মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 145

কুষ্টিয়া বিএডিসি অফিসে দুদকের হানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

ফ্যাসিবাদ আওয়ামী সরকারের শাসনামলের শেষ চার বছরে ২৪৮ কোটি টাকার সরকারি প্রকল্পে নয়-ছয়ের অভিযোগসহ সিন্ডিকেট করে শত শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য ছাড়াও নানা অভিযোগের তদন্তে দুদক এ অভিযান চালায়।

কুষ্টিয়া বিএডিসি অফিসে ২৪৮ কোটি টাকা প্রকল্পে নয়-ছয়ের অভিযোগ দুদক অভিযান চালায়। তবে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ কয়েকজন কৌশলে সটকে পড়েন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৪ সদস্যের টিম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সেচ প্রকল্পের কার্যালয়ে অভিযানে যান। তবে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় এ সময় প্রকল্প পরিচালকসহ ও সংশ্লিষ্ট কয়েকজন কৌশলে সটকে পড়েন।

পরে দুদক টিম প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সরেজমিন বাস্তবায়িত প্রকল্পের অস্তিত্ব খুঁজে বের করার জন্য প্রকল্প এলাকায় যান।

দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল সাংবাদিকদের বলেন, (কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই তিন জেলার) ২৪৮ কোটি টাকা ব্যয়ে মুজিব নগর সমন্বিত সেচ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাত বা তসরূপসহ সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা ভাগ বাটোয়ারা ছাড়াও নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে এসেছিলাম। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত না থাকায় তাদের কাছে তদন্ত প্রাসঙ্গিক প্রয়োজনীয় নথিপত্র দাখিলের অনুরোধ করেছি। সেই সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার অধীনে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প এলাকায় সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগ বিষয়ে তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রকল্প পরিচালকের যোগসাজশে নিজেদের পছন্দমতো ঠিকাদার দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পলাতক কয়েকজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের কারসাজিতে রাষ্ট্রের এই টাকা আত্মসাৎ করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অতি উর্বর মাটির জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়। এই অঞ্চলের প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর কৃষি জমিতে নিষ্কাশন সুবিধাসহ সেচ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বিএডিসি।
এতে সুবিধা সৃষ্ট জমিতে প্রতি বছর ৫১ হাজার মেট্রিক টন ধান, গম ও ভুট্টাসহ খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যে গৃহীত হয় প্রকল্পটি। ২৪৮ কোটি ৪৩ লাখ টাকার প্রাক্কলন ব্যয় ও ৫ বছর বাস্তবায়নকাল ধরে অনুমোদন লাভ করে ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’।

প্রকল্প বাস্তবায়নের খাতগুলির মধ্যে রয়েছে- ১৩০টি সৌরচালিত ডাগওয়েল নির্মাণ যার প্রতিটি নির্মাণ ব্যয় ১২ লাখ টাকা, ১৮০ কিলোমিটার খাল পুনঃখনন যার প্রতি কিলোমিটার খাল খনন ব্যয়- ৯ লাখ টাকা, ২৫৫টি পাম্প হাউজ নির্মাণ যার প্রতিটির নির্মাণ ব্যয় ১৫ লাখ টাকা, ৯৫টি ২ কিউসেক ফোর্সমোড পাম্পসেট স্থাপন যার প্রতিটির ব্যয় ১৫ লাখ টাকা, ৫ কিউসেক সোলার পাম্প ২৫টি যার প্রতিটির নির্মাণ ব্যয় ১৫ লাখ টাকা, ১৫টি বড় আকারের সেচ অবকাঠামো যার প্রতিটি নির্মাণ ব্যয় ৪০ লাখ টাকা, ১২০টি মাঝারি আকারের সেচ অবকাঠামো যার প্রতিটি নির্মাণ ব্যয় ২৫ লাখ টাকা, ৩০০টি ছোট আকারের সেচ অবকাঠামো যার প্রতিটি নির্মাণ ব্যয় সাড়ে সাত লাখ টাকা এবং ২১৫টি বিদ্যুৎ লাইন নির্মাণ যার প্রতিটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা। এভাবে মোট ১১টি খাতের উন্নয়ন প্রকল্পাংশ বাস্তবায়নে সরকারি ব্যয় ধরা হয়েছে ২৪৮ কোটি ৪৩ লাখ টাকা।

