নির্যাতনের ভিডিও ভাইরাল করে দিলো কিশোর গ্যাং সদস্যরা

0
1

স্টাফ রিপোর্টার

বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে এক যুবকের উপররের নির্মম নির্যাতন চালিয়ে কিশোর গ্যাং এর সদস্যরা। নির্যাতনের সময় ধারণ করা দুটি ভিডিওটি ফেসবুকে ছড়িয়েও দিয়েছে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বাবার দায়ের করা অভিযোগ আমলে না নেওয়ার অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের বি- মির্জাপরের আপন শেখ (১৮) কে শুক্রবার দুপুরে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের এক সদস্য। শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হয় কিশোর গ্যাং এর ৫/৬ জন সদস্য। তারা আপনকে জোর করে ভ্যান থেকে নামিয়ে বিদ্যালয়টির পেছনের এমটি আম বাগানে নিয়ে যায়। এখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার উপর নির্যাতন শিরু করে। প্রায় ৩০ মিনিট ধরে চালানো নির্যাতনের দৃশ্যের ভিডিও ধারণ করে। খবর পেয়ে পরিবারে লোকেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরই মধ্যে ওই নির্যাতনের ৩৩ সেকেন্ড ও ৫১ সেকেন্ডের পৃথক দুটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলায় আহত আপন ও তার পরিবারকে এ বিষয়ে মুখ না খুলার জন্য চাপ দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার আপন বি- মির্জাপুর গ্রামের তুহিন শেখের ছেলে।

এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে শুক্রবার খোকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর কিশোর গ্যাং এর সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বি- মির্জাপুর গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এ দিকে থানায় অভিযোগ দায়েরের ২৪ ঘন্টা পার হলেও কিশোর গ্যাং সদস্যদের পুলিশ ধরার উদ্যোগ নেয়নি বলে আহতের বাবা অভিযোগ করেন।

চিকিৎসাধীন আহত আপন জানায়, দুপুরের দিকে কিশোর গ্যাং এর রাব্বি তাকে ফোনে ডাকে। সে তার সাথে শোমসপুর স্কুলের সামনে পৌচ্ছালে তারই গ্রামের আজাদ শেখের ছেলে কিশোর গ্যাং লিডার আবিরসহ ৫/৬ জন দুটি মোটরসাইকেলে এসে তাদের ভ্যান দাঁড় করায়। তাকে জোড় করে ভ্যান থেকে নামিয়ে স্কুলের পাশের একটি নির্জন আমবাগানে নিয়ে যায়। এরপর শুরু করে শারীরিক নির্যাতন। সেখানে সবাই মিলে প্রায় ৩০ মিনিট ধরে তাকে কিল ঘুষি মারতে থাকে। কান ধরে উঠবোস করানো হয়। প্রতিকি ক্ষমা চাওয়ানো হয়। হাতে সিগারেট দিয়ে ভিডিও করা হয়। এ নির্যাতনের ভিডিও করে রাব্বি। পরে তার পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গলায় আঘাতের ফলে সে ভাত সহ কোন খাবার গিলতে (খেতে) পারছে না।

তুহিন শেখ জানান, জমি নিয়ে আহত আপনের মামা সোহেলের সাথে প্রতিপক্ষের কাদেরের বিরোধ আছে। এই বিরোধের জের ধরে গ্রামের কিশোর গ্যাং এর সদস্যদের ব্যবহার করে পরিকল্পিত ভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা করা হয়েছে। এখনো হামলার ভয় দেখানো হচ্ছে। তার ছেলের উপর হামলা কারীরা গ্রামে মহড়া দিয়ে বেড়াচ্ছে। এই নির্যাতনের ঘটনার ভিডিও ছড়িয়ে গামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ কোন উদ্যোগ নেয়নি।

কিশোর গ্যাং লিডার আবিরের সাথে দেখা করা চেষ্টা করা হয়। সে সামনে আসতে রাজি হয়নি। তবে তার বাবা আজাদ শেখ স্বীকার করেন আপনের উপর নির্যাতনের কথা। তিনিও আরও বলেন, জমি জমা নিয়ে ঘটনাটি ঘটেছে। ছেলেকে তিনি শাসন করেছেন বলেও জানান।

খোকসা থানা পুলিশের এসআই আলাল বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি দুই দফা সরেজমিন গিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়ায় রয়েছে।