সোমবার, এপ্রিল ২৭, ২০২৬.
Home Blog Page 9

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ২৪ লক্ষ টাকা।

এছাড়া মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা।

বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস (৩৫) নামে একজন আহত হয়। এ ঘটনায় খোকসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত যুবকের বোন পূর্ণিমা বিশ্বাস জানান, ঘটনার দিন সকালে বিপুল বিশ্বাস তার নিজ বসতবাড়ির সীমানা ঘেঁষে কয়েকটি ফলদ গাছের কলম লাগাচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক কল্লোল ভদ্রের (২৯) সঙ্গে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় আহত বিপুল বিশ্বাসকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

পূর্ণিমা বিশ্বাস আরও অভিযোগ করে বলেন, তারা ভাই নিজের জমিতে গাছ লাগাচ্ছিলেন। প্রতিপক্ষ কল্লোল ভদ্র, উদয় ও পল্লব মিলে তার ভাইকে মারধর করে। তার ভাইয়ের উপর হামলার ঘটনায় খোকসা থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু প্রতিপক্ষ তাদের হুকমী ধামকী দিয়ে চলেছে। তিনি অপরাধিদের বিচারের দাবি করেন।

আহত বিপুল বিশ্বাস বলেন, তিনি নিজের জায়গায় গাছ লাগাচ্ছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে কল্লোল ভদ্রের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ছোট ভাই পল্লবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কাঠ পুড়ছে ইট ভাটায়

0

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে করে হাজার হাজার মন চিড়াই করা কাঠ আনা হয়। আইনের চোখে ধরা পরার আগেই তা পুড়িয়ে ভষ্ম করে দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের এমএবি ব্রিকর্স এর ভাটার চিবনির সাথে ট্রাকটরের ওয়াগান থেকে কাঠ নামানো হচ্ছে। ছবিটি রবিবার বিকালে তোলা হয়েছে।

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে যে দাবি করেছেন, তা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।’

বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ ইরানের এই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরান তার পূর্বের অবস্থানে অনড় রয়েছে এবং চলমান যুদ্ধে লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত দুইদিনে ইরানের সঙ্গে অত্যন্ত ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে এবং সে কারণেই তিনি পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে সামরিক হামলা স্থগিত করেছেন। কিন্তু ইরানের সর্বশেষ বিবৃতি ট্রাম্পের এই দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প জানান, রবিবার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’
ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’

ট্রাম্প জানান, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন।

ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তাঁর নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।

তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন।

ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না।

সূত্র: রয়টার্স

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।

সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রæয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন – কয়া ইউনিয়নের রাধগ্রামের বাবু শেখের ছেলে মো. রাব্বি (২২), মকছেদ শেখের ছেলে মো. ওবাইদুল্লাহ (৩০), লিটন শেখের ছেলে জনি শেখ (২০), বেড় কালোয়া গ্রামের মোক্তার শেখের ছেলে শারুফ শেখ (২০), আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত আকাল উদ্দিনের ছেলে মো. শফিউদ্দিন (৬৫) ও ওবাদুল্লাহ শেখ (৫৫)। তাদের মধ্যে রাব্বি, জনি ও শারুফকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রেরণ করেন চিকিৎসকরা। অন্যান্যরা গ্রামে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে বেড় কালোয়া মোড়ে রতন শেখ কোমল পানি পান করার পর বোতলের ক্যাপ ছুড়ে মারেন। এ সময় ক্যাপটি গিয়ে গ্রামের কাসেট নামের এক ব্যক্তির মাথায় লাগে। তখন ক্যাসেট বকাবকি করলে রতন তাকে মারধর করে। বিষয়টি ক্যাসেট বাড়ি গিয়ে তার ছেলে মামুনকে জানায়। মামুন এসে তার বাবাকে মারধরের কারণ জানতে চাইলে রতন তাকেও মারধর করে। সেসময় ওই মোড়ে থাকা আমজাদ শেখের ছেলে আলম শেখ রতনকে একটা চর মারলে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়রা বিষয়টি মিটমাট করে সবাইকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে রতন বেড় কালোয়া জেলেপাড়ার সরদার ইয়ারুল শেখ, নাসির উদ্দিনসহ তাদের লোকজন এসে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এতে আলম শেখের পক্ষের অন্তত ৭জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এ ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, কৃষিজমিতে অন্তত অর্ধশতাধিক মানুষ ছুটাছুটি করছেন। তাদের অনেকের মাথায় হেলমেট পড়া। অনেকের হাতে ঢাল, সরকি লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহত জনি, রাব্বি ও শারুফকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের হাতে, বুকে, পায়ে ছড়রা গুলি ও রক্তাক্ত ক্ষত।