কিন্তু গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে টেন্ডার সিন্ডিকেটসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বরাদ্দকৃত টাকা কাগজে বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ ও হরিলুটের অভিযোগ উঠেছে।

একই সঙ্গে ২০২৪-২৫ চলতি অর্থ বছরে প্রকল্পের বাকি অংশের বাস্তবায়নে ৫৬ কোটি টাকা ব্যয়ের স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার দাবিতে প্রকল্প কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারগণ।

একইভাবে দুদকে প্রেরিত একাধিক লিখিত দরখাস্তে এই প্রকল্পের টাকা আত্মসাৎ ও হরিলুটের বিষয়ে উল্লেখ করা হয়েছে- প্রকল্প পরিচালকের যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান একই কাজ দুইবার বা তিনবার দেখিয়ে ভুয়া বিল ভাউচার করে কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে ওই খাতের টাকা তুলে নিয়েছেন। প্রকল্প পরিচালকের মনোনীত ঠিকাদারের সঙ্গে যুক্ত হয়ে ভুয়া কোটেশনে কাজ দেখিয়ে তার বিল ভাউচার করে টাকা আত্মসাৎ করা হয়েছে।

কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে স্থাপনকৃত ২ শতাধিক সেচ প্লান্টের জন্য চাষিদের কাছ থেকে প্রতিটি প্লান্ট বাবদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণেরও অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালক প্রতিটি কাজ পাইয়ে দেওয়ার জন্য মনোনীত ঠিকাদারের কাছ থেকে মোট প্রকল্প ব্যয়ের ৫ ভাগ কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। কাজ না করে ভুয়া বিল ভাউচারের টাকা উত্তোলনে প্রকল্প পরিচালক নেন ৪০ ভাগ এবং ঠিকাদার নেন ৬০ ভাগ। প্রকল্পের ডিপিপির ড্রয়িং ডিজাইন অনুযায়ী নির্ধারিত মাপের ছোট, মাঝারি ও বড় সাইজের সেচ অবকাঠামো নির্মাণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ টাকার সিংহভাগই অনিয়ম দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে অভিযোগ উঠেছে। অনিয়মকে নিয়ম বানিয়ে সরকারি বরাদ্দের এসব টাকা তছরুপ করা হয়েছে। চার বছরে প্রকল্পটির খাতা-কলমে অগ্রগতি ৭৫ ভাগ হলেও মাঠ পর্যায়ে তার অস্তিত্ব নেই। ২০২০-২০২১ অর্থবছরে ২৪৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কার্যক্রম শুরু হয়ে ইতোমধ্যে ১৯২ কোটি টাকা খরচ হয়ে গেছে। প্রকল্পটির বিরুদ্ধে সরকারি টাকা নয়-ছয় এবং মাঠ পর্যায়ে কাজের অস্তিত্ব না থাকায় দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানের জন্য একাধিক অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কাজ শেষে ঠিকাদার বিল নেওয়ার পূর্বে প্রকল্প পরিচালক (২ শতাংশ), সহকারী প্রকৌশলী (১ শতাংশ), সাইট অফিসার (২ শতাংশ) ও হিসাব সহকারী (১ শতাংশ) হারে কমিশন প্রদান বাধ্যতামূলক।

জানা গেছে, মুজিব নগর সেচ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও বর্তমান প্রকল্প পরিচালক আলী আশরাফ ছাড়াও এই প্রকল্পের প্রথম পরিচালক নুরুল ইসলাম ও দ্বিতীয় পরিচালক মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে এসব আবেদন পত্র।

আরও পড়ুন – সেই চেয়ারম্যানকে পরিষদের ফিরিয়ে আনলো জনতা

এ বিষয়ে বিএডিসির প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আলি আশরাফ বলেন, আজকে উনারা আসবেন সেটা জানা ছিলো না। বাস্তবায়নাধী প্রকল্প এলাকায় তদারকিতে গিয়েছিলাম। তবে সেল ফোনে দুদক কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের চাহিদা অনুযায়ী নথিপত্র দুই একদিনের মধ্যেই তাদের সরবরাহ করা হয়। অনিয়ম দুর্নীতির বিষয়টিও তিনি অস্বীকার করেন।

