বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 502

খোকসায় নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন ঘটনায় আহত ২০

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন হামলা ও সহিংশতায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রবিবার চতুর্থ ধাপে খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনার পরবর্তী প্রথম ২৪ ঘন্টায় বিজয়ী- পরাজিত- বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় আহতদের মধ্যে কমপক্ষে ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচন শেষ হওয়ার কিছু সময় পর আমবাড়িয়া ইউনিয়নের বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী চশমা মার্কা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর ভবানীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম হামলার ঘটনা ঘটে। আমবাড়িয়া ইউনিয়নের বিজয়ী প্রার্থীর কর্মী সাকিল (১৫) নামের আহত এক কিশোরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া তারিকুল ইসলাম (২৩), বিজয় (১৩), জয়নাল (৪০), জাহাঙ্গীর (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্বাচনের দিন সন্ধ্যায় জানিপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক এজন্টের উপর হামলার ঘটনা ঘটে। একতার পুর হাটের উপর বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর লোকেরা এ হামলা চালায় বলে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় আহত হাসমত মন্ডল (৪২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

নির্বাচনের পর দিন সোমবার সকালে খোকসা ইউনিয়নের মেড়াগাছা হাটের উপর এক বিজয়ী মেম্বর প্রার্থীর লোকদের হামলায় এক মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন (৩৫), রফিকুল (৪০), মিন্টু(৪৫) মনির হোসেন (১৫), মোকাদ্দেস (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে এক পরাজিত মেম্বর প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিদ্ব›িদ্ব বিজয়ী মেম্বরের লোকেরা। এ হামলায় অহত আব্দুল কাদের (৫৫), শহিদুল (৪৮), জাহাঙ্গীর (৪৫), আবুল কাশেম (৬০), নাজমা (৩৫) পলাশ (৪০), আনিচুল (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত হামলা পাল্টা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীদের অনেকের অবস্থা গুরুতর। একজনকে উন্নত চিকৎসার জন্য স্থানন্তর করা হয়েছ।

আমবাড়িয়া ইউনিয়নের নব নির্বাচিত চশমা প্রতিকের চেয়ারম্যান আকমল হোসেনের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। তার একটি নিকটতম সূত্র জানায়, হামলার ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। মঙ্গলবার মামলা দায়ের করা হতে পারে।

সোমবার রাতে এ রিপোর্ট লেখার সময় খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদের সাথে কথা বলে চিশ্চিত হওয়া গেছে, এসব বিচ্ছিন্ন হামলার ঘটনায় কোনো এজাহার থানায় আসেনি।

কুমারখালীতে ভোট ব্যবধানে যারা এগিয়ে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীর ১১ ইউনিয়নে ১২৩ টি কেন্দ্রের মধ্যে ৮০ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৫৩ টি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষনা দেয়া হয়। তবে বড় কোন দুর্ঘটনা ছাড়াই ভোট গ্রহন শেষে বেসরকারী ফলাফল ঘোষনার প্রস্তুতি চলছে।

কুমারখালী উপজেলায় বেসরকারী ফলাফলে ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন কয়া ইউনিয়নের নৌকার প্রার্থী সাদিয়া জামিল কনা, বাগুলাট ইউনিয়নের নৌকার প্রার্থী আজিজুল হক বিশ্বাস নবা, সদকী ইউনিয়নে নৌকার প্রার্থী মিনহাজুল আবেদিন দ্বীপ, নন্দলালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন, চাপড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মঞ্জু, চাঁদপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রাশিদুজ্জামান তুষার, জগন্নাথপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল বাকী বাদশা, পান্টি ইউনিয়নের বিএনপির হাফিজুর রহমান হাফিজ, শিলাইদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গাজী হাসান তারেক বিপ্লব, চরসাদিপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মেসের আলী খান ও যদুবয়রা ইউনিয়নে নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজান।

খোকসার ইউপি নির্বাচনে বিদ্রোহীদের জয়-জয়াকার

0
বিজয়ের পথে এগিয়ে জয়ন্তী হাজরার সকিব খান টিপু ও আমবাড়িয়ার আকমল হোসেন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯ ইউনিয়নে শান্তিপুর্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৯ ইউনিয়নের তিনটিতে নৌকা, বাঁকী ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়-জয়াকার। একটিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৭৮ টি কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহন চলে। উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে বেতবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করেছে মূলত আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীরা। নিজ দলের প্রার্থীদের সাথে ভোট যুদ্ধে লড়েছেন আমবাড়িয়া ইউনিয়নে চশমা প্রতিক নিয়ে আকমল হোসেন, জয়ন্তী হাজরা ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে সকিব খান টিপু, গোপগ্রাম ইউনিয়নে মোটর সাইকেল প্রতিকে মোতালেব হোসেন, জানিপুর ইউনিয়নে মজিবর রহমান মজিদ, শিশুলিয়া ইউনিয়নে আব্দুল কুদ্দুস। এ ছাড়া ওসমানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওয়াহিদুল ইসলাম ডাব্ল স্থানীয় ভাবে পাওয়া ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

