শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 37

কুষ্টিয়া -৪ হলফনামা : যে তথ্য গোপন করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী

0
ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়র খান ফাইল (ছবি)

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী) আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী হলফনামায় অটো রাইচ মিল ও পেট্রোল পাম্পের তথ্য গোপন করেছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠানের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

কুষ্টিয়া ৪ (খোকসা- কুমারখালী) আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী আনোয়ার খান। তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন সেখানে তার স্থাবর সম্পতি খোকসা উপজেলা সদরের মক্কা মদিনা ফিলিং ষ্টেশন ও কুমারখালীর বাটিকামারা গ্রামে খরিদ করা মের্সাস হাজী আনোয়ার খান এগ্রো ফুড অটো রাইস মিলের তথ্য গোপন করেছেন। হলফনামায় ১০ তলা নির্মাধীন বাড়ির তথ্য উল্লেখ করেছেন। তবে “গ” শ্রেণির পৌর এলাকায় চারতলার বেশি উচু ভবন নির্মানের বিধান নাই। কিন্ত অনুমোদনের আগেই তিনি ৬ নম্বর ওয়ার্ডের থানা রোডে মক্কা মদিনা নামের ১০ তলা বিশিষ্ট ভবন নির্মান করলেন কী করে? এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রার্থীর মক্কা মদিনা ফিলিং ষ্টেশন, কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক, খোকসা বাস স্ট্যান্ডের ৫০০ গজ পশ্চিমে।

শুক্রবার সকালে সরেজমিন খোজ খবর নিয়ে দেখা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের ৫০০ গজ পশ্চিমে মক্কা মদিনা ফিলিং ষ্টেশন। এই প্রতিষ্ঠানটির স্বাত্বাধীকারী হাতপাখা প্রতিকের প্রার্থী আনোয়ার খান। ২৪ সালের মাঝামাঝি সময়ে জমিসহ পেট্রোল পাম্পটি প্রায় ৬ কোটি টাকায় খরিদ করেন সে বছরের আগষ্ট মাসে নিজের নামে রেজিষ্ট্রি করেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির নাম বদল করে মক্কা মদিনা ফিলিং ষ্টেশন করেছেন। এই প্রতিষ্ঠানটির আগের নাম ছিলো শহীদ বরকত ফিলিং ষ্টেশন। মালিক ছিলেন মরজে শেফা।

কুমারখালীর তরুন মোড়ের পাশেই বাটিকামারায় তিন কোটি টাকায় একটি অটো রাইচ মিল খরিদ করেছেন এই প্রার্থী আনোয়ার খান। শুক্রবার সকালে সাপ্তাহিক ছুটির কারণে মিলটি বন্ধ পাওয়া যায়।

 

প্রার্থী আনোয়ার খান এগ্রো ফুড, কুমারখালরি বাটিকামার।

স্থানীয়রা জানান, রাইস মিলের আগের মালিক ছিলেন আবুল কালাম আজাদ। ৫/৬ মাস আগে তার কাছ থেকে প্রায় তিন কোটি টাকা দিয়ে আনোয়ার খান মিলটি কিনে নিয়েছে। বর্তমান মালিক আনোয়ার খান মিলটির নাম পরিবর্তন করে মের্সাস আনোয়ার খান এগ্রো ফুড নামে নাম করণ করেছেন।

খোকসা পৌরসভা “গ” শ্রেণি ভূক্ত। এখানে পৌর কর্তৃপক্ষ নিজেরা ৪ তলার বেশী উচু ভবন নির্মানের অনুমতি দেন না। খোজ নিয়ে জানা গেছে, আনোয়ার খানের মক্কা মদিনা টাওয়ার নামের দশতলা বিশিষ্ট ভবনটি নির্মান কজে শেষের পথে কিন্তু পৌর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। সরেজমিন গিয়ে দেখা যায়, ভবনটির কাজ প্রায় শেষের দিকে। এখন জানালার কাচ লাগাচ্ছেন মিস্ত্রীরা। তবে ভবনে কোন কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।