সেই চেয়ারম্যানকে পরিষদের ফিরিয়ে আনলো জনতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের তালা প্রায় ৯ দিন পরে ভেঙে দিয়েছেন স্থানীয় নারী পুরুষ।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে হাতুড়ি দিয়ে তারা তালা ভাঙেন। পরে তারা একটি মিছিল নিয়ে চেয়ারম্যানের বাড়িতে যান এবং চেয়ারম্যানকে ধরে পরিষদে নিয়ে এসে সেবা নেন।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পরিষদ চত্বরে ও ভিতরে নানা বয়সি কয়েক’শ নারী পুরুষ। চেয়ারম্যান কক্ষে পরিস্কার পরিছন্নের কাজ করছেন গ্রাম পুলিশ। আর পরিষদের বারান্দায় বসে জন্মনিবন্ধনের সনদে স্বাক্ষর করছেন চেয়ারম্যান মিজানুর রহমান। তাকে ঘিরে দাঁড়িয়ে সমেবেত জনতা।

এসময় আছিয়া নামের এব মধ্যবয়সি নারীরা বলেন, মিথ্যা দোষ চাপিয়ে বিএনপির নেতা-কর্মীরা চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়েছিল। সেজন্য চেয়ারম্যান পথে ঘাটে, বনে বাগানে বসে সই সাক্ষর করছিল। অনেকে পরিষদে এসে ফিরে যাচ্ছিলেন। এতে চরম জনদুর্ভোগ হচ্ছিল। সেজন্য হাতুড়ি দিয়ে কার্যালয়ের তালা ভেঙে তারা চেয়ারম্যানকে বাড়ি থেকে পরিষদে ডেকে এনেছেন।

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ষড়যন্ত্র করে কে বা কারা ছুটির রাতে পরিষদ চত্বরে ছাত্রলীগের কেক কেটেছিল। সেজন্য বিএনপির লোকজন কার্যালয়ে তালা লাগিয়েছিলেন। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। তাই সোমবার শত শত সেবা প্রত্যাশী নারীরা পরিষদের তালা ভেঙে তাকে পরিষদে নিয়ে এসেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ জানুয়ারি রাতে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সোস্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর প্রতিবাদে ওই দিন রাতেই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ারম্যান কার্যালয়ে তালা দেন। তারপর ৫ জানুয়ারি দুপুরে বিক্ষোভ মিছিল করে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বের করে দিয়ে পরিষদ ভবনের প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ৬ জানুয়ারি দুপুরে পরিষদ চত্বরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন থানার ওসি মো. সোলায়মান শেখ। বৈঠক শেষে তালা খুলে দেন নেতাকর্মীরা। আর ঘটনার ৯ দিন পর সোমবার স্থানীয় নারীরা চেয়ারম্যান কার্যালয়ে তালা ভেঙে ফেলেন।

যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, পরিষদের বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া আছে। সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও পড়ুন – মিরপুরে বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াত কর্মী মারা গেছেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, পরিষদের ঘটনায় দুইটি লিখিত অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে।

মিরপুরে বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াত কর্মী মারা গেছেন

0
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া নিয়ে দ্ব›েদ্বর জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকালে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ওই জামায়াত কর্মীর নাম খোকন মোল্লা (৩৫)। তিনি মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, জেলার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুইজনেই কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।

আরও পড়ুন – স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। রবিবার বিকালে স্কুলের মাঠে আমার উপস্থিতিতে একটা মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই তারা দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন।

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক বৃদ্ধসহ তিনজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরেই ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুইজনেই কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। বিকালে স্কুলের মাঠে আমার উপস্থিতিতে একটা মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই তারা দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয়পক্ষের কয়েকশ নেতাকর্মী ছিলেন জানিয়ে ওসি বলেন, অনেকের হাতেই দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র ছিল। স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষে আহতদের উদ্ধার করে বিভিন্নভাবে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহত কর্মীদের দেখতে আসা জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার সাংবাদিকদের বলেন, বুরাপাড়া স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমাদের স্থানীয় জামায়াতের এক নেতার নাম জমা দেওয়া হয়েছে। পরে বিএনপি নেতা নাসির আমাদের প্রার্থীকে আবেদন তুলে নিতে হুমকি দেন। হুমকিতে কাজ না হওয়ায় শনিবার রাতে তার বাড়িতে হামলা করা হয়। সেজন্য আজ আমরা একটা শালিসি মিটিংয়ের আয়োজন করেছিলাম। বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। কিন্তু এর মধ্যেই নাসিরের নেতৃত্বে অতর্কিতে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, নাসির এক সময় ছাত্রদল নেতা ছিলেন। এখন তিনি বিএনপির কর্মী। তবে ঘটনাটি যেহেতু স্থানীয় দুই পক্ষের তাই এটা নিয়ে কিছু বলতে চাই না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ হাসান ইমাম বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন বৃদ্ধের অবস্থা গুরুত্বর। প্রত্যেকেই মাথায় আঘাতপ্রাপ্ত।

