শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 164

বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়ি হচ্ছে – পশ্চিমবঙ্গের মন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে, সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন, ‘বাড়াবাড়ি হচ্ছে’। একই সঙ্গে এসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন।

বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না?

তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন –থেরাপি নিতে এসে কিল-ঘুসি খেলেন নূর-তানভীর

সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন – এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৪ মাসে ৯৩৩ জন আটক

তিনি আরও বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।

থেরাপি নিতে এসে কিল-ঘুসি খেলেন নূর-তানভীর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম হামলার শিকার হন। হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শীক্ষার্থীরা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে তাদের এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলন, বিএসএমএমইউতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুতর আহত হননি, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন –কুষ্টিয়া সীমান্তে মহিষ ও কোকেন উদ্ধার

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, দুপুরে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। শুনেছি এসময় শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৪ মাসে ৯৩৩ জন আটক

গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মহেশপুর সীমান্তে ৪ মাসে ৯৩৩ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় চার মাসে ২৮ জন ভারতীয় নাগরিকসহ ৯৩৩ জন আটক হয়েছেন। আটককৃদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, ছাত্রলীগ ক্যাডার, পুলিশ সদস্য, জেল পলাতক আসামী, বিদ্রোহী আনসার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একাধিক ব্যক্তি। সীমান্তে বিজিবি সদস্যদের কঠোর নজরদারির কারণে বেশির ভাগ ব্যাক্তি আটক হয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়া সীমান্তে মহিষ ও কোকেন উদ্ধার

সুত্র জানায়, ৫ আগস্টের পর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন সাবেক আওয়ামী লীগের পানিসম্পদ মন্ত্রী সাধন চন্দ্র চন্দ ও স্থানীয় তিনজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ক্যাডার ও সচিবালয়ে বিদ্রোহে জড়িত এক পলাতক আনসার সদস্য আটক হয় মহেশপুর সীমান্ত বিজিবির হাতে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি এক পুলিশ সদস্যসহ ২৮ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে বিজিবির হাতে। এদিকে গত ২৪ ঘন্টায় মহেশপুর সীমান্ত এলাকার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। এদের সবাই অবৈধ ভাবে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া সীমান্তে মহিষ ও কোকেন উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে আনা ১৪টি মহিষ উদ্ধার অপর এক অভিযানে ১২ লাখ টাকার কোকেন উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। পরের দিন শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও ৫টি মহিষ উদ্ধার করা হয়। এছাড়াও শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়।

আরও পড়ুন-কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতা, ঢাকার তীব্র নিন্দা

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতা, ঢাকার তীব্র নিন্দা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে একটি সংগঠনের চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন গতকাল বিকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যে সহিংস বিক্ষোভ করেছে, তা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে স্মরণ করছে। সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়।

‘তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে, তবে ডেপুটি হাইকমিশনের সমস্ত সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার জাতীয় পতাকার অবমাননার ঘৃণ্য কাজ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন – ঝিনাইদহে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশে

বাংলাদেশ সরকার যে কোন ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায় এবং ভারত সরকারকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসমূহের পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।

ঝিনাইদহে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ (আসপ) আয়োজিত সম্প্রীতির বন্ধন শীর্ষক মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামিলুন্নেছা বলেন, ‘আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মানুষ হিসাবে এই দেশে জন্মগ্রহন করেছি। এদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে এই দেশকে গড়ব। কোন অপশক্তির ষড়যন্ত্রে সম্প্রতি বিনষ্ট করে দেশের অগ্রগতি থামানো যাবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবু সায়েম সরকারে প্রতি আহ্বান রেখে বলেন, ‘যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের হাজার বছরের সম্প্রতি বিনষ্ট করতে চায় তবে তাদের কঠিন ভাবে দমন করতে হবে। প্রতিবেশী দেশের চোখ রাঙানিতে পিছ পা হওয়া যাবে না।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ঠু বলেন, ‘জুলাই গণঅভূত্থানের পরাজিত শক্তিরা থেমে নেই। তাদের কাজ সব সময় ষড়যন্ত্রের সাথে বসবাস করা। তারা দেশের ২ সহস্রাধিক মানুষ খুন করেছে। শত শত মানুষ গুম করেছে। তারা আবার ফিরে আসতে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুকুমল বড়ুয়া বলেন, ‘এই দেশে হাজার বছরের যে সম্প্রতি চলছে সেটি বিনষ্ট হবে না। এটা আমাদের দেশ আমরা এ দেশেই থাকব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এদেশে থাকব। যারা দেশের পরাজিত শক্তি তারা পালিয়ে গেছে। এই অশুভ শক্তি এখন দেশের ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করতে চাচ্ছে। এটা হতে দেয়া যাবে না। আমরাই এদেশে থাকব। আওয়ামী পতিত সরকারের অপপ্রয়াস এদেশের আর টিকবে না।’

সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মজিদ।

আরও পড়ুন – নদীর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় কুন্ডু, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সমীর কুমার বসু, পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ডু, গিওর সরকারি কলেজের অধ্যক্ষ (অব) জীবন কুমার সাহা প্রমুখ।

নদীর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর তীর থেকে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি চলে যাচ্ছে অবৈধ ইট ভাটায়। এতে হুমকিতে পড়েছে নদীর পাড়, গ্রামীণ সড়ক ও কৃষি জমি। আইন অমান্য করে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এভাবেই নদী তীরের মাটি কাটার মহোৎসব চলছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নদীর তীর থেকে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমির মাটি কেটে তা ইট ভাটায় বিক্রি করছেন। স্থানীয় প্রভাবশালী জামাল, মিঠু ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ইউপি সদস্য আবুল কালাম প্রকাশ্যে মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এই চক্রের নেতৃত্বে অবৈধ ভাবে মাটি ও বালি উত্তলোন করে বিভিন্ন ইটভাটায় নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে নদীর পাড় ও কৃষি জমি। ভেঙে যাচ্ছে গ্রামীণ সড়ক। আর দ্রæতগামী অবৈধ লাটাহাম্বার কারণে সড়কে স্বাভাবিক চলাচল ব্যবহৃত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে কমলমতি শিক্ষার্থী। নদী তীর সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তারা দ্রæত অবৈধ মাটিকাটা বন্ধের দাবি জানান।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, নদীর কুল ও সড়ক ঘেঁষে কলা, বেগুন, শাক-সবজিসহ হরেক রকম ফসলের চাষাবাদ হয়েছে। আর গ্রামীণ কাঁচা সড়কটি কেটে গাড়ি উঠা – নামানোর পথ করা হচ্ছে। গড়াই নদীপাড়ের প্রায় ৫০ মিটার দুর থেকে ভ্যেকু (মাটিকাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে তা লাটাহাম্বা গাড়িতে রাখা হচ্ছে। সেখানে বেশ কয়েকজন শ্রমিক ও কয়েকটি লাটাহাম্বা গাড়ি রয়েছে। তবে শ্রমিকরা মাটি কাটার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। কে বা কার মাটি কিভাবে কাটছে তাও বলেননি তারা।

গোবিন্দপুর গ্রামের কৃষক টুটুল হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটায় অন্যান্য কৃষি জমি হুমকির মুখে পড়ছে। রাস্তা-ঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। কিছু বললেই আসে নানান বাঁধা – হুমকি। তিনি নদী তীরের মাটি কাটা বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ভাল রাস্তা কেটে গাড়ি তোলার পথ করছে। এতে মানুষ ও অন্যান্য গাড়ি চলাচলে ভোগান্তি হচ্ছে।

গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ইট ভাটার মৌসুম শুরু হলেই নদী থেকে মাটি-বালু কাটা হয়। প্রতিদিন শত শত অবৈধ গাড়ি চলে সড়কে। কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করে। তিনিও মাটি কাটা ও অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবি জানান।

মাটি কাটার অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর সদস্য আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন তিনি চরে জাননা। কে বা কারা মাটি কাটছে এ ব্যাপারে তিনি জানেন না।

