শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 71

ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম চলছে না – দাবি নয়াদিল্লির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম চলছে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকান্ডকে ভারত অনুমোদন দেয় না বলেও জানান তিনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ‘বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন।’

বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের মাটি থেকে কোনো ধরনের বাংলাদেশবিরোধী কার্যক্রম চালানো হচ্ছে বা আওয়ামী লীগের নামধারী কেউ এ ধরনের কার্যকলাপে লিপ্ত আছে- এমন কোনো তথ্য ভারত সরকারের কাছে নেই। এছাড়া, ভারত অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকান্ডকে অনুমোদন দেয় না।

তিনি আরও বলেন, ভারত সরকার আশা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দেশের নির্বাচন যত দ্রæত সম্ভব মুক্ত, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় ‘বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে’- এমন খবরের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্র্বতী সরকার।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি ও কলকাতায় দলটির রাজনৈতিক অফিস স্থাপনের খবর তারা লক্ষ্য করেছে এবং অবিলম্বে এসব কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি নামবিহীন এনজিওর আড়ালে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেন এবং সেখানে সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিষিদ্ধ দলের কার্যক্রম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ সরকার।

একে আরও বলা হয়, ঢাকা মনে করে ভারতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিকের মাধ্যমে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যালয় স্থাপন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ। এমন কাজ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতি করতে পারে এবং দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন – ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

এ অবস্থায় বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকান্ডে জড়িত না হতে পারে। একই সঙ্গে সেখানে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো যেন দ্রæত বন্ধ করা হয়।

আরও পড়ুন – খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান।

বুধবার ঢাকার মহাখালীতে ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫০৮০টি কমিউনিটি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করা হবে।

আক্তারুজ্জামান বলেন, নতুন কমিউনিটি ক্লিনিকগুলো করা হবে জাইকার অর্থায়নে। আর মেরামত ও পুনঃস্থাপনের কাজে অর্থায়ন করবে ওপেক।

সরকার যখন কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করে, তখন ছয় হাজার মানুষের জন্য অথবা ৩০ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে একটি করে ক্লিনিক থাকার কথা ছিল। তবে দেশের বাস্তবতায় সেটা সব জায়গায় সম্ভব হয়নি।

পাহাড়ি এলাকা, হাওর কিংবা চরাঞ্চলে কোনো কোনো জায়গায় দশ হাজার থেকে পনেরো হাজার মানুষের জন্য একটি ক্লিনিক রয়েছে। ফলে সেখানকার কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই ঘাটতি পূরণেই আমরা নতুন করে কমিউনিটি ক্লিনিক বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছি।
কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য স্থানীয় দাতাদের কাছ থেকে জমি নেওয়া হয়। সরকার সেখানে স্থাপনা নির্মাণ করে চিকিৎসা কার্যক্রম চালায়।

আক্তারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে কমিউনিটি ক্লিনিকের জন্য আবেদন নেওয়া হচ্ছে।
যারা জমি দিতে আগ্রহী, তারা যদি নোটারি করা ৩০০ টাকার স্ট্যাম্পে আন্ডারটেকিং দেন, আমরা তাদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে লিস্ট করছি। জমি পাওয়া গেলে দ্রæত সেই এলাকায় নতুন কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হবে। সব মিলিয়ে আমাদের সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক আসিফ মাহমুদ, মোহাম্মদ নাছির উদ্দিন, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

বাংলাদেশে ১৪ হাজার ৪৬৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী সপ্তাহে দুই দিন সেবা দিয়ে থাকেন।

আরও পড়ুন- খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হয় ১৩ থেকে ১৭ সদস্যবিশিষ্ট কমিউনিটি গ্রæপের মাধ্যমে। বর্তমানে দেশে সিএইচসিপির সংখ্যা ১৩ হাজার ৯২৩ জন।

আরও পড়ুন – জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

প্রেস বিজ্ঞপ্তি

খোকসায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সজল হোসেন, আরমান হোসেন ও তিথি রঞ্জনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সভাপতিত্ব করেন।

আরও পড়ুন – সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল, পৌর বিএনপির পুনঃ নির্বাচন ও আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলের একাংশের নেতারা।

বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন দলটির একাংশের নেতারা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা।

এসময় নেতারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা। তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বর্তমান আহবায়ক কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলন নেতারা অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে দলে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে। অন্য দিকে দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে।

