বর্তমান সভাপতি ও এডিসি (রাজস্ব) আব্দুল ওয়াদুদ অভিযুক্তদেরসহ সব শিক্ষক কর্মচারীদের বেতন করার মৌখিক নিদেশ দিয়েছেন। কিন্তু দাতা ও কমিটির সদস্যরা বেতন না করার পরামশ্য দেওয়া গতমাসে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন হয়নি। সমস্যাটি স্থানীয় ভাবে সমাধানের জন্য তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে হট্টোহোলের সৃষ্টি হওয়া সভা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত অধ্যক্ষের জন্য এখন সাধারণ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। ৩৭ জন শিক্ষক কর্মচারীর পরিবার মানবেতর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে মাদ্রাসার প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে। তিনি দাবি করেন, অভিযুক্ত অধ্যক্ষ তার সহযোগীরে বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের পাঠানোর স্পষ্ট নির্দেশনা রয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদের সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি বলেন, শিক্ষকদের বেতন বন্ধের কোন নিদেশ দেওয়া হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষ বলতে পারবেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোঃ সাইদুল ইসলাম গোপগ্রাম এ জেড ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ পদ বাগিয়ে নেন। অল্প সময়ের মধ্যে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুনকে সভাপতিও করে নিজের জামাতা আশরাফুল ইসলামকে শিক্ষক, মেয়ে শেফাকে অফিস সহকারী ও অপর শিক্ষক আব্দুর রহিমের স্ত্রী মাহাফুজাকে শিক্ষক পদে নিয়োগ দেন। এ ছাড়া শিক্ষক কর্মরত থাকা কালীন একাধিক পদে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে অথ বানিজ্য করেন। শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রদানের সুপারিশ করতে ১০ থেকে ৫৮ হাজার টাকা দিতে বাধ্য করার অভিযোগ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ও তার অনুগত সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা আন্দোলন শুরু করে। এরপর থেকে কর্মস্থলে টানা দুই মাস অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ ও তার অনুগত সহকারী শিক্ষক।

খোকসায় পদ্মা নদীর কোলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পদ্মা নদীর কোলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে খোকসা উপজেলার ধোকড়াকোল, কুঠিপাড়া, গোঁসাইডাঙ্গী ও আমলাবাড়ীয় পদ্মা নদীর কোলে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কবুতর উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টার প্রমুখ। বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

১৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘটনা ঘটে। প্রথম দিকে মামলা করতে ভুক্তভোগী পরিবারকে নিরুৎসাহিত করা হলেও এক সপ্তাহ পর সোমবার (২২ সেপ্টেম্বর) গৃহবধূ ও তার শ্বশুর থানায় দুটি আলাদা মামলা করেন। এর পরই বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে স্থানীয় রুশুল মহলদারের ছেলে লাবু (৩৬), একই এলাকার তারিখ (৪২) ও সুবেলের (৩৫) নেতৃত্বে সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে পাশের আব্দুর রাজ্জাক কলেজপাড়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ফেরার পথে তারা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গৃহবধূ ও তার শ্বশুর বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ওই রাতেই দৌলতপুর থানার পুলিশ লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মরণ ফাঁদ

0

বালু খেকোরা গড়াই নদী থেকে ড্রেজার ম্যাশিনে বালু তুলে পাইপ দিয়ে কয়েক মাইল দূরে বিভিন্ন জলাশয় ভরাট করছে। এ জন্য গুরুত্বপূর্ণ পাকা রাস্তার উপর দিয়ে ড্রজারের পাইপ লাইন পার করা হয়েছে। পাইপ রক্ষায় রাস্তা উপর উঁচু ডিবি (স্প্রিট ব্রেকার) তৈরী করছে বালু খেকোরা। রাস্তার উপর তৈরী করা ৩/৪ ফুট উচু স্প্রিট ব্রেকারে ঘটছে দূর্ঘটনা। যাত্রীবাহী ছোট বড় যানবাহন দুর্ঘটনায় নারী পুরুষ শিশুরা পঙ্গু হচ্ছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসা-একতারপুর পাকা রাস্তার কমলাপুর কবরস্থান এলাকা থেকে মরণ ফাঁদ স্প্রিট ব্রেকারের ছবিটি তোলা।

 

হাতুড়ি হাতে ফুটবল মাঠে শিক্ষার্থী, ফুটবল সেমিফাইনাল স্থগিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা শুরুর আগে কিছু ছাত্র স্কুলমাঠে গিয়ে প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় খেলা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার দুই স্কুলের মধ্যে ফুটবল সেমিফাইনাল হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খেলা স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।

