শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 35

কাঙাল হরিনাথের জন্মজয়ন্তী পালিত হলো দায়সারা গোছের

0

কুষ্টিয়া প্রতিনিধি

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১৯৩ তম জন্মজয়ন্তীতে শুধুমাত্র তাঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শেষ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ কাঙাল হরিনাথ মজুমদারের বংশধর, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও স্থানীয়রা। তাদের ভাষ্য, দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলা ও নানান অযৌক্তিক অজুহাতে এই গুণী সাংবাদিকে জন্ম ও মৃত্যু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়না। অন্তত এই দিন দুটিকে জাতীয়ভাবে পালনের আয়োজনের দাবি তাদের।

সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার ১৮৩৩ সালের ২০ জুলাই কুমারখালীর কুন্ডুপাড়ায় জন্ম গ্রহণ করেন। সোমবার ছিল তাঁর ১৯৩ তম জন্মজয়ন্তী। ১৮৯৬ সালের ১৮ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তাঁর সম্পাদনায় ১৮৬৩ সালের এপ্রিলে কুমারখালী থেকে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামে মাসিক পত্রিকা প্রকাশ শুরু হয়। তাঁর স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ হয়েছে। কিন্তু অযতœ-অবহেলায় তাঁর বাস্তুভিটা ও সমাধি নষ্ট হবার পথে।

সোমবার বিকালে কুমারখালী পৌরসভার কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতি জাদুঘরে দেখা গেছে, তাঁর ম্যুরালে জাদুঘরের কর্মচারীরা দায়সারাভাবে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং ফুলের মালা দিয়েছেন। প্রধান ফটকে ঝুলছে তালা। আঙিনা জুড়েই সুনসান নীরবতা। নেই কোনো আয়োজন।

কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের তত্ত¡াবধায়ক তাপস কুমার মন্ডল বলেন, ‘সোমবার কাঙাল হরিনাথের ১৯৩তম জন্মদিবস। এখানকার সকল সিদ্ধান্ত জাতীয় জাদুঘর থেকে নেওয়া হয়। সেখানকার প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। কাঙাল হরিনাথের ইতিহাস ছড়িয়ে দিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেকে এনে জাদুঘরটা ঘুরিয়ে দেখানো হয়েছে।’ তার ভাষ্য, দিবসটি নীরবে চলে যাচ্ছে ব্যাপারটা তেমন না। জাতীয় জাদুঘরে ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন আছে।

জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর সিডিউলের অজুহাতে ১৮ এপ্রিল কাঙাল হরিনাথের ১৩০তম মৃত্যু বার্ষিকীতে ছিলেনা কোনো আয়োজন। শুধু তাঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও একটি বৃক্ষরোপণের মাধ্যমেই শেষ হয়েছিল। এতে চরম ক্ষুব্ধ কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর মৃত অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার (৬৮)। সেই অভিমানে জন্মজয়ন্তীতে সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। তবে গীতা আক্ষেপ করে বলেন, এসব বলে কোনো লাভ নেই। যে কাঙাল, সে কাঙালই রয়ে গেছে।

২০২৫ সালে কর্মকর্তার বিয়ের অজুহাতে যথাসময়ে দিবস পালিত হয়নি। এবছর মন্ত্রীর অজুহাতে মৃত্যদিবস পালন হয়নি। এবারে উর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাতে জন্মজয়ন্তী পালন হলোনা। এটা এক ধরনের অবমাননা ও প্রথিতযশা সাংবাদিকবে অসম্মান বলে মনে করেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন। তিনি বলেন, আর কোনো অজুহাত নয়। আগামীতে জাতীয়ভাবে দিবস দুটি পালনের দাবি তাঁর।

