শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 20

খোকসায় সোনার দোকান সহ ৫ দোকানে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি বাজারের নৈশ প্রহরী ও ব্যবসায়ীদের বেঁধে রেখে তিনটি সোনার (স্বর্ণের) দোকান সহ ৫টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের দাবি শতভাগ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিনগত রাতে উপজেলার একতারপুর বাজারের প্রায় আড়াই ঘন্টা ধরে ২০/২৫ জনের ডাকাত দল ডাকাতি করে নিবিঘেœ চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

প্রত্যক্ষর্শী ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা জানায়, রাত একটার দিয়ে কয়েকটি গ্রæপে বিভক্ত ডাকাত দল বাজারে হানা দেয়। তারা একে একে ৪ জন নৈশ প্রহরীকে ধরে এনে ওবায়দুলের চায়ের দোকানের মধ্যে হাত বেঁধে বসিয়ে রাখে। এ সময় ডাকাতরা প্রানোতোষ বিশ্বাসের পূর্ণ জুয়েলার্সে দুটি শো রুম ও কারখানায় তালা ভেঙ্গে লকারে রাখা প্রায় ২০ ভরি রুপা, নগদ ২৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণের পুরাতন গহনা নিয়ে যায়। রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পর্যায় ক্রমে মানিক বিশ্বাসের মানিক জুয়েলার্স, সঞ্জয় বিশ্বাসের ঈশানী বিউটি কসমেটিকস, পাখি ভ্যানের মেকার হান্নন শেখে ও চায়ের দোকানি ওবায়দুলের দোকানের কয়েকটি মুঠোফোন ও নগদ ১২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

নৈশ প্রহরীরা জানান, স্বসস্ত্র ডাকাত দলটিতে ২০ থেকে ২৫ জন সদস্য ছিলো। তাদের প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা ছিলো। ডাকাতদের কাছে রাইফেল ও ধারলো অস্ত্র ছিলো। কারো কারো কাছে একাধিক ধারালো অস্ত্র ছিলো। তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রথমে নৈশ প্রহরীদের একত্রিত করে গামছা ছিড়ে বেঁধে ফেলে। কেউ কেউ নৈশ প্রহরী ও দুই ব্যবসায়ীকে পাহাড়া দেয়। ডাকাত দলের কিছু সদস্য দোকান গুলোর তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল ও নগদ টাকা ডাকাতি করে। তারা চলে যাওয়ার সময় দুইজন নৈশ প্রহরীকে হাত বাঁধা অবস্থায় বাজার থেকে আধা কিলোমিটার দূরের শৈলডাঙ্গী মহাশ্মশান পর্যন্ত দিয়ে যায়।

ব্যবসায়ী প্রানোতোষ বিশ্বাস বলেন, রাতে দোকান বন্ধের সময় বিদ্যুতের লাইন বন্ধ করে রেখে যান। তার পরেও ডাকাতরা তার দোকানের সবগুলো সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে। এ ছাড়া তার দুই শো রুম ও কারখানার লাকারের কয়েকটি ড্রয়ার ভেঙ্গে কয়েক ভরি পুরাতন গহনা, ২০ ভরি খাটি রুপা ও ক্যাশ ড্রয়ারের থাকা ২৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে গেছে।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় একজন তাকে ফোন দিয়ে তার দোকানের ডাকাতির ঘটনা জানায়। তিনি বাজারে এসে দোকানের সাটার বন্ধ পান। পরে ভিতরের ঢুকে ডাকাতির ঘটনা টের পান।

পাখি ভ্যানের মেকার আব্দুল হান্নান শেখ জানান, ত্রিশ বছর ব্যবসা করছেন, তার সামনে এমন ঘটনা ঘটেনি। ডাকাতরা তাকে ধরে নিয়ে গিয়ে নৈশ প্রহরীদের সাথে বেঁধে রাখে। তার কাছে থেকে ধারকরে আনা ৫ হাজার টাকা ও মুঠোফোনটি নিয়ে যায়।

বাজারের পাহারা ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক গ্রাম্য চিকিৎসক ওহিদুল ইসলাম বলেন, বাজারের ৫ জন পাহারাদারের চার জনকে আটকে প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করেছে। রাতেই পুলিশ এসেছিলো। মামলা এখনো হয়নি।

খোকসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন দাবি করেন, একতারপুর বাজারের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এটি শতভাগ চুরি বলে দাবি করেন। প্রশ্ন করা হলে তিনি কথা বলবে না বলে ফোন কেটে দেন।

২৪ ঘণ্টার বেশি গোপন স্থানে আটক রাখা গুমের অপরাধ : চিফ প্রসিকিউটর

0
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলে, গোপন স্থানে রাখলে কিংবা তাকে আইনের সুবিধা লাভ থেকে বঞ্চিত করলে সেই অপরাধ গুম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন রবিবার জাতীয় সংসদে পাস হয়েছে। আইনটিতে গুমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটি হলো, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক অথবা অজ্ঞাত স্থানে আটক রাখে, তাকে নিয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখে কিংবা তাকে আইনের সুবিধা লাভ থেকে বঞ্চিত করে, তাহলে সেটি ফৌজদারি অপরাধ এবং স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গুম বলে গণ্য হবে।