অভিযুক্ত প্রভাবশালী জামাল হোসেন বলেন, তিনি টাকা দিয়ে কৃষকের কাছ থেকে মাটি কিনে ভাটায় বিক্রি করছেন। এটা অবৈধ কিছু না।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী ইয়ামিন হক বলেন, চলতি বছরে নদী শাষণের বালু ফেলে গোবিন্দপুর এলাকায় কয়েক কিলোমিটার পাড় বাধা হয়েছে। মাটি কাটলে পাড় ধসে যেতে পারে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হবে বলে জানান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ব্যক্তি মালিকানাধীন জমি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে পুকুর খনন বা মাটি কাটাও আইনে নিষেধ রয়েছে। খুব দ্রæতই মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্বে থাকা সিনিয়র কেমিষ্ট হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় ১৭০ টির মত ইট ভাটা রয়েছে যার মধ্যে মাত্র ১৫ টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাঁকি সব গুলো ইট ভাটায় অবৈধ।

তিনি আরও বলেন, কুমারখালী উপজেলায় যে ৩০ টি চিমনী ইট ভাটা রয়েছে। যার সব গুলোই অবৈধ। এসব অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ডিসেম্বর মাসের শুরু থেকেই কঠোর অভিযান শুরু করা হবে।

আরও পড়ুন – নাম বিভ্রাটে দিনমুজুর মাহাবুল আদালতে হাজিরা দিচ্ছেন

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, জেলায় যে সব অবৈধ ইট ভাটা রয়েছে সেগুলোতে খুব শীঘ্রই পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। আর নদী তীরের মাটি যারা কাটছে তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাম বিভ্রাটে দিনমুজুর মাহাবুল আদালতে হাজিরা দিচ্ছেন

0

ঝিনাইদহ প্রতিনিধি

নামের সঙ্গে কিঞ্চিত মিল থাকায় মাদক মামলায় দীর্ঘ ৬ বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছেন দিনমজুর মাহাবুল। অথচ মাদক ব্যবসায়ী আসল মাহবুব হোসেন রয়েছে অধরা। এদিকে মামলার খরচ জোগাড় করতে দিনমজুর মাহাবুল নিস্ব হয়ে পড়েছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মাহাবুল এর বাড়ি। পেশায় দিনমজুর। তিনি শাহ আলমের ছেলে।

ভুক্তভোগী জানায়, ২০১৮ সালের ৯ নভেম্বর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইশ্বরচন্দ্রপুর এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিজিবির হাতে আটক হয় মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শুকুর আলী। এঘটনায় বিজিবির দর্শনা কোম্পানীর হাবিলদার শওকত আলী বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় নাটোর জেলার জয়কেষ্টপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আজবার আলী ও মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্স ওরফে পচার ছেলে মাদক ব্যবসায়ী মাহাবুব হোসেনকে পলাতক দেখিয়ে চার্জসীট প্রদান করে। ওই মাদক মামলার আসামি মাহাবুবের জায়গায় দিনমজুর মাহাবুলকে ধরে আদালতে চালান দেয় দামুরহুদা থানার এসআই মেজবাহুর রহমান। আসামি শনাক্তে ভুল হওয়ার ব্যাপারে থানা পুলিশ আদালতে প্রতিবেদন দিলে ১৩ দিন জেলখেটে জামিনে মুক্তি পান দিনমজুর মাহাবুল। জামিনে মুক্ত হলেও ২০১৮ সাল থেকে এ পর্যন্ত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন মাহাবুল।

নেপা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুর রহমান জানান, মাদক ব্যবসীয় মাহবুব ও দিনমজুর মাহাবুলের নামের সামান্য মিল থাকলেও তাদের পিতা ও মাতার নাম আলাদা। তিনি অভিযোগ করেন, গ্রেফতারের সময় দিন মজুর মাহাবুলের পরিবার ও এলাকাবাসী পুলিশকে অধিকতর তদন্ত করতে অনুরোধ জানালেও তা শোনেননি দামুড়হুদা থানার এস আই মেজবাহুর রহামান।