আরও পড়ুন – কুমারখালীতে টিসিবির তেল চেয়ে ৫৭০ জনের লিখিত আবেদন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে টিসিবির তেল চেয়ে ৫৭০ জনের লিখিত আবেদন

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘ টানা পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়ায় থাকে সিরিয়াল পালাম। তাও ডিলার আসল জিনিস তেল দিলো না । ২৭০ টাহা নিয়ে খালি ৫ কেজি চাল আর ২ কেজি ডাল দিল। এ নেওয়ার চেয়ে দোহানে চা বেঁচলেই লাভ হতো। ‘ কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়া এলাকার চা বিক্রেতা মিজানুর রহমান টোনে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ওই চায়ের দোকানি আক্ষেপ করে কথা গুলো বলছিলেন। তিনি জানান, তিন মাস আগে টিসিবির ডিলার ৪৭০ টাকা নিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল দিতেন। কিন্তু বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় ডিলাররা গত দুইমাস সয়াবিন তেল দিচ্ছেনা।

গরীব মানুষ সাধারণত তেল আর ডালের জন্যই টিসিবির পণ্য নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে বলে জানান একই এলাকার বয়োজ্যেষ্ঠ নারী হাজিরা খাতুন। তিনি বলেন, অন্যের বাড়ি কাম কাজ করে খায়। বাজারে দুই লিটার তেলের দাম ৩৫০ টাকা। তবে ডিলার আগে ২০০ টাকায় দুই লিটার তেল দিত। মানুষ কোনোমতে খায়ে বাঁচত। এখন খুব কষ্ট হচ্ছে।

শুধু মিজানুর আর হাজিরা খাতুন নয়, টিসিবির পণ্যে তেল না থাকায় চরম অখুশি এ উপজেলার প্রায় ১৩ হাজার ৬৩২ জন গ্রাহক। তাঁদের মধ্যে অন্তত ৫৭০ জন টিসিবির পণ্যে চাল, ডাল, আটা, তেল, চিনি, আলু পেঁয়াজ প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ দেন।

জানা গেছে, গত শনিবার কুমারখালী পৌরসভার নবগ্রহ মন্দির এলাকায় ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের গ্রাহকদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন ডিলার মো. রুবেল হোসেন ও উজ্জল হোসেন। টিসিবিতে তেল না থাকায় সেদিন ডিলার ও ভুক্তভোগীদের সঙ্গে ব্যাপক বাগবিতন্ডা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
লিখিত অভিযোগ কারীদের মধ্যে পৌরসভার এলংগী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ খান বলেন, অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য চাল, ডাল, তেল, চিনি, আটা, আলু, পেঁয়াজের দাম নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আবার ডিলার টিসিবিতে তেল বাদ দিয়ে নিম্নমানের চাল ও ডাল দিচ্ছে। আমরা টিসিবিতে সকল নিত্যপণ্য চেয়ে লিখিত আবেদন করেছি।

গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে ডিলার রুবেল হোসেন বলেন, আগে ৪৭০ টাকার বিনিময়ে চাল, ডাল ও তেল দেওয়া হতো। তেলের বরাদ্দ না থাকায় গেল দুইবার ২৭০ টাকায় চাল ও ডাল দেওয়া হয়েছে। তবে তেল ছাড়া গ্রাহকরা পণ্য নিতে চাইনা। হাতে পায়ে ধরে অনুরোধ করে পণ্য বেঁচা লাগছে। এতে চরম বিপাকে পড়েছেন ডিলাররা।

