মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 592

অভিজিৎ হত্যায় ৫ জঙ্গির মৃত্যুদণ্ড

0
MADERER-DRO-16-2

দ্রোহ অনলাইন ডেস্ক

ছয় বছর আগে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মামলায় পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্তদের মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া রয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি হামলায় ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। চাপাতির আঘাতে আঙুল হারান তার স্ত্রী।

সেই ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন সৃষ্টি করে।

বিচারক আদালতে রায় পড়ার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন ৪ জঙ্গি।

মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলো, বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান সাজ্জাদ ওরফে শামস্। মেজর জিয়া এবং আকরাম হোসেন পলাতক রয়েছেন। অপর চার আসামি কারাগারে আছেন।

গত ৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত ২১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ২৮ জন সাক্ষ্য দেন।

২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। ওই বছরের ১১ এপ্রিল ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করেন।

এবছর ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

খোকসায় পূর্ব শত্রুতার জের

0
Farmar-droho-16-p3

কৃষকের ৪ বিঘা জমির পেয়াজে ঘাস মারা ওষুধ দিল প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের প্রায় ৪ বিঘা জমির উঠতি পেয়াজের ক্ষেতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ।

জানা গেছে, সোমবার রাতে আধারে দূর্বৃত্তরা উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নের জালবা গ্রামের কৃষক মছলেম আলী খা পচাই ও আব্দুল হাই এর প্রায় ৪ বিঘা জমির উঠতি পেয়াজের ক্ষেতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে দেয়। পর দিন মঙ্গলবার সকালে অন্য কৃষকরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের খবর দেয়। বেলা বারার সাথে সাথে ঘাস মার ওষুধের বিষক্রিয়া জমি গুলোর সিংহ ভাগ পেঁয়াজের গাছ মরা যায়।

Farmar-droho-16-p4

কৃষক আব্দুল হাই জানান, কয়েক মাস আগে গ্রামে প্রতিপক্ষের সাথে বিরোধ হয়। এ ঘটনা কেন্দ্র করে প্রতিক্ষ রাতের আঁধারে তার উঠতি পেয়াজের জমিতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে দিয়ে গেছে। এতে কৃষকেদের প্রায় ৪ লক্ষাধীক টাকার ফসল হানি হয়েছে বলেও তিনি দাবি করেন। কৃষক জানান, ফসলের সাথে শত্রুতা না করে তাকে হত্যা করলেও তিনি এত ব্যথা পেতেন না। তিনি এ ব্যাপারে খোকসা থানায় মামলা করার চেষ্টা করছেন বলেও জানান।

ঘটনা স্থল জালগবা সোনা পাতিল গ্রামে মাঠে ক্ষতিগ্রস্থ কৃষকের জমিতে পরিদর্শনে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই শাহীন জানান, মামলা হয়নি। কৃষকের ক্ষতিগ্রস্থ ফসল পরির্দনে তিনি উপস্থিত হয়েছেন।

টিকার দ্বিতীয় চালান আসছে ২২ ফেব্রুয়ারি

0
Corana-taca-droho-15-p6

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় চালান আগামী ২২ ফেব্রুয়ারি আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না।

পাপন বলেন, আমি শুরু থেকে বলে আসছি, এ টিকা হলো সবচেয়ে নিরাপদ টিকা। কার্যকারিতা আছে তবে সবচেয়ে বড় গুন হলো এ টিকা নিরাপদ।

গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি।

৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নয় লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন।

আকিব স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
Daulatpur-Droho-15-5

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আকিব রেজা স্মরণে আকিব স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে তারাগুনিয়া মোহামেডান স্পোটিং ক্লাবের আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালর খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

ফাইনাল খেলায় হোসেনাবাদ এসবি কাউন্টার একাদশ ২০ ওভার খেলে ৪ উইকেটে ২১৬ রান করে চ্যাম্পিয়ন হয়েছে। সাতবাড়িয়া স্টার ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করে রানারর্স আপ হয়েছে। খেলাটি পরিচালনা করেন, তন্ময় আরিফ তুষার ও তহিরুল ইসলাম।

খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের অধিনায়কের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সরদার আতিকুর রহমান আতিক, খাসমথুরাপুর পিপুলস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আলহাজ¦ আবু সাঈদ আজমল হোসেন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, তারাগুনিয়া মোহামেডান স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক আহমেদ রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সানাউল্লাহ সেন্টু।

উল্লেখ্য, আকিব স্মৃতি টি-২০ ক্রিকেট ২০২০ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়।

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

0
sirajgang-press-droho-15-p3

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার প্রেস ক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান।

অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, আব্দুস সামাদ তালুকদার, সেলিম আহমেদ, বদরুর আলম, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, দানিউল হক মোল্লা, রাশেদ ইউসুফ জুয়েল, অ্যাডভোকেট আব্দুল হাকিম, জিহাদ আল ইসলাম প্রমুখ।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, এসএম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, হীরক গুণ, ইসরাইল হোসেন বাবু, দিলীপ গৌর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন।

বিকালে দ্বিতীয় অধিবেশনে ক্লাবের রিপোর্ট পর্যালোচনার পর ২০২১-২০২২ বর্ষের জন্য ১৩ সদস্যের নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করেন ক্লাবের বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন।

নতুন কমিটির সভাপতি হয়েছেন হেলাল আহম্মেদ (দৈনিক করতোয়া), সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু (বিডি নিউজ২৪ ডটকম), সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু (প্রধান সম্পাদক দৈনিক আজকের সিরাজগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (নির্বাহী সম্পাদক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুণ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী এসএইচ ফিরোজী (বিটিভি), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু (সময় টিভি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক আইয়ুব আলী (বাংলাদেশের সময়)। সদস্যরা হলেন- নূরুল ইসলাম বাবু (জনকণ্ঠ), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি)।

ঝিনাইদহে প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের বাকবিতান্ডা

0
Jhenaidah-droho-15-p2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গাড়ির ফিটনেস চেক করা নিয়ে জেলা প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের বাকবিতান্ডার ঘটনা ঘটেছে।

জানা গেছে, সোমবার দুপরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম ও আরাপপুর বাসস্ট্যান্ডে ম্যাজিস্ট্রেট ইরফানুল হক বাস-ট্রাকের ফিটনেস চেক শুরু করেন। এসময় ৬টি মামলা ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু মালিক-শ্রমিকরা মামলা ও জরিমানা প্রত্যাহারের দাবি জানায়। এক পর্যায়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের সাথে চালকরা বাকবিতান্ডায় জড়িয়ে পরে।

ঝিনাইদহ বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন জানান, দুপুরের দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ প্রথমে চালকের কাছে গাড়ির কাগজপত্র চায়। কাগজপত্র মালিকের বাসায় আছে বলে জানায় চালক। এ পর্যায়ে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের মাইক্রো বাস স্ট্যান্ড খালি করার নির্দেশ দেয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকরা জোট হয়ে আন্দোলন শুরু করে।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গাড়ির ফিটনেস চেক শুরু করি। একপর্যায়ে কয়েকটি মামলা দায়ের করা হয়। তাদের দাবি তারা ফিটনেট চেক করতে দেবেন না। এরপর তারা আন্দোলন শুরু করেন।

