বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 449

কুষ্টিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের স্ট্যাটাস দেওয়া যুবক প্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্বেষমূলক ভাবে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্ট্যাটাস দেওয়া যুবককে কুষ্টিয়ার পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম নায়েবুর রহমান (২৪)।

শুক্রবার বিকালে পুলিশ লাইনের কনফারেন্স রুমে কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৪ সেপ্টেম্বর মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে নায়েবুর রহমান তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অরাজকতা ও শত্রæতা সৃষ্টির উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই যুবকের শ্বশুরবাড়ি মিরপুরের মহিষাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরো পড়ুন – খোকসায় জমাট বাঁধা সার কিনে ক্ষতির মুখে পরছে কৃষক

পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্যই ওই যুবক ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ওই পোস্ট দেয়। যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলাম, সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খোকসায় জমাট বাঁধা সার কিনে ক্ষতির মুখে পরছে কৃষক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হাট-বাজার থেকে জমাট বাঁধা ডিএপি সার কিনে দশ জনেরও বেশী কৃষকের ক্ষেতের রুপা আমন ধান পুরে গেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসূমে উপজেলায় প্রায় ৬হাজার ৮৫৭ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। যা কৃষি বিভাগের লক্ষ মাত্রার থেকে প্রায় আড়াইশ হেক্টর বেশী জমিতে ধান আবাদ হচ্ছে। ১০ জন বিসিআইসি ডিলারসহ বেশ কিছু ক্ষুদ্র ডিলারদের মাধ্যমে কৃষকদের হাতে সার পৌচ্ছে দেওয়া কথা। কিন্তু ডিলার ও বিক্রেতারা বেশি দামের আশায় এসব সার বিক্রি না করে গোডাউনে আটকে রাখেন। সার ব্যবসায়ীর গুদামে আটকে রাখা সার জমাট বেঁধে পাথরের মত হয়ে গেছে। আবার কোন কোন ব্যবসায়ীর ঘরে আটকে রাখা সারের গায়ে পানি জমে গেছে। কৃষি জমিতে ব্যবহার অনুপযোগী এইসব সার রোদে দিয়ে শুকিয়ে তা আবার কৃষকের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক কৃষক।

মালিগ্রামের কৃষক রুস্তম আলী অভিযোগ করেন, তিনি সাড়ে তিন বিঘা জমিতে রুপা আমন ধানের চাষ করেছেন। বিলজানি বাজারের একজন সার ডিলালের কাছ থেকে ১৬ টাকার ডিএপি সার ২২ টাকা কেজি দরে কিনেছিলেন। কিন্তু জমিতে সার কোন কাজ করেনি। ফলে এ মৌসূমে তিনি ক্ষতির মুখে পরেছে। তার মত এ মাঠের আরো ১০ জনের বেশী কৃষক ভেজা ও জমাট বাঁধা সার জমিতে ব্যবহার করায় তাদের ধান পুড়ে বসে গেছে।

জমাট বাঁধা ও ভেজা সার বিক্রির অভিযোগের সত্যতা খুজতে শুক্রবার সকালে খোকসা বাজারের প্রধান সড়কে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা মিলেযায়। পলাশ বীজ ভান্ডরের সামনে রোদে শুকাতে দেওয়া পিএপি সারের স্তুপ চোখে পরে। ক্যামেরা বাড় করতেই সারে গাদার উপর থেকে সরে গেলো শ্রমিকরা।

বিসিআইসির ডিলার ও পলাশ বীজ ভান্ডারের মালিক গনেষ সাহার দেখা পাওয়া গেলো না। তবে ছেলে পিয়াস সাহা জানান, সার জমাট বাঁধলে বা ভিজে গেলে সারের গুনগত মান ঠিক থাকে। তারা এ সার কৃষকের কাছে বিক্রির জন্য প্রস্তুত করছেন।

আরো পড়ুন – খোকসা থেকে আওয়ামীগ লীগ নেতাসহ ৬ জন লড়ছে একপদে

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ সাহা জানন, ভেজা বা জমাট বাঁধা সার কৃষকের কাছে বিক্রি করা হয় না। এ সার মাছ চাষিদের কাছে বিক্রি করা হয়ে থাকে। ভিজলে বা জমাট বাঁধলে সারের গুনগত মানের হেরফের হয় না। কারণ সারে কোন মেয়াদ উত্তেনের তারিখ থাকে না।

