বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 400

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারক জীবনের ইতি টানলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারক জীবনের ইতি টানলেন।

রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্টের ১ নম্বর বিচারকে তাঁকে বিদায় সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ আদালতে শরৎকালীন অবকাশ (ছুটি) শুরু হওয়ায় ৩১ আগস্ট তিনি বিচারিক কর্ম থেকে অবসরে যাচ্ছেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতি পদে শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তিনি টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন। তাঁর কর্মকালে মামলাজট নিরসনে সাফল্য রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্যানুযায়ী, উচ্চ ও অধস্তন আদালতে তাদের দায়ের করা সাড়ে ছয় হাজার মামলা নিষ্পত্তির অপোয় রয়েছে। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন প্রায় আড়াইশ মামলা। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা কোনো আপিল এ সময়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্বগ্র্রহণের পরপরই বিচার বিভাগে গতিশীলতা আনতে জ্যেষ্ঠ বিচারপতিদের সমন্বয়ে বেঞ্চ পুনর্গঠন, সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা, পুরোনো মামলা নিষ্পত্তিতে বিভিন্ন সময়ে বিশেষ বেঞ্চ গঠনসহ বিচারকদের পূর্ণ কর্মঘণ্টা কাজে ব্যয় করার নির্দেশনা দিয়ে বেশ কিছু আদেশ জারি করেন। অধস্তন আদালতে বিভাগওয়ারি মামলাজট তদারকি ও পর্যালোচনাসহ মামলা ব্যবস্থাপনা বিষয়ে হাইকোর্টের আট বিচারপতির নেতৃত্বে পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়। বছরব্যাপী এসব কমিটি নানামুখী কার্যক্রম গ্রহণ করে। প্রধান বিচারপতি দেশের অধস্তন আদালতগুলো পরিদর্শন করার পাশাপাশি সেখানকার সমস্যা সমাধানে পদপে গ্রহণ করেন; বিচারক ও আইনজীবীদের মামলাজট কমাতে তাগিদ দেন। এসব তৎপরতা সার্বিকভাবে মামলাজট কমাতে সহায়ক হয়েছে।

সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত দেশের সব আদালতে বিচারাধীন ছিল ৪২ লাখ ৮ হাজার ৯৮৭টি মামলা। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ৪২ লাখ ৩ হাজার ৫১৬টি। এ সময়ে নতুন মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে।

এ ছাড়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কর্মকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত হয় বঙ্গবন্ধুর স্মারকসংবলিত স্তম্ভ¢ ‘স্মৃতি চিরঞ্জীব’। এখানে আরও রয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নামের তালিকা। সুপ্রিম কোর্টসহ দেশের অধস্তন আদালতগুলোতে বিচারপ্রার্থীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগার।

কোটচাঁদপুরে ভলান্টিয়ার’র কার্যক্রম বন্ধের প্রতিবাদে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোট চাঁদপুরে কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার’র কার্যক্রম বন্ধের প্রতিবাদে মাববন্ধন করেছে সেচ্ছাসেবীদের সংগঠন এমএইচভি এ্যাসোসিয়েশন।

রবিবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ এমএইচভি এ্যাসোসিয়েশন উপজেলা শাখা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান, এমএইচবি শিরিনা খাতুন, শাহনাজ পারভীন, মুরাদ হোসেন প্রমুখ।

বক্তারা দাবী করেন, প্রান্তিক পর্যাযের জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য ২০২০ সালে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। যারা প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এখন স্বাস্থ্য মন্ত্রনালয় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তাই বন্ধের আদেশ প্রত্যাহার ও বেতন ভাতা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করা হয়।

ঝিনাইদহে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫ জন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শৈলকুপায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মানিক শেখ নামের এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলা সদরসহ ৬ উপজেলায় ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিন আগে মানিক শেখ (৪৫) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দিগনগর গ্রামের দবির শেখের ছেলে।

সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

কুষ্টিয়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি ও বেসরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা চার দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে প্রশাসন ভবনেও তালা ঝুলিয়েছে আন্দোলনরত শিার্থীরা।

বুধবার সকালে আন্দোলনের অংশ হিসেবে ১১ তম দিনের মতো কাস বর্জন করে কুষ্টিয়া এনএস রোড়ে প্রেসকাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরতো শিক্ষার্থীরা তারা দাবি আদায়ে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিও প্রদান করা হয়েছে।

কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনরত শিার্থীদের অনেকেই সড়কে শুয়ে এবং বসে পড়েন।

স্বতন্ত্র শিাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবি আদায়ে তারা বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড নিয়ে বিােভ করেন।

এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকল স্টুডেন্ট এসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফরহাদ সৌরভ বলেন, আমরা গত ১৬ আগস্ট বুধবার থেকে ৪টি বিষয় নিয়ে আন্দোলন শুরু করেছি আজকে ১১তম দিন। আমরা আজকে প্রেসকাবের সামনে বিােভ কর্মসূচি পালন করেছি। এছাড়া আমাদের দাবি গুলোর বিষয় নিয়ে ইতো মধ্যে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পরবর্তীতে আমরা আরো বড় কর্মসূচির সিদ্ধান্ত নিব।

ঝিনাইদহে দুই হাজার তালবীজ বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় পরিবেশবিদ জহির রায়হান, জেলা বন অধিদপ্তরের নার্সারি এটেনডেন্ট ঈসরাইল মন্ডল, ওয়াচার দিপু বিশ্বাস, গান্না ইউনিয়ন সেবা সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সাদ্দাম, সভাপতি ফরুক হোসেন, সাব্বির হাসান, গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলম সোহেল, সদস্য শোয়াইব আকরাম অভিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবেশবিদ জহির রায়হান জানান, দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন সড়কের পাশ, মাঠ, নদীর ধারে ১ হাজার তালবীজ রোপন করা হয়। আগামী ২ দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ২ হাজার তালবীজ রোপন করা হবে বলে জানান তিনি।

খোকসায় অর্ধগলিত নবজাতকের মৃতদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিমপাড়ার শাহাদত হোসেনের ছেলে রশিদের গোয়াল ঘরের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।

জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিদ জানান, রশিদের গোয়াল ঘরের পাশের একটা পানি ভর্তি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিকালে তা আরো প্রকট হয়। প্রতিবেশীরা গন্ধের উৎস্য খুঁজতে গিয়ে নবজাতকের মৃতদেহ দেখতে পান। শিশুটিকে অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ট করা হতে পারে। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, সাত/আট মাসের অপরিপক্ক শিশুর মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য ডিএনএ রাখা হয়েছে। আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আছিয়া খাতুন (২৫)মারা যান। তিনি কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯ টায় ওই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী রাত সাড়ে ১২টার দিকে মারাযায়। তবে ওই নারী ডেঙ্গু জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

এদিকে হাসপাতালের দেয়া তথ্য মতে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা.এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ জেলায় প্রায় প্রতিদিনই এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গ্যাসের গন্ধে প্রথমে দু’পা পিছিয়ে আসেন কলেজ ছাত্রী মাসুমা

0
কলেজ ছাত্রী মাসুমা

স্টাফ রিপোর্টার

সে দিন শতশত মানুষের মধ্যে বিস্ফোরন মুখো গ্যাস সিলিন্ডার নিষ্কৃয় করে লোক লজ্জার ভয়ে ঘটনা স্থল থেকে দ্রæত বেড়িয়ে পরেন কলেজ ছাত্রী মাসুমা খাতুন। কিছু না ভেবেই স্কাউট ও পরিবার থেকে পাওয়া শিক্ষায় এই ঝুকি নিয়ে ছিলেন। তার প্রচেষ্টায় দুই নারীসহ একটি পরিবার রক্ষা পায়। সেদিন বিবেকের তারনায় গ্যাস সিলিন্ডারটি সুইচ অফ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বন্ধ ঘরে ছড়িয়ে পরা গ্যাসের বিকট গন্ধে প্রথমে দু’পা পিছিয়ে আসেন। পরে নিজের হেজাব দিয়ে নাক ঢেকে জীবনের ঝুঁকি নিয়ে বিস্ফোরণ মুখি গ্যাস সিলিন্ডারের সুইচটি অফ করেন।

