বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 43

পৌরসভার গাড়িচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার গাড়িচালক শহিদুল ইসলাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমারখালী পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে নানা বয়সি নারী – পুরুষ অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতারের নিকট স্মারকলিপি জমা দেন তারা। এতে স্বাক্ষর করেন অন্তত ৪৮৪ জন মানুষ।

জানা গেছে, কুমারখালী পৌরসভায় বর্তমানে ৫৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাদের ৪২ মাসের বকেয়া মজুরি- মোট ১০ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। ১৯ নভেম্বর সকালেই বকেয়া বেতন দাবিতে শহিদুল পৌরসভার বিভিন্ন দপ্তরের কক্ষের দরজা বন্ধ করতে থাকেন। সার্ভেয়ার ফিরোজুল ইসলামের কক্ষটি বন্ধ করতে গেলে দুজনের মধ্যে তর্কের এক পর্যায়ে কিল-ঘুসি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কর্মচারীরা ফিরোজুলকে ১১৫ এবং শহিদুলকে ১১৬ নম্বর কক্ষে আটকে রাখেন। কিছুক্ষণ পর সহকর্মীরা শহিদুলকে কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওইদিনই ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা অভিযুক্ত ফিরোজুলের বাড়িতে ভাঙচুর চালায়। রাতে শহিদুলের মেয়ে সুবর্ণা খাতুন বাদী হয়ে ফিরোজুলের নামে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দুই থেকে তিনজনকে।

এবিষয়ে মামলার বাদী সুবর্ণা খাতুন অভিযোগ করেন, বেতন চাইতে গেলে সার্ভেয়ার ফিরোজুল ইসলাম বাবা কিল-ঘুসি ও লাথি মেরে কক্ষে আটকে রাখে। নির্যাতনে তার মৃত্যু হয়েছে। থানায় হত্যা মামলা করেছি। কিন্তু ১৪ দিনেও পুলিশ আসামি ধরতে পারেনি।

নিহত শহিদুলের ছেলে মারুফ হোসেন বলেন, মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। তদন্তকারী কর্মকর্তা ১৫ দিনের ছুটিতে আছেন। আমরা আসামিদের দ্রæত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানবন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, শহিদুল হত্যার বিচার চেয়ে স্বজন ও এলাকাবাসী স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি বিধিমতে উর্ধ্বধন কর্তৃপক্ষকে জানানো হবে।

অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছেন। তার ফোন নাম্বারটিও বন্ধ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছুটিতে থাকলে আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

উৎকণ্ঠার পরীক্ষা

0

তখন বেলা ১২ পার হয়ে গেছে। শিশু ও অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিচ্ছিন্ন ভাবে জটনা করে আছেন। পরীক্ষা নিয়ে তাদের সবার মধ্যে উৎকণ্ঠা। ‘শিক্ষক ছাড়া শিশুরা পরীক্ষা দিলে কী হবে’ এমন শঙ্কার কথা অনেক অভিভাবকদের বলতে শোনা য়ায়। বিদ্যালয়ের একটি দোতলা ভবনের দুটি কক্ষে তখন ৫ শ্রেণির শিশুদের পরীক্ষা চলছিলো। কক্ষ পরিদশকের দায়িত্বে ছিলে শিশু পরীক্ষার্থীর মা বাবারা। মঙ্গলবার খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিলো এমনই।

কুমারখালীতে মাদক বিক্রেতাদের হামলায় স্কুল ছাত্র জখম

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক বিক্রেতারা এলোপাতাড়ি কুপিয়ে স্কুল ছাত্রকে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভিতরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. ইব্রাহিম (১৮)। তিনি কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার আমজাদ আলীর ছেলে ও কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত ছাত্র কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিকালে আহত ইব্রাহিমের বড় ভাই মেহেদী হাসান রানিম বলেন, ‘আমার ছোট ভাই ইব্রাহিম সকালে এম এন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। সেসময় মাদক ব্যবসায়ী আরিফের লোকজন পথ থেকে ধাওয়া করে মাদ্রাসার ভিতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তার পিঠে, ঘাড়ে ও মাথায় একাধিক ক্ষত হওয়ায় গুরুতর আহত হয়েছে।’