খোকসা থেকে আওয়ামীগ লীগ নেতাসহ ৬ জন লড়ছে একপদে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা পরিষদের আসন্ন নির্বাচনে খোকসা উপজেলার একটি মাত্র সদস্য পদের জন্য ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ৫ জনই আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের নেতা।

খোকসা উপজেলা থেকে জেলা পরিষদের ১ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হবেন। এ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ, একটি পৌরসভা ও উপজেলা পরিষদের দুইটি ভোট সহ ১৩২ জন জনপ্রতিনিধি ভোটার রয়েছেন।

খোকসা উপজেলা থেকে একটি মাত্র সাধারণ সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মজিদ মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস, কুষ্টিয়া জর্জ কোর্টের পিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, আলাউদ্দিন পিল্টু ও রাবিকুল ইসলাম। প্রার্থীদের মধ্যে রাকিবুল ইসলাম বাদে সবাই বর্তমানে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের পোট-ফলিও নেতা।

দলীয় সূত্র গুলো বলছে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচিত সাবেক চেয়াম্যান সদর উদ্দিন খানের বেলায় নেতাকর্মীরা আপষহীন এবং ঐক্যবদ্ধ। তবে সদস্য পদের প্রার্থদের নিয়ে দলটির স্থানীয় নেতারা ভিন্ন মাত্রায় পরিচর্যা করছেন। ঘটনাটি অনেকটা মশারির মধ্যে মশারি খাটানোর মত। যা দলীয় ঐক্যের ফাটল ধরাতে পারে।

আরো পড়ুন- কুমারখালীতে মহিলা মাদ্রাসার দুই ছাত্রী যৌণপীড়নের শিকার

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন দলীয় ঐক্য ঠিক রাখার প্রয়োজনে দলীয় নেতাদের আগে ঐক্যবন্ধ থাকা জরুরী। কিন্ত এই বিষয়টি এখানে অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। তিনিও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে মত দেন।

কুমারখালীতে মহিলা মাদ্রাসার দুই ছাত্রী যৌণপীড়নের শিকার

0

কুমারখারী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক বাড়ি মালিকের বিরুদ্ধে চতুর্থ (১১) ও হেফজী (১২) শ্রেণির দুই মাদরাসা ছাত্রীকে যৌণ হয়রানির অভিযোগ উঠেছে। ছাত্রীদের হত্যার হুমকি দিয়ে তাঁদের নিয়মিত যৌণপীড়নও করা হয়।

ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বাড়ির মালিক পালিয়েছে।

ওই বাড়ি মালিকের নাম শহিদুল ইসলাম। তিনি পৌরসভার দুর্গাপুর এলাকার মৃৃত নুরুল হক বিশ্বাসের ছেলে। তিনি সাব রেজিষ্টারের কার্যালের ট্যাক্স কালেক্টর ছিলেন ও দুই সন্তানের জনক।

মাদ্রাসার পরিচালনা পরিষদ সুত্রে জানা গেছে, মাসিক ১০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে প্রায় সাত মাস আগে মহিলা মাদ্রাসাটি দুর্গাপুর এলাকার এই শহিদুল ইসলামের বাড়িতে স্থানান্তর করা হয়। সেখানে বর্তমানে বিভিন্ন শ্রেণির ৩৩ জন ছাত্রী ও ৩ জন শিকিা রয়েছেন। মাদ্রাসার একটি কে বাড়ি মালিক ও তাঁর স্ত্রী থাকেন। মোবাইল চার্জ দিতে শিার্থীরা বাড়িওয়ালা কে যাওয়া আসা করে। সেই সুযোগে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে প্রায় মাসখানেক আগে প্রথমে যৌণপীড়ন করেন বাড়ির মালিক শহিদুল ইসলাম। গত বুধবার হেফজী পড়ুয়া আরেক ছাত্রী মোবাইল চার্জ দিতে গিয়ে শহিদুলের অপকর্ম দেখে ফেলে। সে সময় শহিদুল ওই ছাত্রীকেও টাকা দেওয়ার প্রস্তাব দেয়। ছাত্রী টাকা নিতে অসম্মতি জানালে দুই জনকেই হত্যার হুমকি প্রদান করেন।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গেলে মাদরাসার চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বলেন, হত্যার হুমকি দিয়ে বাড়িওয়ালা অনেকদিন ধরে তার (ছাত্রীর) সাথে খারাপ কাজ করে আসছে। সর্বশেষ গত বুধবার আমার সাথে খুব খারাপ কাজ করেছেন। আমার বুকে, গলায় হাতের আঙ্গুলের আচঁর লেগে আছে।

