মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 367

রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর আবদুল্লাহপুরে বাসটিতে আগুন দেওয়া হয়।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সম হন বাসের চালক ও তার সহযোগী।

জোট করার সিদ্ধান্ত হয়নি: কাদের

0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হয়। আমাদের প্রতিপরে যদি একটা বড় জোট হয় সেটার বিপরীতে আমাদেরও জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাবো। প্রয়োজন না থাকলে জোট করবো না। জোট করবো যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ কেমন আসছে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে নতুন করে ভাবতে হবে। কতজনকে বাদ দেবো, কতজন রাখবো এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে।

শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উৎসব মুখোর পরিবেশে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অভিভাবক প্রতিনিধি পদের ভোট গ্রহন চলে। ৫ টি পদের বিপরিতে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে ৪১৯ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে পুরুষ অভিভাবক পদে জিয়াউর রহমান ১৬১ ভোট, আব্দুর রাজ্জাক ১৬১ ভোট, আব্দুল রহিম শেখ ১৬১ ভোট, নাজিমউদ্দিন প্রামানিক ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপর প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ১৬০ ভোট।

মহিলা অভিভাবক সদস্য পদে আখি খাতুন ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রাশিদা খাতুন ১৬৩ ভোট পেয়েছেন।

শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন শিক্ষক গোলাম রহমান, শিক্ষক হাসান আলী ও শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।

একমাত্র জমিদাতা হিসেবে মনোনিত হয়েছেন আশরাফুল আলম।

সদ্য নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করবেন। এ কমিটি আগামী দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পদের নির্বাচনে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুম মজিদ খান ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার আলী সক্রিয় ছিলেন। নির্বাচিত অভিভাবক সদস্যদের মধ্যে আনছার আলী সমর্থকরা নিরংকুশ বিজয় অর্জন করেছেন বলে আকমল হোসেন ওরফে আকত আলী দাবি করেন।

খোকসায় নদী ভাঙ্গনে ভূমিহীনরা আবার গৃহহীন হতে চলেছে

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীর অব্যহত ভাঙ্গনে হিজলাবট দ্বীপচর আবাস প্রকল্প -২ এর শতাধিক ভুমিহীন পরিবার গৃহহারা হবার ঝুকিতে পরেছেন। প্রায় অর্ধশত বিঘা জমি ও ফসল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে দ্বীপচর আবাসন প্রকল্পরে – ২ এর ৭০ পরিবারের বসবাসে ঘর ও আড়াই’শ বিঘা ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে।

চলতি শুষ্ক মৌসূম শুরুর সাথে সাথে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর আসান প্রকল্প ২ এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়। গত এক সপ্তাহে ভূমিহীনদের নামে বরাদ্দ কৃত প্রায় ৫০ বিঘা ফসলসহ জমি গড়াই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনে বিলীন হওয়া ঝুকির মধ্যে পরেছে আবাসন প্রকল্পে বাসবাস কারী ১০০ পরিবার। গড়াই নদীর ভাঙ্গনে ইতোমধ্যে হিজলাবট দ্বীপচর আবাসন প্রকল্প ২ নদীতে বিলীন হয় গেছে। সরকারী ভাবে বরাদ্দ পাওয়া ৭০ পরিবারের ঘর ও প্রায় আড়াইশ বিঘা আবাদি জমিসহ কৃষকদের ব্যক্তিগত জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এসব পরিবারের ৫ শতাকি মানুষ গৃহহীন হয়ে সরেযেতে বাধ্য হয়েছে। আবাসনে বসবাস কারী ভূমিহীনরা নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েছেন। কিন্তু দ্বীপচরের ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

শনিবার দুপুরে দ্বীপচর আবাস প্রকল্প এলাকায় গিয়ে জানা গেছে, গত ১ সপ্তাহ আগে নদী ভাঙ্গন শুরু হয়। এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গন ছড়িয়ে পরেছে। ইতোমধ্যে ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া ৫০ বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনে মুখে পরেছে কয়েকশ বিঘা জমির কলা, চৈতালী ফসলসহ বিভিন্ন জাতের ফসল আবাদের জমি। ভাঙ্গনে ৩০ হাত দূরে রয়েছে আব্দুল ওহাব সুপি, সুফিয়া খাতুন, জমেলাসহ ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া সরকারী ঘর ও আবাদি জমি।