এ সময় আহত জনি শেখ বলেন, বিকাল সাড়ে ৫টার তারা ১০ – ১২ জন মসজিদ আড্ডা দিচ্ছিলেন। তখন জেলেপাড়ার সরদার সন্ত্রাসী ইয়ারুল শেখ, নাসির উদ্দিন, সোহেল রানাসহ কয়েক’শ সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও পিস্তল, শর্টগান নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ অন্তত ৭জন গুলিবিদ্ধ হয়েছি।’

আহত মো. রাব্বি বলেন, তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী ইয়ারুল তার বাহিনী দিয়ে গুলি করেছে। আমার শরীরে অন্তত ২২ টি গুলি লেগেছে। আমি সন্ত্রাসীদের বিচার চাই। ‘ তার ভাষ্য, সাদা প্লাস্টিকের বস্তা থেকে গুলি করছিল প্রতিপক্ষের লোকজন।

জানতে চাইলে মুঠোফোনে আলম শেখ বলেন, সকালে প্রতিপক্ষের রতন একজনের মাথায় আরসির (কোমল পানীয়) বোতলের ক্যাপ ছুড়ে মারলে হালকা পাতলা মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরে বিকালে ইয়ারুল, রতন, নাসির, সোহেল সহ তাদের লোকজন অতর্কিত হামলা করেছে। এতে আমার সাতজন গুলিবিদ্ধ হয়েছে। সন্ত্রাসীদের বিচারের আশায় থানায় মামলা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সূত্রে জানা গেছে, তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। প্রাথমমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে কি ধরণে গুলি তা বলা যাবে।

এ বিষয়ে জানতে জেলেপাড়ার সরদার ইয়ারুল শেখের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, পূর্বশত্রæতার জেরে হামলা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে বলে প্রাথমমিকভাবে জানা গেছে। এতে এক বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর রহমানের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত নয়ন জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর ইটভাটা এলাকায় সড়কের ধারে কিছু তালগাছ রয়েছে। সেখানে পথচারীরা যানবহন থামিয়ে বিশ্রাম নিয়ে থাকেন। আবার অনেকেই যান বিনোদনের জন্য। সেখানে নয়ন, তার বন্ধু রাব্বিসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে নয়ন একটি মোটরসাইকেল নিয়ে খোকসার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে পিছনের চাকা ¯িøপ করে সড়কের ধারে অবস্থিত বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে নয়ন গুরুতর আহত হলে তার বন্ধুরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে (নয়নকে) মৃত বলে ঘোষণা করলে বন্ধুরা নয়নের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়।

দুপুর ১২ টা ২৭ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের মরদেহটি নেই। কমপ্লেক্সে সামনে দাঁড়িয়ে আহাজারি করছেন নিহত নয়নের মা। তবে তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলেননি।

এ সময় নয়নের মামাতো ভাই রাসেল হোসেন বলেন, দুর্ঘটনায় নয়নের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। তবে মরদেহটি এখানে নেই। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি বলে তিনি জানান।

মুঠোফোনে নয়নের বন্ধু মো. রাব্বি বলে, ‘ কয়েকজন বন্ধু মিলে মহাসড়কের তাল বাগান এলাকায় ঘুরতে গিছিলাম। সেখান থেকে খোকসায় ফেরার জন্য রওয়ানা দেওয়া হয়। পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে চাকা ¯িøপ কেটে বিদ্যুতের খুঁটিতে লাগলে দুর্ঘটনাটি ঘটে।’ তার ভাষ্য, নয়নের গাড়ি আগে ছিল। আর তারা ছিল পিছনে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালের আসার আগেই নয়নের মৃত্যু হয়েছিল। ওর বন্ধুরা মরদেহটি নিয়ে চলে গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি মহাসড়কে হওয়ায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন।

