বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 445

মহেশপুর সীমান্ত ৪০টি সোনার বারসহ একজন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চল্লিশটি স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এই সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সোনার বর্তমান বাজার মুল্য ৩ কোটি ৩১ লাখ ৯২ হাজার ২১৮ টাকা।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জুলুজী সীমান্তের যাদবপুর গ্রামের রাস্তা থেকে শওকত আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চল্লিশটি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম। বিজিবির প থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখাতে সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ ও চয়াডাঙ্গার সীমান্ত দিয়ে সোনার বার ও রুপা পাচারের একাধিক ঘটনা বিজিবি প্রতিরোধ করেছে। কিন্তু এই সোনার প্রকৃত মালিক বরাবর থেকে যায় পর্দার আড়ালে। র‌্যাব, পুলিশ বা বিজিবি কেবল বহনকারীকেই গ্রেফতার করতে সম হয়। অনেক সময় মালিকবিহীন সানা বা রুপা উদ্ধারের ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখাতে সমাবেশ অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশে জেলার প্রতিটি ধর্মের এবং সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পরিষদের প্র্রশাসক রবিউল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ড: এস এম মুস্তানজীদ, জজ কোর্টের জিপি আখতারুজ্জামান মাসুম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আমিনুল হক রতন, রফিকুল আলম টুকু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল মামুন সাগর, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান ওরুন প্রমুখ।

আরো পড়ুন – খোকসায় শেখ হাসিনা‘র জন্মদিন পালিত

সমাবেশে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধর্মালম্বিদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

খোকসায় শেখ হাসিনা‘র জন্মদিন পালিত

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্ম দিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬ তম জন্মদিন উপলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালীর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

জন্মদিনের অনুষ্ঠান এক পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের মনোনয়ন অনুষ্ঠানে পরিণত হয়। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাব্বী জেলার ভড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে। তিনি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন

মৃত যুবকের চাচা ইউপি সদস্য বাবু সরদার জানান, বেশ কয়েকদিন ধরে রাব্বি জ্বরে আক্রান্ত ছিল। জ্বরে আক্রান্ত অবস্থায় প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন। পরে বুধবার বিকালে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন – কুমারখালীতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ

জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে এ হাসপাতালে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগী চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালীতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রধান গেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এটিএম আবুল মনছুর, পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মাদ্রাসা শিক মাওলানা আবু সাঈদ রফিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে কাউন্সিলরের স্ট্যাটাস

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে কাউন্সিলরের স্ট্যাটাস

0

কুষ্টিয়া প্রতিনিধি

দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। সম্মানী ভাতা পাই মাত্র দশ হাজার টাকা। আমার অন্য পেশা নেই। এ দিয়ে সংসার চলছেনা। এই অবস্থায় সোস্যাল মিডিয়ায় ভিডিও বার্তা ও স্ট্যাটাস দিয়েছেন কুমারখালী পৌরসভার এক কাউন্সিলর। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সম্মানী ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

বুধবার ভোরে ওই পৌর কাউন্সিলর তাঁর ব্যক্তিগত ফেসবুকে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। গত শনিবার রাত থেকে সোস্যাল মিডিয়ায় তিনি ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। বিষয়টি উর্দ্ধতনদের নজরে আনতে সোস্যাল মিডিয়ায় ও গণমাধ্যমের সহযোগীতাও কামনা করেছেন তিনি।

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে পরপর তিনবার নির্বাচিত কাউন্সলির এস এম রফিক। এছাড়াও তিনি বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

সোস্যাল মিডিয়ার মাধ্যমে এই কাউন্সিলর তার অভাব, অনটন ও অসহায়ত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন, সম্মানী ভাতা বৃদ্ধির নির্দেশ প্রদান করা হোক। সুস্থ ভাবে সংসার চালানোর সুযোগ দেওয়া হোক।

পৌরসভা গুলোর অধিকাংশ কাউন্সিলরদের সবারই এরকম দুরাবস্থা বলেও তিনি দাবি করেছেন।

গত মঙ্গলবার ফেসবুকে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, পৌর কাউন্সিলরদের ভাতা দেওয়া বন্ধ করুন। নইলে ভাতা বৃদ্ধি করুন। সন্মানী ভাতার নামে অসম্মানী- মানী না মানবো না। বাংলাদেশ পৌর কাউন্সিলরদের প্রাণের দাবী সময় উপযোগী সন্মানী ভাতা বৃদ্ধি করুন।

আরো পড়ুন – কুমারখালীর ডাকুয়া নদীতে সেতু নির্মাণে কচ্ছপ গতি

কাউন্সিলর এম এম রফিক বলেন, বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। সম্মানী ভাতা পাই মাত্র দশ হাজার টাকা। আমার অন্য পেশা নেই। এ দিয়ে সংসার চলছে না। খরচ মেটাতে হিমশিম খাচ্ছি। কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছি। সাংবাদিক ও গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রী নজরে আনতে চাই।