নদী ভাঙ্গনে কবলে পরা জমি থেকে কলা গাছ কেটে নিতে দেখা যায় আলাউদ্দিন দম্পতির। তাদের নামে বরাদ্দ দেওয়া সরকারী জমিতে প্রায় ৮ শত কলা গাছ রোপণ করেছিলেন। ইতোমধ্যে ৫/৬ শ গাছ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাঁকী গাছ নদীতে চলে যাচ্ছে। তাই গরুর খাবারের জন্য কেটে নিয়ে যাচ্ছেন। তার বাড়িও ভাঙ্গনের ঝুকিতে রয়েছে। জমি গেছে, ফসল গেছে এবার মাথা গোজার শেষ আশ্রয়স্থল নদীতে গেলে তিনি ৪ সন্তান নিয়ে কোথায় যাবেন এই নিয়ে তাদের ভাবনার অন্ত নেই।

ভূমিহীন নেতা কাজেম আলী জানান, বছর পাঁচেক আগে দ্বীপচর আবাস প্রকল্প ২ এলাকায় ভাঙ্গন শুরু হয়ে। ইতোমধ্যে ওই প্রল্পটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারী বরাদ্দের ঘর যে যার মত ভেঙ্গে নিয়েও গেছে। তখন থেকে তারা (ভূমিহীনরা) নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সরকারের বিভিন্ন দপ্তরের গেছে। সবাই প্রতিশ্রæতি দিয়েছেন। কিন্তু ভাঙ্গন রোধে কেউ ব্যবস্থ নেন নি।

দ্বীপচর আবাসন প্রকল্পটিতে ১০০ ভুমিহীন পরিবারের মাথা গোজার আশ্রয়স্থল রয়েছে। ভাঙ্গনের মুখে প্রায় কোটি টাকার কলাসহ অন্যান ফসল রয়েছে। বিশেষকরে ভূমিহীনরা আবার ভূমিহীন হয়ে পরবে।

পানিউন্নয়ন বোর্ড যদুবয়রা উপবিভাগের উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, কৃষকদের কলার জমি ভাংতে দেখেছেন। তবে চলতি বছরে নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানান। তবে আগামী বছরের প্রকল্পটিকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, নদী ভাঙ্গরোধে ব্যবস্থা নেওয়া বড় ব্যাপার। পানি উন্নয়ন বোর্ডই ভরসার স্থল। তবুও তিনি সহকারী কমিশনার (ভূমি)কে দিয়ে পরিদর্শন করিয়ে ভূমিহীনদের ঘর বাড়ি রক্ষায় উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন।

ঝিনাইদহে সেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

0
নিহত শামিম - ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সেনা সদস্য শামিম হোসেন মিয়া (৫৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামে নিজের বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত সাবেক সেনা সদস্য শামিম ওই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে।

গ্রামবাসি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার এঁসার নামাজ পড়ে তিনি বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বন্দুকধারী অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা শামিমকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই শামিম মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন।

উল্লেখ্য নিহত শামিম ২০২২ সালের ৩১ আগষ্ট ফেসবুক লাইভে এসে হরিণাকুন্ডুর সাবেক ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেন, “আমার সঙ্গে ওসি তুই তুকারি করেছে। তিনি আমাকে গ্রেফতার করতে পারেন, কিন্তু এমন ব্যাবহার করতে পারেন না।

বিএনপির নেতাদের বিচারে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপির নেতাদের বিচার কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না।

তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘প্রথমত, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। কোনো মামলার বিচার কার্যক্রমে কোনো হস্তক্ষেপ নেই। এর বেশি কিছু বলবো না, কারণ সব মামলাই বিচারাধীন। আমি কোনো বিচারাধীন বিষয়ে মন্তব্য করি না।’

অনেকে অভিযোগ করে বলছেন সরকারের চাপে বিএনপির শীর্ষ নেতাদের জামিন হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক আবারও বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তার কারণ এখনতো এগুলো সাবজ্যুডিস ম্যাটার, আপনারা জানেন সাবজ্যুডিস ম্যাটারে আমি কখনো কোনো কথা বলি না।’

