শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 166

ঝিনাইদহে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

চট্রগাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম।

বুধবার বিকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাকারিয়া মিলন। ফোরামের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এ্যাডঃ রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শামসুজ্জামান লাকি, এ্যাডঃ আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি এ্যাডঃ শফিউল আলম।

আরও পড়ুন –মাহমুদুর রহমানের উপর হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সমাবেশে বক্তার বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরানো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।

মাহমুদুর রহমানের উপর হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার আদালত পাড়ায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও এ্যাডঃ শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, প্রেসক্লাবের ট্রেজারার এম. লিটন-উজ-জামান, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, মানজমিন পত্রিকার প্রতিনিধি এ.জে. সুজন, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন, কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী দিনে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন – কুমারখালীতে বিষ দিয়ে পেঁপে গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তৎকালীন শেখ হাসিনা সরকারের ছাত্র ও যুব সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের দ্বারা তিনি হামলার শিকার হন। এ ঘটনার প্রায় ৬ বছর পরে চলতি বছরের ১০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে সাংবাদিক মাহমুদুর রহমান শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাহবুব উল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের একমাসের ও বেশি সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশ করেন।

কুমারখালীতে বিষ দিয়ে পেঁপে গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ক্ষতিকারক বিষ প্রয়োগে প্রায় ১৬ শতাংশ জমির অন্তত ৭০টি পেঁপে গাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া গ্রামে এঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, বিলকাটিয়া গ্রামের পাকা সড়কের ঢালে নিয়ামত আলীর ছেলে সাইফুল ইসলাম শাহিনের হরেকরকম সবজি খেত। খেতের বেশকিছু পেঁপে গাছের পাতায় হলুদে ভাব নিয়েছে। কোনটিও আবার শুকিয়ে মরে গেছে।

এসময় শাহিন বলেন, সড়কের ধারে আমার প্রায় চার বিঘা কৃষি জমি। জমি ঘেঁষে প্রায় ১৬ শতাংশ সড়কের ঢালু জমি রয়েছে। সেখানে প্রতিবেশী রুস্তম আলীর কৃষক ছেলে পলাশ হোসেনকে (২৮) বিনা স্বার্থে সবজি চাষ করতে দিয়েছিলাম। প্রায় তিন বছর ওই জমিতে পলাশ লাউ, মরিচ, বেগুনসহ নানান জাতের সবজি চাষ করেছে। তবে প্রায় মাস দুয়েক আগে পলাশের কাছ থেকে জমি নিয়ে স্থানীয় এতিমখানার জন্য নিজেই সবজি চাষ শুরু করেছি। এতে অখুশি পলাশ।

তাঁর ভাষ্য, পলাশ শত্রæতা করে তার রোপন করা পেঁপে গাছে ক্ষতিকারক বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ৭০টি গাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। এ ব্যাপারে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করবেন।

অভিযুক্ত পলাশের বাড়িতে গিয়ে দেখা মেলেনি। পলাশ বাড়িতে ছিলনা। তার ফোনটিও বাড়িতে। তবে অভিযোগ অস্বীকার করে তার স্ত্রী মুন্নী খাতুন বলেন, আগে আমরা চাষ করতাম। এখন শাহিন নিজেই এতিমখানার জন্য সবজি চাষ করছে। তবে চারা মরার সাথে আমাদের কারো হাত নেই।

আরও পড়ুন – বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম জানান, সরেজমিন পরিদর্শন করে চারা মরার কারণ বলা যাবে। তিনি পরিদর্শন করে জানাবেন।

