বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 452

খোকসার আওয়ামী লীগ নেতা বুয়েট ছাত্রের পাশে দাঁড়ালেন

0

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিার্থী এনামুল হকের পাশে দাঁড়ালেন খোকসার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার সন্ধ্যায় মেধাবী শিক্ষার্থী এনামুলকে খোকসা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত তার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। ওই শিক্ষার্থীর হাতে নগদ ১০ হাজার টাকাও তুলে দেন।

এছাড়াও তাঁর পড়াশোনা সচল রাখতে যতদিন পর্যন্ত আর্থিক অসঙ্গতি দূর না হবে ততদিন পর্যন্ত প্রতিমাসে ১০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এনামুল কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি ২০২১ – ২০২২ শিাবর্ষে গত ২৯ জুলাই বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর বাবা একজন ইজিবাইক চালক। এনামুল এক বোন ও দুই ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি ২০১৯ সালে এসএসসি পরীায় কুষ্টিয়া জিলা স্কুল থেকে (বিজ্ঞান বিভাগ) জিপিএ -৫ পায়। ২০২১ সালে এইচএসসি পরীায় কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ -৫ অর্জন করেন।

জানা গেছে, অদম্য মেধাবী এনামুলের বাবা একজন ইজিবাইক চালক হওয়ায় অর্থাভাবে বুয়েটে ভর্তি হয়েও পড়াশোনা চালিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সোস্যাল মিডিয়ায় এনামুলের অসহায়ত্বের খবর প্রকাশ পেলে বিষয়টি নজরে পরে আওয়ামী লীগ নেতা শান্ত’র।

আরো পড়ুন – খোকসায় শিশুর গলায় পাঁচ টাকার কয়েন আটকে গেলো

বুয়েট ছাত্র এনামুল হক বলেন, বাবা ইজিবাইক চালক হওয়ায় খুব ছোট থেকে দারিদ্র্যতার সাথে যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে আসছি। অনেক গুণীমানুষের সহযোগীতায় তার এপর্যন্ত আশা। সকলের দোয়ায় বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু বুয়েটে পড়া খুব ব্যয়বহুল হওয়ায় পড়ালেখা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চরম দুশ্চিন্তা পরি।

খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাছুম মুর্শেদ শান্ত বলেন, ফেসবুক থেকে মেধাবী ছাত্র এনামুলের কথা জানতে পারি। পরে তাঁকে ১০ হাজার টাকা সহায়তা করেছি। এনামুলের এ সমস্যা যতদিন থাকবে, ততদিন প্রতিমাসে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।

ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের আরো এক যুবকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ৩ সপ্তাহ পর বিদ্যুৎ হোসেন (২৫) নামের আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে গিয়ে দাঁড়ালো।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বিদ্যুৎতের চাচাতো ভাই মাহাবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বিদ্যুৎ হোসেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই পেট্রোল পাম্পে হিসাবরক হিসেবে কর্মরত ছিলেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ওই পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের প থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন – খোকসায় শিশুর গলায় পাঁচ টাকার কয়েন আটকে গেলো

উল্লেখ্য, গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হন। এর আগে গত ১৩ আগষ্ট দিনগত রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাজিব উদ্দিন (২৫) নামে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে গত ১৮ আগস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গত ১৩ আগষ্ট ভোরে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।

অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহতাবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন বিদ্যুৎ হোসেন। শরীরের মাত্র ১৭ শতাংশ দগ্ধ হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খোকসায় শিশুর গলায় পাঁচ টাকার কয়েন আটকে গেলো

0
শিশু দুর্জয়

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় খেলার সময় পাঁচ টাকার কয়েন (মুদ্রা) গলায় আটক দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের নাম দূর্জয়। সে একই গ্রামে হাসমত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বুৃধবার দুপুরে স্কুল থেকে ফিরে শিশু শিক্ষার্থী দুর্জয় বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে খেয়াল বসত নিজের হাতে থাকা একটি পাঁচ টাকার কয়েন (মুদ্রা) মুখে দেয়। মনের অজানতেই কয়েনটি তার গলায় আটকে যায়। শিশুটিকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসায় কয়েনটি শিশুটির স্টমাকে (খাদ্য থলিতে) চলেযায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন – মিরপুর-ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদ হাসান জানান, প্রথম তারা কয়েনটি গলা থেকে সরানোর উদ্যোগ নেন। এ চেষ্টায় তার সফল হয়েছেন। পরে এক্স-রে করে কয়েনটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। স্বাভাবিক নিয়মে কয়েনটি মলদ্বার দিয়ে বেড়িয়ে যেতে পারে। এর কোন ব্যত্বয় ঘটলে ৭২ ঘন্টা পর অস্ত্রপাচার করে কয়েনটি অপসারণ করতে হতে পারে। তবে শিশুটি যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে বলে তিনি মনে করছেন।

