মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 544

ঝিনাইদহে ঈদুল আযহার নামাজ আদায়

0
ঝিনাইদহে অনুষ্ঠিত ঈদের জামাত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১২ গ্রামের মুসল্লীরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদসহ পৃথক ৩টি স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে মাওলানা রেজাউল ইসলামসহ ৩ জন ইমাম ইমামতি করেন।

দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া, ফলসিসহ ১২টি গ্রামের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। তবে কেউ কুরবানী করেছে কিনা এমন তথ্যা জানা যায়নি।

উল্লেখ্য, এই ১২টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। এই বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রতি বছর ১২টি গ্রামের কিছু

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

0
দুঘটনা কবলিত বাস ও ট্রাক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়া শহরতলীর খাজানগর এলাকায় মটর সাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে এক যুবক নিহত হন। অন্যদিকে এদিন দুপুরে ভেড়ামারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান, সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের পোশাক কেনার জন্য গার্মেন্টেস কর্মী মারুফ মটর সাইকেল নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন। কুষ্টিয়ার খাজানগর এলাকায় পৌঁছানোর পর সেখানে একটি ইজিবাইকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মারুফ ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত পরিচয় ইজিবাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারও অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহত মারুফ মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।

এদিকে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। নিহত বাবু (৪৫) নড়াইল জেলার চর বালিয়াডাঙ্গা গ্রামের আবুল খালেক শেখের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক বাবু নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ওড়নায় ঝুলছিল প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাথরুমের মধ্যে একই ওড়নায় ঝুলেছিল প্রবাসীর স্ত্রী মনিরা খাতুন (২৮) ও তার একমাত্র ছেলে আনাজের (৬) মরদেহ।

ঘটনাটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা গ্রামের। মঙ্গলবার দুপুরে পুলিশ বাথরুম থেকে একই ওড়নায় ঝুলে থাকা মা-ছেলের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত মনিরা খাতুন ওই গ্রামের প্রবাসী তাইজেল বিশ^াসের স্ত্রী এবং আনজের তাদের একমাত্র সন্তান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, পরিবারের লোকজন অনেকক্ষণ কোন সাড়া-শব্দ না পেয়ে মা-ছেলেকে খুঁজতে থাকেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির বাথরুমের মধ্যে একই ওড়নায় মরদেহ দুটি বাথরুমে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

পবিত্র ঈদুল আজহা বুধবার

0

দ্রোহ ডেস্ক

বুধবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

করোনা মহামারীর মধ্যেই গতবারের মতো এবারও ঈদ উদযাপন করবেন মুসলমানরা। মুসলিম স¤প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ¤øান করে দিয়েছে বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস।

করোনা সংক্রমণ বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এই ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের প থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়।
বতর্মান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারীকৃত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম স¤প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন।

সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদ উদযাপন করবেন।

এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা প্রকাশ করবে। ঈদ উদযাপন উপলে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবে। এ উপলে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রার্থে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

কোরবানীকৃত পশুর রক্ত বা বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ঈদুল আজহার পূর্ববর্তী জুমার খুৎবায় এ বিষয়ে মুসলিমদের সচেতন করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্র্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম স¤প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে।

আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কোরবানি ফরজ করে দিয়েছেন। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরবানি করাই এ দিনের উত্তম ইবাদত। সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাদেশের মুসলিম স¤প্রদায় শনিবার দিনের শুরুতেই মসজিদে সমবেত হবেন এবং ঈদুল আজহার দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কোরবানির তাৎপর্য।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হলেও পরের দুই দিনও পশু কোরবানি করার বিধান রয়েছে। কোরবানির পশুর চামড়া বিক্রির সমুদয় অর্থ এবং কোরবানি দেয়া পশুর মাংসের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে বন্টন করে দেয়া হবে।

মুসলিম স¤প্রদায়ের ধর্মীয় এই উৎসব উপলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

ঝিনাইদহে মুজিববর্ষের উপহারের ঘরের পিলার ভেঙ্গে পরছে

0
ভেঙ্গে পরেছে সদ্য নির্মিত ঘরের বারান্দার পিলার।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে মুজিববর্ষের উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার ভেঙ্গে পড়ছে।

শুক্রবার রাতে ঘরের বাসিন্দা আরিফুল ইসলামের ঘুম ভাঙ্গে পিলার ভাঙ্গার শব্দে। এর পর থেকে আতংক দেখা দেয় ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। তাদের ধারণা সরকারের ভাবমুর্তি ুন্ন করার জন্য রাতের আধারে ষড়যন্ত্র করে পিলার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ এই আশ্রয়ন প্রকল্প তৈরীর শুরু থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বাধা দিয়ে আসছিলো।

