ভাতিজার বটির কোপে চাচা নিহত

0
146

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় ভাতিজার বটির কোপে বাদশা প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার(১৬ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে হাটশ হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাদশা প্রামানিক একই এলাকার মৃত ভাদু প্রামানিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ প্রামানিক (৪০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্বজনদের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভাতিজা মাসুদ গরুর দুধ রেখেছিল চাচার ফ্রিজে। প্রয়োজনে ফ্রিজ থেকে দুধ আনতে গেলে বিদ্যুৎ না থাকায় এখন দেওয়া যাবে না বলে জানাই চাচা। এতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে পৌছাই। এক পর্যায়ে ভাতিজা মাসুদ বটি দিয়ে চাচা বাদশার কোমর বরাবর কোপ দেয়। এ সময় স্থানীয়রা চাচা বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ জানান, ঘটনা আমি শুনেছি। নিজেদের পারিবারিক ঝগড়ায় ভাতিজার বটির আঘাতে চাচা নিহত হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী সন্তানসহ পালিয়ে যায় মাসুদ। ওসি জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card