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মো.শুভ (১৯)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকার শাহিনুর রহমানের ছেলে। তিনি চলতি বছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি কুমারখালীর বুলবুল টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভ সোমবার সন্ধ্যায় বাইসাইকেল চালিয়ে শহীদ গোলাম কিবরিয়া সেতু দিয়ে কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। সেতুর প্রায় মাঝখানে পৌছালে বেপরোয়া গতি সম্পন্ন একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় তিনি ছিটকে সেতুর ওপর পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও যদুবয়রা পুরাতন বাজার এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন জানান, একটি মোটরসাইকেল পিছন থেকে শুভকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। তবে মোটরসাইকেল চালককে ধরা যায়নি। তার ভাষ্য, সেতুর ওপর সব সময় অপ্রাপ্তবয়স্ক ও বখাটে ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। ওই সব বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

শুভর খালু মনিরুল ইসলাম জানান, শুভ এবছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি সে (শুভ) বুলবুল টেক্সটাইলে কাজ করত। সোমবার কারখানা ছুটি থাকায় বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল।

আরও পড়ুন – চিত্রা নদী অবৈধ দখলদার মুক্ত হতে যাচ্ছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আহমেদ জানান, হাসপাতালে পৌছানোর আগেই শুভর মৃত্যু হয় । মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ আছে।

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, সেতুর ওপর মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

চিত্রা নদী অবৈধ দখলদার মুক্ত হতে যাচ্ছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের চিত্রা নদীর দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টার নির্দেশে ইতিমধ্যে দখলবাজদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হয়েছে।

জেলা প্রশাসন সুত্র জানাগেছে, চিত্রা নদীর বুকে গজিয়ে ওঠা স্থাপনা ও পুকুর আগামী বছরের শুরুতে উচ্ছেদ করা হবে।

চিত্রা নদী দখলমুক্ত হলে এক সময়ের প্রমত্তা নদীটি আবারো প্রাণ ফিরে পেতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড একটি সুত্র জানায়, ঝিনাইদহ জেলার উপর দিয়ে প্রবাহিত ১২টি নদ-নদী রয়েছে। এরমধ্যে চিত্রা নদীর ১৭১ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ঝিনাইদহ রয়েছে ৫৭ কিলোমিটার। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী, দোড়া, কালীগঞ্জ, তত্বিপুর ও মালিয়াট ইউনিয়নের উপর দিয়ে যশোরের অভয়নগর উপজেলায় মিশেছে চিত্রা। এই নদীর উপ্তত্তিস্থল চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে।

সরজমিন দেখা গেছে, ঝিনাইদহ অংশে বেশির ভাগ নদী জুড়েই অবৈধ স্থাপনা ও শত শত পুকুর রয়েছে। নদীর তীরবর্তী বাজার এলাকায় অবৈধ দোকানপাট ও বাড়িঘর তৈরী করেছে দখলবাজরা। ঝিনাইদহ সদর উপজেলার গান্না, জিয়ানগর, বংকিরা, হাজরা, লক্ষিপুর, মোহাম্মদপুর ও গোবিন্দ এলাকায় নদী বক্ষে পুকুর কেটে মাছ চাষ করা হচ্ছে।

কোটচাঁদপুরের তালসার, ইকড়া, কালীগঞ্জ শহরের পুরাতন বাজার, বলিদাপাড়া, হেলাই, নিমতলা, নদীপাড়া ও ফয়লা এলাকায় দখল হয়ে গেছে চিত্রা। নদীর বুকে চাষাবাদ করছে মানুষ। নদীর মাটি কেটে ব্যক্তিগত কাজেও লাগাচ্ছেন কেউ কেউ। কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে নদীর মধ্যে ৮টি পুকুর কেটে প্রভাবশালীরা মাছ চাষ করছেন। ফলে এক সময়ের প্রমত্তা নদী চিত্রা তার যৌবন হারিয়ে মৃতপ্রায়। দখলবাজদের কারণে নদীর কোথাও সরু কোথাও মৃত হয়ে হারানো ঐহিত্য নিয়ে দাড়িয়ে আছে।