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে অভিযোগের উপযুক্ত প্রমাণ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারিনি প্রশাসন। তবে দোকানে মূল্য তালিকা না থাকা এবং লেনদেনের রশিদ না রাখার অপরাধে ওই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর পৌণে ১টার দিকে কুমারখালী পৌরসভার বাটিকামারা তরুন মোড় এলাকার মেসার্স দ্বীনবন্ধু ট্রেডার্স মালিককে জরিমানা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

জানা গেছে, কুষ্টিয়া – রাজাবাড়ী সড়কের কুমারখালীর বাটিকামারা এলাকায় শিপলু ও কাজীপাড়া এলাকায় গাজী নামের দুটি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে গত শুক্রবার থেকে পেট্রল ও অকটেন তেলের সংকট চলছে। সেই সুযোগে তরুনমোড় এলাকার জ্বালানী তেল ব্যবসায়ী মেসার্স দ্বীনবন্ধু ট্রেডার্সের মালিক দ্বীনবন্ধু সরকার নির্ধারিত দাম প্রায় ১১৭ টাকা লিটারের পরিবর্তে অতিরিক্ত দামে ২০০ থেকে ২৫০ টাকা লিটার মূল্যে পেট্রোল বিক্রি করছেন। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে অভিযান চালায় প্রশাসন।

এ বিষয়ে কুমারখালী দূর্গাপুর এলাকার মোটরসাইকেল চালক মামুন অর রশিদ অভিযোগ করে বলেন, পাম্পে তেল নেই। ঈদের দিন দ্বীনবন্ধু ট্রেডার্স ২৫০ টাকায় এক লিটার তেল দিয়েছে। পাম্পে তেল না থাকায় খোলাবাজারের ব্যবসায়ীরা অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন।

তরুণমোড় এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে বলেন, সকালে শিপুল ফিলিং স্টেশনে গিয়ে শুনি তেল নেই। পরে দ্বীনবন্ধু ২০০ টাকা নিয়ে এক লিটার তেল দিছে। দাম নিয়ে দোকানির সঙ্গে তর্কাতর্কিও হয় এই ব্যবসায়ীর।

জানতে চাইলে শিপলু ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, গত শুক্রবার থেকে পাম্পে পেট্রোল ও অকটেন নেই। গ্রাহকরা ফিরে যাচ্ছেন। প্রতি লিটার পেট্রোল ১১৭ টাকা ৩৪ পয়সার বদলে দ্বীনবন্ধু ট্রেডার্সের দ্বিগুণের চেয়েও বেশি নেওয়ার খবর শুনেছি।

অভিযোগ অস্বীকার করে মেসার্স দ্বীনবন্ধু ট্রেডার্সের মালিক দ্বীনবন্ধু বলেন, ‘কারো কাছ থেকেই অতিরিক্ত দাম নেওয়া হয়নি। প্রমাণ দিতে পারবে না কেউ।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, গ্রাহকরা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করলেও উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। আবার ওই ব্যবসায়ীও অভিযোগ স্বীকার না করায় এ বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে মূল্য তালিকা না থাকা এবং লেনদেনের রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কঠোরভাবে সতর্কীকরণ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ দেওয়া হয়।

দলটির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত নেতাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, শোকজ নোটিশ পেয়েছেন। তিনি ব্যাখা দিয়ে দিবেন।

জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পেরেছি। দলের স্বচ্ছতার ভিত্তিতে ওই দুজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি প্রমাণ না করতে পারে তাহলে আমরা বিষয়টি কেন্দ্রকে জানাবো। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সর্বশেষ সংবাদ

হাম : এক দিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

দ্রোহ অনলাইন ডেস্ক দেশে গত এক দিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু। সারাদেশে ১৫ মার্চ থেকে...

বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদক ও চোরাচালানী পণ্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ...

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের মেয়ে একাদশের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চাম্পিয়ন ১০টি স্কুলের মেয়ে...

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে – মিয়া গোলাম পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু...

ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে পিটেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মুরগী ব্যবসায়ী উজ্জল মোল্লা। মধ্যরাতে বাবার ডাকে সারা দিয়ে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে একদল...