ফেন্সিডিলসহ আটক হওয়া শুকুর আলী জামিনে মুক্তি পেয়ে জানিয়েছিলেন, তিনি একজন কামলা হিসেবে ফেন্সিডিল বহন করছিলেন। মাদকের আসল মালিক ছিলো মাইল বাড়িয়া গ্রামের মাহাবুব হোসেন। কিন্তু এ মামলায় মাহাবুল নামে যাকে পুলিশ গ্রেফতার করে তাকে তিনি চিনেন না।

গ্রামবাসি আজিজুর রহমান বলেন, মাহাবুল একজন দিনমজুর। তিনি কোনদিন মাদক ব্যবসার সাথে জরিত ছিলেন না। তিনি বলেন, তাদের গ্রামের চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হচ্ছে মাহাবুব। শুধু নামের সামান্য ভুলে একজন নিরীহ দিনমজুরকে এখনো মামলার ঘানি টানতে হচ্ছে।

মাহাবুলের মা তহমিনা খাতুন বলেন, তার ছেলে নিরাপরাধ। প্রতিহিংসা ও মাদক মামলা ধামাচাপা দিতেই কেউ পুলিশকে আসল ব্যক্তিকে বাদ দিয়ে মাহাবুলকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি রাষ্ট্রের কাছে বিচার দাবী করেন।

বিষয়টি জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এস আই মেজবাহুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, তদন্তকারী কর্মকর্তার তো ভুল হওয়ার কথা না। আসামীর নাম এবং পিতার নাম মিল না পেলে তিনি তো গ্রেফতার করতে পারেন না।

আরও পড়ুন – খোকসায় জমির আইল ভাঙা নিয়ে আহত ৭ জন

ঝিনাইদহ জজ আদালতের পিপি এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান বলেন, নামের ভুলের কারণে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা অন্যায়। এমনটি করা হলে মানুষ পুলিশ ও আদালত সম্পর্কে ভুল ম্যাসেজ পাবে। তিনি বলেন, ঝিনাইদহের আদালতে মাহাবুলের মামলাটি হলে তাকে সহায়তরা করা সহজ হতো। কিন্তু মামলাটি চুয়াডাঙ্গা আদালতে হওয়ায় তাকে আইনী সহায়তা দিতে পারছেন না।

নদী ভাঙ্গন

0

শুষ্ক মৌসূম শুরুর সাথে সাথে গড়াই নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ভাঙ্গন কবলিত হচ্ছে নতুন এলাকা। নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে রাস্তা ও ফসলি জমি। খোকসা-বনগ্রাম রাস্তার জাগলবা গ্রামের মধ্যে প্রায় ৩০ ফুট নদীতে চলে গেছে। একই রাস্তার চাঁদট গ্রামের মধ্যে ভেঙে গেছে প্রায় ২০০ ফুট এলাকা। রাস্তাটি নদী গর্ভে বিলিন হলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । শুক্রবার সকালে জাগলবা গ্রাম থেকে ছবিটি তোলা।

খোকসায় জমির আইল ভাঙা নিয়ে আহত ৭ জন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পাওয়ার ট্রেলার চালক জমি চাষ দেওয়ার সময় দুই আইল ভেঙে ফেলে। আর এ নিয়ে দুই কৃষকের মধ্যে হামলা পাল্টা হামলায় মহিলা ও বৃদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

শিমুলিয়া ইউনিয়নের মানিকাট কাজী পাড়ায় শুক্রবার সকালে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। দু’পক্ষের আহতরা হলেন, আলতাফ হোসেন (৬০) ও তার স্ত্রী কুলসুম বেগম (৫৫), সহদর তোরাফ আলী (৫৫) ও স্ত্রী তার মুক্তা খাতুন (৪৫), অপর পক্ষের আহত হয়েছেন বাবুল হোসেন (৫৫) পিতা জয়নাল হোসেন, সুমন হোসেন পিতা নূর হোসেন। বাঁকী একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই নিকট আত্মীয়।