একজন মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামির জামিন জালিয়াতির বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘আমি জানি এবং দেখেছি। আশা করি এটার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান বিচারপতির সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু। এই কারণে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ কি না জানতে চাইলে কোনো জবাব দেননি আইনমন্ত্রী।

ইবিতে মারামারির তদন্তে ৫ সদস্যের কমিটি

0

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার অফিস খোলা হলে কমিটিকে এ বিষয়ে চিঠি দেওয়া হবে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যৎ করণীয় বিষয়ে উল্লেখ করে প্রশাসনের কাছে প্রতিবেদন দিতে হবে।

পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠের দক্ষিণ পাশে একদল শিক্ষার্থী ফুটবল এবং অন্য পাশে আরেকদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিল। খেলার মাঝে এক পাশ থেকে আরেক পাশে বল যাওয়াকে কেন্দ্র করে উভয়পরে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পরে মধ্যে কয়েক দফায় মারামারি হয়। এতে অন্তত ১২ জন আহত হন।

খোকসায় শিশু ধর্ষন চেষ্টার ঘটনা সালিশে রফা

0

স্টাফ রিপোর্টার

প্রবাসী মামা বাড়ি ফিরেছেন। তাই মায়ের সাথে মামাকে দেখতে আসে ওই শিশু। এসেই বৃদ্ধের যৌন নির্যাতনের শিকার হয়। এ সুযোগ কাজে লাগিয়ে সালিশ বানিজ্য শুরু করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা। নিজের বাড়িতে সালিশ বসিয়ে যৌন নির্যানের চেষ্টাকারীকে ২ লাখ টাকা জরিমানা ধার্য করেন। কিন্তু জরিমানা পরিশোধের সময় শিশুর নানার হাতে ৯০ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পে করে নেওয়ার অভিযোগ উঠেছে সালিশের মাতুব্বরদের বিরুদ্ধে।

জানা গেছে, খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া গ্রামে ৫ বছর বয়সের ওই শিশু নানা বাড়িতে বেড়াতে এসে ষাটোর্দ্ধ বৃদ্ধে যৌন লালশার শিকার হয়। যৌন নির্যাতন কারী ৮ সন্তানের জনক। শিমুলিয়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনার দিন ১০ নভেম্বর সন্ধায় শিশুটির নানা খোকসা থানায় অভিযোগ করেন। খবর পেয়ে যায় শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ৩ নং ওয়ার্ডের মেম্বর আইন উদ্দিন চক্র। তারা সামাজিক ভাবে সমাধানের কথা বলে বিলজানি বাজারের পাশে সাবেক ওই চেয়ারমনের বাড়ির বৈঠক খানায় সালিশী বসায়। সেখানে হাজির করা হয় শিশুর নানা ও বাবাকে। উপস্থিত হন যৌন নির্যাতনকারীর বৃদ্ধের বিয়াই (ছেলের শ্বশুর) হাসান আলীসহ হাতে গোনা কয়েকজন। চরম গোপনীয়তার মধ্যে দীর্ঘ সময় আলোচনার পর ধর্ষনের চেষ্টাকারী বৃদ্ধকে ২ লাখ টাকা জরিমানা ধার্যকরে রায় ঘোষনা করা হয়। ৫ দিনের মধ্যে সালিশের প্রধান সাবেক চেয়ারম্যান মজিদের হাতে জরিমানার টাকা পৌছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নির্দ্ধারিত সময়ে আগেই সোমবার (১৩ নভেম্বর) শিশুর নানা ও বাবার উপস্থিতিতে ধর্ষন চেষ্টাকারীর পরিবার জরিমান মধ্যে ১লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করে। শিশুটির নানা ও বাবার হাতে সেই টাকা থেকে মাত্র ৯০ হাজার টাকা দেওয়া হয়। এ ঘটনায় বাদসাধেন শিশুর নানা। তাকে জানানো হয় বাঁকী ১ লাখ টাকা পুলিশ ও উপরের লোকদের ম্যানেজ করতে দেওয়া হবে। এক পর্যায়ে সালিশ চক্রের নেতা সাবেক চেয়ারম্যান চাপ সৃষ্টি করায় ভুক্তভোগীরা চলে আসতে বাধ্য হয়।

