মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 361

মহান বিজয় দিবস পালিত

0
খোকসায় বিজয় দিবসের ডিসপ্লে

স্টাফ রিপোর্টার ও ঝিনাইদহ প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় ও ঝিনাইদহ জেলা সদরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে সুর্যোদয়ের সাথে সাথে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।

সকালে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির জনকের মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা সদরের সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা তোলা হয়। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফ সুলতানা। আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভপতি বাবুল আখতার, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ প্রমুখ।

বিজয় দিবসের সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। জেলা .বিএনপির পক্ষ থেকে অনুরুপ র‌্যালী করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে উভয় দলের কর্মীরা স্বাধীনতার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

রাষ্ট্রের পে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিম-উল-আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসকাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা নির্বাচন অফিস, পৌরসভা, সরকারি দপ্তর, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে আওয়ামী লীগের নেতেৃত্বে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহান বিজয় দিবসে

খোকসায় দিনমজুরকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ

0
আহত দিনমজুর নজরুল হাসপাতালে চিকিৎসাধিন

স্টাফ রিপোর্টার

গভীর রাতে এক দিনমজুরকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রাত ভর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মায়ের পরকীয়া প্রেমিকের ভাড়াটে সন্ত্রাসীরা তার বাবার উপর হামলা করেছে বলে দাবি করেন আহতের মেয়ে।

প্রত্যক্ষদশী গ্রামবাসী জানা গেছে, শুক্রবার দিনগত গভীর রাতে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের নকশাপাড়া গ্রামের নিজের বাড়ি থেকে দিনমজুর নজরুল সরদার (৫০) কে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। তারা ওই দিনমজুরকে কখনো গাছে বেঁধে আবার কখনো বিলের মধ্যে উপর করে ফেলে শারীরক নির্যাতন চালিয়ে অবশেষে ফেলে রেখে যায়। ভোরে আলো ফোটার পর পরিবারের লোকেরা দিনমজুরকে বিলের ভিতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত দিনমজুর নজরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তিনি প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হন। এ সময় ২/৩ জন সন্ত্রাসী তার চোখ-হাত-মুখ বেঁধে কিছুটা দূরে নিয়ে পায়। তাকে প্রথমে গাছের সাথে বেঁধে মারপিট করে। পরে সেখান থেকে একটি ধান কাটা জমিতে উপর করে ফেলে হত্যার চেষ্টা করে। তবে একই গ্রামের মাজিবর সরদারের ছেলে কালা সরদারের কাছে পাওনা ১ লাখ ৫০ হাজার টাকার দাবি ছেড়ে দেওয়ার শর্ত দিয়ে তাকে ছেড়ে দিয়ে যায় সন্ত্রাসীরা।

আহত দিনমজুরের মেয়ে সাদিয়া খাতুন জানান, প্রতিবেশীর সাথে তার মায়ের পরকীয়া সম্পর্ক হয়। এক পর্যায়ে মা তার পরকীয়া প্রেমিকে দেড় লাখ টাকা ধার দিয়ে বিদেশে পাঠায়। কিছু দিন পর ওই যুবক দেশে ফিরে আসে। এ সময় বাবা-মার মধ্যে ধার দেওয়া টাকা ফেরত চাওয়া নিযে বিরোধ হয়। এক পর্যায়ে নভেম্বর মাসে শেষ দিকে নজরুল তার স্ত্রীকে তালাক দিয়ে বাবার বাড়ি উপজেলার ফুলবাড়িয়ায় পাঠিয়ে দেয়। এ ঘটনার সূত্র ধরে সন্ত্রাসীরা তার বাবা নজরুলকে বাড়ি থেকে তুলে নিয়ে রাত ভর শারীরিক নির্যাতন চালিয়েছে। এ হামলায় জড়িতদের বিচারের দাবিতে তারা মামলা করবে বলে জানান।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ওই নারী খুবই দাপুটি। মানুষকে জব্দকরার সব কৌশল তার জানা। আশে পাশের ২/৩টা ইউনিয়ের সন্ত্রাসী গোছের মানুষ তার কব্জায় থাকে। তবে তিনি শুনেছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কল করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।

পরে থানার ওসি তদন্ত আব্দুল গফুরের সাথে কথা বলা হয়। এ ব্যাপারে অভিযোগ আসেনি বলে জানান।

আপিল শুনানী শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের বৈধ প্রার্থী ২২৬০

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমিশনে প্রার্থীদের আপিল কার্যক্রম শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ২৬০ জন। তবে, সংসদের ৩০০ আসনে কত প্রার্থী ভোটের মাঠে থাকছেন তা নির্ধারণ হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।