আরও পড়ুন – সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ইচ্ছে থাকলেও আহ্বায়ক কমিটিতে কোনভাবেই সবাইকে স্থান দেওয়া সম্ভব নয়। খুব শীঘ্রই আমরা কুষ্টিয়া জেলা বিএনপির কাউন্সিল করব। কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে সেখানে অবশ্যই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন – সাবেক এমপি সৈয়দ মাছউদ রুমীর মৃত্যু বার্ষিকী পালিত

সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান

0
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছবি সংগৃগীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

সেনাবাহিনীকে নিয়ে ‘ভুয়া তথ্য’ প্রসঙ্গে সেনাপ্রধান সতর্ক করে বলেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, বরং সতর্ক থাকতে হবে, কেউ যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে।’

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। এসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনারা দীর্ঘদিন ধরে মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি দূরত্ব থাকলে তা দূর করতে হবে।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কর্মকান্ডে জড়ানো যাবে না।

আরও পড়ুন – সাবেক এমপি সৈয়দ মাছউদ রুমীর মৃত্যু বার্ষিকী পালিত

‘দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুন্ন রাখতে হবে’- সেনাসদস্যদের উদ্দেশে বলেন তিনি।

আরও পড়ুন – সাবেক এমপি শফিকুল ইসলাম অপু রিমান্ডে

সাবেক এমপি সৈয়দ মাছউদ রুমীর মৃত্যু বার্ষিকী পালিত

0

প্রেস বিজ্ঞপ্তি

কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ মাছউদ রুমীর ৩০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ১৯ আগস্ট সন্ধ্যায় কুমারখালী বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক দলীয় সংসদ সদস্যের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের তত্বাবধায়নে উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।

প্রসঙ্গত: সৈয়দ মাসউদ রুমী ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুষ্টিয়া -৪, খোকসা কুমারখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন – সাবেক এমপি শফিকুল ইসলাম অপু রিমান্ডে

সৈয়দ মাছউদ রুমি জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং ডিডিসির চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন – খোকসা সরকারী কলেজের অধ্যক্ষের যোগাদান

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু রিমান্ডে

0

ঝিনাইদহ প্রতিনিধি

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে ঢাকা থেকে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এছাড়া, গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি। ওই সব মামলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে আনা হচ্ছে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।

আরও পড়ুন – খোকসা সরকারী কলেজের অধ্যক্ষের যোগাদান

২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়।

খোকসা সরকারী কলেজের অধ্যক্ষের যোগাদান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর শিশির কুমার রায়।

সোমবার সকালে প্রফেসর শিশির কুমার রায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেনের কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। এসময় কলেজের শিক্ষক কর্মকচারী নবাগত অধ্যক্ষকে ফুলদিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন – নিখোঁজের ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রফেসর শিশির কুমার রায় কুষ্টিয়া সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি ১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রাপ্ত। তিনি কুমারখালী সরকারী কলেজের সাবেক ও প্রয়াত অধ্যাপক সচীন রায়ের একমাত্র পুত্র।

আরও পড়ুন – বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের অভিষেক

নিখোঁজের ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজ পাখি ভ্যানচালক হৃদয় আলী (১৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীর পাড়ের একটি বাগান থেকে ওই কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে। স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনিয়ে নিয়ে হৃদয়কে গলাকেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকালে ভাড়ামারার জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বেড় হয় হৃদয়। রাতে সে বাড়ি না ফিরলে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে সোমবার সকালে কুমারখালী থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর সকাল ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর পদ্মানদী পাড়ের একটি বাগানে ঘাঁস কাটতে গিয়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মরদেহ সনাক্ত করেন হৃদয়ের চাচা ফিরোজ শেখ।

পুলিশ জানায়, পদ্মা নদীপাড়ের একটি কলাবাগানের এক কোনে পড়ে আছে কিশোর ভ্যান চালক হৃদয়ের মরদেহটি। তার শ্বাসনাল পর্যন্ত কাটা। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ আছে।

নিহত হৃদয়ের চাচা ফিরোজ শেখ বলেন, রবিবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি হৃদয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সকালে থানায় যায়। পরে খবর পেয়ে পদ্মার চরে গিয়ে দেখি ভাতিজার গলাকাটা মরদেহ।

গ্রাম পুলিশ নিমাই ঘোষ বলেন, স্থানীয়রা ঘাঁস কাটতে গিয়ে লাশ দেখে আমাকে খবর দেন। এরপর ঘটনাস্থলে এসে ছবি তুলে পুলিশকে খবর দিই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, শুধু মাত্র ভ্যান চুরির জন্য একজন ছোট মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

থানা চত্বরে ছেলে হারানোর শোকে মাতম হৃদয়ের বাবা ইউনুস শেখ। তিনি বিলাপ করতে করতে বলেন, তুরা ভ্যান নিবি, নে। আমার ছোয়ালকে মারলি ক্যান?