মঙ্গলবার দুপুরে খোকসা পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়ার নিজের বাড়িতে সদআলাপি মাসুমার সাথে দেখা হয়। খোকসা সরকারী ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। প্রাথমিকের সমাপনী ও অষ্টম শ্রেনিতে জিপিএ ৫ পেয়ে ছিলেন। করোনার কারণে এসএসসিতে জিপিএ ৪.৩৫ পান। তবে এবারে পরীক্ষার ফলাফল ভালো হবে বলে আশা করছেন। বাবা সোবাহান হোসেনের দেখা দেখি সামাজিক কাজে উদ্বুদ্ধ হন তিনি। নিজের পড়া লেখার পাশা-পাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি, লেখা পড়ার খোজ নেওয়া, প্রবাসীদের পরিবারের সাথে যোগাযোগ ও টাকা আদান প্রদান, হিসাব রক্ষায় বিভিন্ন আ্যাপসের ব্যবহারে প্রতিবেশী গৃহীনিদের সহযোগীতা দিয়ে থাকেন। প্রতিবেশী শিশু ও নারীদের চিকিৎসায় সহযোগীতা করা তার নিত্যকার কাজ। উচ্চ শিক্ষা নিয়ে সরকারী চাকুরি করা ও গ্রামের শিশুদের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখেন।

রবিবার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মাসুমা ও তার দুই বান্ধবী রতনা রিয়াও উৎসুক মানুষের সাড়িতে দাঁড়িয়ে ছিল। সবাই ফারার সার্ভিসকে খবর দেওয়া নিয়ে ব্যস্ত। এ পরিস্থিতি তাকে পিড়া দেয়। সে প্রথমে ঘটনা টি বোঝার চেষ্টা করে। মুহুত্যের মধ্যে তার মাথায় কাজ করে ঘরে বা চুলায় আগুন তখনো লাগেনি। গ্যাস বেড়োনো বন্ধ করে দিলেই হয়। কলেজ মাঠে ফায়ার সার্ভিসের অগ্নিনিঃবাপনের মহড়ার কথা মাথায় আসে। সে উদ্যোগ নেয়। কিন্তু ঘরের মধ্যে ছড়িয়ে পরা গ্যাসে তার দমবন্ধ হয়ে আসছিল। তাই সে নিজের মুখের হেজাবের কাপড়ের একাংশ দিয়ে নাক ঢেকে নেয়।

বিভিন্ন লেখকের ছোট গল্প ও ফেসবুকের বিভিন্ন গল্প কবিতা পড়তে তার ভালো লাগে। ৬ষ্ট শ্রেণি থেকে সে স্কাউটে নাম লেখায়। মানব সেবা ও নিজেকে রক্ষার নানা কৌশল সেখান থেকেই রপ্ত করেছেন। বিস্ফোরণ মুখি গ্যাস সিলিন্ডার নিস্কৃয় করাটা তার কাছে খুবই স্বাভাবিক বলে মনে হয়েছে। মাসুমার কাছে তার বাবা (সোহবান) একটি আদর্শ।

গোপগ্রাম এজেড ফাজিল মাদ্রাসার সহকারী সুপার এইচএম সোবাহান ও শাহানাজ পারভিন দম্পতির চার মেয়ে সন্তানের মধ্যে মাসুমা তৃতীয়। তবে গ্রামের মানুষের কাছে সে তামান্না নামে পরিচিত। তার পিতা সোবাহান হোসেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের চাকুরিজীবী হলেও অবসর সময়ে নিজের গ্রামের খাদিজাতুল কুবরা নামে একটি এফতেদায়ী মাদ্রাসার শিশুদের বিনা বেতনে কাস নেন।

শিক্ষার্থী মাসুমার মা শাহানাজ পারভিন। ছোট বেলায় গ্রামের পুকুরের পানিতে পরে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে ডুবে গিয়ে ছিলেন। পরে পরিবারের লোকেরা দুই শিশুকে উদ্ধার করেন। সন্তানদের প্রতি মানুষের জীবন বাঁচাতে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। কোন পারিশ্রমিক ছাড়াই গ্রামের নারীদের ইসলামী শিক্ষা দিয়ে থাকেন।