খোকসা-কুমারখালী আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খানের মক্কা মদিনা ফিলিং ষ্টেশনের ম্যানেজার জামসেদুর রহমান তরুনের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ২৪ সালের আগষ্ট/সেপ্টেম্বর মাসে পেট্রোল পাম্পের মালিকানা হস্তান্তর হয়। তবে কত টাকায় কেনা বেচা হয় তা তিনি জানেন না।

 

প্রার্থীর অনুমোদনহীন দশতলা মক্কা মদিনা টাওয়ার। খোকসা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নির্মান প্রায় সম্পন্ন।

আনোয়ার এগ্রো ফুড অটো রাইচ মিলের আগের মালিক আবুল কালাম আজাদের সাথে কথা বলে জানা গেছে, ২৫ সালের আগস্ট- সেপ্টেম্বর মাসের দিকে তার ভাই ভাই অটো রাইস মিলটি প্রায় ৩ কোটি টাকায় আনোয়ার খানের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন কিছু ব্যাংক ঋণের ঝামেলা আছে। ইতোমধ্যে আনোয়ার খান মিলের নাম পরিবর্তনসহ সব কাজ শেষ করেছেন।

খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, গ শ্রেণি তালিকা ভুক্ত পৌর এলাকায় চারতলার বেশী উচু ভবন নির্মানের অনুমতি দেওয়া লম্বা প্রক্রিয়া। আনোয়ার খান ভবন নির্মানের আবেদনের ফি’র টাকা জমা দিয়ে আবেদন করেছেন। কিন্তু ভবন নির্মানের অনুমোদন এখনো হয়নি। প্রশ্নর জবাবে, তিনি স্বীকার করেন আনোয়ার খানের মক্কা মদিনা টাওয়ারটির নির্মান কাজ প্রায় শেষের দিকে।

প্রার্থী আনোয়ার খান নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের বিষয়ে বলেন, অটো রাইস মিল জুনের পরে কেনা তাই আয়কর তালিকা ভুক্ত হয়নি। ফলে ওই প্রতিষ্ঠান হলফনামায় দেখানো হয়নি। এ ছাড়া পেট্রোল পাম্পসহ যাবতীয় সম্পদের কাগজ ডিসি কোটে জমা দেওয়া হয়েছে। অনুমোদহীন দশতলা ভবন সম্পর্কে বলেন, আমার এ টু জেড কাগজ দেওয়া আছে। সেখান থেকে তুলে নিয়ে দেখেন।

ছত্রাক দমনের প্রস্তুতি

0

বীজ আলু চাষের জমিতে পানি দেওয়া হবে। তাই পচন বা ছত্রাক রোধে আগাম প্রস্তুতি হিসেবে কীট নাশক স্প্রে করছেন চাষী। আলুর বীজ তৈরী করার জন্য দুই বিঘা জমিতে আলুর আবাদ করেছেন কৃষক ইসলাম আলী মল্লিক। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার খোকসার নিশ্চিন্তবাড়ি গ্রাম থেকে ছবিটি তোলা।

কুমারখালীতে কৃষকের ফসল ও গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের ২০০টি বেগুনগাছ ও ১০ শতাংশ জমির রসুনের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও প্রায় ১৮ হাজার টাকা মূল্যের পানির সাব – মার্সিবলটি নিয়ে গেছে একই দুর্বৃত্তদল।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকের নাম আব্দুল লতিফ লাইফা বিশ্বাস ( ৬১) তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চর এতনামপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

শুক্রবার বিকেলে সরেজমিন চর এতমামপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, গড়াই নদীর কূলঘেঁষে গ্রামটির মাঠ। মাঠে কলা, বেগুন, পেঁয়াজ, রসুনসহ হরেক ফসলের চাষবাদ। সেখানে কৃষক লাইফার জমির কয়েকশো বেগুনের গাছ কাটা। পড়ে আছে ছেড়া বেগুন। ওই জমিতে সেচের জন্য বসানো সাবমার্সিবলটি নেই। কাটা রয়েছে বিদ্যুতের তাড়। পাশের আরেকটা জমির রসুনের চারা গাছ গুলো কাটা রয়েছে।