দৌলতপুরে গ্রীষ্মকালীন ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতার অংশ হিসেবে মঙ্গলবার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেমিফাইনাল খেলা ছিল।

সকাল ১০টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা হওয়ার কথা ছিল।

জানা গেছে, খেলা শুরু হওয়ার আগে কিছু ছাত্র মাঠে হাতুড়ি নিয়ে ঢুকে পড়ে। তারা প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ইউএনও খেলা বন্ধের ঘোষণা দেন।

এ বিষয়ে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম বলেন, ‘খেলার আগে আমাদের এক ছাত্রের কাছে হাতুড়ি পাওয়া গেছে এটা আমরা স্বীকার করছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন বলেন, হাতুড়ি আনার অভিযোগ পাওয়ার পর ইউএনও স্যার খেলা স্থগিত ঘোষণা করেন। আলোচনার মাধ্যমে পরে নতুন তারিখ নির্ধারণ করে খেলা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইউএনও আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘খেলা শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা হাতুড়ি প্রদর্শন করছিল। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার আগেই আমরা খেলা স্থগিত করেছি।’

ফকির লালনের গানের মূল পান্ডুলিপি ফেরত চেয়ে আবেদন কুষ্টিয়ার ডিসি‘র

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আশ্রম থেকে লালন সাঁই‘র ৩১৪টি গানের মূল পান্ডুলিপি কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই গানের মূল পান্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতন রয়েছে। দীর্ঘদিন ধরে মূল পান্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু কলকাতার শান্তিনিকেতন থেকে ঐতিহাসিক সেই পান্ডুলিপিটি আজও ফেরত পাওয়া যায়নি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন একাডেমির জন্য ঐতিহাসিক সেই পান্ডুলিপি ফেরত চেয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ০৫.৪৪.৫০০০.০০০.০০১.২৩.০০০৩.২৫. ৮৪৩ নং স্মারক দিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত আবেদন পত্রটি পাঠানো হয়েছে।

এদিকে জেলা প্রশাসকের এই পান্ডুলিপি ফেরত চেয়ে উদ্যোগের বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়েছে। লালন ভক্ত, অনুসারি ও গবেষকরা তাঁকে সাধুবাদ জানিয়ে দ্রæত পান্ডুলিপিটি যাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমীতে নিয়ে আসা যায় সে বিষয়ে সরকারের সুদৃষ্টিসহ আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি মূূলক সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য জানিয়ে বলেন, সংস্কৃুত বিষয়ক মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিবৃন্দ, লালনের ভক্ত-বাউল, সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন।

সভায় জানানো হয় এবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস পালন হবে। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে তিন দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হবে ১৭ অক্টোবর। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। আর গ্রামীন মেলা হবে ৭ দিন ব্যাপী।

এদিকে লিখিত আবেদনে জেলা প্রশাসক উল্লেখ করেছেন, কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন আশ্রম থেকে লালন শাহ এর গানের একটি খাতা কলকাতায় নিয়ে গিয়েছিলেন কুষ্টিয়ার শিলাইদহের তৎকালীন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। যা বর্তমানে শান্তি নিকেতনে সংরক্ষিত আছে। প্রায় ১৩৩ বছরের পুরনো উক্ত খাতায় লালন শাহ এর ৩১৪টি গান রয়েছে। ইতিপূর্বে শান্তি নিকেতন থেকে লালন শাহের গানের পান্ডুলপির একটি অনুলিপি প্রেরণ করা হলেও মূল পান্ডুলপি সেখানেই রয়ে গেছে। প্রতি বছর লালন তিরোধান দিবস ও লালন স্মরণোৎসব উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে লক্ষ লক্ষ দেশ-বিদেশী লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের আগমন ঘটে। তাদের সকলের পক্ষ হতে বাউল স¤্রাট ফকির লালন শাহ এর গানের মূল পান্ডুলিপি কলকাতার শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত আনার দাবি উঠেছে।

তদুপরি সরকার ১৭ অক্টোবর লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা এবং জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় লালন তিরোধান দিবসের গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের দাবির প্রেক্ষিতে লালন গবেষণার কাজে ব্যবহারের জন্য বাউল সম্রাট ফকির লালন শাহ এর গানের মূল পান্ডুলিপি কলকাতার শান্তি নিকেতন থেকে সংগ্রহ করে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে সংরক্ষণ করা প্রয়োজন। এমতাবস্থায়, বাউল স¤্রাট ফকির লালন শাহ এর গানের মূল পান্ডুলিপি কলকাতার শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত এনে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