ঘটনার শিকার আরেক ছাত্রী বলেন, মাঝে মাঝেই দাদু (বাড়িওয়ালা) ওকে (ছাত্রী) ডেকে আনতে বলত। না ডাকলে হত্যার ভয় দেখাত। গত বুধবার আমি খারাপ অবস্থায় দেখে ফেললে টাকা দিতে চান। আমি টাকা না নিলে আমার সাথেও খারাপ কাজ করে। পরে অনেক খাবার খাইয়ে কাউকে না বলার জন্য হুমকি দিয়েছিল।

ঘটনা শিকার করে এক ছাত্রীর বাবা বলেন, মাদ্রাসা কর্তৃপরে অবহেলায় তার মেয়ে এমন ঘটনার শিকার হয়েছে। তিনি কর্তৃপসহ থানায় মামলা করবেন।

কুমারখালী ফয়জুল উলুম ক্বওমী মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আকামউদ্দিন আকাই বলেন, কয়েকদিন আগে জানতে পেরেছি ছাত্রীদের হত্যার হুমকি দিয়ে যৌণপীড়ন করেছেন বাড়ির মালিক। খুব খারাপ কাজ করেছেন তিনি। বিষয়টি নিয়ে বাড়ির মালিকের সাথে বসাবসি করেছি। আইনী পদপে নেওয়া হবে।

আরো পড়ুন – কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাসদ

অভিযুক্ত শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি ২০১৯ সালে হজ্ব কে ছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

কুমারখালী থানার ওসি কামরজ্জামান তালুকদার বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাসদ

0
আয়োমী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সদর উদ্দিন খান ও জাসদ প্রার্থী গোলাম মহাসীন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র দুইজন প্রার্থী মনোনায় পত্র দাখিল করেছেন। তবে এ পদে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী।

আয়োমী লীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। এদিকে ১৪ দল মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহাসীন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জাসদ প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল

কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরতি মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরো পড়ুন – খোকসায় পাগলা কুকুরের হামলায় সাতজন আহত

খোকসায় পাগলা কুকুরের হামলায় সাতজন আহত

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে পাগলা কুকুরের আক্রমনে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ, ওসমানপুর ও রায়পুর গ্রামে একটি পাগলা কুকুর পথচারী শিশু, নারী ও পুরুষের উপর আক্রমান করে। কুকুরের হামলায় আহত হয়েছে ৭ বছরে শিশু ইভা, মারিয়া, রফিকুল ইসলাম, আলহাজ্ব (৩২), সুলতানা (১১), লাখী (৭), বেবী (৫৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন – খোকসায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্থানীয় একাধিক সূত্র জানায়, গ্রামবাসী ও পথচারীদের উপর আক্রনকারী কুকুরটিকে জনতা পিটিয়ে মেরেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, সন্ধ্যার আগ পর্যন্ত বেশ কয়েকজন কুকুরে কামড়ানো রোগী জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের কাউকে ভর্তি করা লাগেনি। আহতদের কুকুরে কামড়ানোর চিকিৎসা নিতে হবে।

খোকসায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0

কালীবাড়ি মন্দিরে জেলার সর্ববৃহৎ পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর জেলায় খোকসা কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ আয়োজনে দূর্গা পূজা।