তিনি বলেন, ভ্যান ছিনিয়ে নিতে ছেলেকে হত্যা করা হয়েছে। থানায় মামলা করব। আসামিদের ফাঁসি চাই।

আরও পড়ুন – বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের অভিষেক

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, নিখোঁজের পরদিন খবর পেয়ে হৃদয় আলী নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন – নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীর পরিবারের সবাই পালিয়েছেন

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের অভিষেক

0

সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানালেন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

শুধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনেই নয় ইংরেজ দুঃশানের শৃঙ্খল ভেঙে মানুষকে মুক্তির স্বাদ পেতে বৃহত্তর কুষ্টিয়ার মানুষের অবদান অনস্বীকার্য। এখনও দেশের মানুষের সার্বিক কল্যাণে অহর্নিশ কাজ করে যাচ্ছে সর্বস্তরের জনগণ। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ উপহার দিতে বদ্ধপরিকর বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নেতৃবৃন্দ।

এই এলাকার সামাজিক অর্থনৈতিক তথা সার্বিক কল্যাণে গঠিত বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ২০২৫ -২০২৬ সালের নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব বলেন উপস্থিতিরা।

শনিবার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় আর্কাইভস মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ২০২৫ -২০২৬ সালের নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা মূলত কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই তিনটি জেলার অফিসারদের নিয়ে গঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ মো. আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার রাশেদুল হক, প্রধান উপদেষ্টা, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিন (শহীদ ইয়ামিন এর বাবা)। এ সময় আরও উপস্থিত ছিলেন মহঃ মনিরুজ্জামান, মহাসচিব, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ও অতিরিক্ত সচিব (গ্রেড-১, পিআরএল)। বাংলাদেশের ভূমি জটিলতা নিরসনে অত্যধুনিক সব পদ্ধতি আবিষ্কারের পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে যারপরনাই প্রশংসা কুড়িয়েছেন মহ. মনিরুজ্জামান।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকাস্থ মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতিসহ আরও অনেক বিশিষ্টজনরা সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পদ্মা পাড়ের জেলা কুষ্টিয়া। পদ্মা-গড়াইয়ের তীরে অবস্থিত বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা অবহেলিত এবং পিছিয়ে পড়া এলাকা। এ এলাকা উন্নয়নের জন্য বৃহত্তর কুষ্টিয়া অফির্সাস কল্যাণ ফোরামসহ অন্যান্য এ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে জোরালো ভূমিকা পালন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। ২৪ এর শহীদ এবং যোদ্ধারা যে উদ্দেশ্যে তাদের জীবন, রক্ত ও অঙ্গ কুরবানী করেছেন, তা বাস্তবায়নের জন্য আমাদের শপথ নিতে হবে।

এই অভিষেক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং অনুষ্ঠানের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্দেশ্য বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন, যা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত। ভ্রাতৃত্ব ও নেটওয়ার্ক বৃদ্ধি করা বৃহত্তর কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তোলা, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা সদস্য ও তাঁদের পরিবারের জন্য সহায়তা ও সুযোগ তৈরি করা, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নকে উৎসাহিত করা শিক্ষা, সংস্কৃতি, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখা, কৃতি সদস্যদের সম্মাননা প্রদান ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করা, এবং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক সেতুবন্ধন রচনা যাতে বৃহত্তর কুষ্টিয়ার ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়।

ফোরাম বিশ্বাস করে যে ঐক্য, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়ার কর্মকর্তারা জাতীয় পর্যায়ে পেশাগত উৎকর্ষতা ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

আরও পড়ুন – নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীর পরিবারের সবাই পালিয়েছেন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর কমিশনার ও অভিষেক প্রস্তুতি কমিটির আহ্বায়ক সনজিৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পিআর এল) ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত সচিব কাজী আখতার হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ বিতরণ

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...