খোকসা ইউনয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে আব্দুল মালেক ও শোমসপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বদর উদ্দিন খান বেসরকারী ভাবে পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন। নৌকা প্রতিকে নির্বাচিতদের মধ্যে শুধু মাত্র শোমসপুর ইউনিয়নে বদর উদ্দিন খান সরাসরি ভোটে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। বেতবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিক পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার তৃতীয় বার নির্বাচিত হয়েছেন। তবে তিনি দুই বার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন।

নানা শঙ্কা আশঙ্কা মধ্যেও বেলা বাড়ার সাথে সাথে গ্রামের ভোট কেন্দ্র গুলোতে ভোটার সংখ্যা বাড়তে থাকে। ভোট কেন্দ্র গুলোর পাশে ছোট ছোট দোকানিরা পসরা সাজিয়ে বসেছিল। তারা উৎসব মুখোর পরিবেশে ভোট দিতে পেরেছেন।

বৃদ্ধা মরিয়ম নেছা। চোখে দেখতে পান না, হাটতেও পারেন না। নাতনীর কোলে চেপে ওসমানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। তিনি বলেন, এবার টানা টানি ছিল না। নাতানিকে বলার সাথে সাথে ভোট হয়ে গেলো।

বয়বৃদ্ধ হাচেন আলী মন্ডল। ভোট দিয়ে নামাজে যাচ্ছিলেন। আমাদের এ প্রতিবেদকের সাথে কথা বলার সময় তিনি জানান, এক যুগে ৫ বার ভোট হয়েছে। তারা ভোট দিতে পারেনি। এবার ভোট দিয়ে শান্তিতে নামাজে যাচ্ছেন।

ভোটের ছবি

0
একটি কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোটার নম্বরের শ্লিপ দেওয়া হচ্ছে।

রবিবার অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোট প্রদানে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিল স্বরব। খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে তোলা ছবি।

এক প্রার্থীর পক্ষে ভোটারদের পান দিয়ে আপ্যায়ণ করা হচ্ছে।
একটি কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোটার নম্বরের শ্লিপ দেওয়া হচ্ছে।
বৃদ্ধা মরিয়ম নেছা। চোখে দেখতে পান না, হাটতেও পারেন না। নাতনীর কোলে চেপে ওসমানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছেন।
কোমরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন।
কোমরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন।
দেবীনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন।

 

ভোটের প্রস্তুতি

0
পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গ্রামের রাস্তা

সম্ভাবনা আর শঙ্কা নিয়ে ৪র্থ ধাপে খোকসার ইউনিয়ন গুলোতে ভোট গ্রহনের শেষ সময়ের (শনিবারের) প্রস্তুতু ছিল লক্ষনীয়। প্রার্থীর কর্মীরা ব্যস্ত ছিল কেন্দ্র ও তার চারপাশ পোষ্টার লাগানো নিয়ে। অন্যদিকে সুষ্ঠ ভোট গ্রহনে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের ব্যস্ততা। সব খানেই সাজ সাজ বর। ক্যামেরায়-নাহিদুজ্জামান শয়ন।

বাঁশের মই দিয়ে সুতলিতে পেষ্টার লাগাচ্ছে এক কিশোর
আইন শৃঙক্ষলা রক্ষাকারী বাহিনীর প্রস্কুতি
খোকসা জানিপুর স্কুল মাঠে রিকুজেশন করা গাড়ির লম্বা লাইন
ইভিএম-এ মগ ভোট গ্রহন।
আইন শৃঙ্ক্ষলা রক্ষার দায়িত্ব প্রাপ্ত নারী আনসার সদস্যদের অপেক্ষা।
কেন্দ্রে যাওয়ার আগে  কাগজ-পত্র সাজিয়ে নিচ্ছেন কেন্দ্রের কর্মকর্তারা।
ইভিএম মেশিন কেন্দ্রে পাঠানো হচ্ছে।
কেন্দ্রে নেওয়া হচ্ছে।

ছাগলের খৎনা অনুষ্ঠানে ৩০০ অতিথি!

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে নিঃসন্তান ওহাব ও লাইলী বেগম দম্পতি আত্মতুষ্টির জন্য ছাগলের খৎনা অনুষ্ঠানে তিন শত লোককে দাওয়াত দিয়ে খাইয়েছেন।

শুক্রবার দিন ব্যাপী চলে এই ছাগলের ব্যতিক্রমধর্মী এই খৎনা অনুষ্ঠান। এলাকাবাসী প্রচন্ড আগ্রহভরে ও আনন্দের সাথে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিনা উপহারে (লৌকিকতা ছাড়া) ভূরিভোজে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী জানান, ওহাব ও লাইলী দম্পতির তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে সন্তানের মুখ দেখেননি। যে কারণে তাদের মধ্যে না পাওয়ার বেদনা হতাশায় রুপ নিয়েছে। সম্প্রতি তাদের পোষা ছাগলের দুটি খাসির বাচ্চা জন্ম নেয়ার পর তারা স্বামী-স্ত্রী দুজন মিলে অনুষ্ঠান করে বাড়িতে আতœীয় স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। দিনমজুর ওহাব জানান, আত্মীয়-স্বজনসহ তিনশত লোককে দাওয়াত দিয়ে খাইয়ে মনে অনেক বড় প্রশান্তি অনুভব করছেন।

এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের ব্যতিক্রমী এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার সত্যতা জানতে এবং ছাগলের বাচ্চা দুটোকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডে নিহত ৪০

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে লঞ্চটির ইঞ্জিন রুমে আগুন লাগে। প্রায় আট শ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠিতে এ দুর্ঘটনা ঘটে।

কুয়াশার জন্য উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। লঞ্চে আগুনে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল ফায়ার নার্ভিসের উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, উদ্ধার কাজ চলছে। মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।

লঞ্চের যাত্রী পাথরঘাটা পল্লী বিদ্যুতের লাইনম্যান মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে লঞ্চের নিচতলার ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচন্ড ধোঁয়ায় যাত্রীদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। অনেকেই সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন।

ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও কোস্টগার্ডের সদস্যরা জানান, সুগন্ধা নদী থেকে তারা নয় জন হতভাগ্য যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে যাত্রীরা জানিয়েছেন। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে এলে লঞ্চ থেকে কিছু যাত্রী নামতে পেরেছেন।

ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী জানান, এখন পর্যন্ত ৭৫ জন আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপ জানিয়েছে, আহত ১৫ জন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লঞ্চটির কয়েকজন যাত্রী বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ যাত্রীরা আগুন দেখে চিৎকার শুরু করে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই লঞ্চটিতে আগুন ধরে যায়। এসময় কিছু যাত্রীরা লাফিয়ে নদীতে পড়েন। এছাড়া স্থানীয় ট্রলার চালকরা এগিয়ে গিয়ে লঞ্চ ও নদী থেকে বেশ কিছু যাত্রীদের উদ্ধার করে।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল কাইয়ুম বলেন, তিনি দোতলায় ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখেন পুরা লঞ্চটিতে আগুন ধরে গেছে। তখন লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেন।

কোটচাঁদপুরে কিশোর রিয়াদ হত্যা, পুলিশের দাবি প্রধান আসামী আটক

0
ঘাতক মিলন দাস

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের কিশোর রিয়াদ খান (১৭) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অপর এক কিশোরকে আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইমিনুল এক প্রেসব্রিফিং করে রিয়াদ খান হত্যাকান্ডের বিস্তারিত জানান।

রিয়াদ খান হত্যা মামলায় মিলন দাস (১৬) নামে আরেক কিশোরকে আটক করেছে। সে একই গ্রামের মুকুল দাসের ছেলে। পুলিশ এ হত্যাকান্ডের মোটিভ ও কু উদ্ধার করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পুলিশ জানায় নিহত রিয়াদ খানের এক বন্ধুর সঙ্গে মিলন দাসের মা অঞ্জলী দাসের পরকীয়া সম্পর্ক ছিল। রিয়াদ প্রায় তার ওই বন্ধুর সঙ্গে মিলনের মায়ের আপত্তিকর ভিডিও দেখাতো। এতে প্তি হয়ে মিলন দাস একাই রিয়াদকে খুন করার ছক কষে বলে পুলিশের কাছে মিলন স্বীকার করেছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে কোটচাঁপুরের কপোতা নদের ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশ থেকে রিয়াদের ত বিত লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলে কাজ করতো। মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে কপোতা নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। রিয়াদের একটি হাতের কবজি কাটা ছিল। তার গলা ও মুখমন্ডলে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ পাওয়া যায়।

কুষ্টিয়ায় ট্রাক চাপায় রিক্সাচালক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত এক রিক্সাচালক নিহত হয়েছেন। এঘটনায় কিছু দূরে ট্রাক আটকে স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় রাস্তার ওপরেই রিক্সাচালক রিক্সার ওপরে বসে ছিলেন। এমন সময় কুষ্টিয়া শহরের দিক থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৪৯৫) মোড় ঘুরতে গিয়ে রিক্সাটিকে চাপা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের রিক্সা চালক (৪০) মারা যান।

দুর্ঘটনা স্থল থেকে কিছু দূরে মতিমিয়ার রেলগেটের কাছে ট্রাক আটকে ট্রাকের মালের মালিক জীবন হোসেনকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিক্সাচালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুষ্টিয়ায় তিলের খাজা কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের মিলপাড়ায় গড়াই নদীর তীরে নির্মাণাধীন ইকো পার্ক থেকে তিলের খাজা তৈরীর কারখান এক শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে নিহত শ্রমিক সবুজ মন্ডল (২২) এর লাশটি পুলিশ উদ্ধার করে। সে শহরের পূর্বমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি তিলের খাজা কারখানা শ্রমিক ছিলেন।

নিহতের বাবা হায়দার আলী জানান, সবুজ স্থানীয় একটি তিলের খাজা কারখানায় কাজ করে। মঙ্গলবার দিনগত রাতে কারখানায় কাজে যাওয়ার পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে রাত একটার দিকে কারখানা থেকে অজ্ঞাত একজন সবুজকে ডেকে নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেম বা পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...