শুক্রবার ইসি সচিব জাহাংগীর আলম বলেছেন, রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৩৫টি আপিল দায়ের হয়েছিল। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি, মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।

তিনি বলেন, ছয়দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি গ্রহণ আপিল আবেদনের মধ্যে পাঁচটি মঞ্জুর বা পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে, দু’টি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়ালো দুই হাজার ২৬০জন। তবে এটিই চূড়ান্ত সংখ্যা নয়।

ইসি কর্মকর্তারা জানান, এরই মধ্যে হাইকোর্টে দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এদিন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও মোট বৈধ প্রার্থীর সংখ্যা কমবে। ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আর ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0
ছবি সংগৃহীত

দ্রোহ স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টুর্নামেন্টের সর্বোচ্চ (৮ বার) শিরোপা জয়ী ভারতকেই সেমিফাইনাল থেকে বিদায় করলো বাংলাদেশ। এশিয়া কাপে ধারাবাহিক চ্যাম্পিয়নদের ৪ উইকেট এবং ৪৩ বল হাতে রেখে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে টাইগার যুবারা।

বাংলাদেশের ল্য খুব বড় না হলেও একটু দুশ্চিন্তা ছিলই। ১৮৯ তাড়া করতে নেমে যে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল যুবা টাইগাররা।

তবে সেখান থেকে আরিফুল ইসলাম খেললেন চোখ ধাঁধানো এক ইনিংস। শুরুতে ইনিংস মেরামতে মনোযোগ দিলেন, সেট হয়ে মাঠ গরম করলেন চার-ছক্কায়। কিন্তু দুর্ভাগ্য তার। ব্যক্তিগত ৯৪ রানে থাকার সময় ছক্কা মারতে গিয়ে ক্যাচ হয়ে ফিরতে হয় এই ব্যাটারকে।

তবে আরিফুল ফিরলেও তখন জয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শেষদিকে অবশ্য ভারত বেশ কয়েকটি উইকেট তুলে নেয়। নাহলে বাংলাদেশের জয়টা আরও বড় হতে পারতো।

ছোট ল্য তাড়া করতে নেমেও বেশ চাপে পড়ে গিয়েছিল যুবা টাইগাররা। প্রথম ওভারেই রাজ লিম্বানির বলে বোল্ড হন ওপেনার জিসান আলম। গোল্ডেন ডাকে (১ বলে ০) ফেরেন তিনি।

১৯ বলে ১৩ করে নামান তিওয়ারির শিকার হন চৌধুরী রিজওয়ান। টুর্নামেন্টে তখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক আশিকুর রহমান শিবলির ওপর ভরসা ছিল। কিন্তু ২২ বলে ৭ করে রানআউটে কাটা পড়েন এই ওপেনার।

সেখান থেকে আরিফুল ইসলাম আর আহরার আমিনের ১৩৮ রানের জুটিতে ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এ জুটিতে মূল ভূমিকা আরিফুলেরই। তবে ৯০ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৯৪ রান করে ভারতীয় পেসার রাজ লিম্বানিকে ছক্কা হাঁকাতে গিয়েই ভুল করেছেন তিনি। ক্যাচ হয়ে ফিরতে হয়েছে সাজঘরে।

এরপরই তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন মোহাম্মদ শিহাব (৭ বলে ৯) আর শেষদিকে এসে উইকেট বিলিয়ে আসেন আরিফুলের সঙ্গে ম্যাচ জেতানো জুটি গড়া আহরারও। ১০১ বলে ৪৪ রান করেন তিনি।

এর আগে দারুণ বোলিংয়ে ভারতকে ১৮৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। টাইগার পেসারদের তোপের মুখে শুরুতে দাঁড়াতেই পারছিল না ভারতীয় ব্যাটাররা। ৬১ রানে ভারতের ৬ উইকেট তুলে নেন তারা।

শেষদিকে মুশের খান ও মুরুগান অভিশেকের দুই ফিফটিতে সম্মানজনক স্কোরই পেয়ে যায় উদয় শাহারানের দল। ৪২.৪ ওভার খেলে ১৮৮ রানে অলআউট হয়েছে তারা।

শুক্রবার আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডবিøউ হন তিনি। এরপর ৬ বলে ১ রান করা আরেক ওপেনার আর্শিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মৃধা।

অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। অর্থাৎ প্রথম তিন উইকেটের তিনটিই শিকার করেন এই বাঁহাতি পেসার।

