বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 444

ঝিনাইদহে সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাংবাদিক জাহিদুল ইসলাম তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রতিনিধি।

মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যশোর থেকে প্রকাশিত গ্রামেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

অভিযুক্ত সাংবাদিক জাহিদুর রহমান তারেক চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের মৃত এরশাদ মেম্বরের ছেলে। বর্তমান তিনি ঝিনাইদহের সিঅ্যান্ডবি পুকুর পাড়ের উপশহরপাড়া এলাকায় বসবাস করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩ অক্টোবর রাতে জাহিদুর রহমান তারেক চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি জাতির পিতা শেখ মুজিবকে নিয়ে মন্তব্য করেন। এতে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ুন্ন করার অভিযোগ করেন মামলার বাদী বাপ্পি।

আরো পড়ুন – খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

পোস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ােভের সৃষ্টি হয় বলে দাবী করা হয়। এদিকে এই পোষ্ট দেওয়ার কিছুন পরই সেটি মুছে দিয়ে জাহিদুর রহমান তারেক দুঃখ প্রকাশ করে সবার কাছে মা চান এবং এটি অনিচ্ছাকৃত ভাবে হয়েছে বলে দাবী করেন।

খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাবুল আখতারসহ ৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলামের কাছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাবুল আখতারসহ অন্যরা মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন, তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এ পদে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবলু ও শহিদুল ইসলাম মনোনয়ন পত্রজমা দিয়েছেন।

আওয়ামী লীগ মনোননিত চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতারের মনোনয় পত্র জমা দেওয়ার সময় উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খান প্রমুখ উপস্তিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রাশিদুল ইসলাম জানান, উপজেলার পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আরো পড়ুন – খোকসার উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন বাবুল আখতার

আগামী ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ, ২ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহন হবে।

খোকসার উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন বাবুল আখতার

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

মঙ্গলবার রাত ৮ টার পর স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন। সূত্র গুলো দাবি করেন এ দিন রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাবুল আখতার কে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একাধিক বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া উইনিয়নের পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন – কুমারখালীতে কন্যা শিশু দিবস উদযাপিত

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে জন্য তিনি ইতিমধ্যে মনোনয়ন পত্র খরিদ করেছেন। এ পদের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য তাকে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে।

কুমারখালীতে কন্যা শিশু দিবস উদযাপিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সময়ের অঙ্গিকার কন্যা শিশুর অধিকার।

এ উপলে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠিানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

আরো পড়ুন – কুমারখালীতে আ.লীগ কার্যালয়ের সামনে পাওয়া গেলো

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, পাবলিক লাইব্রেরি’র সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

কুমারখালীতে আ.লীগ কার্যালয়ের সামনে পাওয়া গেলো

0

বোমা, কাফনের কাপড় আর হুমকীর চিঠি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কাফনের কাপড়, ককটেল বোমা সাদৃশ্য একটি কৌটা, বিস্ফরিত বোমার একাংশ ও হাতে লেখা একটি চিঠি জব্দ করেছে পুলিশ।

সোমবার সকালে চর বানিয়াপাড়া বাজার এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় এলাকা থেকে পুলিশ এগুলো জব্দ করে। কিন্তু কারা কাকে উদ্দেশ্য করে এগুলো রেখে গেছে তা এখনো জানা যায়নি।

ইউপি চেয়ারম্যান জানান, একদল দুষ্কৃতকারী এলাকার শান্তি বিনষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার ল্েয এমন অপকর্ম করতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

জব্দ করা চিঠিতে লেখা রয়েছে, ‘তোরা যখন এলাকায় ছিলিনি তখন সব ঠিকঠাক ছিলো। কিন্তু তোরা যা করছিস তা ঠিকনা। আজ নমুনা দিয়ে গেলাম। ৪৮ ঘণ্টার মধ্যে তোর জন্য বেশিনা দুটো গুলিই যথেষ্ট। যা তুই উপহার পাবি। আর কাফনের কাপড়টা ঠিক করে রাখিস। যা তোর কাজে লাগবে। সাবধান, সাবধান, সাবধান।’

সোমবার বেলা ১২ টার দিকে সরেজমিন গেলে স্থানীয়রা জানায়, সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা, চিঠি, কাফনের কাপড় দেখে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ এগুলো নিয়ে গেছেন। তবে কারা কি উদ্দেশ্যে এ কাজ করেছে তা জানা যায়নি।