মিরপুর-ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

0
বজ্রপাতে আহত চিকিৎসাধিন নারী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর পাঁচ নারী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে জেলার মিরপুর ও ভেড়াামারা উপজেলা বজ্রপাতে দুজন নিহতসহ অপর ৫ নারী আহত হন।

নিহতরা হচ্ছেন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০)।

প্রত্যদর্শীরা জানান, সকালে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জুলিয়া (১৫) বাড়ির পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই আহত হন। স্থানীয়রা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা: ইমরান আহমেদ তাকে মৃতবলে ঘোষনা করেন। আশঙ্কাজনক জুলিয়াকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

একই সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুরে জিকে ক্যানেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন – কুমারখালীতে কলেজ ভবন থেকে পিয়নের ঝুলন্ত লাশ উদ্ধার

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বজ্রপাতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন সকালে অপর বজ্রপাতের ঘটনায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে শিলা (১৮), মেঘলা খাতুন (৫০), রুমি (২৩) ও বন্যা (২৫) আহত হয়েছেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমারখালীতে কলেজ ভবন থেকে পিয়নের ঝুলন্ত লাশ উদ্ধার

0
উৎসুক জনতার একাংশ।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনের তিনতলা থেকে অফিস সহায়ক মনিরুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৯ টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তি উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অফিস সহায়ক ও উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে।

পুলিশ ও কলেজ কর্তৃপ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য সহকর্মীদের সাথে কলেজ ত্যাগ করেন মনিরুল। কিন্তু কলেজ শেষে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাঁর ছেলে কলেজের মালি আইয়ুব আলী অপর এক পিয়ন রমজান আলীকে নিয়ে কলেজে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে কলেজের প্রশাসনিক ভবনে এসে দেখেন ভিতর থেকে কেচিগেইটে তালা ঝুলানো। পরে তালা খুলে ভিতরের খোঁজাখুজির করেন এবং তাঁর মুঠোফোনে কল দেওয়া হয়। এ সময় মুঠো ফোনের রিংটন বেজে উঠলে ভবনের তিনতলায় তাকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরে পুলিশ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যকে খবর দেওয়া হলে পুলিশ রাত সোয়া ৯ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

কলেজের মালি আইয়ুব আলী ও অপর পিয়ন রমজান আলী জানান, বাদ মাগরিব মনিরুলের ছেলে বায়োজিদ জিম আমাদের সাথে করে তার পিতাকে খুঁজতে কলেজে আসে। এসময় প্রশাসনিক ভবনে এসে দেখি ভিতর থেকে তালা দেওয়া। তালা খুলে আমরা ভিতরে ঢুকে খোঁজাখুজি করি। পরে জিম তাঁর (মনিরুল) ফোনে কল দেয়। রিংটন বেজে উঠলে জিম তিনতলায় গিয়ে চিৎকার করে উঠে। আমরা দুজন ছুটে গিয়ে রশির সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি।
নিহত ব্যক্তির স্ত্রীর বড় ভাই আকরাম হোসেন বলেন, সন্ধায় বোনের ছেলে ফোন দিয়ে জানায় বাবাকে পাওয়া যাচ্ছেনা। এরপর সবাই মিলে স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করি। পরে সন্ধ্যায় জানতে পারি কলেজে মরদেহ ঝুলছে।

বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) সাজিদুল ইসলাম বলেন, দুপুরে সবাই একসাথে কলেজ ত্যাগ করি। পরে সন্ধায় মুঠোফোনে জানতে পারি তিনতলায় মনিরুলের মরদেহ ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

আরো পড়ুন – সর্বগ্রাসী দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে কলেজের তৃতীয় তলা থেকে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বগ্রাসী দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী নামের এক আন্দোলন কারী। চলমান দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে বদলে যাও বদলে দাও শ্লোগান ছিল এ স্মারকলিপির পতিপাদ্য বিষয়।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের হাতে স্মারকলিপি তুলে দেন এই আন্দোলন কারী। তিনি ইতোমধ্যে দেশের ১৯৪ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একই প্রতিপাদ্যে স্মারকলিপি প্রদান করেন। তিনি ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা প্রদণি করে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিবেন। প্রতিদিন ৩ উপজেলা প্রদণি করে আগামী ২০২৩ সালের জানুয়ারি মাসে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গিয়ে কর্মসূচি সমাপ্ত করবেন বলে জানান।

তার আসল নাম মোঃ হানিফ। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন খন্ডকালীন চাকুরিজীবী।

কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সর্বেেত্র সামাজিক পারিবারিক মানবিক মূল্যবোধ চরম অবক্ষয় চলছে। ভোট গণতন্ত্র আইনের শাসনের উপর নগ্ন হস্তপে হয়েছে, ঘুষ দুর্নীতি অর্থ পাচার হয়েছে, সামাজিক মানবিক পারিবারিক মূল্যবোধর অবয় পূর্বেও ছিলো এখন আরো চরম আকার ধারণ করেছে। আমাদের দেশের কৃষক উৎপাদনশীল, শ্রমিকরা পরিশ্রমী, ছাত্র যুবকেরা মেধাবী কিন্তু দুর্বৃাত্তায়িত রাজনীতি আমাদের সকল অর্জনকে ব্যাহত করছে।