সালিশের নামে প্রতারণার ঘটনায় শিশুটির নানা ক্ষুদ্ধ হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীদের কাছে সালিশ নিয়ে তার প্রতিক্রিয়ার কথা জানান। ইতোমধ্যে ৩ মিনিট ৬ সেকেন্ডর সেই বক্তব্যটি ভাইরাল হয়েছে। এই ভিডিও তে তিনি বারবার সালিশের প্রধান সাবেক চেয়ারম্যান ও বর্তমান মেম্বর সম্পর্কে বিষদাগার করছেন।

গত মঙ্গলবার সবেজমিন গিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলা হয়। এই সালিশের জরিমানা আদায় ও আত্মসাতের ঘটনাটি সবাই শুনেছেন। শিমুলিয়া ইউনিয়নের জুড়েই জাল বিস্তার করে রেখেছে এই সালিশ চক্র। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও সেখানে সালিশের সুযোগ খোঁজেন এই সাবেক চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গোরা। সবাই মুখ খুলতে ভয় পান।

মোটা টাকায় শিশু ধর্ষন চেষ্টার ঘটনাটি রফা পর ও টাকা না পেয়ে শিশুটির নানার দেওয়া বক্তব্যের ভিডিও ভাইরালের ঘটনার পর এ নিয়ে আর মুখ খুলছে না দুই পরিবার।

শিশুটির মামি জানান, প্রবাসী মামা বাড়ি ফেরায় মায়ের সাথে ৫ বছর বয়সী শিশুটিও নানা বাড়ি আসে। শুক্রবার সকালে সবাই সংসারের কাজ নিয়ে ব্যস্ত। এ সময় ওই শিশুটি মাঠের মধ্যে দিঘিতে বেড়াতে যায়। এ সুযোগে হোসেন আলী ওই দিঘির ইজারাদারদের মাছ পাহাড়ার কুড়ে ঘরে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় মাঠের কৃষকরা ঘটনা স্থলে উপস্থিত হলে শিশুটি ধর্ষকের হাত থেকে রক্ষা পায়।

তিনি আরও স্বীকার করেন এ ঘটনা নিয়ে সালিশ ও লেনদেন হয়েছে। সালিশের সেই টাকা থেকে সামান্য টাকা মেয়ের বাবাকে দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।

শিশু ধর্ষনের অভিযোগে অভিযুক্তকে তার বাড়িতে পাওয়া যায়। তাকে সাংবাদিকের সাথে কথা বলতে দিতে রাজি হয়নি পরিবার। তবে এরই মধ্যে বৃদ্ধ জানান, বিলের পানিতে পাট পচন দেওয়া নিয়ে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে তাকে মিথ্যা বিচারের মুখমুখি করা হয়েছে। জরিমানাও করা হয়েছে।

তিনি অভিযোগ করেন সালিশের মাতুব্বরদের বিরুদ্ধে। তার দাবি সালিশের নামে তাকে ফাঁসানো হয়েছে। অনেকটা জোর করেই বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন সালিশ চক্র। তবে টাকার পরিমান বলতে রাজি হননি তিনি। তার মানসন্মান নষ্ট করেছে। তিনি এর বিচার দিয়েছেন আল্লাহর কাছে।

চায়ের দোকানী আব্দুল রাজ্জাক সালিশে রফার টাকা লেন-দেনের সময় উপস্থিত ছিলেন বলে দাবি করেন। সেখানে সাবেক চেয়ারম্যান মজিদ, মেম্বর আইন উদ্দিন ও মেয়ের নানাসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন।

ইউপি সদস্য আইন উদ্দিন শিশু ধর্ষনের চেষ্টার ঘটনার সালিশ করার কথা স্বীকার করেন। শিশুটির শরীরে ধর্ষনের আলামত পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন। তার পরেও সালিশ করেছেন। জরিমানা করেছেন ২ লাখ টাকা।