এ সময় কৃষক লাইফা জানান, তিনি সকালে মাঠে এসে দেখেন ২০০টির মতো বাগান গাছ ও ১০ শতাংশ জমির রসুনের গাছ কাটা। তার ও পাইপ আছে, সাবমার্সিবলটি নেই। শত্রæতা করে কে বা কারা ক্ষতি করেছে তা তিনি জানেন না। সবমিলে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, কে বা কাহারা রাতের আধারে এমন অটকর্ম করেছেন তা জানিনা। এ ঘটনায় অন্যান্য কৃষকরাও আতঙ্কিত। এলাকার শান্তি নষ্ট করতে হয়তো বাইরের লোক এসে এভাবে ক্ষতি করছে।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, এক কৃষকের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। তাকে পুলিশের সহযোগীতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কুমারখালী থানার পু্লশি পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুকুর দখল কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) পুকুর দখল নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ঘটেছে। এ সময় একপক্ষের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়রা বাজার সংলগ্ন এলাকায় ভাড়রা ও যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের একাংশের সঙ্গে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলার এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নেতৃত্ব দেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাড়রা বাজার সংলগ্ন এলাকায় প্রায় ১২ বিঘা জমির পুকুর রয়েছে পাউবোর। যা স্থানীয় নামমাত্র খাজনা দিয়ে ‘সুফলভোগী ‘ সংগঠনের নামে ভোগ করার কথা। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় এমপি ডিও লেটারের মাধ্যমে চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রাশেদ টোটো তার সমর্থিতদের মাধ্যমে ভোগ করতেন। তিনি প্রতিবছরে সরকারে ৪০ হাজার টাকা পরিশোধ করতেন। আগামী ২০২৭ সাল পর্যন্ত সরকারের সঙ্গে তার চুক্তি রয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালানোর পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তা দখল করে নেওয়ার পায়তারা করেন। একপর্যায়ে গেল বছর আওয়ামী লীগ নেতা টোটো ৭ লাখ টাকায় যদুবয়রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেত্রী সাজেদা খাতুনের কাছে পুকুরটি হস্তান্তর করেন।

এ নিয়ে ভাড়রা ও উত্তর চাঁদপুর এই দুই গ্রামবাসী ও বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরোধ ও উত্তেজনা চলছিল। এরই মধ্যে শুক্রবার দুপুরে যদুবয়রা ইউএনপির সার্চ কমিটির সাবেক সদস্য ফারুক হোসেন, বিএনপির কর্মী আসাদ, মতিয়ারসহ কয়েকজন মোটরসাইকেল করে ওই পুকুর এলাকায় পৌছান। এ সময় ভাড়রা গ্রামবাসী ও বিএনপির নেতাকর্মী মসজিদের মাইকে ‘ সন্ত্রাসীরা পুকুরে মাছ মেরে নিচ্ছে, সবাই আসুন ‘ এমন ঘোষণা দেন। তখন কয়েক শত মানুষ দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, দা, বটি, হাঁসুয়া নিয়ে ধাওয়া করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পাকা সড়ক ঘেঁষে বড় পুকুর। পাড়ে পড়ে আছে একটি মোটরসাইকেল। তাতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। দেশীয় অস্ত্র হাতে কয়েক শত মানুষ ছোটাছুটি করছেন। এ সময় ভাড়রার লোকজন গণমাধ্যম কর্মীদের ঘটনার চিত্র ধারণে বাধা প্রদান করেন এবং ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন।

