শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 27

এখানকার সরকারই আমি, কোন চাঁদাবাজি চলবে না: আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমি আগেও বলেছি এখনও বলছি যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়না। এটি সন্ত্রাসী দল। গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দল, গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে।

রবিবার (১৬ আগস্ট) কুষ্টিয়া শহরের ছয়রাস্তার মোড়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, আমি রানিং এমপি, জনপ্রতিনিধি সামনেও গাড়ী পেছনেও গাড়ী। এরপরও যদি আমার গাড়ীতে হামলা করার আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর হামলা করার সাহস পায়। আমি বলব এদের আর সন্ত্রাসী বলতে কোন বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসীর জায়গা এই কুষ্টিয়াতে হবেনা। আমির হামজা বলেন, আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, তৌহিদী জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকান্ড আমরা করতে দেব না।

প্রশাসনকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, কোন দলের লেজুড়বৃত্তি করা যাবে না। সে যেই হোক। আপনারা সরকারী লোক, সরকারী দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, ইউএনও যারা সরকারীভাবে দায়িত্বে আছেন জনগনের জন্য যদি কাজ করেন তাহলে কুষ্টিয়াতে থাকবেন, জনগনের জন্য যদি কাজ না করেন তাহলে আপনাদের বিদায় দিতে বাধ্য হব।

আমির হামজা বলেন,প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আল্লাহর নামে শপথ নিয়েই বাড়ি থেকে বের হওয়া লাগে। সুতরাং কোন সন্ত্রাসী সামনে যেই হোক বিশেষ করে গণঅধিকার পরিষদের নাম নিয়ে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে আমরা তাদের নামে মামলা দিয়েছি। ২৪ঘন্টার মধ্যে যদি তাদেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা ডিসি অফিস ঘেরাও করব।

তিনি আরও বলেন, আপনাদেরকে সাবধান করছি এই কুষ্টিয়াতে কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। আমার আসনের ভিতরে এটি একটা আলাদা আসন এখানকার সরকারই আমি। সুতরাং এই জায়গায় কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না। কেউ কাউকে চাঁদা দিবেন না কেউ চাঁদা নিবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেয়া আছে ওখান থেকে ভাগ নিবেন। কার বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখবো।

প্রশাসনকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, কুষ্টিয়া সদর থানার যারা দায়িত্বে যারা আছেন, এ জেলার এসপি ডিসি যারা আছেন এখন থেকে আমরা যা বলব জনগণের জন্য তাই তাদের করা লাগবে। এর ভেতর যদি কোন কিছু দেখি তাহলে এই কুষ্টিয়ায় তাদের থাকতে দেব না।

এরআগে, বিকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয়রাস্তা মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক সহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

উল্লেখ, গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেয়া বক্তব্য ঘিরে কুষ্টিয়া ছয়রাস্তার মোড়ে শনিবার বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এসময় আমির হামজার গাড়ি ছয়রাস্তার মোড়ে পৌঁছালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমির হামজার গাড়ির জানালার গøাস ভাঙচুরের ঘটনা ঘটে। উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গণধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দিয়েছে জামায়াত। অন্যদিকে সংঘর্ষের ঘটনাই গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও জামায়াতের নেতাকর্মীদের নামে কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।

ভেড়ামারায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত গোলাম হায়দার (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে পৌরসভার দক্ষিণ রেলগেট এলাকায় নিজ দোকানের সামনে হামলার শিকার হন তিনি। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গোলাম হায়দার প্রায় ৪৫ বছর ধরে পৌরসভার দক্ষিণ রেলগেট বোর্ড স্কুলের সামনে টিভি মেরামতের কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি দোকান খুলতে যান। দোকানের শাটার খোলার সময় পেছন থেকে ৩-৪ জন মুখোশধারী তার ওপর হামলা চালায়।

পরিবারের দাবি, হামলাকারীরা তাকে হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার দিয়ে পেটায়। তারা গোলাম হায়দারের মাথায় ৭-৮টি আঘাত করে। এ ছাড়া তার ডান পায়ের নিচের অংশ ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

গোলাম হায়দারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বলেন, ‘আমার বাবাকে ৩-৪ জন মুখোশধারী পেছন থেকে হামলা করে। তারা হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ব্যবহার করেছে। আমরা এর সঠিক বিচার চাই।’

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বৃহস্পতিবার মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় আহত গোলাম হায়দার ঢাকায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব (শায়েখে চনমোনাই) মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই? বাংলাদেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। ক্লিয়ার কাট কথা কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবেনা।’

