সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 125

খোকসায় সাবেক মেম্বর ও আওয়ামী লীগ দুই নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা সাবেক দুই ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সান্টু শেখ (৪৫) এবং ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৪০)।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, আগের দিন রাত থেকে ১৫ মার্চ পর্যন্ত খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার ও শিমুলিয়া এলাকা থেকে আসামীদের আটক করে। তাদের খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইনে ৯ ফেব্রুয়ারি দায়ের কৃত ৪ নম্বর মামলায় আটক করা হয়েছে।

আরও পড়ুন – তামাক ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আটক আওয়ামী লীগ নেতা মোঃ সান্টু শেখ (৪৫) শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মৃত আক্কাস আলী শেখের ছেলে। যুবলীগ নেতা মোঃ জহুরুল ইসলাম (৪০) ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখ ছেলে।

তামাক ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাকের মাঠ থেকে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকালের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার মরদেহ দেখতে পান।

ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হত্যাকান্ড ঘটতে পারে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

আরও পড়ুন – প্রকৃতির কাছে শ্রদ্ধা

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকৃতির কাছে শ্রদ্ধা

0

দোলযাত্রা আর হোলি নয়। ছোট বড় সব উৎসবে গ্রামের মানুষ ভক্তি রাখে এই বট বৃক্ষের কাছে। তাই হোলির দিন সকালেই গেরুয়া পোশাকে শিশুরা এসেছে বটগাছটির কাছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে। শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসার ইচলাট বটতলা থেকে ছবিটি তোলা। গেরুয়া বসনের শিশুদের মধ্যে একজন আরাধ্য প্রামানিক,৭ম শ্রেণি। অপর জন অপর্ণা দাস ৫ম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন –

রং জলের হোলি

বসন্তের রঙ নিয়ে আসে দোলযাত্রা আর হোলি। পরিচিত ও প্রিয়জনদের রঙে রঙে রঙিন করে তোলার দিন। শিশুরাও মেতেছিল আবির আর কাঁদা জলে। শুক্রবার সকালেই খোকসা কালীবাড়ি মন্দির আঙ্গিনায় আবির আর কাদাজলের মেতে ওঠা শিশুরা।

আরু পড়ুন –

খোকসায় অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একতার পুর বাজারের মুদি দোকানের ফ্রিজের বিদ্যুতের সংযোগ থেকে সৃষ্ট আগুনে তিন দোকান ভস্মীভূত হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেলো বাজারটির ২শতাধিক কাচা পাকা দোকান, ব্যাংক ও এজন্ট ব্যংক।

বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের একতার পুর বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী ও নৈশ প্রহরীদের সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের প্রধান মোড়ের উপরের নাজমুল ইসলামের দোকানের ভেতর আগুনের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে সুনিতি মেডিকেল নামের একটি ওষুধের দোকান ও সরজিত বিশ্বাসের সেলুনের দোকানে। স্থানীয়রা ও খোকসা ফায়ার সাভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়।

সুনিতি মেডিকেল স্টোরের মালিক রাজ কুমার জানান, তিনি ভালোভাবে বন্ধ করে রেখে গিয়ে ছিলেন। রাতে স্থানীয়দের ফোন পেয়ে তিন কিলোমিটার দূরে নিজের গ্রাম মাসুয়া ঘাটা থেকে বাজারের আসেন। তার আগেই সব পুড়ে শেষে হয়ে গেছে। তার প্রায় ৪/৫ লাখ টাকা শুধু ওষুধ পুড়ে গেছে।

আরও পড়ুন – মাগুরার বাড়িতে ফিরলো ধর্ষণের শিকার শিশুর নিথর দেহ

কানু বিশ্বাস জানান, আগুন লাগার খবর শুনে সেখানে পৌছনোর আগেই সব শেষ হয়ে গেছে। তার দাবি গ্রামবাসী না এগিয়ে এলে গোটা বাজারই ভস্মীভূত হয়ে যেতো।

মাগুরার বাড়িতে ফিরলো ধর্ষণের শিকার শিশুর নিথর দেহ

0
প্রতিকী ছবি

মাগুরা সংবাদাতা

ধর্ষণের শিকার হয়ে নিহত হওয়া শিশুটির নিথর দেহ মাগুরায় তার গ্রামের বাড়িতে ফিরছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাগুরা স্টেডিয়ামে পৌঁছে তার মরদেহ বাহী হেলিকপ্টার।

বিকল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে রওনা হয়। স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। আজ (বৃহস্পতিবার) রাতেই নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি।

হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের চিকিৎসাসংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসা চলছিল শিশুটির। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দু‘বার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির।

আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

আরও পড়ুন – খোকসায় পত্রিকার এজেন্ট ইকবালের উপর হামলা

ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

খোকসায় পত্রিকার এজেন্ট ইকবালের উপর হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সমকালসহ একাধিক পত্রিকার এজেন্ট ইকবাল হোসেনকে অপর পত্রিকা বিক্রেতা বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন জাতিয় পত্রিকার এজেন্ট ইকবাল হোসেন (৬০) এর উপর এ হামলার ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে পত্রিকার গাড়ি থেকে পত্রিকা নেওয়ার জন্য ইকবাল হোসেন উপজেলা সদরের বাস্টান্ডে আসেন। এ সময় অপর পত্রিকা বিক্রেতা সুলতার হোসেন তাকে লোক মারফত ডাকিয়ে নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত পত্রিকার এজেন্টের স্ত্রী শিউলি খাতুন বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন পত্রিকার এজেন্ট ইকবাল হোসেন জানান, তার উপর হামলাকারী অপর পত্রিকা বিক্রেতা সুলতান হোসেন আওয়ামী যুবলীনের নেতা। তার দল ক্ষমতায় থাকা কালীন সময়ে তার (ইকবালে) উপর একাধিকবার হামলা করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে তিনি বাসস্ট্যান্ডে পত্রিকা নিতে আসেন। এ সময় সুলতার তার পত্রিকা বিক্রেতা আশরাফকে দিয়ে তাকে ডাকায়। সে সহজ মনে সুলতানের কাছে এগিয়ে গেলে তাকে কাঠের বাটাম দিয়ে বেধরক মার পিট করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। তার মাথায় ৭টি সেলাই লেগেছে বলেও তিনি দাবি করেন।

ইকবাল হোসেন আরও জানান, তার স্ত্রী বাদি হয়ে খোকসা থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্রার পর মামলা রেকর্ড হতে পারে।

মুঠোফোনে পত্রিকা বিক্রেতা সুলতান হোসেন অপর পত্রিকা এজেন্ট ইকবালের উপর হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে সে নিজে অনুপস্থিত থাকছেন। এই সুযোগে ইকবাল তাকে ব্যবসায়ীক ভাবে ক্ষতি করতে চেষ্টা করছে। তাই সে ক্ষোভ থেকে হামলা চালিয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, আহত পত্রিকার এজেন্টের পরিবারের লোকেরা এসেছে। মামলার প্রস্তুতি চলছে। ইফতারের পর মামলা রেকর্ড হবে।

আরও পড়ুন – আপিল বিভাগ : ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

উল্লেখ্য, ইবকাল প্রায় ৩ যুগ ধরে সমকাল, ইত্তেফাক, যুগান্তরসহ বেশ কিছু পত্রিকার খোকসার এজেন্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। সুলতান হোসেনও প্রথম আলোসহ একাধিক পত্রিকার বিক্রেতা। দুই জনের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধিতা রয়েছে।

আপিল বিভাগ : ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন – ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

বিস্তারিত আসছে…

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রæপ। চলতি বছরের রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, সেই তথ্যও প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

আরও পড়ুন –  খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদি রমজান মাসটি ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন।

সূত্র: খালিজ টাইমস

খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

খোকসা থানা পুলিশের হোয়াটস আ্যাপ সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) বিকালে খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কমলাপুর এলাকা থেকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিক (৫০) কে আটক করে।

আরও পড়ুন – খোকসায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব

আটক আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক কমলাপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। সে ৯ ফেব্রæয়ারি ২৫ ইং তারিখে খোকসায় থানায় দায়েরকরা ৪ নম্বর মামলা আসামী বলে পুলিশ জানিয়েছে।

খোকসায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটি নিয়ে বিএনপির বিভক্ত নেতারা মুখোমুখি হয়ে পরেছেন। অন্যদিকে নেতাদের চাপে সুপারিশ করা নিয়ে বেকায়দায় পরছেন প্রতিষ্ঠান প্রধানরা। ইতোমধ্যে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের এডহক কমিটির বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত।

জানা গেছে, ৫ আগস্টের পর উপজেলা ২৪ টি এমপিও ভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও ৮টি মাদ্রাসার কমিটি করা নিয়ে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা দৌড় ঝাঁপ শুরু করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিস পেতে অনেকের বিরুদ্ধে প্রতিষ্টান প্রধানের উপর বল প্রয়োগ করেন। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক ভাবে ৩টি কলেজসহ বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদনও দিয়েছে। অনুমোদিত ও অনুমোদনের অপেক্ষায় থাকা একাধিক কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দলটির নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে রুপ লাভ করেছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে বিএনপি নেতাদের পৌষ্যদের ঠাই হওয়া নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের বিএনপি নেতা মারুফ মোরশেদ সুনাম কে জাতীয় বিশ্ববিদ্যালয় সভাপতি পদে নিয়োগ দেয় কিন্তু এক মাসের মধ্যে তাকে অব্যহতি দিয়ে ওই পদে আসেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনিস উজ্জ জামান। ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। ইতোমধ্যে ১১ মার্চ হাইকোটের একটি ব্রেঞ্চ বিএনপির সদস্য সচিব আনুস উজ্জ জামানের কমিটি’র উপর ৪ মাসের স্থগিত আদেশ দিয়েছেন।

উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের কমিটি কেন্দ্র করে মুখো-মুখি অবস্থানে আছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মোস্তাফিজুর রহমান ও দলটির আর এক সাবেক ছাত্রদল নেতা জামাল উদ্দিন। এই স্কুলের প্রধান শিক্ষিকাকে জিম্মি করে যশোর বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অস্বীকার করেন নি বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সালমা খাতুন।

উপজেলার এমপিও ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সদ্য অনুমোদিত এডহক কমিটি নিয়ে কোন তথ্য দিতে পারেনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সেখান থেকে জানানো হয়, সব তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। সেখানে গিয়ে জানা যায়, নতুন ঘোষনার আলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ২৩ টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে। এখানেও কলেজ ও মাদ্রসার কোন তথ্য পাওয়া গেলো না।

অপসারণ হওয়া শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি বিএনপি নেতা মারুফ মোরশেদ সুনাম বাদি হয়ে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করেন। (যার আবেদন নম্বর ৪১৯৪/ ২০২৫)। ১১ মার্চ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহামুদুর রাজিবের ব্রাঞ্চ বাদির অনুকূলে ৪ মাসের স্থগিতাদের দিয়েছেন।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানকে তার অফিসে পাওয়া যায়নি। ফোনও রিসিভ করেন নি। তবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন খান জানান, কমিটি সংক্রান্ত তাদের কাছে তেমন কোন তথ্য নেই। যা আছে সব উপজেলা নির্বাহী অফিসারের নাজিরের কাছে।

সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, নেতারা তাদের পৌষ্য ও পছন্দের লোকদের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বানাতে মারিয়া। এর সাথে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতারাও কলকাঠি নাড়ছেন। এ কারণেই দলীয় কোন্দোল মিটছে না।

একই বিদ্যালয়ের সভাপতি পদের জন্য প্রতিদ্ব›িদ্বতাকারী আর এক সাবেক ছাত্রদল নেতা জামাল উদ্দিন দুষলেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের। তার অভিযোগ অনেক। তিনি দাবি করেন, উপজেলা ও জেলা বিএনপির নেতার তার বিরুদ্ধের এক প্রার্থীর অনুকুলে নিজেদের প্যাডে সুপারিশ করেছেন। যার আইনগত কোন ভিত্তি নাই।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও শোমসপুর আবু তারেব ডিগ্রী কলেজের সভাপতির বিরুদ্ধে রিটকারী মারুফ মোরশেদ দাবি করেন, তার পিতাও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব তার সাথে পায়ে পা দিয়ে বিরোধিতা করেছেন।

তিনি আরও জানান , উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ জামান একাই চারটি স্কুল কলেজ ও মাদ্রাসা কমিটির সভাপতি হয়েছেন। তার বিপক্ষে আদালত আদেশ দেওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সালমা খাতুন বলেন, আইনের বাইরে গিয়ে কিছু করার নেই। তবুও সবাই চেষ্টা করেছেন। তার কাছে বিভিন্ন পর্যায় থেকে সুপারিশ এসেছে। আইনের বাইরে গিয়ে কাজ করার জন্য।

শোমসপুর আবু বালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক জানান, বর্তমান সরকারের আমলে অনুমোদিত প্রথম কমিটির সভাপতি মহামান্য হাইকোট থেকে চলতি কমিটির উপর ৪ মাসের স্থগিতাদেশ এনে দিয়েছেন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত দেবে সেটাই প্রতিপালন করা হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের এডহক কমিটি (স্থগিত)’র সভাপতি আনিস উজ্জ জামান এর সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি বলেন, আমিতো দেখিনি। না দেখে শুনে মন্তব্য করতে পারছি না। হাইকোটের কাগজ দুই রকমের হয়। একটা হাই কোটের আদেশ, আর একটা এডভকেট কপি। সেটা আমি জানি না। এ নিয়ে মন্তব্য করতে পারছি না।

আরও পড়ুন – সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু বলেন, উপজেলা পর্যাযের অনেক নেতাই ক্ষমতা এক কেন্দ্রিক করে রাখতে চাচ্ছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও পৌষ্য আধিপত্য বাদ দিলে কোন্দোল মিটতে পারে।

আরও পড়ুন – দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ কর্মী আটক

উপজেলা বিএনপির আহবায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেনি।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...