তার ভাষ্য, গত রবিবার কুমারখালী পৌরসভার শেরকান্দি পশুহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাদক ব্যবসায়ী আরিফের সাথে ইব্রাহিমের বিরোধ হয়। এ বিরোধের জের ধরে ইব্রাহিমকে কুপিয়েছে আরিফের লোকজন। বিচারের আশায় থানায় মামলা করা হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে ইব্রাহিমকে ৮ থেকে ১০ জন ধাওয়া করে। তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। ধাওয়া খেয়ে ইব্রাহিম দৌড়ে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভিতরে ঢুকে পরে। দুর্বৃত্তরাও মাদ্রাসার ভিতরে ঢুকে ইব্রাহিমকে কুপিয়ে আহত করে দ্রæত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে ঘটনার পর থেকেই আরিফ গা – ঢাকা দিয়েছে। তার মুঠোফোনটিও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে কুমারখালী ফাজিল মাদ্রাসার সুপার রেজাউল হককে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম মুঠোফোনে বলেন, ইব্রাহিমের শরীরে একাধিক আঘাতের ক্ষত রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে এক ছাত্রকে কোপানোর ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুদের পরীক্ষার কক্ষ পরিদর্শক ছিলেন অভিভাবকরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারী শিক্ষকরা শিশু শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তি মূল্যালয়ন (পরীক্ষা) বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে একটি বিদ্যালয়ে অভিভাবকদের তত্বাবধায়নে কিছু শিশুর শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। উত্তরপত্র (খাতা) মূল্যয়ন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিশুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরুর পূর্ব ঘোষনা ছিলো। সকালে অধিকাংশ অভিভাবক শিক্ষার্থী সহ নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু আন্দোলনরত সহকারি শিক্ষকরা তৃতীয় প্রান্তি মূল্যালয়ন পরীক্ষা বর্জন করায় জটিলতার সৃষ্টি হয়। এক পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে কয়েক ঘন্টা বিলম্বে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি শ্রেণির শিশুদের পরীক্ষা নেওয়া হয়। শিশুদের অভিভাকরা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশুদের পরীক্ষা নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। পরীক্ষা নেওয়া হলেও শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন না করার ঘোষনা দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার পর খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, তখন শিশু ও অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিচ্ছিন্ন ভাবে জটনা করে আছেন। পরীক্ষা নিয়ে তাদের সবার মধ্যে উৎকণ্ঠা। ‘শিক্ষক ছাড়া শিশুরা পরীক্ষা দিলে কী হবে’ এমন শঙ্কার কথা অনেক অভিভাবকদের বলতে শোনা য়ায়। বিদ্যালয়ের একটি দোতলা ভবনের দুটি কক্ষে তখন ৫ শ্রেণির শিশুদের পরীক্ষা চলছিলো। কক্ষ পরিদশকের দায়িত্বে ছিলে এক শিশু পরীক্ষার্থীর মা অমি আক্তার লিটা। পাশের কক্ষে শিশুদের পরীক্ষা নিচ্ছেলেন দুই ছাত্রের অভিভাবক সনিয়া খাতুন ও শ্যামল বিশ্বাস। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষে দেখে মেলে উপজেলা ও সহকারী শিক্ষা অফিসারদের। পাশেই শিক্ষক উপবেশন কক্ষে নিজ চেয়ার টেবিলে বসে সময় পার করছিলে সহকারি শিক্ষকরা।

এই বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম জানান, তারা সরকার ঘোষিত ১১তম গ্রেড ও তিন দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের দাবি বাস্তবায়ন হলে তারা আবার ক্লাসে ফিরবে। তারা আপাতত এই উত্তরপত্র মূল্যায়ন করবে না।

ছাত্র অভিভাবক ও কক্ষ পরিদর্শক অমি আক্তার লিটার জানান, কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা আছে। তবে এভাবে পরীক্ষা নেওয়া যায় না। শিক্ষকরা কর্মবিরতি পালন করায় শিক্ষা অফিসের কর্মকর্তাদের অনুরোধে অনেকটা বাধ্য হয়ে পরীক্ষা নিচ্ছেন। তিনি শিক্ষকদের ক্লাসে ফেরাতে সরকারের প্রতি আহবান জানান।

তার পাশের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা সনিয়া খাতুন ও শ্যামল বিশ্বাসের শিশুদের পরীক্ষা নেওয়ার বিষয়ে কোন ধারনা নেই। তারা শুধু দাড়িয়ে আছেন শিশুরা যাতে বিশৃঙ্খলা না করতে পারে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজহারুল বলেন, স্কুল গুলোতে শিশুদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী পরীক্ষা গুলোও নেওয়া হবে।

বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল মঙ্গলবারের বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