রবিবার (১৬ আগষ্ট) কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা উপজেলা শাখার দ্বি – বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের অনিয়ম দুর্নীতিবাজের কথা তুলে ধরে সৈয়দ মো. ফয়জুল করীম বলেন, ‘যে ব্যক্তি দুর্নীতিবাজ সে কি দুর্নীতি বন্ধ করতে পারে? এখন বলেন তো বাংলাদেশে দ্র্নুীতির সংখ্যা কি পরিমাণ? শোনেন, আপনারা বোঝেন আর না বোঝেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয়না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয়না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এটা হবেনা। সম্ভব না। দেখেন আমি সহজ কথায় বুঝায়। একজনের নাম ‘এ’। একজনের নামম ‘ বি’। একজনের নাম ‘ সি’। তিনজনই চোর। ক্ষমতায় আসে ‘এ’ সে কি করবে? হঠাও ‘এ’। আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল ও অবরোধ জীবন রক্ত সবকিছু দিয়ে হঠাও ‘এ’ বসাও ‘বি’, সে কি করবে?। বসাও ‘বি’ সে কি করবে? আবারও আন্দোলন, আবারো সংগ্রাম। কারণ ডা কি? ব্যক্তির পরিবর্তন হয়ছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি।

সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে বার বার পরিবর্তন হয়েছে। ব্রিটিশের শাষণ পরিবর্তন করেছি। আমরা পাকিস্তানকে পরিবর্তন করেছি। বিগত ২৪ শের শাষণ পরিবর্তন করেছি। এরপরে আবার আমরা নতুন শাষণ বসিয়েছি। কয়েকমাস হয়ে গেল কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। চুরি বন্ধ করতে পারিনি। শাষক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন করতে পারিনি। আসলে সরিষায় যদি ভূত পাই, সে সরিষা দিয়ে ভূত ছাড়ানো যায়না।’

তিনি বলেন, ‘আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্থ। দলের মধ্যে রন্ধে রন্ধে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য, এদেশে চাঁদাবাজি আমি করব। এই এলাকার চাঁদা আমি তুলব। এই ঘাট আমি দখল করবো। তাই যদি উদ্দেশ্যে হয় তাহলে দেশে শান্তি আসবে কিভাবে? হ্যাঁ কিছু সংখ্যক লোক আঙ্গুল ফুলে কলাগাছ হবে, কিন্তু অধিকাংশ লোকের পরিবর্তন হওয়া সম্ভব না।’

‘নেতা নয় শুধু, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে। ‘ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে পরিবর্তন করা সম্ভব মানুষ ভাবছিল কোনোদিন। পারবেনা, হঠাৎ হয়ে গেছে। জনগণ যদি কোন কালে মনে করে ইসলামী ঐক্যমত কায়েম করবে। তাহলে কালকেউ হতে পারে। এটা অসম্ভব কিছুই না। মানুষের মন বদলের সময় লাগে এক সেকেন্ড।’

সম্মেলনে উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আখন্দ, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার প্রমুখ।

সম্মেলন শেষে চলমান কমিটিকে বিলুপ্তি করে খোকসার শাখার নতুন কমিটির ঘোষণা দেন মো. ফয়জুল করীম। এতে আলহাজ্ব আনোয়ার খানকে সভাপতি ও মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

মুফতি আমির হামজা একজন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি। তিনি সকালে এক কথা বিকালে আরেক কথা বলেন।

রবিবার রাত সাড়ে ৮ টায় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ একথা বলেন।

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উসকানি দিতেই সংসদ সদস্য আমির হামজা সমাবেশস্থলে এসেছিলেন বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে দলটির কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমাদের সমাবেশ ছিল শান্তিপূর্ণ। সেখানে আমির হামজা এসে গাড়ি না থামালে কোনো উত্তেজনা তৈরি হতো না। অথচ ওই পথে না গিয়েও তার বাসায় পৌছানোর জন্য অন্তত দুই তিনটি বিকল্প সড়ক ছিল।

সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাদের হত্যার উদ্দেশ্যে ভিডিও দেখে সনাক্ত করছেন জামায়াতের নেতাকর্মীরা, এমন অভিযোগ করে তৌকির বলেন, আমরা প্রাণসংশয়ে আছি। অনেক শুভাকাক্সক্ষী ফোন করে জেলার বাইরে চলে যেতে বলছেন।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাকিল আহমেদ তিয়াস বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েই থেমে থাকেননি। তারা আমাদের দলের কুষ্টিয়া শাখার সেক্রেটারি আব্দুল খালেকের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে। আমরা এই ঘটনায় থানায় অভিযোগ করেছি। মামলা নথিভুক্ত হলে আপনারা জানতে পারবেন।