এ সময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক মানুষ জানান, সরকারি পুকুর নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছে। উত্তর চাঁদপুরের কিছু লোক এসেছিল। তখন ভাড়রার লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করেন। তখন চাঁদপুরের পালিয়ে গেলে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ সময় চাপড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী পুকুর ভোগ করবে ভাড়রা বাসী। ৩৩ জনের কমিটি করে বছর খানেক আগে প্রায় ১৫ লাখ টাকার মাছ দেওয়া হয়েছে। কিন্তু উত্তর চাঁদপুর গ্রামের ফারুক, আসাদ, মতিয়ারসহ সন্ত্রাসী বাহিনী জোড় করে মাছ ধরতে নেমেছিল। আমরা মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী ছুটে আসেন। আর সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ কিন্তু ভাঙচুরে বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামবাসী ও অভিযুক্ত বিএনপি নেতারা।

ফোনে আওয়ামী লীগ নেতা এস এম রাসেদ টোটো জানান, ২৭ সাল পর্যন্ত সরকারের সঙ্গে চুক্তি রয়েছে তার। প্রতিবছরই প্রায় ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন তিনি। পুকুরে তার প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিল। কিন্তু সরকার পতনের পর নানান ঝামেলা হচ্ছিল। সেজন্য সাজেদা মেম্বারের কাছে তিনি ৭ লাখ টাকায় হস্তান্তর করেছিলেন। কিন্তু মেম্বার তাকে কোনো টাকা দেননি।

কুমারখালী থানার তদন্ত ওসি মো. আমিরুল ইসলাম বলেন, পুকুর নিয়ে দুইপক্ষের দ্ব›েদ্ব একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে তার মালিক পাওয়া যায়নি এখনও। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হুমকীর মুখে হনুমান সাবকটি

0

চরম খাদ্য সংকটে আছে দল ছুট সাবকসহ কালোমুখি হনুমানটি। খাদ্যের সন্ধ্যানে বসতবাড়ি থেকে হাট বাজার দাপিয়ে বেড়াচ্ছে তারা। কয়েক মাস বয়সের সাবকটি মানুষের কাছে দৌড়ে যাচ্ছে। কখনো সখনো জীবনের ঝুকি দিয়ে যানবাহনের দিকে তেড়ে যাচ্ছে। মা হনুমানটি পথচারীর কাছ থেকে খাবার নিতে ব্যস্ত। বৃহস্পতিার দুপুরের আমাদের প্রতিনিধির চলন্ত মোটর সাইকেল উপর ঝাপিয়ে পরে হনুমান সাবকটি। মুহুত্যের মধ্যে পালিয়েও যায়।

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

0

বাসস

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত¡ীয় পরীক্ষা শেষ হবে ২০ মে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, মাদ্রাসা (দাখিল) ও কারিগরির এসএসসি (ভোকেশনাল) একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়। এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। অন্যদিকে মেহেরপুর জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার দুর্ঘটনাকবলিতদের মধ্যে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বিআরটিএ’র পরিচালক ও যুগ্ম সচিব
রুবায়েত আশিক, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া প্রণব কুমার সরকার, বিআরটিএ খুলনার পরিচালক মোঃ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ, কুষ্টিয়া।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দরিদ্র থেকে শুরু করে ধনী সবার হক আছে এই টাকায়। প্রকল্পটি দীর্ঘদিন ধরে চললেও প্রচারের আলোয় আসেনি। আমি সবাইকে এটার বেশি বেশি প্রচারের আহবান জানায়।

বীজতলায় পচন রোধে

0

শৈত প্রবাহ আর ঘনো কুয়াশায় বোরো ধানের বীজতলায় পচন রোগ দেখা দিয়েছে। ছত্রাক নাশক ও বলাই নাশক দিয়ে চারার পচ রোধ করাতে পারছেনা কৃষক। তাই বিকাল হলেই পলিথিং দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছে। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার খোকসার কাদিরপুর থেকে ছবিটি তোলা।

বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে দেশে ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বন্ধ হয়েছে। এছাড়া এক লাখ সিম মামলাসংক্রান্ত কারণে স্থগিত রয়েছে।