কুষ্টিয়ায় দুর্নীতির মামলায় কোর্ট পরিদর্শকের দুই বছরের জেল

0
Kushtia-co-droho-15-p1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে দুদক’র দায়ের করা মামলায় কোর্ট পরিদর্শকের (সিএসআই’র) দুই বছরের কারাদন্ড ও ৭০ হাজার টাকা জরিমানে অনাদায়ে আরো চার মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক আশরাফুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএসআই মোস্তফা হাওলাদারকে এ কারাদন্ড প্রদান করেন। মামলায় অপর আসামি কোর্ট পরিদর্শক কায়মুদ্দিন খানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণীত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত দুজনই স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ ডিসেম্বর দুদক, কুষ্টিয়ার সাবেক উপ-সহকারী পরিচালক শাহার আলী বাদী হয়ে ৬৩ হাজার ২শ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সাবেক কোর্ট পরিদর্শক মোস্তফা হাওলাদার ও অপর সাবেক কোর্ট পরিদর্শক কায়মুদ্দিন খানের বিরুদ্ধে আদালতে জিআর ৪৯৬/১০ মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া আদালতের সদর জিআর ২৬/১০ মামলায় বিজ্ঞ আদালত ৪৩ হাজার এবং সদর জিআর ৬/১০ মামলার ২০ হাজার ২শ টাকা জরিমানা ধার্য করেন। পরবর্তীতে ওই সময় কর্মরত কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএসআই মোস্তফা হাওলাদার সদর জিআর ২৬/১০ মামলায় ৪৩ হাজার টাকার পরিবর্তে মাত্র ৩ হাজার টাকা এবং সদর জিআর ৬/১০ মামলার ২০ হাজার ২শ টাকার স্থলে মাত্র ২শ টাকার চালান জমা করে আদালতে সমুদয় টকা জমা হয়েছে এই মর্মে প্রতিবেদন দাখিল করেন। দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়টি আদালতের নজরে আসলে এ বিষয়ে তদন্ত শুরু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে সোনালী ব্যাংক এবং ট্রেজারীতে সরেজমিনে খোঁজ নেওয়া হলে দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়টি সামনে চলে আসে। মামলার কার্যক্রম শুরু হলে দুদকের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএসআই মোস্তফা হাওলাদার এবং অপর কোর্ট পরিদর্শক কায়মুদ্দিন খানের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। মামলা দায়েরের পর আসামি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএসআই মোস্তফা হাওলাদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আদালত এ মামলার ১২ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। সোমবার বিজ্ঞ আদালত দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারায় আসামি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক মোস্তফা হাওলাদারকে উক্ত দন্ড প্রদান করেন। একই সাথে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি কোর্ট পরিদর্শক কায়মুদ্দিন খানকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়। দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের নিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু।

সাংবাদিক কাজলের বিরুদ্ধে চার্জশিট

0
সাংবাদিক শফিকুল ইসলাম কাজল

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা গত সপ্তাহে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।

কাজলের অন্যতম আইনজীবী জাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাজলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী ২০২০ সালের ১০ মার্চ হাজারীবাগ থানায় এ মামলা দায়ের করেন।

যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে জড়িয়ে স্যোসাল মিডিয়ায় লেখালেখি করায় গত বছর ৯ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা ১ আসনের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়।

মামলা হওয়ার পর গত বছর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন। তাই ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।
গত বছর ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেয়ার দাবি জানায় তার পরিবার। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

পরদিন ৩ মে অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

প্রায় সাড়ে আট মাস কারাভোগের পর গত ২৫ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান তিনি।

অভিশংসনে খালাস ট্রাম্প

0
ডোনাল্ড ট্রাম্প ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসন হওয়ার দ্বিতীয় প্রস্তাবে খালাস পেয়েছেন। স্থানীয় সময় শনিবার মার্কিন সিনেটে দ্বিতীয়বারের মতো খালাস পেলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

গার্ডিয়ানের খবরে বলা হয়, ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছেন ৫৭ জন। বিপক্ষে দিয়েছেন ৪৩।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তুলেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। শনিবারের ভোটে তাদের সঙ্গে ৭ রিপাবলিকান আইনপ্রণেতাও ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তবে কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্যে প্রয়োজন হয় ৬৭ ভোট। কিন্তু প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৭টি। যার কারণে অভিশংসিত হলেন না ট্রাম্প।

রাজবাড়ী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জয়ী

0
আলমগীর শেখ তিতু -ছবি সংগ্রহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম অবস্থানে রয়েছেন আওয়ামী লীগে প্রার্থী।

রবিবার রাতে রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন এই বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলা ফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে ১৫ হাজার ৯০২ ভোট, তার নিক প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকাপ্রতিকে মহাম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট। এছাড়াও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তোফাজেল হোসেন মিয়া পেয়েছেন ২ হাজার ৬৮৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী কে.এ রাজ্জাক মেরিন পেয়েছে ৯৫১ ভোট।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।

রাজবাড়ী পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রে ২৬ হাজার ৯৭৩ ভোট পোল হয়। তার মধ্যে ৮১ টি ভোট বাতিল হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...