আরো পড়ুন – খোকসা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষকের কান্ড

স্থানীয় আওয়ামী লীগ কর্মী আক্তার হোসেন বলেন, অফিসটিতে তিনি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বসেন। কে রাতের আধাঁরে অফিসের সামনে কাফনের কাপড়, বোমা, চিঠি রেখে গেছেন তা জানিনা। পুলিশ সেগুলো নিয়ে গেছেন।

ঘটনা স্থলের খুব কাছেই আনিছা খাতুনের বাড়ি। তিনি জানান, রাতে বিকট শব্দ শুনতে পান। ভাবলাম ভ্যানের চাকা ফেঁটে গেছে। পরে সকালে জানতে পারলাম ককটেল বোমা ফেঁটেছে।

এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, আমি শহর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ছিলাম। আমার কর্মীর কার্যালয়ের সামনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে একদল দুষ্কৃতকারীরা। এলাকার শান্তি নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লে এমন অপকর্ম করতে পারে কেউ।

আরো পড়ুন – প্রেমিকাকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় প্রেমিক আটক

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, চর বানিয়াপাড়া বাজার এলাকা থেকে কাফনের কাপড়, ককটেল বোমা সাদৃশ্য লাল টেপে জড়ানো একটি কৌটা ও হাতে লেখা একটি চিঠি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

প্রেমিকাকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় প্রেমিক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ায় প্রেমিক আলামিন হোসেনকে (২৪) আটক করেছে র‌্যাব সদস্যরা।

রবিবার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে।

কুষ্টিয়ার র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী আলাউদ্দিন নগর এলাকার যুবক আলামিন হোসেন প্রেমের অভিনয় করে আসছিল।

গত ৬ মার্চ রাতে আলামিন হোসেন ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকে অবস্থান করেছিল তার দুই বন্ধু ইমন ও নাকিব। এক পর্যায়ে আলামিন ও তার দুই বন্ধু ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ইমন তার মোবাইলে ভিডিও করে রাখে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলামিন ওই স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ভিডিও গ্রামের কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

আরো পড়ুন – খোকসা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষকের কান্ড

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর দাদী বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) ধারায় মামলা করেন।

খোকসা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষকের কান্ড

0

অবশেষে অতিরিক্ত ফি’র ২শ টাকা ফেরত দিলেন

স্টাফ রিপোর্টার

কলেজের হিসাব রক্ষকের চাপে মুখে বিএ (সন্মান) শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থের আংশিক ফেরত দিলেন প্রভাষক।

সোমবার দুপুর পৌনে তিনটার দিকে খোকসা সরকারী ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে প্রকাশ্য রাস্তায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, কলেজের অর্থনীতি বিভাগে বিএ (সন্মান) শ্রেণিতে জুয়েল নামের এক ছাত্র ভর্তি হতে আসেন। এ সুযোগে অর্থনীতি বিভাগের প্রভাষক আবু কাউছার ওই ছাত্রের কাছ থেকে বিভাগ উন্নয়ন ও সেমিনার কার্ডের কথা বলে অতিরিক্ত ৫শ টাকা আদায় করে নেন। শিক্ষার্থী বাড়ি ফেরার টাকা নাই জানিয়ে শিক্ষকের কাছে একশ টাকা ফেরত চান। কিন্তু শিক্ষক টাকা দিতে অস্বিকীর করেন। এক পর্যায়ে ঘটনাটির প্রতিবাদ করেন কলেজের হিসাব রক্ষক নাজমূল হুদা রাসেল। প্রথমে প্রভাষক আবু কাউছার ও হিসাব রক্ষকের মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে দু’জনে মারমুখি হয়ে ওঠেন। অবশেষে ওই ছাত্রকে সেমিনার কার্ডের ২শ টাকা ফেরত দেন প্রভাষক। এ ঘটনাটিও ঘটে প্রকাশ্য রাস্তায়।

টাকা ফেরত পাওয়া ছাত্র জুয়েল কুমারখালী উপজেলার বড়ইটুপি গ্রামের লাল্টু শেখের ছেলে।

কলেজে নতুন ভর্তি শিক্ষার্থী জুয়েল দাবি করেন, ভর্তির নিয়ম মেনে অনলাইনে মাধ্যমে ৪০৫০ টাকা জমা দিয়েছিলেন। ভর্তির সময় অর্থনীতি বিভাগের শিক্ষক তার কাছ থেকে আবার ৫শ টাকা নগদ আদায় করে নেন। তার কাছে বাড়ি ফেরার টাকাও ছিল না। বাড়ি ফেরার জন্য শিক্ষকের কাছে ১শ টাকা ফেরত চান। অনেক অনুনয় বিনয় করেছেন। কিন্তু লাভ হয়নি। পরে হিসাব রক্ষককে বিষয়টি জানানো পর তাকে ২শ টাকা ফেরত দেওয়া হয়।

