রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 50

এবার মাজারের খাদেমের ওপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে হযরত শাহ রউফ (রা.) মাজার শরীফের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বোন রিতা খাতুনও হামলার শিকার হন।

শনিবার (৯ মে) বিকালে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের ভেতরে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১ জ্যৈষ্ঠ হযরত শাহ রউফ (রা.) মাজার শরীফে ওরশ অনুষ্ঠিত হয়। আসন্ন ওরশকে সামনে রেখে মাজার এলাকায় নানা প্রস্তুতি চলছিল। ওরশ উপলক্ষে সেখানে একটি মেলাও বসে। সম্প্রতি ওই মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শনিবার তিনি মাজারের ভেতরে রংয়ের কাজ করছিলেন। এ সময় একই বংশের কয়েকজন ব্যক্তি সেখানে এসে তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় পাশে থাকা তার বোন রিতা খাতুনকেও মারধর করা হয়। তবে তার উপর কেন হামলা করা হয়েছে তা তিনি বুঝেউঠতে পারেননি। পরে রাতে তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নবগঠিত মেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, “আমরা দায়িত্বে আসার পর মাজারের কোনো খাদেম নেই। তবে শনিবার মাজারের ভেতরে কিছুটা ঝামেলা হয়েছে।” তিনি দাবি করেন, কামালের পরিচিত বংশের লোকজনই তার ওপর হামলা চালিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর এলাকায় কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিম নামে এক পীরকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।

নির্মাণাধীন ড্রেনে পরে শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রায় একবছর আগে ড্রেনেজ নির্মাণের জন্য খনন করা হয়। তবে এতোদিনেও সেখানে ড্রেন নির্মাণ শুরু হয়নি। আর সেখানে জমে থাকা পানিতে পরে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. ইফাত (৬)। সে ওই এলাকার লুঙ্গী ব্যবসায়ী কামরুল হাসানের ছোট ছেলে ও স্থানীয় বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর আদরের সন্তান হারিয়ে মা শারমিন আক্তার পাগলপ্রায়। অসুস্থ হয়ে শিশুটির বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এক বছরেও ড্রেন নির্মানের জন্য খনন করা হয়। কোথাও আবার খনন করা হলেও কাজ শুরুই হয়নি। খনন করা অংশে পানি জমে মৃত্যুকূপে পরিণত হয়েছে। ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় অকালেই ঝরল ইফাতের প্রাণ।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার ৩ নং নম্বর ওয়ার্ডের ব্যাংক কর্মকর্তা মানিক শেখের বাড়ি থকে গড়াই নদী পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বর্ষা মৌসুমে ড্রেনেজ নির্মাণের উদ্দেশ্যে মাটি ভেক্যু দিয়ে সরু নালা সৃষ্টি করেছে ঠিকাদার। তবে এক বছরেরও নির্মিণ কাজ শুরু না হওয়ায় মানিকের বাড়ির সামনে ছোট খাদে পরিণত হয়েছে।

আরও জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে শিশু ইফাত তার চাচাতো ভাই সামাদ (১১) ছাগল চড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর ঘণ্টাখানেক পরে সামাদ বাড়ি ফিরে যায়। কিন্তু রিফাত বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকাল ৪টার দিকে মানিকের বাড়ির সামনের নির্মাণাধীন ড্রেন থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় শোকে বাকরুদ্ধ হয়ে গেছেন শিশুটির মা। আর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বাবা।

চাচা সামছুম আলম অভিযোগ করে বলেন, ‘একবছর আগে ড্রেনের জন্য খাল কেটেছে ঠিকাদার। কিন্তু এতোদিনেও কাজ শেষ হয়নি। সেখানে মানুষ সমান পানি জমে আছে। পানিতে পড়ে আমার ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য ঠিকাদার দায়ী। আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে মুঠোফোনে ঠিকাদার লিটন আলী প্রথমে বলেন, এলংগী এলাকায় ড্রেনের কাজ চলছে তার। কাগজপত্রাদি দেখে বিস্তারিত বলা যাবে। পরে শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে লিটন বলেন, তিনি কিছুই জানেন না। বাইরে গাড়িতে আছেন। পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।

