সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 299

ভাতিজার বটির কোপে চাচা নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় ভাতিজার বটির কোপে বাদশা প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার(১৬ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে হাটশ হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাদশা প্রামানিক একই এলাকার মৃত ভাদু প্রামানিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ প্রামানিক (৪০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্বজনদের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভাতিজা মাসুদ গরুর দুধ রেখেছিল চাচার ফ্রিজে। প্রয়োজনে ফ্রিজ থেকে দুধ আনতে গেলে বিদ্যুৎ না থাকায় এখন দেওয়া যাবে না বলে জানাই চাচা। এতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে পৌছাই। এক পর্যায়ে ভাতিজা মাসুদ বটি দিয়ে চাচা বাদশার কোমর বরাবর কোপ দেয়। এ সময় স্থানীয়রা চাচা বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ জানান, ঘটনা আমি শুনেছি। নিজেদের পারিবারিক ঝগড়ায় ভাতিজার বটির আঘাতে চাচা নিহত হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী সন্তানসহ পালিয়ে যায় মাসুদ। ওসি জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এতিম শিক্ষার্থীরা পেলো ঈদ পোশাক

0

স্টাফ রিপোর্টার

একটি বেসরকারী শিশু সদনের উদ্যোগে প্রায় একশো এতিম শিক্ষার্থীকে ঈদ পোশাক উপহার দেওয়া হলো। পরিবারের সাথে থাকা এ সব শিক্ষার্থীরা পাবে কোরবানির গরু মাংসও।

রবিবার সকালে খোকসা উপজেলা সদরে জাবালইনূর বেসরকারী শিশু সদনের উদ্যোগে শিক্ষার্থীদের ঈদ পোশাক বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন।

সংগঠনটির সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত প্রায় ১০০ এতিম ও গরিব শিক্ষার্থীদের আর্থিক সহয়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ৯৫ জন এতিম শিক্ষার্থীকে ঈদ উপহারের পোশাক তুলে দেওয়া হয়।

সরকারী জলাশয়ের মাটি কেটে জলাশয় ভরাট করছে আ’লীগ নেতার ছেলে

0

স্টাফ রিপোর্টার

সরকারি জলাশয়ের একাংশের মাটি কেটে অন্য অংশ ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলেসহ প্রভাবশালীর বিরুদ্ধে। মাটি কেটে ভরাট করায় জলাশয়টি সরু নালায় পরিণত হয়েছে। বর্ষায় আবাদি জমিতে জলাবদ্ধতা ও মাছ চাষ ব্যাহতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নকশাপাড়া থেকে শিমুলিয়া তহবাজার হয়ে গাড়াল পর্যন্ত সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত অর্ধশতাধিক বিঘা জলাশয় রয়েছে। এটিই শিমুলিয়া জুলা (খাল) নামে পরিচিত। ৫০ থেকে ৭৫ ফুট প্রশন্ত এ খালের ৩৫ বিঘা জলকর ইজারার মাধ্যমে স্থানীয় মৎস্যজীবী সমিতির সদস্যরা মাছ চাষ করে আসছেন। চলতি বাংলা সন থেকে আগামী তিন বছরের জন্য শোমসপুর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে ১১ একর ও বাঁকি জলাশয় শিমুলিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি নিখিল চন্দ্র বিশ্বাসের নামে ইজারা দেওয়া হয়েছে।

জলাশয়ের অংশীদারিত্ব নিয়ে ইজারাদার কুদ্দুসের সঙ্গে এলাকার প্রভাবশালীদের বিরোধ বাধে। এরই সূত্র ধরে ইউনিয়ন আওয়মী লীগের সাবেক সভাপতি আনছার আলীর ছেলে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন জলাশয়ের এক পাশের মাটি কেটে অপর পাশ ভরাট ও মাটি বিক্রি শুরু করেন। এ মাটি কিনে বাড়ির আঙিনাসংলগ্ন জলাশয়ের প্রায় ১০ বিঘা অংশ দখল করেছেন স্থানীয় ছলিম মোল্লা, নওশের, খোকন, বারিক, আসাদ, দুলালসহ ১০ জন।

বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া তহবাজারসংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে, অবাধে মাটি কাটা হচ্ছে। এ মাটি দিয়ে ব্রিজ থেকে পশ্চিমে প্রায় ২০০ মিটার লম্বা তিন বিঘা জলাশয় ভরাট করে দখল করেছেন শিক্ষক মিজানুর রহমান। পূর্বদিকে কয়েক বিঘা জলাশয় ভরাট করেছেন আব্দুল বারিকসহ অন্যরা। শিমুলিয়া তহবাজার ব্রিজের পূর্ব ও পশ্চিমে প্রায় এক কিলেমিটারজুড়ে চলছে সরকারি জলাশয় দখলের মহোৎসব।

স্থানীয় খলিলুর রহমান জানান, এক সময়ের ৫০-৬০ ফুট চওড়া জলাশয়টি বর্ষায় সাঁতরে পার হওয়া কঠিন ছিল। এবার সংসদ ও উপজেলা নির্বাচনের পর হঠাৎ করেই স্থানীয় নেতা আনছার আলীর ছেলে জলাশয়ের মাটি বিক্রি শরু করেন। নেতার ছেলে হওয়ায় কেউ কিছু বলেন না।

শিমুলিয়া অংশের ইজারাদার আব্দুল কুদ্দুস জানান, এ বছর ১১ একর জলাশয় ও চাষের জমি ইজারা পেয়েছেন। এর ভাগ চেয়েছিলেন এক প্রভাবশালী। ভাগ না পেয়ে তাঁর লোকজনই মাটি কেটে জলাশয়ের একাংশ ভরাট করছে। এভাবে মাটি কেটে জলাশয়ের আকার ছোট করা হলে মাছ চাষ করা যাবে না।

জলাশয় ভরাটের কথা স্বীকার করে শিক্ষক মিজানুর রহমান বলেন, সরকারি জলাশয়ের মাটি কেটে নিজের জমি ভরাট করেছেন। আগেও অনেকেই জলাশয় ভরাট করে বাড়ি তৈরি করেছেন। তখন কেউ দেখেনি।

শিক্ষক দেলোয়ার হোসেনের দাবি, তিনি যখন ইজারার মালিক ছিলেন, তখন কেউ মাটি কাটেনি। এখন কাটছে। ইজারাদারের সঙ্গে এলাকাবাসীর বনিবনা নেই। এ কারণে যে যেভাবে পারছে মাটি কেটে জমি ভরাট করছে।

জানিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল ইসলাম মিঞা জানান, জলাশয়টি সরকারের খাস খতিয়ানভুক্ত। মাটি কাটার বিষয়টি তাঁকে কেউ জানায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অভিযোগ পেয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে। তদন্ত হয়েছে। কয়েক জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২১ জুন দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ১১ দিনের ব্যবধানে ফের দিল্লি যাচ্ছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো।

সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দিল্লি সফরের সময় শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

ভারতে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট গড়ে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে। এর ফলে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি গত ৯ জুন শপথ নেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে ৮-১০ জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদ পোশাকে শখের ছাপ

0

ঈদের আর একদিন বাঁকী। চা দোকানী বাবার পক্ষ থেকে কিছুই মেলেনি শিশুটির ভাগ্যে। তবে মাদ্রাসা থেকে একটি টিসার্ট পেয়েছে। এটিই তার ঈদ পোশাক। সেটিতেই নিজের নাম ও পছেন্দের ক্রিকেটারের নম্বরের ছাপ দিয়ে এভাবেই ধরে বাড়ি ফিরছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকাসার হাই স্কুল মাঠ এলাকা থেকে শিশু মাহামুদের এই ছবিটি তোলা।

সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান হবে : মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণনের পথ’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের সামনে ভয়ংকর সংকট। একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংকট। এই সরকার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছে, এখনও ভিন্ন কায়দায় করছে। এখন একটু শিক্ষিত হয়েছে, কিভাবে এটাকে ছদ্মবেশী আবরণ দেওয়া যায়। সেই আবরণ দিয়ে গণতন্ত্রের লেবাস পরিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সংবিধান কাঠামো ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে সব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। এখন দেশপ্রেমিক প্রখ্যাত অর্থনীতিবিদরা কথা বলতে শুরু করেছেন। তারা দেখছে, এটা যদি চলতেই থাকে, তাহলে দেশের অস্তিত্ব থাকবে না।’

তিনি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলন দীর্ঘদিন করতে হয়েছে। নতুন সূর্যোদয় হবে। আমাদের আন্দোলন চলছে, সেটি আরো বেগবান হবে। জনগণ এই সরকারকে চায় না। আমাদের জনগণের এ চাওয়াকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাম-ডান সবাই এক হয়েছে। হটকারীতা করার কোনো কারণ নেই। আলোচনা করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এই লড়াইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনেক কাজ করতে হবে। সবাই মিলে এই ফ্যাসিবাদি সরকারের পরিবর্তন ঘটাতে হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নেই। নীতি-নৈতিকতার চর্চা নেই। যা চলছে সব নীতিহীনতা। সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই দলের কাছ থেকে গণতন্ত্র একবার উদ্ধার করতে হয়েছিল। এখন গণতন্ত্র উদ্ধার করা আরো কঠিন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যপক আশরাফ আলী আকন, গণ-অধিকার পরিষদ (একাংশ) সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ৭ হাজার কোটি টাকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে এ পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বুধবার (১২ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুুতি বিষয়ে’ বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় রেমালের সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। ঘূর্ণিঝড়ের সব ক্ষতিকে একত্রিত করে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হবে। প্রায় ৯০ শতাংশ হিসাব পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল (মঙ্গলবার) পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকার ক্ষয়-ক্ষতির হিসাব এসেছে। রেমালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেডিবাঁধের। এছাড়া উপকূলীয় মৎস্য সম্পদেরও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার মাছের ঘের নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে অসংখ্য বেড়িবাঁধ, রাস্তাঘাট ও বাড়িঘর নষ্ট হয়েছে।

চুরি যাওয়া নবজাতকের মরদেহ মিললো বিলে

0
স্থানীয় ভাবে ধারণ করা ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে মায়ের কোল থেকে চুরি হয়ে যাওয়া আড়াই মাস বয়সী নবজাতক ইসরাফিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) বিকাল তিনটায় উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নবজাতকের বাবার বাড়ি কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরে। নিহত শিশুর বাবার নাম জিয়াউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ জুন) মায়ের সঙ্গে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে খাবারের পর ইসরাফিলকে নিয়ে মা ঘুমিয়ে পরেন। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। তার শোবার ঘরের একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল খোলা ছিল। তাৎক্ষণিক বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে সকালে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়। বুধবার বিকালে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল ে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, নিহত ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আটক

0
সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ আটক করেছে। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহ ভাজনদের তালিকার একজন তিনি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা। জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিন্টু আটক টক অব দি টাউনে পরিনত হয়েছে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের সূত্র জানায়, সাংসদ আজীম হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপুর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ওই নেতার আটক হওয়ার কথা লোক মুখে শুনছি।

মহেশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ গণমাধ্যমকে জেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফও আটকের বিষয় নিশ্চিত করেছেন।

গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

0
নদীতে নিখোজ স্কুল ছাত্র নূসাদ আমানের কফিনের দিকে নিষ্পলক চেয়ে আছে ছোট ভাই রুসাদ আরস

স্টাফ রিপোর্টার

বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর অষ্টম শ্রেণির ছাত্র নূসাদ আমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাফনের দিকে নিষ্পলক তাকে শুধু বারবার চোখ মুখছিল নিহতের ছোট ভাই চতুর্থ শ্রেণির ছাত্র রুসাদ আরস। সন্তানের শোকে সজ্ঞাহীন মা শাহানা ইসলামকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