জানা গেছে, ফকির লালন সাঁই মুখে মুখে পদ রচনা করতেন। তার সেসব কথা সুরের ভূবনে বাধা পড়লেই রূপ নিতো গানে। তাই লালনের মুখনিঃসৃত বানী লিখে রাখতেন তার শিষ্যরা। লালনের জীবদ্দশায়ই ভোলাই শাহসহ তার কয়েকজন শিষ্য গানগুলো লিপিবদ্ধ করার উদ্যোগ নেন। দুটি খাতায় লিখে রাখা হয় ৫ শতাধিক গান। বাউল পদাবলীর অনুরাগী হয়ে এরই একটি খাতা নিয়ে যান শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। লালন ভক্ত, অনুসারি ও গবেষকরা দ্রæত মূল খাতাটি ফেরতের দাবি জানিয়েছেন।

সালিশের রায়ঃ প্রতি বিঘায় কৃষক ক্ষতিপুরণ পাবেন ৭ হাজার টাকা

0

স্টাফ রিপোর্টার

ব্যবসায়ীর পরামশ্যে জমিতে ভুল কৃটনাশক ¯্রে করে ১০ কৃষকের ১২ বিঘা জমির আমন ধান পুড়ে নষ্ট হয়েছে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী বলছেন, ৪ কৃষকের ক্ষতি হয়েছে। বিএনপি নেতারা সালিশী বৈঠকে কৃষককে বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতিপুরণ সাব্যস্ত করেছেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর মধ্যপাড়া ও চাঁদট গ্রামের এসব কৃষককের ২ লাখ টাকার ফসল ক্ষতিগ্রস্থ্য হয়েছে। রবিবার দিন গত রাতে স্থানীয় বিএনপির নেতারা ওই কৃটনাষক ব্যবসায়ীর দোকানে সালিশি বৈঠকের আয়োজন করেন। ক্ষতিগ্রস্থ্য কৃষকদের বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতিপুরণের রায় ঘোষনা করা হয়েছে বলে বিএনপি নেতা ও সালিশের প্রধান কর্তা ঝন্টু বিশ্বাস মুঠো ফোনে স্বীকার করেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, গত সপ্তাহে চাঁদট বাজারের কৃটনাশক ব্যবসায়ী জাহিদ মন্ডলের পরামশ্যে আমন ধানের ক্ষেতে আগাছা নাশক ¯্রে করেন। দু’দিন বাদে ৩ নং ওয়ার্ডের ভবানীপুর মধ্যপাড়ার কৃষক আব্দুল কুদ্দুস, ৬ নং ওয়ার্ড চাঁদট গ্রামের কৃষক আনিস মোল্লা, হামিদুল্লাহ, টুটুল ও রহমত আলী সহ ১০ কৃষকের জমির ধান লাল হয়ে মরতে শুরু করে। ক্ষতিগ্রস্থ্য কৃষকরা ওই কৃটনাশক ব্যবসায়ীর কাছে ছুটে যায়। তারা (ক্ষতিগ্রস্থ্য কৃষকরা) বাদ প্রতিবাদ করলে রবিবার রাতে স্থানীয় বিএনপির নেতা ঝন্টু, নিয়ামত আলী, রেজাউল, আল আমীন, সিয়াম বিশ্বাস ও শহিদুল মাষ্টারের নেতৃতে কৃটনাশক ব্যবসায়ীর দোকানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকেই কৃষকদের ক্ষতিপুরণ হিসেবে বিঘা প্রতি ৭ হাজার টাকা ধার্য করা হয়।

সোমবার সকালে চাঁদট গ্রামের ক্ষতিগ্রস্থ্য কৃষক আব্দুল কুদ্দুসের সাথে তার পুড়ে যাওয়া ধানের জমির আইলে দাড়িয়ে কথা বলা হয়। অসহায়ের মত মারা যাওয়া ধান গাছ তুলে দেখান আর বলেন, “সবই পচে শেষ হয়ে গেছে”।

তার শঙ্কা ‘এ বছর ছেলে মেয়েদের পেট ভড়াবেন কি দিয়ে’। মহাজন অধিক লাভের আশায় তাদের নিন্মমানের ওষুধ দিয়েছেন। নিন্মমানের ওষুধে তার প্রায় দুই বিঘা জমির ধান পুড়ে গেছে। জমির আগাছা মারতে গিয়ে নিজের পরিবারের সদস্য মৃত্যু ঝুঁকিতে ফেলে দিলেন। বিএনপির নেতা সালিশ করেছেন তাই তিনি সহ্য করছেন।