বিটিআরসি জানিয়েছে, দেশজুড়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে গ্রাহকপ্রতি থাকা সিমের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় নভেম্বর থেকে গ্রাহকের বিপরীতে ১০টির বেশি সিম বন্ধ করা হয়েছে।

বর্তমানে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে, প্রতিটি গ্রাহকের সিম সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা হবে। তবে নির্বাচনকে কেন্দ্র করে গ্রাহকদের অসন্তোষ ও আন্দোলনের কারণে এটি এখনই কার্যকর করা হয়নি। নির্বাচন শেষ হলে এটি বাস্তবায়িত হবে।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, “প্রায় ৮৯ লাখ অতিরিক্ত সিম পাওয়া গিয়েছিল, যার মধ্যে ৮৮ লাখের বেশি বন্ধ করা হয়েছে। বাকি এক লাখ সিম মামলার কারণে স্থগিত আছে, তবে দ্রæত তা বন্ধ হবে।”

সিমের সংখ্যা কমানোর প্রভাব পড়েছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু ও অতিরিক্ত সিম বন্ধের কারণে গত ছয় মাসে প্রায় ১৮ লাখ মোবাইল গ্রাহক এবং ৬২.৬ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, জুলাই ২০২৫-এ দেশে চারটি সিম অপারেটরের বিপরীতে মোবাইল ব্যবহারকারী ছিলেন ১৯ কোটি ৪২ লাখ। এক বছর পরে জুলাইয়ে সংখ্যা দাঁড়ায় ১৮ কোটি ৮৭ লাখ এবং বর্তমানে (নভেম্বর ২০২৫) দাঁড়িয়েছে ১৮ কোটি ৭০ লাখে। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ১ কোটি ৪৬ লাখ।

এক বছরে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশু নিহত

0

দ্রোহ অনরাইন ডেস্ক

দেশে গত ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১ হাজার ৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন বিষয়ে অসচেতনতার কারণেই শিশুরা উদ্বেগজনক হারে দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে নিহত হয়েছে ৫৩৭ শিশু। আর পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ শিশু।

সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ শিশু, আঞ্চলিক সড়কে ৩৬৪ শিশু, গ্রামীণ সড়কে ২৯১ শিশু এবং শহরের সড়কে ৭২ শিশু নিহত হয়েছে।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ১ মাস থেকে ৫ বছর বয়সী নিহত শিশুর সংখ্যা ১৭৯ জন, ৬ থেকে ১২ বছর বয়সী ৩৮২ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী ৪৪৭ জন।

শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে— দেশের সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থা শিশুদের জন্য নিরাপদ না হওয়া, সড়ক ব্যবহারে শিশুদের সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক ব্যবহার বিষয়ে পর্যাপ্ত পরামর্শ ও প্রশিক্ষণ না থাকা, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের দ্বারা যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট এবং চিকিৎসা ব্যয়ে পরিবারের আর্থিক অসচ্ছলতা।

সুপারিশে বলা হয়েছে, সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থা শিশুদের জন্য নিরাপদ করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহারে শিশুদের সচেতন করতে হবে। অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সুযোগ ও সক্ষমতা বাড়াতে হবে। একইসঙ্গে আহতদের চিকিৎসায় বিশেষ সরকারি তহবিল গঠন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের আহŸান জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় এবং বসতবাড়ির আশপাশের সড়কে খেলাধুলার সময় শিশু নিহতের ঘটনা বেশি ঘটছে। পথচারী হিসেবে শিশুরা গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি হতাহত হচ্ছে। কারণ গ্রামীণ সড়কগুলো বসতবাড়ি ঘেঁষা। অনেক ক্ষেত্রে ঘরের দরজা খুললেই সড়ক– এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকে না। ফলে যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। অন্যদিকে শিশুরাও সড়ক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে অবগত নয়। এ অব্যবস্থাপনার মধ্য দিয়েই শিশুরা নিহত ও পঙ্গু হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। কারণ প্রতিটি শিশুই অমিত সম্ভাবনাময় এবং আজকের শিশুরাই দেশের ভবিষ্যৎ।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...