এরপর দলের হাল ধরান চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিণ টিকে থাকতে পারেনি শচিন। ২৩ রানের জুটিটি ভেঙে দেন পেসার রোহানাত দৌল্লা বর্ষণ। ৩৬ রানে ছিল না ভারতের ৪ উইকেট।

এরপর প্রিয়ানসু মলিয়া ও মুশের খানের ২৫ রানের জুটি দলীয় স্কোর ৬১ রানে নিয়ে যায়। ১৬ তম ওভারে জোড়া আঘাতে মলিয়াকে ১৯ রানে ও অ্যারাভেলি আভিনিশকে ০ রানে ফেরান পেসার বর্ষণ। তখন মনে হয়েছিল ভারতকে ১০০ রানের আগেই গুটিয়ে দিতে পারবে বাংলাদেশ।

কিন্তু সেটি হতে দেয়নি মুশের ও মুরুগান অভিশেকের করা সপ্তম উইকেটের জুটি। ১০৮ বলে ৮৪ রানের পার্টনারশিপে তারা দলকে নিয়ে যান ১৪৫ রানে। মুশের ফিফটি হাকিঁয়ে (৬১ বলে ৫০) রাব্বির বলে আরিফের হাতে ক্যাচ হন। এরপর ৩ রান দলীয় স্কোরকার্ডে তিন রান যোগ না হতেই ফেরত যান নতুন ব্যাটার সৌমি পান্ডে।

মুরুগানও হাকাঁন ফিফটি। অবশেষে ৭৪ বলে ৬২ রান (৬ চার ও ২ ছক্কা) করে মারুফের বলে জিসান আলমের হাতে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত ১৮৮ রানে অলআউট হয় ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট (৪১ রান খরচায়) শিকার করেন মারফ মৃধা। ২টি উইকেট তুলে নেন রোহানাত দৌল্লা বর্ষণ ও শেখ পারভেজ জীবন।

শীতের পেঁয়াজের চারা

0

শীতকালীন পেঁয়াজ আবাদ মৌসূম শুরু হয়েছে। আবাদি জমিতে রোপণের জন্য বীজতলা থেকে পেঁয়াজের চারা তোলা হচ্ছে। কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডু গ্রাম থেকে শনিবার দুপুর পৌনে ১টায় ছবিটি তোলা হয়।

 

 

 

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা নিয়োগ পেলেন

0
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারী করণের ৫ বছর পর কর্মরত শিক-কর্মচারীসহ ২৪ জনকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম দিকে ২০১৮ সালে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়টিকে সরকারী (জাতীয়) করণ করা হয়। কিন্তু কর্মরত শিক্ষক কর্মচারীরা ছিলেন এমপিও ভুক্ত। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ শাম্মী আক্তার স্বারিত প্রজ্ঞাপনে বর্তমান কর্মরত ১৯ জন শিক্ষক ও ৫ জন তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগ প্রদান করা হয়। ২০১৮ সালের ৭ মে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ করে প্রজ্ঞাপন জারি করে শিা মন্ত্রণালয়।

উপসচিব মোছাঃ শাম্মী আক্তার স্বারিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয়করণকৃত খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ১৯ (উনিশ) জন শিক্ষককে ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা-১৯৮৩’ (অধিকতর সংশোধনী-১৯৯৪ ও ১৯৯৫) অনুযায়ী প্রতিষ্ঠান সরকারীকরণের তারিখ হতে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।

জারিকৃত প্রজ্ঞাপনে অনুক্রমে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, রোজিনা খাতুন, সাইদুর রহমান, ইদি আমিন, শারমিন সুলতানা, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, সুজিত কুমার বিশ্বাস, সালাম শেখ, মঞ্জুরুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল মমিন, মুহম্মদ শরিফুল ইসলাম, সজীব হাসান,শারমিন সীমা, তোফাজ্জেল হোসেন ও কোহিনূর আলম।

এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে বর্তমান কর্মরত ৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেীণর কর্মচারীকের নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে সরকারে শিক্ষা নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

১৪ দলের জন্য ৭ আসন দিলো আওয়ামী লীগ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে।

বৃহস্পতিবার ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

কুষ্টিয়া -২ আসন (ভেড়ামারা-মিরপুর) বর্তমান সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসনে আওয়ামী লীগ কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এ আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারার ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহকে সাতীরা-১ এবং ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে ল্মীপুর-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই সাতটি আসনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো ্রপার্থী দেয়নি আওয়ামী লীগ।

জোট শরিকদের জন্য এই আসনগুলো ছেড়ে দিতে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে মতাসীন দলটি।