লাউদিয়া আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা যায়, আবাসনের এক নং ঘরের বারান্দার পিলার ভেঙ্গে পড়ে আছে। মাটিতে পড়ে পিলারটি কয়েক টুকরো হয়ে গেছে। কে বা কারা পিলার ভেঙ্গেছে তা নিয়ে তদন্তে নেমেছে প্রসাশন। অন্যান্য ঘরগুলোর পলেস্তারা, মেঝের ফিনিশিং ও রং খুবই নি¤œমানে। ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। আবাসনে সুপেয় পানির অভাব রয়েছে।

 

ভেঙ্গে পরেছে সদ্য নির্মিত ঘরের বারান্দার পিলার।

ঘরের বাসিন্দা ফাতেমা ওরফে বাতাসি খাতুন জানান, শুক্রবার রাত ১০ টার পরে ঘরের সামনে জোরে কিছু ভেঙ্গে পড়ার শব্দ শুনতে পান তিনি। বাইরে বেরিয়ে দেখতে পান ঘরের সামনের ডান পাশের পিলার ভেঙ্গে পড়ে আছে। ওই নারী জানান, পিলার ভেঙ্গে পড়ার পর থেকে খুব ভয়ে আছি। কখন জানি ঘর ভাঙ্গে মাথায় না পড়ে।
এ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তারা বানু ঘর তৈরী নিয়ে নানা অভিযোগ করেন। তিনি ঘর নির্মানে নিন্মমারে সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন।

লাউদিয়া গ্রামের বাসিন্দা সাহেব আলী বলেন, যে পিলার ভেঙ্গে পড়েছে সেটা ৫ ফুট হলেও রড দেওয়া হয়েছে দুই ফুট। ঠিকমত সিমেন্টও দিইনি। তাহলে খুটি থাকবে কি করে ?

ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান জানান, দুর্যোগ বিহীন পরিবেশে ঘরের পিলার এ ভাবে পড়তে পারে না। মনে হচ্ছে কেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

অনুসন্ধান করে জানা গেছে, সাবেক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভর সময়কালে লাউদিয়া আবাসনে ঘর তৈরী করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন বলেন, সরকারের ভাবমুর্তি ুন্ন করার জন্য রাতের আধাঁরে কে বা কারা এই কাজ করা হয়েছে।

জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঘটনা শোনার পর সেখানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। তারা ঘুরে এসে বিষয়টি জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

স্ত্রীর পর করোনায় মারা গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন

0

কুষ্টিয়া প্রতিনিধি

স্ত্রীর মৃত্যুর দশ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছেন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ১ টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২৩ জুন তাঁদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য আলাদা দুটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসা একপর্যায়ে ৮ জুলাই সকালে করোনা আক্রান্ত মনোরায়া বেগম মৃত্যুবরণ করেন। সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ তাঁর স্ত্রীর মৃত্যুর সময় ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবণতি ঘটতে থাকে।

গত পাঁচদিন আগে বিএসএমএমইউ থেকে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়ার পর ক্রমশ তাঁর অবস্থার অবণতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়। টানা ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরাস্থ হন আফাজ উদ্দিন।

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ২০ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড এ হাসপাতালে মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কিছুটা হলেও কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রবিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৫০ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৪ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৯৬৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৯৫ জন। নতুন করে শনাক্ত হওয়া ২০৫ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৪১ জন, দৌলতপুর উপজেলায় ৩৭ জন, কুমারখালী উপজেলায় ৪৯ জন, ভেড়ামারা উপজেলায় ৪৬ জন, মিরপুর উপজেলায় ১৩ জন ও খোকসা উপজেলায় ১৯ জন। এখন পর্যন্ত জেলায় ৭৮ হাজার ৩৮৪ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৭৪ হাজার ২৬৪ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৮৫২ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৮৯ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৫৬৩ জন।

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
পানিতে ডুবে মারা যাওয়া শিশুর স্বজনদের আহাজারী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিশুর নাম আসফিয়া। সে উপজেলার কাদিরপুর গ্রামের উজ্জল শেখের এক মাত্র কন্যা সন্তান।

পরিবারের পক্ষ থেকে শিশুটির ফুপা জিয়ারুল জানায়, রবিবার সকালে শিশুটির মা ও পরিবারের লোকেরা রান্নাসহ সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এমন সময় শিশু আসফিয়া বাড়ি পাশের পুকুরের পরে যায়। এক পর্যায়ে মৃত শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুজ্জামান জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।

আশ্রয়

0

শ্রাবণ সন্ধা ঘনিয়ে এসেছে। সবারই ঘরে ফেরার তাগিদ। এই শালিক দলও আশ্রয় নিয়েছে মরা গাছের শুকনো শাখায়। খোকসার মালিগ্রাম দক্ষিন পাড়া থেকে ছবি গুলো তোলা।