তিনি জানান, ধান আবাদে বিঘা প্রতি এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯ হাজার টাকা। এখন আর তেমন ব্যয় নেই। দুই বিঘা জমির আবাদে ১৮ হাজার টাকার বেশী ব্যয় করেছেন। এই জমিতে তার প্রায় ৩০ মন ধান হতো। যার বাজার মুল্য ৩৫ হাজার টাকা। আর নেতারা সালিশ করে বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতিপুরণ দেওয়ার রায় ঘোষনা করেছেন। তিনি বিচারের ভার ওপড় ওয়ালার কাছে দিয়েছেন।

বর্গা চাষি আনিস মোল্লার জমির মালিক রাসেল হোসেন বলেন, সালিশে যে ক্ষতিপুরণ ধার্য করা হয়েছে তা ধান রোপণের খরচ হয়েছে। এখন জমির মালিক কি নেবে আর বর্গা চাষীকে কি দেবে?

উপজেলা কৃষি অফিসের নিয়েগকৃত সার ও কৃটনাশক ব্যবসায়ী জাহিদ মন্ডল ভূল ওষুধ দিয়েছিলেন বলে স্বীকার করেন। তার ভুলে ৪জন কৃষক ক্ষতিগ্রস্থ্য হয়েছেন দাবি করেন। স্থানীয় নেতাদের মধ্যস্ততায় কৃষকদের বিঘা প্রতি ক্ষতিপুরণ দিতে রাজি হয়েছেন বলেও জানান।

রবিবার রাতে সালিশী বৈঠকের পর বিএনপি নেতা ঝন্টু বিশ্বাস এই প্রতিবেদকে মুঠো ফোনে জানান, এর নিয়ে সংবাদ করার প্রয়োজন নেই। তারা ব্যবসায়ীর ঘরে কৃষকদের সাথে বৈঠক করেছেন। ওই ব্যবসায়ী ভুল বসত “উইডক্লিন” নামের ওষুধের পরিবর্তে “উইডনীল” নামের আগাছা নাশক দিয়েছিলেন। কৃষকদের ক্ষতির পরিমান সালিশী বৈঠকে ধার্যকৃত ক্ষতিপুরনের কয়েক গুন বেশী বলেও স্বীকার করেন এই নেতা।

দম্ভভরে বিএনপি নেতা ঝন্টু বলেন, সালিশে তার দলেই ৫/৬ জন নেতা উপস্থিত ছিল। এখন যেখানে যে সালিশ বৈঠক হচ্ছে তা শুধু বিএনপি নেতারাই করছেন বলেও জানান।

বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর ও আওয়ামী লীগের নেতা ফারুক হোসেন জানান, ভুল কৃটনাষক স্প্রে করে কয়েকজন কৃষক ক্ষতি শিকার হয়েছেন। তিনি ক্ষতিগ্রস্থ্য কৃষকদের নাম পরিচয় নিশ্চিত করেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান বলেন, একজন কৃষক তাকে ফোনে অভিযোগ করে ছিলেন। তার জানা ক্ষতিগ্রস্থ্য কৃষকের সংখ্যা একজন। এটা দোকানির ভুলেই হয়েছে বলেও তিনি স্বীকার করেন। তিনি ওই কৃষকে ক্ষতিপুরণ আদায় করে দেওয়ার জন্য একজন উপ সহকারী কৃষি কমকর্তাকে মৌখিক নিদেশও দিয়েছেন। আগামীতে ওই কৃষককে কৃষি প্রণোদনার আওতায় নেবেন বলেও জানান।

পরে ক্ষতিগ্রস্থ্য কৃষকের প্রকৃত সংখ্যা সম্পর্কে অবগত করা হলে তিনি পরিদর্শন করে বিস্তারিত জানাবেন বলেও জানান।

পাল্টে ফেলা হলো মূল ভবনের নকশা

0

সোয়াশ বছর ধরে শিক্ষার প্রদীপ জ্বেলে রেখেছে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়। মূল ভবনের নকশা পরিবর্তন না করে যুগযগ ধরে প্রভুত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এবারে মূল ভবনের সামনের অংশে গ্রীল লাগানোর ধুয়ো তুলে প্রায় ৭০ ফুট লম্বা করিডোরে হাফ দেওয়াল তুলে আটকে দেওয়া হয়েছে। ফলে একদিকে বিদ্যালয়টির মূল ভবনের নকশা পরিবর্তন হয়ে যাচ্ছে। অন্যদিকে অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...