বিভাগ উন্নয়ন ও সেমিনার কার্ড দেওয়ার জন্য প্রত্যেক ছাত্রের কাছ থেকে ৫শ টাকা নেওয়ার কথা স্বীকার করেন প্রভাষক আবু কাউছার। তিনি ২ শ টাকা ফেরত দেওয়ার কথাও স্বীকার করেন। তবে রেজুলেশনের ভিত্তিতে এসব ফিস আদায় করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক আনিসুর রহমান জানান, কিছু ফিস আদায়ের অনুমতি আছে। এ ছাড়া প্রতিনিটি সেমিনার কার্ডের পেছনে ব্যয় হয় ২৫০ টাকা।

হিসাব রক্ষক নাজমুল হুদা জানান, বর্তমানে অধিকাংশ ফিস অনলাইনে আদায় হয়। বিভাগ উন্নয়নের ফিস আদায়ের অনুমতি থাকতে পারে। কিন্তু সেমিনার কার্ডের জন্য ২শ টাকা নেওয়ার অনুমতি নাই।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি খোকসার বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ ছিল।

আরো পড়ুন – খোকসা কালীবাড়িতে ১০৩ খন্ড প্রতিমা তৈরী করে দূর্গা পূজা

কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, সরকারী কলেজের সমস্ত ফিস অনলাইনের মাধ্যমে জমা নেয়া হয়। হাতে টাকা নেওয়ার বিধান নেই। ঘটনাটি তিনি শুনবেন।

কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-মেহেরপুর রুটে অনিদ্রিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মালিক-শ্রমিক দ্ব›েদ্বর জেরে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ রুটের বাস যাত্রীরা।

রবিবার সকাল থেকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুর গামী বাস ছাড়া বন্ধ হয়ে যায়। অপরদিকে মেহেরপুর থেকে কোন যাত্রীবাহী বাস কুষ্টিয়ায় আসেনি বলে নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু।

বাস না চলায় ক্ষোভ প্রকাশ করে মরিয়ম জানান, একদিকে যেমন বৃষ্টি হয়েছে, তার উপরে বাস চলছে না। পদে পদে ভোড়ান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে অধিক ঝুঁকিসহ সময়ও লাগছে বেশি।

আরো পড়ুন – কুষ্টিয়ায় সাফ জয়ী নিলাকে সংবর্ধনা

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু আরো জানান, ঢাকাগামী যাত্রীবাহী কোচে যাত্রী তোলা নিয়ে শনিবার মেহেরপুরের বামুন্দি এলাকায় বাস মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বাস চালকরা এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে আশা করছি খুবই শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে বাস এবং চলাচল স্বাভাবিক হবে।

কুষ্টিয়ায় সাফ জয়ী নিলাকে সংবর্ধনা

0

কুষ্টিয়া প্রতিনিধি

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নিলাকে নিজ জেলা কুষ্টিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। নিজ এলাকায় তার আগমনকে ঘিরে বাঁধভাঙা উচ্ছাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ নারী ফুটবল দলের নিলুফা ইয়াসমিন নিলাকে রাস্তার পাশে দাঁড়িয়ে দুই হাত নেড়ে অভিনন্দন জানান হাজারো মানুষ। নিলাকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদণিকালে শিশু, কিশোর, শিার্থী, যুব-বৃদ্ধ সবাই অভিনন্দন জানান।

শনিবার বেলা ১২টার দিকে একটি সাদা রঙের সুসজ্জিত ছাদখোলা প্রাইভেটকারে চড়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌঁছান নিলা। এ সময় নেভি বøু রঙের টি-শার্ট আর কালো চশমা পরা ছিল।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল কন্যা নিলাকে সংবর্ধনা ও সংপ্তি আলোচনা সভায় নিলুফা ইয়াসমিন নিলা বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। যার হাত ধরে ফুটবলে এই আমি সেই ফাত্তা ভাই বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার গুরু ফাত্তাভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাকে সংবর্ধনা দেওয়ায় জেলা প্রশাসনসহ জেলা ক্রীড়া সংস্থা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিলা।

তিনি আরও বলেন, বাফুফেসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বণিক খোঁজ-খবর নিচ্ছেন। তিনি আমাদের সবসময় প্রেরণা দিচ্ছেন। আমরা তার কাছেও কৃতজ্ঞ। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসীর ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যাব।