কুমারখালীর ডাকুয়া নদীতে সেতু নির্মাণে কচ্ছপ গতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের ডাকুয়া নদীর ওপর আনন্দনগর – খাগড়াবাড়িয়ায় নির্মাণাধীন ৮১ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে।

সেতুর কাজের অগ্রগতি নিয়ে স্থানীয়রা অভিযোগ করছেন প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। উল্টোকরে ঠিকাদার দুষছেন, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারি নিয়ে বারবার সেতুর কাজ পরীা, নিরীা করে সময় কাটাচ্ছেন। আগামী বছরের মার্চ – এপ্রিলে কাজ শেষ হতে পারে।

এলাকাবাসী জানান, পান্টি ইউনিয়ন ও পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের ১০-১২ টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ চলাচল করেন খাগড়াবাড়িয়া সেতু এলাকা দিয়ে। আগে বাঁশের সেতু ছিল। বর্তমানে পাকা সেতুর নির্মাণ কাজ চলছে। যোগাযোগ স্বাভাবিক রাখতে নির্মাণাধীন সেতুর পাশে আরেকটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। সেটির এখন জরাজীর্ণ অবস্থা। বাঁশের সেতু দিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ কোটি দশ ল টাকা ব্যয়ে খাগড়াবাড়িয়া এলাকায় সেতু নির্মাণ কাজ চলছে। চলতি বছরের ৩০ জুন সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হয়েছিল ৫০ ভাগ। ঢাকা উত্তরার এমএলটি এন্ড এমই এইচ জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। ইতোমধ্যে ঠিকাদার ৫৫৫ দিন কাজ করেছে।

ঠিকাদারের আবেদনের ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হয়েছিল চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সে মেয়াদও শেষ হয়েছে। বর্তমানে ৯ টি গার্ডারের মধ্যে ৬ নং গার্ডারের কাজ চলছে।

মঙ্গলবার সকালে সেতু এলাকায় সরেজমিন দেখা যায়, কয়েকজন শ্রমিক গার্ডার ঢালাইয়ে সাটারিংয়ের কাজ করছেন। মানুষ বাঁশের তৈরি জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল করছে। সেখানে প্রকৌশলী কর্তাদের দেখা মেলেনি।

পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নং ওয়ার্ড সদস্য বাদল বিশ্বাস বলেন, কাজের মেয়াদ হয়েছে, কিন্তু সেতু নির্মাণ হয়নি। ঠিকারদার – প্রকৌশলীর গড়িমসিতে কাজ আগাচ্ছে না। মানুষের চরম ভোগান্তি হচ্ছে। আমরা দ্রæত সেতুর কাজ শেষ করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ঠিকাদার ইকরামুল হক বলেন, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত কর্মকর্তা – কর্মচারি নিয়ে বারবার সেতুর কাজ পরীা, নিরীা করতে আসে। প্রতিবার তাঁকে খুশি (টাকা) করতে হয়। খুশি করতে ব্যর্থ হওয়ায় নির্মাণ কাজ আগাচ্ছে না।

আরো পড়ুন – ঝিনাইদহে ধর্ষণ ও হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ঠিকাদারের টেকনিক্যাল জনবল নেই। লেবার দিয়েই কাজ চালায়। আমাদের বারবার সাইডে যেতে হয়। এতে কিছুটা কাজের বিলম্ব হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝিনাইদহে ধর্ষণ ও হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- জেলা সদরের বিষয়খালী এলাকার রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের মার্চ মাসে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাগানে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন আসামীরা। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী পরদিন ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

মামলার বাদী ও নিহতের স্বামী আরব আলী বলেন, ২০১১ সালে আমার স্ত্রীকে ওরা ধর্ষণের পর হত্যা করেছে। আসামিদের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। দীর্ঘদিন পর স্ত্রী হত্যার বিচার পেয়ে খুশি।

আরো পড়ুন – পদ্মায় আটক রাসেল ভাইপার সাপটি গড়াই নদীতে অবমুক্ত

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড হলেও একজন মারা যাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। একইসঙ্গে বিচারক পলাতক আসামিদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

পদ্মায় আটক রাসেল ভাইপার সাপটি গড়াই নদীতে অবমুক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে জেলেদের দোয়ারে ধরা পাড়া বিষধর রাসেল ভাইপার সাপটি গড়াই নদী অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর সৈয়দ মাসুদ রুমী সেতুর নীচে সাপটি অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ করেন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা আরিফুল ইসলাম।

সাপ অবমুক্ত করার এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা বনবিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম নিজে। তিনি বলেন, ‘ পদ্মা নদীতে মাছ ধরা দুয়ার জালে বিষাক্ত রাসেল ভাইপার আটকা পড়ে। সকালে খবর পেয়ে বিলপ্তি প্রায় এই সাপটি জব্দ করা হয়। এবং গড়াই নদীর সৈয়দ মাসুদ রুমী সেতু নীচে অবমুক্তকরণ করা হয়েছে।