চিত্রা নদীর অবৈধ দখলদার উচ্ছেদ নিয়ে ঝিনাইদহের মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, সরকারের এ ধরণের সিদ্ধান্ত খুবই যুগান্তকারী। জেলার নদ-নদীগগুলো বাঁচানোর এখনই উপযুক্ত সময়। কারণ রাজনৈতিক সরকারের আমলে প্রভাব বিস্তারের আশক্সক্ষা থাকে।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, প্রতিটি জেলায় একটি করে নদী দুষন ও দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে বর্তমান অর্ন্তবতীকালীন সরকার। সেই হিসেবে ঝিনাইদহ জেলায় চিত্র নদীকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে দখলদারদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হয়েছে। নদীর বেশির ভাগ অংশ কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত।

তিনি বলেন, চিত্রা নদীর ৩০ কিলোমিটারে ৯৪টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে ভবন, পুকুর, দোকান, বাজার, ঝুলন্ত স্থাপনা ও মুরগীর খামার।

আরও পড়ুন – খোকসায় ছাত্র অধিকার পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, হালনাগাদ তথ্য মতে চিত্রা নদীর কালীগঞ্জ অংশে ৬২টি, কোটচাঁদপুরের লক্ষিপুর বাজারে ১১টি ও একই উপজেলার ধোপাবিলা গ্রামে ২১টি স্থাপনা ও পুকুর উচ্ছেদের তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী নতুন বছরের শুরুতেই এই উচ্ছেদ অভিযান পারিচালনা করা হবে।

খোকসায় ছাত্র অধিকার পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা-কুমারখালীর তৃণমূল নেতাকর্মীদের গনসংযোগ উপলক্ষে সমাবেশ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা।

সোমবার ২৫ নভেম্বর বিকালে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশটি অনুাষ্ঠত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম।

আরও পড়ুন – কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় ঢাবি শিক্ষার্থীসহ আহত ২

বক্তব্য রাখেন জেলা গণধিকার পরিষদ সদস্য সচিব খালেকুজ্জামান, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জ্বিলহজ খান, মিলন মালিথা, রাজিজুল ইসলাম সভাপতি, স্বপন হোসেন, রফিকুল ও রকি, রঞ্জু প্রমুখ।

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় ঢাবি শিক্ষার্থীসহ আহত ২

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।

রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সরফরাজ ইউসুফ শিপন (২৫) ও রবিউল ইসলাম (৫০)। এদের মধ্যে শিপন ঢাবির ভূতত্ত¡ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শনিবার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরফরাজ ইউসুফ শিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক বার সালিসে বসেও কোনো সুরাহা হয়নি। এর আগে গত ৮ নভেম্বর আমাদের ওপর হামলা চালানো হয়। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার শাশুড়ির দুই আঙুল কেটে অকেজো হয়ে যায়। এ ঘটনায় শ্বশুর সাইদুর রহমান বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া আদালতে মামলা করেছেন।

তিনি আরও বলেন, রবিবার সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে সালিস চলছিল। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই চাচা মহম্মদ আলী, চাচাতো ভাই স্বপন আলী ও চাচাতো জামাতা সাইদুলের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা হয়। এ সময় আমাদের পক্ষের রবিউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করা হয়। আমার মাথায়, পিঠে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’

আরও পড়ুন – শপথ ভঙ্গ হবে না : সিইসি

এ বিষয়ে জানতে মহম্মদ আলীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শপথ ভঙ্গ হবে না : সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, যে শপথ নিয়েছি এর সম্মান রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না, আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি (সুযোগ) হিসেবে দেখছি।

শপথের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো কবে নাগাদ নির্বাচন দেবেন-তখন সিইসি বলেন, নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না। আগে দায়িত্বটা নিই, কাজকর্ম বুঝে নিই।

আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশ আসুক, আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন।

সিইসি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে। বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল (স্বচ্ছ ও গ্রহণযোগ্য) ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রæতিবদ্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতাসহ এ জাতিকে একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে। যেমন: এখন নানা রকম কথা হচ্ছে- আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে। সংবিধানে যদি এটার ফয়সালা না হয়। তাহলে আমরা নির্বাচনটা করব কীভাবে।