মর্মান্তিক এঘটনায় দুঃখ প্রকাশ করে ইউএনও ও পৌরসভার প্রশাসক ফারজানা আখতার বলেন, ঠিকাদারের অবহেলা আছে কি না? তা ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, নির্মাণাধীন ড্রেনে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শেফা নামের ১১ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিনিয়ত নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মৃত শিশু শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে। গত ১০ মে বিকাল ৪টার সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। সিভিল সার্জন কার্যালয়ের সমন্বিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত জেলায় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২১৩ জনে। এর মধ্যে কুষ্টিয়া সদর এলাকাতেই আক্রান্তের হার সবচেয়ে বেশি।

উপজেলা ভিত্তিক আক্রান্তের চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া সদর হাসপাতালে ৮ জন, খোকসায় ১ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে ।

তথ্যমতে, এ পর্যন্ত আক্রান্ত ১,২১৩ জনের মধ্যে ১,০৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, নিশ্চিতভাবে হাম প্রমাণিত রোগীর সংখ্যা ৩ জন হলেও সন্দেহভাজন রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্স মোছাঃ ফাতেমা খাতুন জানান, ভর্তিকৃত শিশুদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে উপসর্গ নিয়ে আসা শিশুদের অবস্থা দ্রæত অবনতি হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলাজুড়ে টিকাদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শরীরে জ্বর ও লালচে দানা দেখা দেওয়ার সাথে সাথে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। অবহেলা করলে নিউমোনিয়া বা অন্যান্য জটিলতায় মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অভিভাবক অভিযোগ করছেন যে, সঠিক সময়ে টিকাদান নিশ্চিত না হওয়ায় এবং সচেতনতার অভাবে সংক্রমণ দ্রæত ছড়িয়ে পড়ছে। সিভিল সার্জন কার্যালয় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ মেডিকেল টিম এবং তদারকি জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কৃষকের দুটি গাভী গরু পিকাপে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে দু’টি গাভী গরু পিকাপ ভ্যানে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) ভোর ৪টার দিকে উপজেলা জানিপুর ইউনিয়নের নাগর পাড়া গ্রামের কৃষক অশোক বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের বাড়ির গোয়াল ঘর থেকে গাভী গরু দু’টি চুরি হয়। চুরি যাওয়া গাভী দুটি ৮ মাসের গর্ভবতী ছিলো। ফ্রিজিয়ান জাতের গরু দুটির বাজার মূল্য ৪ লাখ টাকা। ঘটনার রাতে স্থানীয় গ্রামবাসীদের একাধিক দল গ্রাম পাহাড়ায় ছিলো। কিন্তু দুর্বৃত্তরা তাদের চোখ এড়িয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পর সোমবার দুপুরে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী খোকসা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

প্রান্তিক কৃষক ও একটি বেসরকারী শিশু বিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে একটি পিকাপ ভ্যানের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। সন্দেহ বসত তিনি ঘর থেকে বাইরে এসে নিজের গোয়াল ঘরের দরজার ৫টি তালা ভাঙ্গা দেখতে পান। এসময় ঘরের ভিতর ছুটে যান। দেখেন নিজের গাভী গরু দু’টি চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, গরু বহনকারী পিকাপ ভ্যানটি ঈশ্বরদী-ফুলতলা রাস্তা দিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দিকে চলে গেছে। চুরিযাওয়া গরু উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন এই প্রন্তিক কৃষক। তবে দুর্বৃত্ত নির্মুরে পুলিশের দায়িত্বশীল আচরণ আশা করেন।

খোকসা থানার এসআই ও জানিপুর ইউনিয়নের বিট পুলিশ অফিসার শহিদুল ইসলাম গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনার রাতে নাগরপাড়া ও আশেপাশের ৪ টি গ্রামে ভিলেজ ডিফেন্স পাটির পাহাড়া ছিলো বলেও জানান।

নির্যাতনের ভিডিও ভাইরাল করে দিলো কিশোর গ্যাং সদস্যরা

0

স্টাফ রিপোর্টার

বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে এক যুবকের উপররের নির্মম নির্যাতন চালিয়ে কিশোর গ্যাং এর সদস্যরা। নির্যাতনের সময় ধারণ করা দুটি ভিডিওটি ফেসবুকে ছড়িয়েও দিয়েছে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বাবার দায়ের করা অভিযোগ আমলে না নেওয়ার অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের বি- মির্জাপরের আপন শেখ (১৮) কে শুক্রবার দুপুরে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের এক সদস্য। শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হয় কিশোর গ্যাং এর ৫/৬ জন সদস্য। তারা আপনকে জোর করে ভ্যান থেকে নামিয়ে বিদ্যালয়টির পেছনের এমটি আম বাগানে নিয়ে যায়। এখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার উপর নির্যাতন শিরু করে। প্রায় ৩০ মিনিট ধরে চালানো নির্যাতনের দৃশ্যের ভিডিও ধারণ করে। খবর পেয়ে পরিবারে লোকেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরই মধ্যে ওই নির্যাতনের ৩৩ সেকেন্ড ও ৫১ সেকেন্ডের পৃথক দুটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলায় আহত আপন ও তার পরিবারকে এ বিষয়ে মুখ না খুলার জন্য চাপ দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার আপন বি- মির্জাপুর গ্রামের তুহিন শেখের ছেলে।

এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে শুক্রবার খোকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর কিশোর গ্যাং এর সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বি- মির্জাপুর গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এ দিকে থানায় অভিযোগ দায়েরের ২৪ ঘন্টা পার হলেও কিশোর গ্যাং সদস্যদের পুলিশ ধরার উদ্যোগ নেয়নি বলে আহতের বাবা অভিযোগ করেন।

চিকিৎসাধীন আহত আপন জানায়, দুপুরের দিকে কিশোর গ্যাং এর রাব্বি তাকে ফোনে ডাকে। সে তার সাথে শোমসপুর স্কুলের সামনে পৌচ্ছালে তারই গ্রামের আজাদ শেখের ছেলে কিশোর গ্যাং লিডার আবিরসহ ৫/৬ জন দুটি মোটরসাইকেলে এসে তাদের ভ্যান দাঁড় করায়। তাকে জোড় করে ভ্যান থেকে নামিয়ে স্কুলের পাশের একটি নির্জন আমবাগানে নিয়ে যায়। এরপর শুরু করে শারীরিক নির্যাতন। সেখানে সবাই মিলে প্রায় ৩০ মিনিট ধরে তাকে কিল ঘুষি মারতে থাকে। কান ধরে উঠবোস করানো হয়। প্রতিকি ক্ষমা চাওয়ানো হয়। হাতে সিগারেট দিয়ে ভিডিও করা হয়। এ নির্যাতনের ভিডিও করে রাব্বি। পরে তার পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গলায় আঘাতের ফলে সে ভাত সহ কোন খাবার গিলতে (খেতে) পারছে না।

তুহিন শেখ জানান, জমি নিয়ে আহত আপনের মামা সোহেলের সাথে প্রতিপক্ষের কাদেরের বিরোধ আছে। এই বিরোধের জের ধরে গ্রামের কিশোর গ্যাং এর সদস্যদের ব্যবহার করে পরিকল্পিত ভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা করা হয়েছে। এখনো হামলার ভয় দেখানো হচ্ছে। তার ছেলের উপর হামলা কারীরা গ্রামে মহড়া দিয়ে বেড়াচ্ছে। এই নির্যাতনের ঘটনার ভিডিও ছড়িয়ে গামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ কোন উদ্যোগ নেয়নি।

কিশোর গ্যাং লিডার আবিরের সাথে দেখা করা চেষ্টা করা হয়। সে সামনে আসতে রাজি হয়নি। তবে তার বাবা আজাদ শেখ স্বীকার করেন আপনের উপর নির্যাতনের কথা। তিনিও আরও বলেন, জমি জমা নিয়ে ঘটনাটি ঘটেছে। ছেলেকে তিনি শাসন করেছেন বলেও জানান।

খোকসা থানা পুলিশের এসআই আলাল বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি দুই দফা সরেজমিন গিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়ায় রয়েছে।

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি ও উপসর্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার (৮ মে) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর বাঁকি ছয়জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৮ শিশু। আর সন্দেহজনক হামে ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১২ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৬ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮২ জন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন। এছাড়া ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ শিশু।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো।
ফাইল গেলে সময়মতো সিদ্ধান্ত আসতো না। এখন সেই পরিস্থিতি বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিক সহযোগিতা দিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ও সহানুভ‚তিশীল ভ‚মিকা পালন করছে।

পুলিশ বাহিনীতে জনবল সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এ সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।

আইজিপি আলী হোসেন বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়।

সবাই যেন পুলিশকে সহযোগিতা করে এমন আহŸান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

0

কুষ্টিয়া প্রতিনিধি

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ।

শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসনের বাস্তবায়নে এ আয়োজনের সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে। রবীন্দ্রনাথও বাংলা সাহিত্যে একই রকম।’ রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী। কৃষক দরদি। তিনি কোনোদিনও প্রজাদের সাথে, কৃষকদের সাথে প্রচলিত রাজাদের মতো আচরণ করেনি।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শিরেনামে স্মারক বক্তব্য রাখেন অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ( প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া ১ আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া ৪ আসনের এমপি মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিল্পী শ্রেহা খাতুন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বকবির জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী গান পরিবেশন করেছি। এতে খুবই আনন্দিত ও গর্বিত।