‘সংবাদপত্র, সাংবাদিকতা ও গ্রামীণ সাংবাদিকতার কিংবদন্তি কাঙাল হরিনাথ’ বলে মন্তব্য করেছেন স্থানীয় কবি ও সাহিত্যিক লিটন আব্বাস। তিনি বলেন, ‘শুধু প্রশাসন বা সাংবাদিক নয়; কবি, সাহিত্যিক, লেখক ও সুশীলদেরও উচিত ছিল দিনটির মর্যাদা দেওয়া। কিন্তু বাস্তবে একদমই মূল্যায়ন হচ্ছেনা।
সরকারিভাবে কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো আয়োজন ছিলোনা বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। তিনি বলেন, এই গুণী মানুষটির জন্ম-মৃত্যু দিবস জাতীয়ভাবে পালন করা যৌক্তিক। ভবিষ্যতে এমন আয়োজনের জন্যে উর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে।

ফিফার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান হারাল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আরেকটি ধাক্কা খেল আর্জেন্টিনা। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে দলটি। অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন।

সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে স্পেনের সংগ্রহ ১৯৯৫ দশমিক ৮৮ পয়েন্ট। আর্জেন্টিনার পয়েন্ট ১৯৭০ দশমিক ৩০। ফলে দীর্ঘদিন পর বিশ্বের এক নম্বর দলের আসন দখল করেছে লা রোজা। আগামী ৭ অক্টোবরের পরবর্তী হালনাগাদের আগে এই অবস্থান অপরিবর্তিত থাকবে।

বিশ্বকাপ চলাকালীন শীর্ষস্থান নিয়ে বেশ কয়েকবার পরিবর্তন আসে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। পরে ফ্রান্সের কাছে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে ফিরে আসে তারা। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের সংগ্রহ ১৯৪৮ দশমিক ৯৭ পয়েন্ট। চতুর্থ স্থানে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।

এবারের বিশ্বকাপে শেষ ষোলোয় উঠে আলোচনায় থাকা যৌথ আয়োজক মেক্সিকো ১৭৫৪ দশমিক ৩০ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে সেরা দশে। অন্যদিকে বিশ্বকাপে ব্রাজিলকে হারানো নরওয়ে এক লাফে ১২ ধাপ এগিয়েছে।

ফিফা র‌্যাঙ্কিং ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্টের ড্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীর্ষ দলগুলো সাধারণত টপ সিড হিসেবে বিবেচিত হয় এবং গ্রæপ বিন্যাসে বাড়তি সুবিধা পায়।

সূত্র: ফিফা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী পনেরো বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে ধর্ষক তরুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে মেয়েটি তাঁর নানার ছোট ভাইয়ের বাড়ি যাচ্ছিল। পথ থেকে এক বন্ধুর সহায়তায় তাঁকে তুলে নিয়ে যায় মুগ্ধ। পরে ৯টার দিকে ধর্মদহ গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে নির্জন এলাকায় নিয়ে সে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় এক তরুণ পাহারায় ছিল। ঘটনার বিষয়টি জানতে পেরে স্বজনেরা ওই কিশোরীকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত তরুণেরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই পুলিশ মুগ্ধকে আটক করে।

রবিবার সকালে মেয়েটির নানি বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণের মামলা করেন। এতে মুগ্ধকে গ্রেপ্তার দেখানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ প্রধান অভিযুক্তকে আটক করে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত কওে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খোকসার জোড়া খুনের মামলার দুই আসামি আটক

0

স্টাফ রিপোর্টার

ওসমানপুরে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার মাষ্টার মাইন্ড চৌকিদারসহ দুইজনকে আটকের বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ।

রবিবার দিনের কোন এক সময় খোকসা থানা পুলিশের হোয়াট অ্যাপে জোড়া খুনের মামলার দুইজন আসামি আটকের বিষয়ে নিশ্চিত করা হয়।