ইলেকশন করতে ইয়ং জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছে, তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে। আমাকে ভোটার লিস্ট করতে হবে, কোথায় কোথায় রিফর্মশেনের দরকার হবে, সেটা আমরা পাব। এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে। আগে তাদের পরামর্শ আসুক। এর যেগুলো প্রহণযোগ্য সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সংবিধান যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা এলোপাথাড়ি হয়ে যাবে। সংস্কার কমিশন কাজ করছে, এটা শেষ হোক। আর বেশিদিন-তো নাই।

সরকার বলছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট দেবে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল নির্বাচন হবে। এবার আরেকটা সুযোগ এসেছে, রাজনৈতিক দলগুলো, যারা নির্বাচন করবেন তারা ১৫-১৬ বছর ধরে বলে আসছেন আমরা ভোটের অধিকার চাই। আমরা আমাদের ভোট দিতে চাই। সুতরাং আমরা তাদের সাথে পাবো। তাদের দাবিকে বাস্তবায়ন করব, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ।

আরও পড়ুন – ডেঙ্গুতে সারাদেশে ১১ জনের মৃত্যু

আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- হতে পারে, এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে, আমি তথ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি- সাকসেসফুল্লি মোকাবিলা করেছি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ওভারকাম করব।

ডেঙ্গুতে সারাদেশে ১১ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এটিই একদিনে মৃত্যুর সর্বচ্চো রেকর্ড। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা ৪৫৯ জনে দাঁড়িয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এর মধ্যে ৫ জন উত্তর সিটির, ৪ জন দক্ষিণ সিটির। বাকি ২ জন খুলনা বিভাগের। চলতি বছরে সবমিলিয়ে ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,০৭৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।

আরও পড়ুন – সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল অপেক্ষা করছে : তারেক রহমান

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যান ১ হাজার ৭০৫ জন।

সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল অপেক্ষা করছে : তারেক রহমান

0

রাজশাহী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল অপেক্ষা করছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে সফল হয়েছে। বাংলাদেশের সৃষ্টির পর সবচেয়ে বড় যে স্বৈরাচার ছিল তার পতন হয়েছে। তারা কৃষি, শিক্ষা, অর্থনীতি, বিচারব্যবস্থা, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যসহ প্রত্যেক সেক্টরকে গত ১৫ বছরে ধ্বংস করে দিয়ে গেছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পতন পরবর্তী সময়ের বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের অনেকেই মনে করেন, আহা রে, সামনে তো নির্বাচনে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুল করবেন না। বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। সব প্রত্যাশা এখনই পূরণ করতে পারবেন না। যদি ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করি, অনেকাংশেই সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো। জনগণ যেন আপনার ওপর আস্থা রাখে, ধৈর্য ধারণ করে সেভাবে সেই ভূমিকা আপনাকে পালন করতে হবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির সব শক্তি বা রাজনৈতিক ক্ষমতার উৎসই হচ্ছে জনগণ। আমরা একটি দায়িত্বশীল দলের ভূমিকা পালন করি। তারা (আওয়ামী লীগ) তো বসে নেই। তারা ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার মামলা তো উঠবেই না বরং জ্যামিতিক হারে মামলা হবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। নিজেকে যদি রক্ষা করতে হয় রাস্তা একটাই জনগণের আস্থা রক্ষা করা, এর বাইরে কোনো উপায় নেই।

তারেক রহমান বলেন, হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই নতুন অধ্যায়ের সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। জনগণের রায়ের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে। রাজনীতি, জনগণ বা ইতিহাসের পাতায় যদি টিকে থাকতে চাই, এই দেশের জন্য জনগণ যা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না।

আরও পড়ুন –কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, রাসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসনস ড. মাহাদী আমিন, রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...