বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 447

খোকসায় ভেজাল গুর তৈরীর দায়ে ব্যবসায়ীকে জরিমানা 

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখেল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা ও ৫ লক্ষাধীক টাকার ভেজাল গুড় নষ্ট করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের টিম।

বুধবার সকাল সাড়ে ১১ টাকা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা সদরের পৌর এলাকার প্রধান বাজারে এসব কারখানায় অভিযান চালায় কুষ্টিয়ার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর টিমটি। এ দলের নেতৃত্বদেন ভোক্তা অধিদপ্তরের উপ পরিচালক সুচন্দন বিশ্বাস।

সকালে খোকসা বাজারে প্রধান সড়কে দিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় অভিযান শুরু হয়। পরে কালী রোডের নিত্যগোপাল বিশ্বাসের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালায় এ টিম।

মানবদেহের জন্য ক্ষতিকর নি¤œমানে চিটা গুড়, রাসায়নিক এর সাথে চিনি জ্বালিয়ে ভেজাল আখের গুড় তৈরীর দায়ে নিত গোপাল বিশ্বাসকে ১লাখ ৫০ হাজার টাকা ও দিলীপ বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানিক দলটি কারখানা দুটির তৈরী করে রাখা প্রায় ৫ টন ভেজাল আখের গুড়রের টিনে কেরসিন তেল ঢেলে খাবার অনুপযোগী করেদেন।

সহকারী পরিচালক সুচন্দন বিশ্বাস জানান, চিনি সাথে চিটাগুড়, রাসয়নিক ও মানব দেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে গুড় তৈরীর সত্যতা মেলায় খাদ্যদ্রব্য ভেজাল নিয়ন্ত্রন আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল গুড়ে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এসব প্রতিষ্ঠান বন্ধের জন্য উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

আরো পড়ুন  –  শৈলকুপায় দু’পরে সংঘর্ষে ১৫ জন আহত

উল্লেখ্য, খোকসার এইসব ভেজাল আখের গুড় তৈরী প্রতিষ্ঠান গুলো বিরুদ্ধে কমপক্ষে ২০ বার মোবাইল কোট অভিযান করেছে। প্রত্যেক বারই মোটা দাগে জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাদ্যদ্রবে ভেজাল দেওয়ায় ১৯৭২ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে। কিন্তু প্রশাসনের নাকের ডগায় এসব প্রতিষ্ঠান যুগ যুগ ধরে অবৈধ ভারে ভেজাল আখের ও খেজুড়ের গুড় তৈরী করেছে।

শৈলকুপায় দু’পরে সংঘর্ষে ১৫ জন আহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গ্রামের দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। কয়েকটি বাড়িঘর দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত হয়েছেন, একই গ্রামের কোরবান আলী (৫৯), উম্বাত আলী (৫৫), মামুন হোসেন (১৬),ইউনুস আলী (৩৫), শিপন হোসেন, গফুর মোল্লা (৪৫), আব্দুল মজিদ (৫০), রহিম মোল্লা (৫৫), নজির মোল্লা (৫২) ও রাশেদ আলী (২৭)সহ ১৫ জন।

স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যায় ওই গ্রামের ইউনুস মন্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যায় একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের দাবী করে। এ নিয়ে ওইদিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সোমবার দুপুরে উভয় পরে লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে আবারো উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরে অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় দুই পক্ষের দোকান ও বসত বাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন – দৌলতপুরের কৃষক হত্যা মামলায় ৫ সহোদরের যাবজ্জীবন কারাদন্ড

শেলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

দৌলতপুরের কৃষক হত্যা মামলায় ৫ সহোদরের যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শক্রতার জের ধরে ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার দায়ে আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম চার আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। একই সাথে আদালত এ মামলার অপর ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৬১), জানবার আলী (৬৬),আব্দুল মান্নান মন্ডল (৫৬), আব্দুল হান্নান (৫০) ও আলাউদ্দিন (৫৩)। এদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন।

আরো পড়ুন – খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রæতার জেরে আসামিরা উপজেলার সালিমপুর মাঠের জমি থেকে গম কেটে নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে জমির মালিক ওয়াজেদ আলী তার ছেলেদের সাথে নিয়ে মাঠে গিয়ে দেখেন আসামীরা তার জমি থেকে গম কেটে নিচ্ছে। বাধা দিলে আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে ওয়াজেদ আলীর ওপর আক্রমণ করেন। তারা ওয়াজেদ আলীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি তারিখে তদন্তককারী কর্মকর্তা এস আই ফয়সাল হোসেন ১২ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় স্যা প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের কারাদন্ডের এ আদেশ দেন।

খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কলেজ ক্যম্পাসের উপজেলা অডিটরিয়ামে বিদায়ী অধ্যক্ষ আনিস-উজজ্জামান এর বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভার আলোচনায় অংশ নেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, ধোকরাকোল কলেজের অধ্য আব্দুল মতিন মনি, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্য রাকিবুল ইসলাম, বিদায়ী অধ্যক্ষের সহধর্মিনী হিরুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ

আনিস-উজ-জ্জামান ২০০৫ সালের ৫ মে খোকসা ডিগ্রী কলেজে অধ্য হিসাবে যোগদান করেন। ১৭ বছর ৪ মাস ১৪ দিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পাবনার একটি কলেজে অধ্যাপনা করেন।

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক তরুণী শ্লীতাহানীর চেষ্টা, দফায় দফায় কুপ্রস্তাব ও হত্যার হুমকী প্রদানের অভিযোগ করেছেন।

ওই তরুণীর অভিযোগ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জে’র অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ব্যক্তিগত কিছু ছবি ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে।

সোমবার দুপুরে ওই নেত্রী কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ওই কপিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছাড়াও আরো যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকার সোহেল রানার ছেলে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ফারদিন সৃষ্টি, জেলা ছাত্রলীগের সদস্য একই এলাকার হৃদয় ও ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ঘনিষ্ট সহচর মোহাইমিনুল মিরাজ।

অভিযোগকারী ওই তরুণী জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বাসিন্দার এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক। তিনি চলতি বছর মিরপুর ছাতিয়ান আব্দুল বাছেত বিশ^াস ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্নাসে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা অভিযোগ পত্রে চাত্রী উল্লেখ করেন ১নং বিবাদী বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। আমি ১নং বিবাদীর সহিত দীর্ঘদিন ধরে রাজনীতি করতাম এবং এক পর্যায়ে ১নং বিবাদী আমাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাবসহ শ্লীলতাহানীর চেষ্টা করায় আমি বিবাদীর কাছ থেকে প্রায় ১ মাস যাবৎ সরে আসি। আমি সরে আসার পর হইতে ১নং বিবাদী সহ অন্যান্য বিবাদীগণের সহিত আমার রাস্তা-ঘাটে দেখা হলে বিভিন্ন আজেবাজে কথাবার্তাসহ আমাকে ফলো করে। ১নং বিবাদীর নির্দেশে “আখি খাতুন” নামে একটি ফেক আইডি খুলে আমার ছবি এডিট করে আমার পার্সোনাল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১০/০৮/২০২২ ইং তারিখ হইতে ভাইরাল করে এবং বিভিন্ন আজেবাজে কথাবার্তা পোষ্ট করে। পরবর্তীতে আমি গত ১১/৮/২০২২ ইং তারিখে বিবাদীদের এ ধরণের কার্যকলাপ করতে নিষেধ করলে বিবাদীগণ কোন নিষেধ না মেনে বরং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ১নং বিবাদী আরও বলে যদি আমার প্রস্তাবে রাজী না হস তাহলে তোর অসুবিধা আছে বলে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিতেছে। গত ১৭/০৯/২০২২ ইং তারিখে ৩নং বিবাদীর সহিত কুষ্টিয়া সদর হাসপাতালে দেখা হলে আমাকে বলে ছবি ভাইরালের কিছুই হয়নি আরও হবে বলে হুমকি দিচ্ছে। উক্ত বিবাদীগণ যে কোন সময় আমার বড় ধরনের তি করতে পারে। উল্লেখিত বিষয়ে আইনগত সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে ওই ছাত্রী আরো জানান, সোমবার দুপুরে তিনি কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সাথে দেখা করে লিখিত অভিযোগ পত্রটি জমা দিয়ে এসেছেন। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ অভিযুক্তরা তার জীবনকে ইতোমধ্যেই দুর্বিষহ করে তুলেছে। আমি তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জের সাথে মুঠোফোনে কথা বলা হয়, এ ধরণের অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। এখন পর্যন্ত তাঁকে এ বিষয়ে কেউ কোন কিছু জানায়নি।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি কোন কিছু জানেন না।

অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের অফিশিয়াল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম জানান, অভিযোগ নিয়ে এক তরুণী প্রথমে তাঁর কাছে আসেন এবং পরে অফিসার ইনচার্জ’র সাথে কথা বলেন। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলীয় কোন বিষয় নিয়ে সম্ভাবত তাদের মধ্যে কোন ঝামেলা হয়ে থাকতে পারে।

আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহারের আহবান ইনু’র

0

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন-বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, মতাবাজী ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা এই ৪ বিপদ থেকে বাংলাদেশকে রা করতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই। আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করার আহবান জানান তিনি।

সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিভাগের ১০টি জেলা ও একটি মহানগর কমিটির নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন অপর জনের কারাদন্ড

হাসানুল হক ইনু আরো বলেন, ১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের স্বপরে, প্রগতিশীল দলগুলোর আদর্শিক জোট। ৪ টি বিপদ মোকাবেলা আওয়ামী লীগের একার পে সম্ভব নয়। একলা চলো নীতি আত্মঘাতী। তাই ১৪ দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আগামী নির্বাচন করতে হবে। জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন অপর জনের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় জনি (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডসহ এক ল টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এদিকে অস্ত্র মামলায় অপর এক যুবকের ১০ বছর সশ্রম কারাদন্ড হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ন আদালতে দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি জেলার দৌলতপুর উপজেলার হাফিজুল প্রামানিকের ছেলে জনি (৩৪)।