আটক দুইজন হলেন- এই জোড়া খুনের মাষ্টার মাইন্ড মিন্টু শেখ ওরফে লাড্ডু (৪৫) সে হিজলাবট গ্রামের মৃত জলিল শেখের ছেলে। সে মামলার এজার ভুক্ত ১ নম্বর আসামি এবং ওসমানপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। মামল ৩ নম্বর আসামী দেবীনগর মাঃ আনছার শেখের ছেলে মোঃ নূর আমিন শেখ (৩২)। দুই আসমিকেই আদালতে প্রেরণ করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীনগর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের শিকার দুইজনই প্রায় একমাস ধরে নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রাম দেবীনগরে পালিয়ে ছিলো বলে পরিবার দাবি করে।

নিহতরা হলেন- ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিজলাবট ব্রিকফিল্ড এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

শনিবার দুপুরে এ হত্যা কান্ডের ঘটনায় ফারুকের স্ত্রী রাহেলা খাতুন বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেছেন। (যার নম্বর ৫, তারখে ১৮ জুলাই ‘২৬ ইং)। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় ২৪/২৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়ে ৭ থেকে ৯ জনকে। এই হত্যাকান্ডের রাতেই চৌকিদার মিন্টু শেখ ওরফে লাড্ডু ও নূর আমিনকে আটক করে খোকসা থানা পুলিশ। এর ছাড়া আর কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, দীর্ঘ দিনের গোষ্টিগত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রæপের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছালিম হোসেন গ্রæপের সদস্য।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে থেকে দুই গ্রæপের অনুসারীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিরোধের জের ধরে রাত সাড়ে ১২ টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফারুকের স্ত্রী ও মামলার বাদি রাহেলার দাবি প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার স্বামীকে দিয়ে বাবা ট্যাবলেট বিক্রির করানোর প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় একমাস আগে তাদের বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়। তার স্বামী প্রাণ ভয়ে দেবিনগর গ্রামে এক আত্মিয়ের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে এ হামলা করে।

খোকসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, তিনি ঘটনা স্থলে আছেন, এখন পর্যন্ত দুইজন আসামি ধরতে সক্ষম হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বাঁকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে ।

কিশোর রাজকে নতুন ভ্যান কিনে দিলো ছাত্রদল নেতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

মাত্র ১৪ বছর বয়স। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কিশোর রাজ। বাবার দীর্ঘদিনের অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে সমিতির ঋণের টাকায় কেনা ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিল সে। কিন্তু এক যাত্রী বেশধারী প্রতারকের কৌশলে মুহূর্তেই হারিয়ে যায় তার একমাত্র উপার্জনের সেই ভ্যানটি। এতে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর মানবিক সহায়তায় এগিয়ে এলেন ছাত্রদল নেতা। কিনে দিলেন নতুন ভ্যান।

রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বাহাদুর মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অসুস্থ বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং ঋণের কিস্তি পরিশোধের দায়িত্ব এসে পড়ে কিশোর রাজের কাঁধে। আর্থিক সংকটের কারণে লেখাপড়া বন্ধ করে স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তিতে কেনা ব্যাটারিচালিত ভ্যান চালানো শুরু করে সে। প্রতিদিনের আয় দিয়েই চলছিল চার সদস্যের পরিবারের ভরণপোষণ, বাবার চিকিৎসা এবং ঋণের কিস্তি।

কিন্তু গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঘটে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। ভেড়ামারা থেকে আসা এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজের ভ্যান ভাড়া নেন। দিনের বিভিন্ন সময় তাকে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করার পর বিকালে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে ওই ব্যক্তি রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। সরল বিশ্বাসে রাজ দোকানে গেলে ফিরে এসে দেখে, তার ভ্যানসহ যাত্রী উধাও।

হঠাৎ এমন ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে রাজ। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনের পথ হারিয়ে হতাশায় ভেঙে পড়ে সে ও তার স্বজনরা।

রাজের অসহায়ত্বের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি অনেকের নজরে আসে। এরপর মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। বাবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করলেও তিনি রাজের জন্য একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করেন। তার উদ্যোগে ভ্যানটি রাজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের ঘটনা দেখে খন্দকার তসলিম উদ্দিন নিশাত বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিনি দ্রæত একটি নতুন ভ্যান কিনে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় ভ্যানটি রাজের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে সে আবার পরিবারের দায়িত্ব পালন করতে পারে।