পরিষদের অন্যতম দুই আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ ও মু. মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আগামীকালও পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশে সব বিদ্যালয়ে আজ স্বতস্ফূর্তভাবে কর্মবিরতি পালিত হয়েছে। দাবি পূরণ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

তিন দফা দাবি আদায়ে গত ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক বা তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জনের ডাক দিয়েছেন তারা।

প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের এ ডাকে সারাদেশে অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও কোথাও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সারাদেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। তারা এ নিয়ে অসন্তুষ্ট। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

গত ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেন শিক্ষকরা। এ কর্মসূচি চলাকালে শহীদ মিনারে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফেরেন। তবে সেই প্রতিশ্রæতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় ফের কর্মবিরতি শুরু করেছেন তারা।

সহকারী শিক্ষকদের দাবি হলো- দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। তবে সরকার দশম গ্রেড দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে আপাতত ১১তম গ্রেডের সুপারিশ করেছে। শিক্ষকরাও আপাতত সেই প্রতিশ্রæতির (১১তম গ্রেড দেওয়ার) বাস্তবায়ন দাবি করেন।

দৌলতপুরে কৃষকের বাড়িতে ডাকাতি

0
ডাকাতির হামলা শিকার পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী পোস্ট অফিস পাড়ায় কৃষক আক্কাচ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (৩০ নভেম্বর) দিনগত রাত অনুমানিক একটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টা ব্যাপী ওই কৃষকের বাড়ির প্রধানগেট ও ঘরের দরজা ভেঙে ডাকাতি করা হয়। আক্কাচ আলী (৫০) দৌলতখালী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

এ বিষয়ে আক্কাচ আলী বলেন, রবিবার রাত অনুমানিক একটার দিকে ডাকাত দল তার বাড়িতে হানাদেয়। ডেকে ঘরের দরজা খুলতে বলে। ঘরের দরজা না খুলে দিলে ডাকাত দল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির সদস্যদের মারধর করে দুইটা গরু, স্বর্ণালংকার, নগদ টাকা এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকার শুনেও কোন গ্রামবাসী এগিয়ে আসেনি। ডাকাতরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে পুলিশকে জানালে তাদেরকে হত্যা করা হবে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন এ বিষয়ে কেউ লিখিত ভাবে কোন অভিযোগ করেনি। আমরা পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা ডাকাতির খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালের ডোঙা

0

বর্ষা চলে গেছে, বিল বাওড় শুকিয়ে গেছে, নতুন চাষ শুরু হয়েছে। অপ্রয়োজনীয় ও মূল্যহীন হয়ে পড়েছে তালের ডোঙা খানা। পানি শুকুয়ে ডোঙা খানার নিচের মাটিতে সবুজ ঘাস গজাতে শুরু করেছে। জীবনানন্দের বিখ্যাত কবিতার চরনটি “ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার,”। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসার রতনপুর বিল থেকে তোলা ছবি।

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা বাড়ানো হয়েছে। এ আদেশ রবিবার মধ্যরাত (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকা পুনর্র্নিধারণ/সমন্বয় করা হয়েছে।

কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য ইউনিটের সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করেন।

কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন সেবায় বিঘœ ঘটে এবং সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

কর্মবিরতি চলাকালে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন। বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে।

মানববন্ধনে বক্তৃতাকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, সকল ডিপ্লোমাধারী কর্মকর্তাই দ্বিতীয় গ্রেড পাচ্ছেন। অথচ আমরা এখনো কর্মচারী হিসেবে পড়ে আছি। এটি সুস্পষ্ট বৈষম্য।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. শেখ তারেক বলেন, দশম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার। আর বিলম্ব নয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হোক। আজ দুই ঘণ্টা কর্মসূচি দিয়েছি, আগামীতে হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সকালে বেশ কয়েকজন রোগী ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। পরে গিয়ে দেখি কর্মবিরতির ব্যানার টানানো। এতে রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রতিদিনই আমাদের হাসপাতালে বিপুলসংখ্যক রোগী সেবা নিতে আসে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের দাবিটি দ্রæত বিবেচনা করা প্রয়োজন।

দেশ ব্যাপী স্কুলে ভর্তির ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে।

মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা তিন হাজার ৩৬০টি।

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন এক লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি।

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের এক লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল দুই লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল তিন লাখ ৭৫ হাজার ৭২৮টি।

অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল এক লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।

সর্বশেষ সংবাদ

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রায় ৫৭৮...