আরো পড়ুন – কুমারখালীতে সন্ত্রাসীকে গণপিটুনীর পর কুপিয়ে জখম

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সর্বগ্রাসী দুর্নীতি অর্থ পাচার ও নৈতিক অবয়ের বিরুদ্ধে ১৯৪ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে হানিফ বাংলাদেশী নামক ব্যক্তি স্মারকলিপি গ্রহণ করেছি।

কুমারখালীতে সন্ত্রাসীকে গণপিটুনীর পর কুপিয়ে জখম

0
আহত সন্ত্রাসী আব্দুল আলীম প্রামাণিক

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ধরাপরা চিহ্নি‎ত সন্ত্রাসী ও চরমপন্থি আব্দুল আলীম প্রামাণিক (৩৭) কে গণপিটুনির পর কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত রবিবার রাত ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী আলীম এলাকার বিলাই প্রামাণিকের ছেলে। তাঁর হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাঁর মাথায় ও শরীরে গুরুত্বর জখম রয়েছে। এছাড়াও তাঁর পেটে আগুন দিয়ে পোড়ানোর ত রয়েছে। সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা বলছেন, পরকীয়া করতে এসে গ্রামবাসীর কাছে ধরা পড়ে আলিম। এসময় গ্রামবাসী তাঁকে পিটিয়েছে। তবে আহতের স্বজনরা দাবি করছেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপরা আলীমকে ডেকে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে মারপিটের পর এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন।

জানা গেছে, দয়রামপুর সর্দার পাড়ার এক প্রবাসীর স্ত্রীর সাথে আলীমের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার রাতে আলীম সেই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে এবং অবৈধ কার্যকালাপে লিপ্ত হয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে আলীমকে গণপিটুনিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার শরীর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর খবর পেয়ে আহত অবস্থায় আলীমকে সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

সন্ত্রাসী আলীমের ভাতিজি সম্পা খাতুন বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপরা আমার চাচাকে ডেকে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে মারপিটের পর এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা খুবই খারাপ।

আরো পড়ুন – ঝিনাইদহে প্রকাশ্যে কাঁচিদিয়ে কুপিয়ে আলমসাধু চালককে হত্যা

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পরকীয়া প্রেম সংক্রান্ত এ ঘটনা ঘটতে পারে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এক সময়ে তাঁর বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন মামলা ছিল। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঝিনাইদহে প্রকাশ্যে কাঁচিদিয়ে কুপিয়ে আলমসাধু চালককে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে চায়ের দোকানে বসা নিয়ে বিরোধের সূত্র ধরে সবুজ হোসেন (৩০) নামে এক আলম সাধুর চালককে (স্যালো ইঞ্জিন চালিত যানবাহন) কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে এ হত্যাকান্ড ঘটানো হয়। নিহত সবুজ হোসেন কোটচাঁদপুর শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় আলম সাধুর চালক।

প্রত্যদর্শীরা জানায়, আলমসাধু চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় শহরের সলেমানপুর দাসপাড়া এলাকার শামছুদ্দিনের ছেলে আলম হোসেনের সাথে সেখানে বসা নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে কুপিয়ে আলম পালিয়ে যায়। সবুজকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরো পড়ুন – কুমারখালীতে ১৩ স্বেচ্ছাসেবী সংগঠন পেল অনুদান চেক

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে সে মাদকসেবন করে আসছে। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।

কুমারখালীতে ১৩ স্বেচ্ছাসেবী সংগঠন পেল অনুদান চেক

0
কুমারখালীতে অনুদানের চেক প্রদান

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত দুই ল ৮১ হাজার টাকার চেক ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

0
ট্রেনে কাটা পরে নিহত দুই শিক্ষার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে কাটা পড়ে পৃথক দুই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর রেল ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে। খুলনা গামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে আসে।

নিহতরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে নাঈম আলী (১৬) ও একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহ’র মেয়ে ঋতু খাতুন (১৫)। নিহত নাঈম মিরপুরের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এবং ঋতু খাতুন মিরপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিার্থী ছিল।

প্রত্যদর্শীরা জানান, নিহত দুইজন এক সাথে রেল লাইনের উপর দিয়ে হাটছিলো। এক পর্যায়ে জিকে সেচ প্রকল্পের উপরের রেল ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি দ্রæত চলে আসলে দুজনই ব্রীজের ওপর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরো পড়ুন – খোকসায় মোটরসাইকেল চালক হত্যায় দুই জনের আমৃত্যু

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃত দেহ উদ্ধার কএেছ।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান এক গৃহবধূ। ভাগ্যক্রমে দুজন বেঁচে গেলেও ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মেয়ের বাম হাত।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...