এদিকে গড়াই নদে বিষাক্ত রাসেল ভাইপার সাপটি অবমুক্তকরণ করায় আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তাঁরা বলেন, নদী পাড়ে হাজার হাজার মানুষের বসবাস। এখানকার মানুষ বিভিন্ন প্রয়োজনে নদী ব্যবহার করেন। কিন্তু এখানে এত ভয়ংকর সাপটি ছেড়ে দেওয়া ঠিক হয়নি। এ যেন সাগর থেকে এনে কুয়াতে ফেয়ায় ফেলা হলো।

জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের শামিম হোসেন প্রতিদিনই পদ্মায় দোয়াড় (জালের ফাঁদ) পেতে মাছ শিকার করেন। মঙ্গলবার সকালে জাল থেকে মাছ বের করতে যান। জালে মাছের পরিবর্তে সাপ দেখতে পান। প্রথমে তিনি অজগর সাপ মনে করে স্থানীয়দের খবর দেন। পরে বন বিভাগের লোকজন এসে তাকে জানায় এটা বিষধর রাসেল ভাইপার সাপ। পরে সাপটিকে বনবিভাগের লোকজন নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, রাসেল ভাইপার সাপটি খুবই বিষাক্ত। সাপটি বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। দেশে যেসব সাপ দেখা মেলে, তাদের মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এ সাপের কামড়ে শরীরের দংশ অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্তজমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পাঘাত, কিডনির তিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে।

উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, পদ্মা থেকে এনে গড়াইয়ে ছেড়ে দিয়ে লাভ কি হলো। বরং গড়াই পদ্মার চেয়ে বেশি লোকালয়। এটা দায়সারা কাজ হয়েছে।

আরো পড়ুন – অবশেষে সেই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র সংশোধন হয়েছে

জেলা বনবিভাগের বনকর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে পদ্মা নদী হয়ে এসেছে। জব্দ করার পর গড়াই নদে অবমুক্তকরণ করা হয়েছে। এতে আতঙ্কের কিছু নেই। নদী বেয়ে অন্যত্র চলে যাবে।

অবশেষে সেই এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র সংশোধন হয়েছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বিজ্ঞান বিভাগের এক এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের প্রবেশপত্র নিয়ে পাঁচটি বিষয়ে পরীক্ষা   সম্পন্ন করে আলোড়ন সৃষ্টি করেছেন। অবশেষে সোমবার ওই পরীক্ষার্থী সংশোধিত প্রবেশপত্র পেয়েছেন। সদ্য পাওয়া প্রবেশ পত্র নিয়ে তিনি রসায়ন পরীক্ষা সম্পন্ন করেছেন।

চলতি শিক্ষাবর্ষে জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থী শিপন হোসেনের পরীক্ষা দেওয়া কথা। তিনি পৌর এলাকার শাহিন মন্ডলের ছেলে। তাঁর বাবা একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। বাংলা ইংরেজিসহ কয়েকটি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেওয়ার পর ওই পরীক্ষার্থী টের পায় স্কুল কর্তৃপক্ষের অবহেলায় তার প্রবেশপত্র এসেছে মানবিক বিভাগের ছাত্র হিসেবে। এরপর টনক নড়ে বিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষার্থীর। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সহযোগীতায় পরীক্ষার্থী বিজ্ঞান শাখার বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহন করেন।

কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব আবুল কাশেম ওই পরীক্ষার্থী প্রবেশ পত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন – খোকসায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিনি বলেন, রোল নম্বর অনুযায়ী সিটপ্ল্যান করা হয়ে থাকে। প্রথম পাঁচদিন আবশ্যিক বিষয় গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রবেশপত্রের ভুল ধরাপরে। এখন প্রবেশপত্র সংশোধন করা হয়েছে। সোমবার সংশোধীত প্রবেশপত্রে রসায়ন পরীক্ষা দিয়েছে ওই ছাত্র।

পরীার্থী শিপন বলেন, আমার ভুল প্রবেশপত্রটি সংশোধন করা হয়েছে। বিজ্ঞান বিভাগের প্রবেশপত্রে রসায়ন পরীা দিয়েছি।

জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মকছেদ আলী বলেন, টেকনিক্যাল ভুলে শিপনের প্রবেশপত্র ভুল হয়েছিল। রবিবার ভুল সংশোধন করা হয়েছে। এখন আর সমস্যা নেই।

আরো পড়ুন – হরিনাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, শিপন সোমবার বিজ্ঞান বিভাগের প্রবেশপত্রে পরীা দিয়েছে। এসএসসি পরীা ছাত্রজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...