আরও পড়ুন – চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভুরিভোজ আয়োজন

মোট ১৩ হাজার ৬৩২ জন টিসিবির গ্রাহক রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, সরকারি ভাবে বরাদ্দ না থাকায় তেল দেওয়া বন্ধ আছে। আজ গ্রাহকরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তেলসহ অন্যান্য পণ্য দেওয়া হবে।

চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভুরিভোজ আয়োজন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতর বিরুদ্ধে চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের জন্য ভুড়িভোজ আয়োজনের অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮) ও তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লায়লা খাতুন ইতির (৪০) বিরু।

গরুর চামড়া ও মাংস জব্দসহ এই ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসায় উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভুড়িভোজের আয়োজন করেন মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি। তবে ভোজের বিরিয়ানি রান্নার জন্য শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মন্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে।

গরুর মালিক কৃষক এফাজ মন্ডল অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্য রাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান গোয়াল ঘরের দরজ খোলা ও ভেতরে থাকা তার নব্বই হাজার টাকা মূল্যের একটি গরু নেই। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে ও বিভিন্ন জায়গায় গরুর খোজ করতে থাকেন। এক পর্যায়ে শনিবার ভোরে পাশবটি দক্ষিণ কয়ড়া গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হন তিনি।

কৃষক এফাজ মন্ডল আরও জানান, গভীর রাতে গরু জবাই করার মত কাউকে না পেয়ে সুমন মন্ডল (৪০), বিজ্ঞ চৌধুরী (৪৫), কসাই বজলু প্রামাণিক (৪৫) ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী নিজেই গরুটি জবাই করেন। পরে ওই গরুর মাংস দিয়ে কর্মী-সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করা হয় ও আংশিক মাংস রেখে দেওয়া হয়। এরপর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতে-নাতে ধরে ফেলেন কৃষক এফাজ মন্ডল।

বিষয়টি জানাজানি হলে মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিক নামে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় গরুর চামড়া ও ২০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। এই ঘটনার পর দলীয় কর্মী-সমর্থকরা গা-ঢাকা দিলে তাদের ভুড়িভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা লুটপাট করে।

এ ব্যাপারে কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ১২ জনের নামে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮), মিঠু (৪০), জামিউল (৩৫), আব্দুল হাকিম (৩৫), রতন সরদার (৩৮), সুজন (৪০), বিজ্ঞ চৌধুরী (৪৫), সাজা (৫০), বাদল (৩২), ফতু মিয়া (৪০)।

আরও পড়ুন – ট্রাম্পের ‘ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে তারেক রহমান দাওয়াত পেলেন

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল-মামুন জানান, গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্পের ‘ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে তারেক রহমান দাওয়াত পেলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন – ইসলামী ছাত্র শিবিরের খোকসা থানা শাখা (উত্তর) এর কমিটি গঠন

জানা গেছে, আগামী ৫-৬ ফেব্রæয়ারি ২০২৫ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

ইসলামী ছাত্র শিবিরের খোকসা থানা শাখা (উত্তর) এর কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খোকসা থানা শাখা (উত্তর) এর কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে গোপগ্রাম এ জেড ফাজিল মাদ্রাসার একটি কক্ষে কমিটি গঠন উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহম্মেদ।

ইসলামী ছাত্রশিবির খোকসা থানা শাখা (উত্তর ) এর কমিটির সভাপতি কামরুল ইসলাম এবং রুহুল আমিন সেক্রেটারী নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী ইখতিয়ার উদ্দিন, খোকসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হামিদুল ইসলাম বিপ্লব, খোকসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি নুরুল ইসলাম। এই সময় খোকসা থানা শাখা (উত্তরের) সদ্য বিদায়ী সভাপতি হাফেজ আব্দুল আলিম এবং সেক্রেটারী সাকিব হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – কুমাখালীতে ড্রাম ট্রাকের চাপায় শ্রমিক নিহত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম।

কুমাখালীতে ড্রাম ট্রাকের চাপায় শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮ টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাসুদ রুমী সেতুর পূর্বদিকে বাঁশআড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রাজু (২৪)। তিনি উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের মাসুদ রানার ছেলে। আহতরা একই এলাকার সিরাজুল (৩৫), বিল্লাল (৩৩) ও আশরাফ (৩৫)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গড়াই নদী থেকে বালু উত্তোলন ও সড়কে ড্রাম ট্রাক চলাচল বন্ধ ও দুর্ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন কয়েক শত বিক্ষুব্ধ জনতা। তারা সকাল সাড়ে ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের যানবাহন চলাচল বন্ধ করে এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের পশ্চিম ও পূর্বদিকে কয়েক কিলোমিটার যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন তারা।