কুষ্টিয়ার খোকসার জানিপুর পুরাতন বাজারের বোর্ড হাউস এলাকার মিলুর ঘাটে গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্র নূসাদ আমানের মৃতদেহ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘটনা স্থল থেকে ১ কিলোমিটার ভাটিতে ভেসে ওঠে। এ সময় ঘটনা স্থল ও আশপাশে মৃতদেহের সন্ধ্যানে অভিযানে ছিল খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল। বিকাল তিনটায় একতারপুরে গ্রামের বাড়িতে কবরস্থানে দাদার পাশে তাকে সমাহিত করাহয়।

আমানের মৃতদেহ ঘিরে উৎসুক নারী পুরুষ।

বেলা ১২টার দিকে আ্যাম্বুলেন্স যোগে স্কুল ছাত্র নূসাদ আমানের মৃতদেহ তার গ্রামের বাড়ি জানিপুর ইউনিয়নের পশ্চিম একতারপুর গ্রামে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। গ্রামের নারী পুরুষ মৃতদেহ দেখতে আমানের দাদা বাড়ির উঠানে ভিড় জমায়। প্রতিটি নারী পুরুষ ছিল অশ্রæশিক্ত। অপর দিকে শ্বশুর বাড়ির ঘরে অচেত হয়ে পরে আছেন নিহত আমানের মা শাহানা ইসলাম। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। জ্ঞান ফিরলেই ছেলের জন্য আহাজারি করে উঠছেন। তাকে ঘিরে রেখেছে নিকট জনেরা।

তখন (মঙ্গলবার) বিকাল তিনটা একতারপুর পশ্চিম পাড়া নতুন কবর স্থানে দাদা মৃত আতিয়ার বিশ্বাসের পাশে আমানের দাফনের প্রস্তুতি চলছে। মৃত স্বজনের মুখ শেষ বারের মত দেখার জন্য বাড়ির আঙ্গিনায় আনা হয়। মৃতদেহ ঘিরে স্বজনরা আহাজারি করছে। কাফনের দিকে নিষ্পলক তাকিয়ে বারবার চোখ মুখছিল নিহতের ছোট ভাই চতুর্থ শ্রেণির ছাত্র রুসাদ আরস। নিকট জনেরা শিশু আরসকে শান্ত করার চেষ্টা করছে। অনেকেই মৃত ভাইকে গভীর ভাবে দেখার সুযোগ করে দিতে ব্যস্ত।

প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়েছেন। এমন সময় নদী তীরের বাসিন্দার মাবিয়া নামের এক নারী নদীতে মৃতদেহ ভাসতে দেখে তাকে জানায়। তিনিও নদীতে ১২/১৩ বছরের একটি মৃতদেহ ভাসতে দেখে ডুবুরি দলকে খবর দেয়। পরে শিক্ষার্থীর আমানের আত্মীয় ও ডুবুরি দলের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে।

খোকসা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। বেলা ১১ টার পর গড়াই নদীর ঋষিপাড়া ঘাট এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছেন। পুলিশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। মঙ্গলবার সকাল থেকে তারা দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে লাশটি উদ্ধায় হয়। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত নূসাদ আমান উপজেলার জানিপুর ইউনিয়নের পশ্চিম একতার গ্রামের প্রবাস ফেরত শামীম হাসানের ছেলে। উপজেলা সদরের থানা পাড়ার পাঁচ বিল্ডিং এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে। সে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সোমবার নূসাদ আমান নিখোঁজ হওয়ার সময় তার সহপাঠি সানি, সাকিন ও বর্ণ এক সাথে নদীতে গোসলে নেমেছিল। মঙ্গলবার সকালে নদীতে মৃতদেহ ভেসে ওঠে। বিকাল তিনটায় তার গ্রামের বাড়ি একতারপুরে স্থানীয় কবর স্থানে তার দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...