সিরাজগঞ্জের বাসিন্দা শিক্ষার্থী ইসরাইল হোসেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িটি দেখার অনেকদিনের ইচ্ছে ছিল। জন্মজয়ন্তীতে এসে সাজসাজ রব ও এখানকার পরিবেশ খুব সন্দর লাগছে।

দৌলতপুর থেকে আগত অবসর প্রাপ্ত শিক্ষক অঞ্জলি রাণী বলেন, বাংলা সাহিত্যের বীর পুুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু জন্মজয়ন্তী নয়। সারাবছরই যেন শ্রদ্ধাভরে স্মরণ করা যায়, সেই লক্ষ্যে কুঠিবাড়ীতে গবেষণাগার, বড় লাইব্রেরিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা দরকার।

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান নির্বিঘœ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

তবে ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

তবে আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারণ করেছে সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

তবে ঈদযাত্রা নির্বিঘœ করতে ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

0

কুষ্টিয়া প্রতিনিধি

শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শিরোনামে শুক্রবার দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অন্ষ্ঠুানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। তবে এবার বসছেনা ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

এ সব তথ্য নিশ্চিত করে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও মঞ্চ নাটক চলবে আগামী রোববার মধ্যরাত পর্যন্ত।

জানা গেছে, বাংলা ১২৬৮ সনের ২৫ বেশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তাঁর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলে জমিদারি পান। ১৮৯১ সালে পিতার আদেশে জমিদারি দেখাশোনার কাজে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে আসেন। কবিগুরু ১৯০১ সাল পর্যন্ত শিলাইদহে জমিদারি পরিচালনা করেন। পদ্মা পাড়ের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ কবি একে একে রচনা করেন সোনার তরী, চিত্রা, চৈতালীসহ বিখ্যাত সব কাব্য গ্রন্থ।

নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যগ্রন্থই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এ ছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সংগীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেসব দিনের নানা স্মৃতি। অসংখ্য গান, কবিতা, চিঠি, চিত্রকর্ম ও সাহিত্য শিলাইদহকে করেছে রবীন্দ্রসাহিত্যের অবিচ্ছেদ্য।

বৃহস্পতিবার (৭ মে) বিকালে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে সরেজমিন গিয়ে দেখা যায়, কুঠিবাড়ির সম্মুখে ফাঁকা মাঠে প্রস্তুতি মঞ্চ। দেওয়াল ও গাছের গুড়াতে সাদা রঙ লাগানো হয়েছে। কুঠিবাড়ির সামনের সড়কে চলছে আলপনা আকাঁর কাজ। কুঠিবাড়ির চত্বরে সাজসাজ রব। ভিতরে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন রবীন্দ্র ভক্তরা।

শিলাইদহ খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন বলেন, কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে সাজসজ্জা দেখতে এসেছি। কুঠিবাড়িতে পা রাখলেই অদ্ভুত অনুভূত হয়। মনে হয় এখানকার আকাশে বাতাসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ভেসে বেড়াচ্ছে এখনও।

সিরাজগঞ্জ থেকে এসেছেন শিক্ষার্থী ইসরাইল হোসেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, আমাদের ওখানেও কবির স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। তবও শিলাইদহের কুঠিবাড়িটি দেখার অনেকদিনের ইচ্ছে ছিল। তাই জন্মবার্ষিকী উপলক্ষে এসে দেখছি সাজসাজ রব। এখানকার পরিবেশ খুব সন্দর। দেখলেই মন ভরে যায়।

২৫ শে বৈশাখ উপলক্ষ্যে ফরিদপুর থেকে শিলাইদহ এলাকায় স্বজনদের বাড়িতে এসেছেন বে – সরকারি চাকুরিজীবি পলাশ মাহমুদ। তিনি বলেন, কুঠিবাড়িতে রবীন্দ্র সাহিত্য কর্মের উপর থিয়েটার, ডিসপ্লে প্রদর্শনী সহ আরও কিছু সংযোজন করা দরকার। যেন দর্শনার্থীরা আরও বেশি সময় ধরে এখানে থাকতে পারেন।

কালবৈশাখী ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ মোককাবেলার চিন্তা মাথায় রেখেও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে জন্মজয়ন্তী উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...