ছাত্রদল কর্মী সিয়াম খান বলেন, একজন কিশোরের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে যাওয়ার বিষয়টি তাদের নাড়া দেয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই তারা রাজের পাশে দাঁড়িয়েছেন।

এলাকাবাসীও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এভাবে এগিয়ে এলে অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর রাজের অসহায়ত্বের খবর দেখে আমি খুবই মর্মাহত হই। মাত্র ১৪ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকা নির্বাহ করছিল সে। একমাত্র উপার্জনের ভ্যানটি প্রতারণার মাধ্যমে হারিয়ে যাওয়ায় পুরো পরিবার চরম সংকটে পড়ে। মানবিক দায়িত্ববোধ থেকেই রাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি দেশের বাইরে থাকলেও সহকর্মীদের মাধ্যমে তার জন্য একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এটি কোনো দান নয়, একজন সংগ্রামী কিশোরকে আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের মুখে হাসি ফিরবে। একই সঙ্গে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে আমার আহ্বান, চুরি হওয়া ভ্যানটি উদ্ধার এবং জড়িত প্রতারককে দ্রæত আইনের আওতায় আনা হোক।”

তবে নতুন ভ্যান পেলেও এখনও উদ্ধার হয়নি চুরি যাওয়া পুরোনো ভ্যানটি। প্রতারককেও শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রাজ ও তার পরিবারের দাবি, নতুন ভ্যান পাওয়ায় তারা আবার কাজ শুরু করতে পারলেও চুরি হওয়া ভ্যানটি উদ্ধার এবং প্রতারকের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো শ্রমজীবী মানুষ এমন প্রতারণার শিকার না হন।

নতুন ভ্যান হাতে পেয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি একদিন আবারও পড়াশোনায় ফিরতে চায় সে। তার বিশ্বাস, মানুষের সহমর্মিতা ও ভালোবাসাই তাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে।

লজ্জায় চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়লেন ওঝা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে আহত সেই সাপুড়িয়া ইমরান হোসেন (৩৮) লোক লজ্জার ভয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

রবিবার (১৯ জুলাই) বেলা ১২ টার দিকে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ত্যাগ করেন ওই ওঝা।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করে ইমরান হোসেন বলেন,“আমি এখন সুস্থ আছি। চিকিৎসকের কাছ থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছি।”

তবে পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়ে চলে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেন,“সাংবাদিকরা খুব জ্বালাচ্ছিল। রাত-দিন নেই, এসেই একই প্রশ্ন ওঝা হয়ে সাপের কামড় খেয়ে কেন হাসপাতালে ভর্তি হয়েছি এসব প্রশ্ন করছিল। কেউ কেউ আবার আমাকে ঋহু প্রমাণের চেষ্টাও করছে। তাই লোক-লজ্জায় হাসপাতাল থেকে বাড়িতে চলে এসেছি। এখন বাড়িতে থেকেই বাকি চিকিৎসা শেষ করব।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, শনিবার রাতেই ইমরান কর্তব্যরত চিকিৎসকের কাছে ছুটির আবেদন করেছিলেন। রবিবার আবারও ছাড়পত্র চাইলে প্রয়োজনীয় ওষুধ লিখে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন,“বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে হাসপাতাল ছাড়ার কারণ হিসেবে তিনি বলেছেন, একজন সাপুড়িয়া হয়ে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি থাকা তার কাছে লজ্জাজনক মনে হচ্ছে।”

এ সময় সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ডা. ইকবাল হাসান বলেন, “সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় নিয়ে সময় নষ্ট না করে দ্রæত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া উচিত।”

শুক্রবার রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হন ইমরান হোসেন (৩৮) নামের ওই সাপুড়িয়া।

আহত ইমরান হোসেন ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্থান পাড়ার মোশারফ হোসেনের ছেলে।