গ্রাম পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আলতাফ হোসেন তার ৭ শতক জমি চাষের জন্য মাঠে পাওয়া ট্রেলার পাঠান। পাওয়ার ট্রেলার চালক সিরাজ ভুল বসত বাবুল হোসেন ৭ শতক জমিও চাষ দেয়। এতে করে দুই জমির আইল ভেঙে এক হয়ে যায়। শুক্রবার সকালে আলতাফ লোকজন নিয়ে জমিতে যায়। এ সময় দুই জমির মালিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় বাবুল গুরুত আহত হয়। মাঠের কৃষকরা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসে।

এই হামলার প্রতিশোধ নিতে বাবুলের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এক ঘরে লুকিয়ে থাকা বৃদ্ধ আলতাফ ও তার সহদর তোরাফ আলী দম্পতিকে বেধরক পিটিয়ে আহত করেন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। আহত বৃদ্ধ দম্পতিদেরকে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরেজমিন গিয়ে দেখা য়ায়, দুই দফা হামলার পর গোটা মহল্লাটি পুরুষ শুন্য। মোড়ো মোড়ে নারী ও শিশুরা জটলা করে সকালের হামলার ঘটনা নিয়ে আলোচনায় ব্যস্ত। তারা জানায় সকালে বাবুলের উপর হামলার পর আলতাফ হোসেন স্ত্রীসহ ছোট ভাই তোরাফ আলীর বাড়িতে আশ্রয় নেন। বেলা ১১ টার দিকে ১৫ থেকে ২০ জন প্রতিপক্ষের লোক সেখানেই হামলা চালায়। ঘরের দরজার ভেঙ্গে ঢুকে কুপিয়ে ও পিটে রক্তাক্ত আহত করে দুই নারীসহ চার জনকে। ওই ঘরের বিছানা ও মেঝেতে বৃদ্ধ দম্পতিদের ছোপ ছোপ রক্ত পরে আছে।

দ্বিতীয় হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্রী আফিয়া ও কলেজ ছাত্রী আয়শা জানান, হামলা কারীদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। বৃদ্ধ আলতাফ হামলার ভয়ে নিজের পাকা বাড়ি ফেলে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। কিন্তু হামলাকারীরা ঘরে দরজা ভেঙে ঢুকে সেখানেই বিবস্ত্র করে স্বামী স্ত্রীকে কোপায় ও পিটায়।

আহত বৃদ্ধ আলতাফ হোসেন বলেন, জমি নিয়ে আগে বিরোধ ছিল। এবার চাষ দেওয়ার জন্য তিনি পাওয়া ট্রেলার পাঠান। পাওয়ার ট্রেলারের চালক ভুল করে বাবুলের জমিতে চাষ দিয়ে ফেলে। তিনি সকালে জমিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঠের কৃষকরা বাবুলকে পেটায়। এ ঘটনায় তার উপর হামলা হয়েছে। সে প্রাণ ভয়ে ছোট ভাই (তোরাফের) বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানেই তার উপর হামলা করা হয়।

হাসপাতালের বিছানায় আহত বাবুল হোসেন কথা বলতে পারছেন না। পাশে বসা তার স্ত্রী সকিনা খাতুন জানেন না ঘটনার আদ্যপান্ত। এই আহতের ছেলে কলেজ ছাত্র সাইদুলের দাবি প্রতিপক্ষ তাদের চাষের জমি চাষ দিয়ে নিয়েছে। এ কথা বলায় তার বাবার উপর হামলা করা হয়েছে। তারা হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন।

গ্রাম পুলিশ জাহিদ হাসান জানান, পাওয়ার ট্রেলার চালক ভুল করে দুই কৃষকের জমিতে চাষ দিয়ে আইল ভেঙে ফেলে। আর এটুকু নিয়ে দফায় দফায় হামলা। অনেক রক্ত ঝড়লো। তবে তিনিও দাবি করেন, বাবুলের উপর আগে হামলা করা হয়। সেও রক্তাক্ত জখম হয়েছেন।

আরও পড়ুন – দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই হারুন জানান, খবর পেয়ে তারা ঘটনা স্থলে আসেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এলাকায় উত্তেজনা আছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...