তিনি বলেন, গুমের এই সংজ্ঞা দেওয়ার পরিপ্রেক্ষিতে যেটা প্রতীয়মান হয় যে, এখন থেকে যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখে, কোথাও তাকে গোপন স্থানে রাখা হয় কিংবা তাকে যদি আইনের সুবিধা লাভে বঞ্চিত করা হয়, তাহলে কিন্তু সেই অপরাধকে গুম বলে গণ্য করা হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের ওই আইনটাতে সংজ্ঞায় কিন্তু একটা প্রভিশন দিয়েছে যে, যদি গুমটা ব্যাপক মাত্রায় হয় অথবা যদি সেটা কোনো সেম প্যাটার্ন বা সিস্টেমেটিক ওয়েতে হয়, তাহলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেটির আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে।

তিনি বলেন, যারা ভুক্তভোগী পরিবার আছেন, যারা গুমের শিকার হয়েছেন, তাদের যে কোনো ঘটনার বিচারের একটু দ্বার উন্মোচিত হয়েছে। আমি সেই কারণে আইনটাকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিচারের পরিধিটাও বড় হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আমি মনে করি, এই আইনের প্রয়োগের মধ্য দিয়ে বা ভুক্তভোগী পরিবারের বিচারের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

0
মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি- সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ইয়োহেই সাসাকাওয়া।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকে জাপান সরকারের বিশেষ দূত বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার ভ‚মিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে জানান।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত বলেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাÐের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ। দীর্ঘসময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভ‚মিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহŸান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত।

এ সময় বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে তার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে তিনি উল্লেখ করেন, রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কারণ, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ দূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহŸান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান।

এছাড়া বাংলাদেশ জাপানের বিনিয়োগ পেতে আগ্রহী এবং দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে প্রধানমন্ত্রী বিশেষ দূতকে জানান। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা তিনি তুলে ধরেন।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট ১৩ লক্ষ ৫৫ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দুই টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাশেম বাজার নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার ৬০০ টাকা।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরার পাড়া কবরস্থান নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬ শ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ ৫১ হাজার টাকা। এছাড়াও, সোমবার আনুমানিক ভোর ৪ টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ বিলগাথুয়া মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩১ হাজার ৫ শ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্কুল চলাকালে ইকোপার্কে আড্ডার ৭ শিক্ষার্থীকে ধরলেন ইউএনও

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল চলাকালে গড়াই নদীর তীরের ইকোপার্কে আড্ডা দেওয়ার সময় সাত শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার পৌরসভা কার্যালয় থেকে সরাসরি গড়াই ইকোপার্কে যান। সেখানে গিয়ে তিনি স্কুলের পোশাক পরা কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেন। এ সময় কুমারখালীর মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং আলাউদ্দিন আহমেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীসহ মোট সাতজনকে তিনি জিজ্ঞাসাবাদ করেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী সেখান থেকে কৌশলে সরে যায়।

ইউএনও ফারজানা আখতার বলেন, ‘অতর্কিতভাবে গড়াই ইকোপার্কে গিয়ে দেখি, স্কুল চলাকালে কয়েকজন শিক্ষার্থী সেখানে আড্ডা দিচ্ছে। তাদের স্কুল চলাকালে পার্কে না আসার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানানো হবে।

উল্লেখ্য, কুমারখালী পৌর এলাকার গড়াই নদীর তীরে শহর রক্ষা বাঁধের ওপর উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে গড়াই ইকোপার্ক। পার্কটির সৌন্দর্য বাড়াতে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। দর্শনার্থীদের বসার জন্য ছাতা ও বেঞ্চসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থাও করেছে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদ।

স্থানীয়দের প্রত্যাশা, ইকোপার্কটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিনোদনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হবে। তবে বিদ্যালয়ের পাঠদানের সময় শিক্ষার্থীদের সেখানে অবস্থান ঠেকাতে নিয়মিত নজরদারি প্রয়োজন।

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আক্রান্ত ২২ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একদিনে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধসহ ২২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়ায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় ১০ জন আক্রান্ত হন।

সোমবার সকাল পর্যন্ত দুই ইউনিয়নে আক্রান্ত ২২ জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন জহুরুল (৬৮ পাড়া), আব্দুল হান্নান (ক্লিক মোড়), নায়েব আলী মোল্লা (৬৮ পাড়া), ডাবলু মোল্লা (৬৮ পাড়া), জাহাঙ্গীর, রুবিনা, হালিম, বাবুল, রজিনা, রিয়াদুল, বাইজিদ ও মানিক।

মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ও আশপাশের এলাকায় আক্রান্ত ১০ জন হলেন মো. হালিম (৪০), বাইজিদ (৫), বাপ্পি (২৮), মোছা. রিজিয়া খাতুন (৫৫), মো. ফিরাজুল (৪৫), মোছা. জামেলা খাতুন (৪০), মো. বাবলু (৫৫), মো. নাজমুল (২৩), মোহাম্মদ নুর (৬) ও মোছা. খাদিজা (১০)।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আক্রান্ত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী মালিথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আক্রান্তদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, একটি কুকুরের কামড়ে ইউনিয়নের ১২ জন আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। গণহারে কুকুরের কামড়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিরুল আরাফাত বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে কুকুরের কামড়ের বিষয়টি জনগণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা (রিট পিটিশন) চলমান থাকায় প্রশাসনের পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে তাঁরা কোন পদক্ষেপ নিতে পারছেন না বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, সোমবার সকালে কুকুরের কামড় খেয়ে আক্রান্ত একজন ব্যক্তি তাঁর দফতরে ছুটে এসেছিলেন। তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে বজ্রপাতে তুফা প্রধান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন । তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সোমবার (৭সেপ্টেম্বর ) দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে সার ছিটানোর সময় বজ্রপাত হলে তোফাজ্জল হোসেন তুফা প্রধান গুরুতর আহত হন। পরে স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল হোসেন তুফা প্রধান স্বস্তিপুর গ্রামের মসজিদপাড়ার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে স্বস্তিপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের মাঠে বৃষ্টির মধ্যে সার ছিটাচ্ছিলেন তুফা প্রধান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলামপুর ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের তুফা প্রধানের মৃত্যু বজ্রপাতে হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছেন তারা।

খোকসা বাজারে অগ্নিকান্ডে দুই ব্যবসায়ীর সবকিছু পুড়ে ছাই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি ব্যাটারির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট আগুনে দুই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে খোকসা পৌর বাজারের প্রধান সড়কের ইমরান ব্যাটারী এন্ড পার্টস হাউজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মহুত্যের মধ্যে পাশের একটি লেপ-তোষকের দোকান ও পেয়াজ ব্যবসায়ীর ঘরে আগুন ছড়িয়ে পরে। বাজারের নৈশ প্রহরীরা ছুটে গিয়ে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইমরান ব্যাটারী এন্ড পার্টস হাউজের মালিক মো. ইউনুস আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে বাজারের নাইট গার্ড মো. আলাউদ্দিন তাকে জানায় দোকানে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিক্রির জন্য আনা ব্যাটারি ও পাখি ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

পার্শ্ববর্তী লেপ-তোষকের ব্যবসায়ী সোহেল বলেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দোকানে এসে আগুন নেভানোর কাজে শুরু করি। আমার দোকানের দেড় লাখ টাকার কাপড় পুড়ে গেছে এবং অনেক মালামাল ভিজে নষ্ট হয়ে গেছে।

খোকসা ভায়ার সার্ভিসের কর্মকর্তা রশোন আলী জানান, অগ্নিকান্ডে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দোকান থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অপর দোকান থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির সময় এক যুবককে অস্ত্রসহ আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বাড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করে। রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে এমন খবরে স্থানীয় কয়েকজন সেখানে যান।

স্থানীয়দের অভিযোগ, তাদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তার আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল জব্দ করার কথা জানিয়েছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘এলাকায় মাদকবিরোধী আন্দোলন চলছিল। এর মধ্যে রাতে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘অস্ত্র, বিস্ফোরকসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

‘আমি তোমাদেরই লোক’ ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এসময় উপস্থিত লাখো জনতার উদ্দেশে বিশ্বকবির ভাষায় রাষ্ট্রপতি বলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দেওয়া হয়।

জেলার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা আমাকে যা দিয়েছেন, তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তবে আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমি যেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে পারি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঠাকুরগাঁও সফরে এসে প্রধানমন্ত্রী যেসব নির্বাচনি প্রতিশ্রæতি দিয়েছিলেন, তার মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ঠাকুরগাঁও নার্সিং কলেজের কাজ শুরু হয়েছে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে। কৃষকদের জন্য ইপিজেড দ্রæত চালু হবে। সব প্রতিশ্রæতিই বাস্তবায়নের পথে।’

এই সংবর্ধনা অনুষ্ঠান কেন্দ্র করে সকাল থেকেই জেলার পাঁচটি উপজেলা ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ছুটে আসেন। বৃষ্টি উপেক্ষা করে নিজ জেলার সন্তানকে একনজর দেখতে সেখানে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ খরুল কবির বলেন, ‘আমাদের ঘরের সন্তান দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন এটি ঠাকুরগাঁওবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সবাই এই মুহূর্তের সাক্ষী হয়েছেন।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউজে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন। পরে শহরের সেনুয়া এলাকায় বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

রাষ্ট্রপতির এই সফর ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জা, বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আগমন ও যাতায়াতের পথজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠানস্থল ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গয়ে তোলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...