স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জুলাই গণ-আন্দোলনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ) দুপুরে খোকসা সরকারি কলেজের একটি কক্ষে ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিফাত উল্লাহ।
বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ওয়াজেদ আলী, প্রভাষক সালাউদ্দিন, প্রভাষক জাহিদ হাসান রাহাত, আহসান উল্লাহ কিরণ, নাহিদুল ইসলাম রাজু প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মিম খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন সুমাইয়া আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন আম্বিয়া।
বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। পাশাপাশি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।






