বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 44

দেশ ব্যাপী স্কুলে ভর্তির ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে।

মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা তিন হাজার ৩৬০টি।

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন এক লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি।

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের এক লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল দুই লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল তিন লাখ ৭৫ হাজার ৭২৮টি।

অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল এক লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।

খোকসায় সহকারী এটনি জেনারেলকে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সহকারী এটনি জেনারেল এ্যাডঃ রেজাউল ইসলাম রেজাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার সকালে খোকসার নাগরিক ফোরামের আয়োজনে স্থানীয় সরকারী কলেজের অডিটরিয়ামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী এটনি জেনারেল (আপিল বিভাগ) এ্যাডঃ রেজাউল ইসলাম রেজা বলেন, ইনসাফ পূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণকে হতে হবে সৎ দায়িত্ব জ্ঞান সম্পন্ন, জবাবদিহি মূলক প্রতিশ্রæতিশীল।

সহকারী এটনি জেনারেল বলেন, বাংলাদেশকে একটা শক্তিশালি জনকল্যাণ মূখি, গণতান্ত্রিক, প্রতিশ্রæতিশীল, স্থিতিশীল, অর্থনৈতিক সমৃদ্ধ মানবিক রাষ্ট্র হতে হলে হিন্দু, মুসলিম খ্রিষ্টান সহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদ্যমান বিচার বিভাগের আইনি কাঠামো যৌক্তিক ও জনবান্ধব সংস্কার করতে হবে। যাতে কম সময়ের মধ্যে জনগণের দোরগোড়ায় রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ন্যায় বিচারের ফলাফল পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে ইসলামী বিশ্যবিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেচাসর ড. মোঃ লুৎফর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা অংশ নেন, শিক্ষক আনোয়ার হোসেন, প্রভাষক নাহিদুল ইসলাম রাজু, উপজেলা সংস্কৃতিক সংস্থা (উসাস) সভাপতি রবিউল ইসলাম বাবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসান উল্লাহ কিরণ। সভাপতিত্ব করেন প্রভাষক সাইফুদ্দিন মজনু।

ঝিনাইদহে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে আধিপত্য বিস্তারের লড়াই পুরুষদের, কিন্তু তার চড়া মূল্য দিতে হলো এক নিরপরাধ গৃহবধূকে।

জেলার সদর উপজেলার দোগাছি গ্রামে শুক্রবার সকালে ঘটেছে এই রোমহর্ষক ঘটনা। ক্ষমতার দম্ভ দেখাতে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে এক গৃহবধূকে শুধু মারধরই করেনি, তাকে বিবস্ত্র করে কেড়ে নিয়েছে নারীর সর্বোচ্চ সম্মানের জায়গাটি। হামলার শিকার হাসনা আরা এখন ঝিনাইদহ সদর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত তাকে বেশি রক্তাক্ত করছে।

দোগাছি গ্রামের নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সেই বিরোধের জেরে এমন অমানবিক ঘটনা ঘটেছে।

সকালে হাসনা আরা ও তার আত্মীয় আখি খাতুন গ্রামের পথে হাঁটতে বেরিয়েছিলেন। হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছাতেই ওত পেতে থাকা সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদসহ ১০-১৫ জনের একটি দল হায়েনার মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আখি খাতুন দৌড়ে পালাতে সক্ষম হলেও, আটকা পড়েন হাসনা আরা। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করে ফেলা হয়। কেড়ে নেওয়া হয় গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় নারী ইউপি সদস্য শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে এই ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেছেন।

অভিযুক্ত পক্ষের সিরাজুল বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুতি

0

শীতের শুরুতেই বরো ধান আবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরী শুরু হয়েছে। কিন্তু রাসায়নিক সারের কৃত্তিম সংকট কৃষকের কপালে চিন্তার দাগ ফেলেছে। বীজতলায় মিনিকেট জাতের ধানের বীজ বপণ করছেন এক কৃষক। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রাম থেকে ছবিটি তোলা।

পাকা ধান

0

অগ্রহায়ণের ধান কাটার মৌসূম চলছে। মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছে এক দল কৃষক। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে তোল ছবি।

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর পক্ষে সনাতনী ভোটারদের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা’র সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দেওয়া দাবিতে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা সংবাদ সম্মেলন করছেন।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী ধর্মাবলম্বীদের সংগঠন যৌথ ভাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেল থেকে দাবি তোলা হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। তাকে মনোনয়ন না দেওয়া হলে দুই উপজেলার প্রায় ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে যাবেন না বলে যৌথভাবে ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদারসহ প্রবীন সনাতনী ব্যক্তিত্ব অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল, সাধন কুমার ঘোষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ। এই সময়ে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। এমনকি, বিগত দুই বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সকল কার্যক্রমে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা ও দেখভাল নিশ্চিত করেছেন।

ভেড়ামারায় ধানের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশের উপরে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, ধারণা করছি হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পেঁয়াজের বীজতলায় পচন রোগ

0

পেঁয়াজ আবাদ মৌসূমে জমিতে রোপণের জন্য বীজতলা প্রস্তুত করেছে চাষীরা। হঠাৎ করে পেঁয়াজের বীজতলায় বেড়ে ওঠা চারায় পচন রোগ দেখা দিয়েছে। তাই ছত্রাক নাশক স্প্রে করছেন এক চাষী। মঙ্গলবার দুপুরে বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে ছবিটি তোলা।

নারীর প্রতি সহিংসতা বন্ধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন”।

হোসনে আরা রুবীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা, স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান প্রমুখ।

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে এবং মাথায় বেধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা থেকে মিছিলটি বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয় এ কর্মসূচি। এতে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক শত নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

এবিষয়ে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেনই না। তাকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতাকর্মীরা।’

নন্দলালপুর ইউনিয়ন বিএনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে এ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবেনা। এখানে রুমী বিএনপি’র প্রার্থী হিসেবে বহাল থাকলে জামায়াত জিতে যাবে। সেজন্য পরিবর্তন করে আনছারকে দেওয়ার দাবি জানান তিনি।

খোকসা ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। না হলে বিশাল ভরাডুবি হবে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...