হাত-পা বেঁধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

0
31

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

উপজেলার সদকী ইউনিয়নের বানিয়া কান্দ্রি গ্রামে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। রবিবার দিনগত রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলায় এক মাত্র আসমি চলতি বছরে একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বাড়ির পাশে একটি মক্তব পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থীর ছোট বোনও পড়ে। রবিবার সকালে ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হলেও তারা মসজিদেই অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তার ছোট বোনকে নিতে আসে। এরপর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে রওনা হয়। তবে তাকে বাড়িতে না নিয়ে মক্তবের পাশের একটি জরাজীর্ণ টিনশেডের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এক পথচারী ভুক্তভোগীর চিৎকার শুনে ঘরে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

স্থানীয় মাতব্বর প্রথমে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর বাবা জানতে পেওে ঘটনার দিন বিকালে থানায় যান এবং লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায় এবং রাত ১০টার দিকে মামলাটি নথিভুক্ত হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মা অসুস্থ থাকায় কথা বলতে রাজি হননি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।

Share this news as a Photo Card