কুষ্টিয়ার চালের বাজার অস্থির

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চালের বাজারে অস্থিরতা থামছে না। হু হু করে বাড়ছে চালের দাম। এ মোকামে সপ্তাহে অন্তত একবার বাড়ছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে সব ধরণের চালের দাম কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, কুষ্টিয়ার চালের বাজারে কোন নিয়ন্ত্রণ নেই। গত সপ্তাহে তাঁরা মিলগেট থেকে যে দরে চাল কিনেছেন পরের সপ্তাহে আর সেই দামে চাল কিনতে পারছেন না। সর্বনি¤œ কেজিতে পঞ্চাশ পয়সা বেশি দরে চাল কিনতে হচ্ছে। গত এক মাস ধরেই কুষ্টিয়ার বাজারে চালের দাম বৃদ্ধির এই খেলা চলছে। ক্রেতা সাধারণের অভিযোগ চালের দাম দফায় দফায় বৃদ্ধি পেলেও এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। আর এই সুযোগে কুষ্টিয়ার মিলাররা সিন্ডিকেট করে তাদের খেয়াল-খুশি মত চালের দাম বাড়িয়ে দিয়ে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছেন।

শনিবার সকালে সরেজমিনে কুষ্টিয়ার পৌর বাজার এবং বড় বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, গত দুসপ্তাহে কুষ্টিয়ার বাজারে সব ধরণের চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা বেড়েছে। আর গত এক মাসে বাজারে সব ধরণের চালের দাম কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা বেড়েছে। চলতি মাসের শুরু থেকেই বাজারে সব ধরণের চালের দাম বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসের শুরুতে যে মিনিকেট (সরু চিকন চাল) ৫৬ টাকা কেজি ছিল সেই চাল এখন সাধারণ মানের ৫৮ টাকা এবং ভালো মানের মিনিকেট চাল ৫৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাজললতা চাল আগে যেখানে ৫০ টাকা কেজি ছিল এখন তা বেড়ে গিয়ে প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। আঠাশ চাল ৪৬ টাকা কেজির পরিবর্তে ৪৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাসমতি চাল ৬৪ টাকা থেকে কেজি প্রতি চার টাকা বেড়ে গিয়ে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাজির শাইল চাল আগে যেখানে ৫৪ টাকা ছিল এখন সেখানে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী মসলেম উদ্দিন জানান, কুষ্টিয়ার চালের বাজার একেবারেই নিয়ন্ত্রণহীন। প্রতি সপ্তাহে চালের দাম বাড়ছে। তিনি জানান, গত এক মাস ধরেই বাজারের এই অবস্থা চলে আসছে। তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম হচ্ছে কুষ্টিয়ার খাজানগর। খাজানগরের এই চালের মোকাম থেকেই দেশের সিংহভাগ চালের বাজার নিয়ন্ত্রণ হয়ে থাকে। এখানকার মোকামে চালের দাম বাড়লে সারা দেশের বাজারের চালের দাম বাড়বে। কুষ্টিয়ার খাজানগর মিলগেটে পাইকারী পর্যায়ে মিনিকেট চাল পাইকারি ৫৫ টাকা ৫০ পয়সা, কাজললতা ৫১ টাকা, আঠাশ চাল ৪৭ টাকা এবং বাসমতি চাল ৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাল ব্যবসায়ী টিপু সুলতান জানান, পৌর বাজার এবং বড় বাজারের ব্যবসায়ীদের কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা নেই। বাজারে চালের দাম বাড়া-কমা সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন খাজানগর মোকামের চাল ব্যবসায়ীরা। এদিকে দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতা সাধারণের মধ্যে নাভিশ^াস দেখা দিয়েছে। পৌর বাজারে চাল কিনতে আসা হাসিবুর রশিদ অভিযোগ করেন কুষ্টিয়া জেলায় সরকারের খাদ্য অধিদপ্তরের কোন মনিটরিং নেই। করোনার দোহায় দিয়েও অনেক অসাধু ব্যবসায়ী ধানের দাম বাড়িয়ে দিচ্ছে। এ যেন অনেকটায় মগের মুল্লুক। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় করোনা মহামারীর এ সময়ে বিশেষ করে নি¤œ আয়ের মানুষজনকে চরম ভোগান্তি পৌঁহাতে হচ্ছে।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, টানা লকডাউনের কারণে প্রায় দুসপ্তাহ ধরে খাজানগর চালের মোকামে বেচা-কেনা একেবারেই কম। আগে যেখানে খাজানগর মোকাম থেকে প্রতিটি ট্রাকে ১৫ টন চাল নিয়ে প্রতিদিন প্রায় ২শ থেকে আড়াই শ ট্রাক চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যেত এখন সেখানে মাত্র ৫০ ট্রাক চালও যাচ্ছে না। ধানের বাজার চড়া থাকার কারণে চালের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করে চালকল মালিক সমিতির এই নেতা জানান, ঈদের পর সরকার যদি সরু চাল আমদানী করে কেবলমাত্র তাহলেই চালের বাজারের এই অস্থিরতা কাটতে পারে।
কুষ্টিয়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহসানুল হক চালের বাজারের এই অস্থিরতা কথা স্বীকার করে জানান, ধানের বাজার এখনও চড়া রয়েছে। যে কারণে দাম বাড়ছে। ঈদের পর সরকার যদি চাল আমদানী করে তাহলে বাজারের এই অস্থিরতা অনেকটায় কেটে যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...