তবে, আওয়ামী লীগের যে নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে মতাসীন দলের কোনো হস্তপে থাকবে না বলেই জানিয়েছে দলীয় সূত্র।

৬৩৬ পুলিশের বদলি ও পদায়নে ইসির সম্মতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে ৬৩৬ পুলিশ সদস্যের বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ইসির উপসচিব মিজানুর রহমানের স্বার করা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে এ সম্মতি জানানো হয়।

ইসি সূত্র জানায়, বদলি বা পদায়ন কৃতদের মধ্যে ২৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, একজন টিএসআই, ৭৪ জন এসআই, একজন সার্জেন্ট, সাতজন নায়েক, ১৩ জন নিরস্ত্র এএসআই, ৫২৪ জন কনস্টেবল এবং রাজশাহী রেঞ্জের সাত নিরস্ত্র এসআই রয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের বিষয়ে আগেই সম্মতি দেওয়া হয়েছিল।

গত ১১ ডিসেম্বর দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ পুলিশ সুপারকে বদলির প্রস্তাবে নির্বাচন কমশনের আপত্তি নেই জানিয়ে এ-সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়।

খোকসায় নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষের হামলায় আহত ৩

0
হামলায় আহত তিন আওয়ামী লীগের কর্মী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মীদের হামলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর তিন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার আমবাড়ী ইউনিয়নের ধোকরাকোল কলেজ মোড়ে আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এই স্থানে বুধবার বিকালে প্রথম হামলা হয়। এসব হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিম আলতাফ জর্জের কর্মী আমিরুল (৫০), পিতা – মজিবর রহমান, হাসান আলী (২৮), পিতা বারেক শেখ ও মন্টু প্রামানিক, পিতা- হোসেন আলী। আহতরা নিজেদের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর কর্মী বলে দাবি করেন।

আহত আমিরুল জানান, বুধবার বিকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আমবড়ীয়া গ্রামে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ মোড় এলাকার কর্মীরা এ সমাবেশ যোগদেন। এ ঘটনায় ক্ষুদ্ধ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকরা আওয়ামী লীগের সমর্থকদের উপর দু’দফায় হামলা করে। বুধবারের প্রথম হামলায় কমপক্ষে ৩ জন আহত হয়। তাদের মধ্যে আহত মন্টু কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা ধোকড়াকোল কলেজ মোড়ে এলে তাদের উপর প্রতিপক্ষ দ্বিতীয় বার হামলা করে। এ হামলায় আহত আমিরুল নিজে ও হাসান আলী আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি রয়েছেন।

হামলার অভিযোগে অভিযুক্তদের কয়েকজনের বাড়িতে যাওয়া হয়। তাদের পাওয়া যায়নি। পরিবারের লোকেরাও আত্মগোপন করেছেন।

স্বতস্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রউফের কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি। সাবেক ওই এমপির মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ করেনি।

আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বলেন, বুধবারের মহিলা আওয়ামাী লীগের সভায় যোগ দেওয়ায় তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদের সাথে কথা বলা হল তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন।

শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের পেঁয়াজ চারা নিধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ৫ কৃষকের বাড়ন্ত পেঁয়াজ চারা নিধন করছে দুর্বৃত্তরা।

উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে সোমবার রাতে ঘটনাটি ঘটে। এতে কয়েক লাখ টাকার তি হয়েছে বলে গ্রামবাসী ও তিগ্রস্থ চাষীরা জানান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা পেঁয়াজের বীজ তলায পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি চাষীদের নজরে আসে। পেঁয়াজ দানার বাজার চড়া হলেও এ বছর দাম ভাল পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক পেঁয়াজ চাষে ঝুঁকেছে চাষীরা।

খন্দকবাড়িয়া গ্রামের তিগ্রস্থ কৃষক মতিয়ার রহমান, আলী আহম্মদ, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, সাব্দার আলী। তিগ্রস্থ পাশর্^বর্তী উত্তর কচুয়া গ্রামের সাব্দার আলী’র বাড়ন্ত পেঁয়াজ বীজ তলায় দুবৃত্ত¡রা কীটনাশক স্প্রে ্র করে রেখে যায়।

তিগ্রস্থ শাহাদত হোসেন জানান, গ্রামের প্রায় ২৪ কাঠা জমিতে পেঁয়াজ চাষের উদ্দেশ্যে বীজতলার দানা নিধনের ফলে এ বছর তারা চরমভাবে তিগ্রস্থ হয়েছেন। এঘটনায় এলাকার অন্যান্য কৃষকের মাঝে রিতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাচেরকোঁল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...