অপরদিকে সড়কের দুর্ঘটনাকে কেন্দ্র করে গড়াই নদীর কয়া বাজার এলাকায় ৯টি ড্রাম ট্রাক, ৫টি ভেকু ও ২টি প্লেটার যন্ত্র ভাঙচুর এবং যন্ত্র গুলোর ব্যাটারি ও যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন ক্ষতিগ্রস্থরা।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কয়া ইয়নিয়নের কয়া ও রায়ডাঙা মৌজায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালু অপসারণের ইজারা নিয়েছেন কুমারখালীর মেসার্স প্রিয়াংকা ট্রেডার্স। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকায় ইজারা দেন। ঠিকাদার জাহিদুল হোসেন ইজারাকৃত বালু ভেকু ও প্লেটার দিয়ে কেটে ডাম্ব ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। ট্রাক গুলো কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সৈয়দ মাসুদ রুমী সেতুর পূর্বদিক বাঁশআড়া এলাকায় ইউটার্ন নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছে। শনিবার সকাল ৮ টা ১০ মিনিটের দিকে ঢাকা মেট্রো – ট ২২২৮০১ ডাম্ব ট্রাক একটি পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ চার যাত্রী ছিটকে পড়েন এবং ট্রাকটি রাজুর মাথায় চাপা দিয়ে নদীতে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তারা আরও জানায়, দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা বালু উত্তোলন ও সড়কে ড্রাম ট্রাক বন্ধ এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অপরদিকে উৎসুক জনতা নদীতে থাকা কিছু ডাম্ব ট্রাক ও বালু কাটা যন্ত্রে ভাঙচুর ও যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঁশআড়া এলাকার মুদি দোকানী মোক্তার হোসেন বলেন, সকাল ৮ টা ১০ মিনিটের দিকে ড্রাম ট্রাকটি ইউটার্ন নিতে গিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে যাত্রীরা সড়কে পড়ে যায় এবং ট্রাকটি যাত্রীদের শরীরকে চাপা দিয়েই চলে যায়। পরে বিভিন্ন মানুষ এসে প্রায় দেড় ঘণ্টা সড়ক অপরোধ করে রাখেন। তার ভাষ্য, ট্রাকের কারণে প্রতিদিনই সেখানে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটছে।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে নিহত রাজুর চাচা আমিরুল ইসলাম বলেন, নদী থেকে বালু উত্তোলন ও সড়কে ড্রাম ট্রাক বন্ধ এবং শাস্তির দাবিতে আমরা লাশ নিয়ে অবরোধ করেছি। পরে প্রশাসন আশ্বস্ত করলে অবরোধ তুলে নিয়েছি।

ঠিকাদার জাহিদুল হোসেন বলেন, সড়কের দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ অন্তত ১৭টি যানবাহনের ভাঙচুর ও লুটপাট করেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। থানায় মামলা করা হবে।

অভিযোগ অস্বীকার করে পিকলু ফোনে বলেন, ঘটনার সময় নদীতে ছিলাম। অপরিচিত ছেলেপেলে ভাঙচুর করেছে। আমি জড়িত নয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডাম্ব ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিল। এতে কয়েক কিলোমিটার যানযাট সৃষ্টি হয়। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, নদীতে কিছু ট্রাক ও বালু কাটা যন্ত্র ভাঙচুর এবং কিছু যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, বালু ইজারা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জনগণের দাবির বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করায় উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭-৩৭ নম্বর সীমান্তের প্রায় অধা কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০-৩৫ জন নির্মাণশ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার দেড়শ গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেন।

৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেন। এতে কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। পরে কয়েকশ বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শ গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বিজিবির বাধা উপেক্ষা করে তারা জোরপূর্বক বেড়া নির্মাণ করছে।’

আরও পড়ুন – রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে নবীন-প্রবীণ চিত্র শিল্পীদের মিলন মেলা

এ বিষয়ে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। এ নিয়ে টান টান অবস্থার সৃষ্টি হয়েছিল। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...