বুধবার সকালে স্থানীয় ডিগ্রী কলেজ ক্যাম্পাসে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, পৌর মেয়র তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, খোকসা কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, সাবেক ডিপুটি কমান্ডার মনজেল আলী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি মাধব চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ণ মালাকার, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

এ বছর ৬৫টি পূজা মন্দিরে প্রতিমা তৈরীকরে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনের প থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

খোকসার ঐতিহ্যবাহী কালীমন্দিরে বৃহত্তর কুষ্টিয়া জেলার সব থেকে বড় পরিষরে দূর্গা পূজার আয়োজন চলছে। এখানে ১০ দিন ১০৩ টি প্রতিমার পূজা অর্চনা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রতিমা শিল্পী সুকুমার বিশ্বাস প্রায় দুই মাস আগে পূজা ও প্রদর্শনীর জন্য প্রতিমা গুলো তৈরী শুরু করেন। এই মন্দিরের প্রতিমা তৈরীর অগ্রগতি চোখে পড়ার মত। অধিকাংশ প্রতিমা গুলোর মাটির কাজ শেষ হয়েছে। পূজা শুরু আগেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিমা দেখতে ভিড় করছেন। অধিকাংশ মন্দিরে প্রতিমা তৈরীর কাজ ইতোমধ্যে ৭০শতাংশ সম্পন্ন হওয়ার পথে।

আরো পড়ুন – কুমারখালীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

কমিটির সভাপতি প্রতাপ আদিত্ব জানান, ঐতিহ্য রক্ষায় এ বছরই ১০৩ খানা প্রতিমার পূজা এক সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পূজা সম্পন্ন করতে বিগ বাজেটও করা হয়েছে। সবই সাধারণ মানুষের দানের টাকায় হবে। সব ঠিক ঠাক থাকলে ১০ দিন উন্মুক্ত প্রতিমা প্রদর্শনী কলবে। তিনি সব শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। এ ছাড়া সবাইকে উৎসবে সামিল হওয়ার আহবান জানান।

কুমারখালীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারী ভারে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান।

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ

উপজেলা মৎস্য অফিসা সূত্রে জানা গেছে, এ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৪টি অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানতে, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪’শ ২৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। এ বছর অস্ট্রেলিয়াতে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এ দল ঘোষণা করেন। এছাড়া দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

এ বিশ্বকাপে বাংলাদেশ দলের মাহমুদউল্লাহর বাদ পড়া ছাড়া বড় চমক নেই। নির্বাচকরা অভিজ্ঞ, পারফরমার এবং সম্ভাব্য সেরাদেরই সুযোগ দিচ্ছেন বিশ্বকাপে। লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি অনুশীলন ম্যাচ খেলে কোচের দৃষ্টি কেড়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে ফিরেছেন হাসান মাহমুদ।

দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যা শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েই যাবে বাংলাদেশ।

আরো পড়ুন – কুমারখালীতে বিট পুলিশিং সমাবেশ

এ বছরের বিশ্বকাপে বাংলাদেশের দল থাকছেন : সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক) লিটন কুমাস দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

কুমারখালীতে বিট পুলিশিং সমাবেশ

0

টেকসই উন্নয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকা জরুরি – এসপি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে থানা পুলিশের উদ্যোগে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, টেকসই উন্নয়নের জন্য দেশের আইন – শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশে বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করে চলেছে।

তিনি আরো বলেছেন, ২০৪১ সালের উন্নত বিশ্বের নেতৃত্ব দিবেন আজকের যুবসমাজ। আর যুব সমাজের এক নম্বর শক্রু মাদক। ভয়াল মাদকের থাবা থেকে তাঁদের (যুবকরা) রায় পুলিশ কাজ করছে। পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকল জনসাধারণের সহযোগীতায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধ করতে হবে।

সমাবেশে মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী সরকারি কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) বিনয় কুমার, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু, কাউন্সিলর হারুন অর রশিদ হারুন, সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক কে এম আর শাহীন, সাংবাদিক তানভীর লিটন প্রমুখ।

আরো পড়ুন – খোকসার এসিল্যান্ড ইসাহাক আলী বিদায়

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম প্রমুখ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার সমাবেশে সভাপতিত্ব করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...