ইউপি সদস্য আরো জানান, সাবেক চেয়ারম্যানের কাছে ওই শিশুর পরিবারের লোকেরা বিচার নিয়ে গিয়েছিলেন। এ সময় চেয়ারম্যান তাদের (শিশুর নানা) দিয়ে থানায় অভিযোগ করাণ। থানা পুলিশের এসআই চাঁদ আলীর নেতৃত্বে গ্রামে পুলিশ আসে। রবিবার (১২ নভেম্বর ) দুই পক্ষ নিয়ে সাবেক ওই চেয়ারমম্যানের বাড়িতে সালিশ হয়। প্রথমে ২ লাখ টাকা জরিমানা করা হলেও ১লাখ ৯০ হাজার টাকায় নিস্পত্তি হয়। জরিমানার টাকা পরিশোধের সময় দুই পক্ষ ও সালিশের মাতুব্বররা ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। বিলজানি বাজারের সাথে কাশেম আলীর বাড়িতে লেনদেন হয় বলেও তিনি স্বীকার করেন। পরিবারের পক্ষ থেকে শিশুটির নানার ভিডিও ভাইরাল করায় তিনি ক্ষুদ্ধ প্রতিক্রীয়া জানান।

শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মজিদ বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। তিনি নিজের বাড়িতে তাদের নিয়ে বসে মিল করে দিয়েছেন। থানায় আপস নামা দেওয়ার জন্য স্ট্যাম্পে লিখিত হয়েছিল। সেখানে তিনি সাক্ষর করেছেন। সালিশে জড়িমানাও করা হয়নি বলে তিনি দাবি করেন। এ ছাড়া কোন টাকা পয়সা লেনদেনের সাথে তিনি সম্পৃক্ত নন। এ নিয়ে যা হয় হোক। তিনি চিন্তিত নন।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, শিশুধর্ষন চেষ্টা ও সালিশের বিষয়ে তিনি শুনেছেন। সালিশে মোটা অংকের টাকা লেনদেন হয়েছে বলে খবর পেয়েছেন।

পরিষদের বর্তমান এই চেয়ারম্যান স্বীকার করেন, তার ইউনিয়ন জুড়েই যুগযুগ ধরে সালিশী প্রথা চালু রয়েছে। নারী সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বেশী হয়। তার সময়ে সালিশ প্রথা কিছুটা কমাতে পেরেছেন। তবে এ সামাজিক ব্যাধি সারাতে সময় লাগবে।

খোকসা থানা পুলিশের এসআই চাঁদ আলীর সাথে কথা বলা হলে তিনি বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করেনি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তিনি প্রাথমিক ভাবে তদন্ত করেছেন। ভুক্তভোগীরা পরে আর তার সাথে যোগাযোগ করেনি। দুই পক্ষ নিজেরা নিজেরা। তিনি এ ব্যাপারে আর খোজ করেননি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, শিশুর পরিবার প্রথমে এসেছিল। পরে আর তারা যোগাযোগ করেনি। লিখিত দিলে তিনি ব্যবস্থা নেবেন।

কুষ্টিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মহাসড়কের পাশে হাইওয়ে থানার সামনে জব্দ করে রাখা হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশই পুঁড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের বাসটি দুর্ঘটনায় পরে। চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। ওই বাসে মঙ্গলবার দিনগত  রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা অগ্নিকান্ডের বিষয়ে জানান, বাসে আগুন ধরেছে, এটা ঠিক। নাশকতা না অন্য কোনো কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়।

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সফল হবে না: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এসে গেছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা সফল হবে না। নির্বাচনের ফুল ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত শতফুল ফুটবে। কাজেই এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।

নির্বাচন উপলে বুধবার দলটির ঢাকা জেলা কার্যালয়ে গঠিত সব উপকমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন সামনে রেখে নাশকতা ও অপপ্রচার প্রতিহত করাই আওয়ামী লীগের মূল ল্য জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে। বিদেশ নিয়ে এখন আর মাথা ঘামানোর প্রয়োজন নেই। তারা হামাস- ইসরায়েল, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত। লেবানন এর মধ্যে জড়িয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার শক্তি বাংলাদেশের জনগণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর এটি আরও পরিষ্কার হয়ে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় নিশ্চত হবে, ইনশাআল্লাহ। আবারও সারাবাংলায় নতুন ইতিহাস সৃষ্টি হবে।

নির্বাচন পরিচালনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...