এর আগে লিখিত বক্তব্যে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় রাস্তার মোড়ে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শেষমুহূর্তে আমির হামজাসহ আশপাশের জামায়াত-শিবিরের কর্মীরা এসে তাদের ওপর হামলা করেন।

আরও বলা হয়, হামলার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে হামলাকারীরা বিভিন্নভাবে তাদের আহত করেন। এক নেতাকর্মীর পায়ের দুটি রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। আরেকজনের নাকের হাড় ভেঙে গেছে এবং কপালে গুরুতর আঘাত পেয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল, টাকা এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে চেক প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে ৩ কোটি ১৭ লাখ টাকার মঞ্জুরীকৃত অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষডুগ্রস্ত সর্বমোট ৮৩ জন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে এ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫টি পরিবারের অনুকূলে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা (পরিবার প্রতি ৫ লাখ টাকা) এবং আহত ২৮ জনের চিকিৎসার্থে মোট ৪২ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

নীতিমালার বিধান অনুযায়ী, দুর্ঘটনায় অঙ্গহানি বা গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সদর কার্যালয়ের (ঢাকা) পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোহাম্মৎ মমতাজ বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, খুলনা বিভাগীয় বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) তানভির আহমেদ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়েরই ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতন হওয়া প্রয়োজন। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি পূরণ হওয়ার নয়, তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে বলে আশা প্রকাশ করেন তারা।

এমপি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় মামলা করেছে জামায়াত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানায় এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারি মমিন বিশ্বাসবাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহারটি দেন।

থানায় জমা দেওয়া অভিযোগে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদকে এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে ।

এর আগে শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিয়ে মুফতি আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল জেলা গণঅধিকার পরিষদ।

এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার রাজনৈতিক কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়ি ফেরার পথে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এমপি আমির হামজার গাড়িতে হামলা চালানো হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরবর্তীতে একইদিন রাত সাড়ে ৮ টার দিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার বিষয়ে এমপি মুফতি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, জামায়াতের পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পৃথক দোয়া ও আলাচনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক দলীয় প্রধান ও প্রধান মন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো.আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা সালাম লুলু প্রমুখ।

বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেটে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু খানের অফিসে সাবেক দলীয় প্রথান খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ কাবিরুল ইসলাম।

কুষ্টিয়ায় গণধিকার পরিষদের কর্মীদের সাথে এমপি সমর্থকদের সংঘর্ষ

0

এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে এমপি আমির হামজার গাড়ির জানালার গøাস ভেঙে যায়।

এ ঘটনায় উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের কেউ গুরুতর নন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গন অধিকার পরিষদ নিয়ে আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে দলটির নেতাকর্মীরা সন্ধ্যায় ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলন। এ সময় তারা বিভিন্ন ¯েøাগান দিচ্ছিলেন।

একই সময়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গাড়িযোগে ছয় রাস্তার মোড়স্থ তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।

এ সময় পুলিশ প্রটেকশন নিয়ে এমপি আমির হামজার গাড়ি বিক্ষোভ স্থলের কাছাকাছি পৌঁছালে বিক্ষোভকারীদেও ¯েøাগান জোরালো হয়। পরে এমপির সমর্থকরাও পাল্টা ¯েøাগান দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। ঘটনার সময় এমপির গাড়িতে হামলা ও গাড়ির গøাস ভাংচুর করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। সেখানে এমপির গাড়ি ও সমর্থকরা পৌঁছানোর পর এমপির সমর্থকরা পাল্টা ¯েøাগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

এদিকে, মুফতি আমির হামজার সমর্থকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এমপির গাড়িতে হামলা করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এমপির সমর্থকরাই সেখানে গিয়ে উসকানিমূলক আচরণ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক জানান, গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এমপির গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তবে এমপি মুফতি আমির হামজা অক্ষত অবস্থায় রয়েছেন।

তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পর ছয় রাস্তার মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাক শ্রমিকের মরদেহ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

নিখোঁজের ৪ দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন, তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের ভাষ্য, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করা হলেও সন্ধান পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত ও নিশ্চিত করেছেন।

১৫ আগস্টের খিচুড়ি রান্নার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট ঘিরে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি সোহেল রানা পবন এবং বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল রতন। আটকরা আপন ভাই।

পুলিশের দাবি, তারা গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস। এদিনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নিকটাত্মীয় মিলিয়ে ২৬জন নিহত হন। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামীলীগের নেতাকর্মীরা । নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ছিল।

ভেড়ামারা থানার মুহম্মদ জাহেদুর রহমান জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদেও গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...