আরো পড়ুন – খোকসা কালীবাড়িতে ১০৩ খন্ড প্রতিমা তৈরী করে দূর্গা পূজা

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খোকসা কালীবাড়িতে ১০৩ খন্ড প্রতিমা তৈরী করে দূর্গা পূজা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনে এক মন্দিরে ১০৩ খন্ড প্রতিমা তৈরী করে পূজার আয়োজন চুড়ান্ত পর্যায়ে চলছে। এটিই জেলা সর্ববৃহৎ ও ব্যয়বহুল পূজা। এখানে প্রতিমা প্রদশনীও চলবে ১০ দিন ধরে।

রাত পোহালেই শনিবার দেবীর অধিবাস ও আমন্ত্রনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসব প্রাণবন্ত করতে উপজেলার ৬৫ টি মন্ডপ ও মন্দিরে প্রতিমা নির্মানের কাজ শেষ হয়েছে। এখন চলছে মন্ডপ ও মন্দির সাজসজ্জা ও আলোক সজ্জার কাজ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, যোগাযোগ ও পাবলিক গ্যাদারিং বিবেচনায় উপজেলার ৮টি মন্দির ঝুকিপূর্ণ ধরা হয়েছে। এ সব মন্ডপ ও মন্দিরে যথেষ্ট সংখ্যায় আনছার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিবি সদস্যরা টহলে থাকছে। প্রতিটি ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সভা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় এমপির পক্ষ থেকে মন্দির কমিটির সভপতি-সম্পাদকদের সাথে আইন শৃংখলা বিষয়ক সভ করা হয়েছে।

এ বছর খোকসা কালীবাড়ি মন্দিরে রামায়ন ও মহাভারতের নাম ভুমিকায় থাকা অবতারদের ১০৩ টি প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এ বারই এতো বড় পরিষরে এই মন্দিরের পূজার আয়োজন করা হয়েছে। এ সব প্রতিমার পূর্জাচনা ও প্রদশনী চলবে ১০ দিন ধরে। প্রায় ২ মাস ধরে দিন-রাত পরিশ্রম করে প্রতিমা গুলো তৈরী করেছেন স্থানীয় প্রতিমা শিল্পী সুকুমার বিশ্বাস ও সহযোগীরা।

খোকসা কালীবাড়ির পূজা উৎসব ঘিরে বরাবরের মত সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্থরের মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষনীয় হয়ে উঠেছে। ১০৩টি প্রতিমা তৈরীর খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিন সকাল-সন্ধ্যা অনেক নারী পুরুষ দর্শনাথী কালীবাড়িতে জমায়েত হচ্ছেন। পূজা মন্দিরের বিশাল মাঠ জুড়ে প্রায় ৫১টি মন্ডপ নির্মান করা হয়েছে। ধর্মগ্রন্থ ও ইতিহাসের বিশেষ চরিত্র গুলোর মূর্তি নির্মান করে প্রদশনীর ব্যবস্থা থাকছে ৯ অক্টোবর পর্যন্ত। বসেছে গ্রামীন মেলা। কাঠ বাঁশ বেত লোহাসহ নানা ধরনের মনোহারি পন্যের পসরা সাজিয়ে বসেছে প্রায় শতাধিক দোকানি।

খোকসা কালীবাড়ি কেন্দ্রিয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভপতি প্রতাপ সিংহ বলেন, কালীবাড়ি তার সমহিমায় দাঁড়িয়ে আছে। এই মন্দিরে নিরাপত্তার অভাব হয় না। প্রায় ৬ শ বছর ধরে ধর্মপ্রাণ মানুষের দানেই এই প্রতিষ্ঠান চলছে। উৎসব উদযাপনে সব শ্রেণি পেশার মানুষেকে আমন্ত্রন জানান তিনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, ঝুকিপূর্ন মন্দির গুলোতে দুই রকম থ্রেট হতে পারে। প্রথমত পাবলিক গ্যাদারিং ও দ্বিতীয় প্রতিমা। ৩২ টি মন্দিরে আনছার ভিডিপি সদস্যদের পাশাপাশি একজন করে পুলিশ সদস্য নিরাপত্তা থাকছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, অবস্থানগত কারণে কিছু মন্দির স্পর্শকাতর বিবেচনায় নিয়ে সেখানে বারতি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। যথেষ্ট পরিমান আইন শৃক্সক্ষলা বাহিনীর সদস্য থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...