বিদ্যুতের খুটিতে আগুন : ৬ ঘন্টা বিদ্যুতহীন হাসপাতালসহ ৪৩ হাজার গ্রাহক

0
42

স্টাফ রিপোর্টার

পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেভি ইনকামিং সোর্স লাইনের একটি খুটিতে আগুন লাগায় একটি হাসপাতাল, উপজেলা পরিষদ, থানা ও স্কুল কলেজসহ ৪৩ হাজার গ্রাহক ৬ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পরে।

বুধবার সকাল পোনে ১১ টায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির খোকসা ফিডারের ৩৩ হাজার কেভি ইনকামিং সোর্স লাইনের একটি কাঠের খুটিতে আগুন ধরে যায়। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের জিলাপীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনায় খাম্বাটি পুড়ে ভেঙ্গে পরে। পরে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রাণহানী বা কেউ হতাহত হয়নি। খুটিতে অগ্নিকান্ডের ফলে খোকসা সাব জোনাল অফিসের ৪৩ হাজার আবাসিক অনাবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। বিকাল ৩টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্থ্য ইনকামিং সোর্স লাইনের খুটি প্রতিস্থাপনের পর বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়।

দিন রাতে ১৩ ঘন্টা লোড সেডিং এর মধ্যে একটানা ৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেরা পরিষদের বিভিন্ন দপ্তর, থানাসহ শতাধিক কলেজ ও বিদ্যালয়। ফলে চিকিৎসা সেবাসহ সরকারী-বেসরকারী দপ্তর গুলোতে সেবা নিতে সাধারণ মানুষকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ গুলো অঘোষিত ছুটি হয়ে যায়। পৌর এলাকার প্রধান বাজারেও বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পরে। দুপুরে অধিকাংশ দোকন ক্রেতা শুন্য হয়ে পরে।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাব স্টেশনের একটি সূত্র জানায়, দীর্ঘ কয়েম মাস ধরে সারাদিনে ৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। বুধবার সকালে দুর্ঘটনার সময় একই বরাদ্দে বিভিন্ন ফিডার ভাগ করে চালানো হচ্ছিলো। তবে এ দিন বিকালে লাইন চালুর পর থেকে পূর্ণ বরাদ্দ পাওয়া যাচ্ছে। রাতে এ রিপোর্ট লেখার সময় উপজেলার সব কটি ফিডার এক যোগে চলছিলো।

নাতির সাথে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে এসে ছিলেন বৃদ্ধ কবরি খাতুন। তাকে কয়েকটি টেষ্ট দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় তাকে ফিরে যেতে হচ্ছে। টাকা খরচ করে আসা যাওয়া আর টিকেট কাটাই সার হয়েছে।

খোকসা জানিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে এক টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় শিশুরা স্কুল থেকে পালিয়েছে। ছুটি দিতে হয়নি। অঘোষিত ছুটি হয়ে গেছে।

ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, বিদ্যুতের লোর্ড শেডিং এর মধ্যে টানা ৫/৬ ঘন্টা বিদ্যুৎ না থাকায় আজ (বুধবার) বাজারে ক্রেতাই আসেনি। সার দিনে ৫০ জাহার টাকা ব্যক্রি হয়। কিন্ত আজ ৩০ হাজার টাকাও বিক্রি হয়নি।

পল্লী বিদ্যুতের খোকসা সাব জোলাল অফিসের এজিএম (কম) আব্দুল কাদের জিলানী বলেন, খুটিতে আগুন লাগার খবর পেয়ে তিনি নিজে সরেজমিন যান। ফায়ার ব্রিগেড কে ডেকে পানি দিয়ে আগুন নেভান। এর পর কুষ্টিয়ার বারখাদা থেকে খাম্বা ও লোক এনে লাইনটি মেরাতম করিয়ে বিকালে চালু করেছেন।

তিনি আরও বলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনকামিং সোস লাইনের তার যেভাবে ঝুলে ছিলো তাতে বড়ো দুঘটনা ঘটতে পরতো। কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে তা জানা নেই।তিনি দাবি করেন উপজেলায় ৪৩ হাজার গ্রাহক রয়েছেন।

Share this news as a Photo Card