মায়ের সাথে মাসুমা

মাসুমা এবারই ঝুকি নেয়নি। আগেও সে অনেক বার দুর্ঘটনায় পরা মানুষের জন্য ছুটে গেছে। প্রতিবেশী বাচ্চা কাচ্চার কিছু হলে দিনের পর দিন সময় দিয়ে থাকে। নিজের চারটিই মেয়ে সন্তান। বড়মেয়ে সুরাইয়া রেনু মাষ্টারর্সের ছাত্রী। দ্বিতীয় মেয়ে ফাহানা মুসফিকাও মাদ্রাসা লাইনে মাস্টারর্স সমমানের শ্রেনির শিক্ষার্থী। সর্বকনিষ্ঠ মেয়ে মাফুজা আক্তার নবম শ্রেনিতে পরেন। তার মেয়েরা যেন মানুষের জন্য কিছু করতে পারে, এটাই তাদের (সন্তান) শিক্ষা দেওয়া হয়।
কলেজ ছাত্রীর প্রসংসায় পঞ্চমুখ প্রতিবেশী বয়বৃদ্ধ জহুরা খাতুন। তিনি শুনেছেন মাসুমার সাহসের কথা। তবে মনেমনে ভয় পেয়েছিলেন ভালো মেয়েটির যদি কিছু হয়ে যেত।

রতনা রিয়া আর মাসুমা এক সাথে দাঁড়িয়ে ছিল। কিন্তু কখনযে মাসুমা মৃত্যু কুপের মুখে পৌছে গেছে তা তার সহপাঠিরা বুঝতেই পারেনি। নিজের জীবনের কথা না ভেবে ও যা করেছে তা মনে রাখার মত।

ছাত্রীর সাহসীকতায় সেদিন বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষিকা মায়া রানীর পরিবার। পরিবারটি বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে স্বীকার করেন খোকসা ফায়ার সার্ভিসের সাব অফিসার নজরুল ইসলাম।

ছাত্রী মাসুমার দুঃসাহসীক অভিযানের গল্প শুনে মনেমনে ধন্যবাদ জানিয়েছেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের ভুগোল বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম। মেয়েটি আগে থেকে স্কাউটের ট্রেনি প্রাপ্ত। এ ছাড়া কলেজ ক্যাম্পাসে ফায়ার ব্রিগেডের কর্মীদের অগ্নি নির্বাপক ক্যাম্পিং তাকে উদ্বুদ্ধ করেছে। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার আগেই ছাত্রীটি গ্যাসের সুইচ বন্ধ করে দেয়।

ঝিনাইদহে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে দুইটি পত্রিকায় মানহানীকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনের করেছে দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।

সোমবার বিকালে ঝিনাইদহ প্রেসকাব হলরুমে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা সভাপতি আক্কাস আলী। এ সময় জেলা আওয়ামী লীগ কাজী কামাল আহম্মেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, মঞ্জুর পারভেজ তুষার, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার রাসেল, সম্পাদক রানা হামিদ ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা দাবি করেন, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের এজেন্টরা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে কল্পনাপ্রসুত সংবাদ পরিবেশন করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় শ্রমিক লীগ নেতা আক্কাস আলী বলেন, ইন্টারপোলের আসামী কালীগঞ্জের এক নেতা মিন্টুর জনপ্রিয়তায় ঈশ^ার্নিত হয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশে সহায়তা করেছেন। তিনি আরো বলেন, কালীগঞ্জের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ওই নেতার শোষন ও নির্যাতন থেকে রা করতে গিয়ে সাইদুল করিম মিন্টু কালীগঞ্জে প্রতিনিয়ত সভা সমাবেশ করছেন।

সম্প্রতি ঢাকার দুইটি পত্রিকা এক নারীর সঙ্গে মিন্টুর এডিট করা ছবি প্রকাশ করেছে। এটা একটা ঘৃন্য ষঢ়যন্ত্র বলে দাবি করেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ।

জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান বলেন, এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা পত্রিকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে এক নারীর অন্তরঙ্গ ছবি দিয়ে “ঝিনাইদহের আতংক মিন্টু” এবং ঢাকা প্রতিদিন পত্রিকায় “ঝিনাইদহে অজ্ঞাত মতায় বেজায় দাপুটে মিন্টু” শিরোনামে পৃথক দুইটি সংবাদ প্রকাশ করে। সেদিনই পত্রিকায় কাটিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম গরু ক্রয়ের জন্য একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করেন। সেই টাকা তার স্বামী চাইলে সে দিতে অস্বীকার করেন। ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর বাক-বিতন্ডার এক পর্যায়ে মনছুর আলী ধারালো দা দিয়ে মরিয়মকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...