রাষ্ট্রপরে কৌঁসুলি (পিপি) এ্যাড. আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফিলিফনগর গ্রামের মাঠে গোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক ছাত্রীকে (৭) ঘাস কাটার সময় আসামী জনি ফুসলিয়ে পাশ^বর্তী তামাক েেতর মধ্যে ডেকে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় আক্রান্ত শিশুটির চিৎকার শুনে অপর দুই শিশু এবং মাঠে কর্মরত অন্যান্য চাষীরা ছুটে আসলে শিশুটিকে তামার েেতর মধ্যে ফেলে রেখে ধর্ষক জনি পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই নির্যাতনের শিকার ওই শিশুটির পিতা বাদী হয়ে একমাত্র আসামী জনির নাম উল্লেখ করে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ মার্চ দৌলতপুর থানার উপ পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম আসামী জনির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

অপর দিকে দৌলতপুর থানায় অস্ত্র মামলায় এক যুবকের দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

কারাদন্ডাদেশ প্রাপ্ত লিটন দৌলতপুর উপজেলার বাহিরমাদি পূর্বপাড়া এলাকার মকবুল সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই জেলার দৌলতপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বাহিরমাদি পূর্বপাড়া এলাকায় রোকনুজ্জামানেরর দোকানের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসা দুজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় এক যুবক পালিয়ে গেলেও পুলিশ লিটনকে আটক করে এবং তার দেহ তল্লাশী চালিয়ে একটি কালো রংয়ের বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিও ২ টি ম্যাগজিন উদ্ধার করে। পরে দৌলতপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক গৌতম কুমার মন্ডল।

আরো পড়ুন – কুমারখালীতে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার অস্ত্র মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ স্ব্যা শুনানী শেষে প্রমাণিত হওয়ায় আদালত আসামীক কারাদন্ডের এ আদেশ প্রদান করেন।

কুমারখালীতে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শান্তিপূর্ণ ও ধমীয় ভাবগাম্ভীর্যের সাথে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সভায় আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, পূজা উদযাপন পরিষদ নেতা নব কুমার দত্ত, শিশির কুমার বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিকুল ইসলাম প্রমুখ।

মন্ডপ কমিটির নেতাদের প থেকে পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে মোটরসাইকেল ব্যাবহারের উপর নিয়ন্ত্রণ সহ ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যাবস্থা গ্রহণের দাবী জানান।

সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল পূজা মন্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর) রাখতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের মনিটরিং টিম সার্বণিক তৎপর থাকবে। পাশাপাশি মন্ডপ কমিটির প থেকেও নিজস্ব স্বেচ্ছাসেবী সদস্য নিয়োজিত রাখার নির্দেশনা দেন।

আরো পড়ুন – ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পূজা উদযাপন পরিষদ নেতারা জানান, কুমারখালী উপজেলায় ৫৬ টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে সাজ-সজ্জার কাজ। শারদোৎসব উপলে সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে চলছে উৎসব আয়োজন।

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

দেশের বিভিন্নস্থানে বিএনপি নেতা কর্মীদের হত্যা, নির্যাতন ও উল্টো মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রেসকাবের সামনে থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. কামার আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু ও এনামুল হক মুকুল প্রমুখ।

আরো পড়ুন – হরিণাকুন্ডু আওয়ামী লীগের সাজাপ্রাপ্ত নেতা কারাগারে

হরিণাকুন্ডু আওয়ামী লীগের সাজাপ্রাপ্ত নেতা কারাগারে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের একটি আদালত হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে। একটি সিআর মামলার তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

ঝিনাইদহের একটি আদালত রবিববার দুপুরে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলার আসামী রবিউল ইসলাম আপীল শর্তে জামিন নিতে হাজির হন। ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দন্ডবিধির ৩২৩ ধারায় দোষি সাব্যস্ত করে বিজ্ঞ আদালত এক বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার বছর ধরে পলাতক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, ২০০৯ সালের ২ নভেম্বর মামলার বাদী মনিরা আক্তারের স্বামীকে রবিউল ও তার ভাইরা শাহিন মারপিট করেন। এ ঘটনায় মনিরা আক্তার বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন যার নং ৩৫০/১৯। মামলাটি পুলিশ তদন্ত করে রবিউল ও তার ভাইরাকে দোষি সাব্যস্ত করে রিপোর্ট দিলে সিআর (নং ৬৮১/১১) মামলায় রুপান্তরিত হয়।

আরো পড়ুন –  কুমারখালীতে বিনামূল্যে চুক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিজ্ঞ আদালতের বিচারক স্যা প্রমানের ভিত্তিতে ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দোষি সাব্যস্ত করে এক বছরের কারাদন্ড প্রদান করেন। ওই মামলায় রবিউল ইসলাম আদালতে আত্মসমর্পন না করে পলাতক ছিলেন।

রবিবার দুপুরে আপীল শর্তে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...