নিজেকে সাপুড়িয়া ও ওঝা পরিচয় দেওয়া ইমরান বিভিন্ন স্থান থেকে সাপ ধরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য যান ইমরান। বাড়ির উঠানের মাটি খুঁড়ে গর্ত থেকে একটি গোখরা সাপ বের করার পর সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত সাপটি তার হাঁটুর ওপরে কামড় দেয়। পরে স্থানীয় দুই যুবক দ্রæত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওঝা ইমরান হোসেন বলেন, আগের দিন বৃহস্পতিবার আমিরুল ইসলামের একমাত্র ছেলে স¤্রাট সাপের কামড়ে মারা যান। পেশায় রাজমিস্ত্রী ২২ বছর বয়সী সম্রাটের বিয়ে হয়েছিল দেড় বছর আগে এবং তার স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত¡া।

কিশোর ভ্যানচালকের ভ্যান নিয়ে উধাও যাত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় পান কিনতে পাঠিয়ে এক কিশোর ভ্যানচালকের একমাত্র উপার্জনের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে গেছে এক যাত্রী।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কিশোর ভ্যানচালক রাজ (১৪) ও তার পরিবার।

রাজু কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। অসুস্থ বাবার সংসারের হাল ধরতে অল্প বয়সেই ভ্যান চালিয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সে।

কিশোর ভ্যানচালক রাজ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজ-এর ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করেন। পথে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নিয়ে আসেন। সেখানে পৌঁছে কৌশলে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজু পান কিনে ফিরে এসে দেখতে পায় যাত্রী ও পাখি ভ্যান কেউই সেখানে নেই।

ঘটনার পরপরই অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাজের বাবা বাহাদুর বলেন,“আমি হৃদরোগে আক্রান্ত। শারীরিক অবস্থার কারণে ভ্যান চালাতে পারি না। আমার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার। অর্থের অভাবে বড় ছেলে রাজকে পড়াশুনা শেখাতে পারিনি। ওই ভ্যান চালিয়ে যা আয় করে, তা দিয়েই সংসার চলে। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। প্রতি সপ্তাহে কিস্তির টাকা দিতে হয়। এখন ভ্যানটাই নেই। সংসার কীভাবে চলবে, আর কিস্তির টাকা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না।”এখন ভ্যানটি ফিরে পাওয়ার আশায় রয়েছি। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েডয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চোরকে সনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

খোকসায় মাদক বিক্রির বিরোধের জেরে জোড়া খুন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাদক কারবারীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুবৃত্ত¡রা। হত্যাকান্ডের কয়েক ঘন্টা আগে থেকে দফায় হামলা পাল্টা হামলায় কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীনগর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। মাদক বিক্রি ও হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রামপুলিশ মিন্টু চৌকিদার ও নূর আমিন নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ। হত্যাকান্ডের শিকার দুইজনই নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রাম দেবিনগরে পালিয়ে ছিলো বলে পরিবার দাবি করে।

নিহতরা হলেন- ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিজলাবট ব্রিকফিল্ড এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

শনিবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের মৃতদেহ গ্রামে আনা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের গ্রামের কবর স্থানে দাফন করা হয়। এ হত্যা কান্ডের ঘটনায় ফারুকের স্ত্রী রাহেলা খাতুন বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেছেন। (যার নম্বর ৫ তারখে ১৮ জুলাই ‘২৬ ইং)। এ মামলায় মাদক ব্যবসায় জড়িত চৌকিদার মিন্টু ও নূর আলম নামে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, দীর্ঘ দিনের গোষ্টিগত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রæপের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছালিম হোসেন গ্রæপের সদস্য।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে থেকে দুই গ্রæপের অনুসারীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিরোধের জের ধরে রাত সাড়ে ১২ টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকালে নিহত ফারুক বাড়িতে কাউকে পাওয়া যায়নি। নিহত আব্দুল শেখের বাড়িতে তার মা ময়না খাতুনকে ঘিরে প্রতিবেশী ও আত্মিয়রা শান্তনা দেবার চেষ্টা করছিলেন। পাশে সদ্য নিহত ছেলের স্ত্রী মুক্তা খাতুন। স্বামী হত্যার পর বাকরুদ্ধ হয়ে গেছে। নিহতের আড়াই বছরের শিশু কন্যা শামীমা উঠোনে দাঁড়িয়ে নিরব চোখে বাড়িতে আসা লোক দেখছে। হিজলাবটের ব্রিকফিল্ড এলাকা জুড়েই ছিলো সুনসান নিরবতা। কয়েকজন পুলিশ মোতায়ের ছিলো জিকে ক্যানেলের উপর। নিহতদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমের দেবীনগর গ্রামে ছলিমের বাড়িতে রাতে খুনোখুনির ঘটনা ঘটে। পরদিন বেলা ১১টায়ও বাড়ির উঠান ও পুকুর পাড়ে জমাট বাঁধা রক্ত পরে থাকতে দেখা যায়। দূরে বসে কাঁদছিলেন নিহত ফারুকের মা আমেনা খাতুন। সরেজমিন পরিদর্শন করতে দেখা যায় থানা ও জেলা পুলিশের সদস্যদের।

নিহত ফারুকের স্ত্রী রাহেলার দাবি প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার স্বামীকে দিয়ে বাবা ট্যাবলেট বিক্রির করানোর প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় একমাস আগে তাদের বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হরা হয়। তার স্বামী প্রাণ ভয়ে দেবিনগর গ্রামে এক আত্মিয়ের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে এ হামলা করে।

তিনি আরও জানান, ফারুকরা তিনজন ঘরে বসে বিস্কুট খাচ্ছিলো। এ সময় মিন্টু চৌকিদারের নেতৃত্বে হামলা করা হয়। তার স্বামী ও অন্যরা ঘর ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা ফারুককে বাড়ির উঠানে ও অন্য জনকে পুকুরের পাড়ে কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা দুই জনে মৃত্যু নিশ্চিত জেনে চলে যায়।

অপর নিহত আব্দুলের মা ময়না খাতুন জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীদের ভয়ে প্রায় দুই সপ্তাহ ধরে তার ছেলে পাশের গ্রামে পালিয়ে থাকতো। সন্ধ্যায় সন্ত্রাসীরা প্রথমে তার স্বামী আতিয়ারের কুপিয়ে জখম করে। এরপর রাতের আধারে তার ছেলে কুপিয়ে হত্যা করে। তিনি কার কাছে বিচার চাইবেন বলে বিলাপ করতে থাকেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রæপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। এই হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড মিন্টু চৌকিদার ও নূর আমিন কে আটক করা হয়েছে। অপর দিকে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ভ্রাম্যমান আদালতের অভিযান: পৌনে তিন লাখ টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ ভাবে নদী থেকে তোলার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরি করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ( ১৬ জ্লুাই) বিকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকান ব্যবসায়ী রবিউল ইসলামের মিষ্টির ছানা তৈরির কারখানায় অভিযান চালায় আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরি করায় ব্যবসায়ীকে জরিমানা করে আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার।

আদালত সুত্রে জানা গেছে, দয়রামপুর এলাকার রবিউল ইসলামের মিষ্টির ছানা তৈরির বৈধ কাগজপত্রাদি নেই। অথচ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে ছানা তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রাত ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার মুঠোফোনে বলেন, বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরি এবং নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে রবিউল ইসলামকে দুই লাখ ৭৫ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে।

খোকসায় ইয়াবাসহ সাবেক মেম্বর সান্টু আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক এক মেম্বরকে আটক করা হয়।

খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রæপে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ১১টা ১৫ মিনিটে পুলিশের একটি দল মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে।

অভিযানিক দলটি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম দক্ষিণপাড়ার সাবেক ইউপিসদস্য মোঃ সান্টু শেখ (৪৫) কে তার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সান্টু শেখ মৃত আক্কাস আলী শেখের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়নের নির্বাচিত মেম্বর ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...