বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 212

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা তাদের স্বপ্ন পূরণে বিপ্লবের সময় রাস্তায় নেমেছিল। এখন তাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সময় এসেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম মাস উদযাপন করা হচ্ছে। এ বিপ্লব ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। তার শাসনে দেশে দুর্নীতি ও ভঙ্গুর অর্থনীতি তৈরি হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের গৌরব ফিরিয়ে আনা।

তিনি তরুণ, শ্রমিক ও দিনমজুরদের স্মরণ করে বলেন, তারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। আমরা তাদের মনে করে গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে তিনি আহত এবং দৃষ্টিশক্তি হারানোদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত মাসে আমাকে অন্তর্র্বতীকালীন সরকারের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। আমি শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে এ দায়িত্ব নিয়েছি। তরুণ বিপ্লবীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা তাদের স্বপ্ন পূরণের জন্য বিপ্লবের সময় রাস্তায় নেমেছিল। এখন তাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সময় এসেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি।

একমাসের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ শুরু হয়েছে। আমাদের প্রথম কাজ হলো জুলাই ও আগস্টের হত্যাকান্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর তদন্ত শুরু করেছে।

জুলাই ও আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি ও আমলাদের আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন – গৃহপরিচালিকাকে ফেরত পেয়ে গুমের অভিযোগ প্রত্যাহার

বিপ্লবের সময় গুরুতর আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে ড. ইউনূস বলেন, অনেক শিক্ষার্থীর দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়েছে। তাদের চোখের আলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া শহীদ ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ অব্যাহত রয়েছে।

আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং শহীদদের পরিবারকে সহায়তার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে। যাদের ত্যাগের জন্য নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের কখনই ভুলবো না।

তিনি আরও বলেন, সরকার বলপূর্বক গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে এবং দেশে গুম সংস্কৃতি বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের সবগুলো ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠনের কাজ চলছে।

জাতির উদ্দেশে দেওয়া শেষ ভাষণে তিনি সরকারের সংস্কার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেছেন। সরকার রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। তাদের সমর্থনও পেয়েছে। এছাড়া প্রবাসীরাও জাতি পুনর্গঠনের কাজে নিয়োজিত।

শহীদদের পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে শিগগির সাক্ষাৎ হবে।

তিনি বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষতি পূরণ করা। এজন্য দরকার একতা ও সমন্বয়। শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

গৃহপরিচালিকাকে ফেরত পেয়ে গুমের অভিযোগ প্রত্যাহার

0
বাবা মার সাথে সেই গৃহপরিচালিকা

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার বাসার গৃহকর্মী সুখিলা ওরফে আফরিন (১৩) কে বাবা মার কাছে ফেররত দেওয়া হয়েছ।

থানায় গুমের অভিযোগ করার পর আতার পরিবার পক্ষ থেকে বৃহস্পতিবার কোন এক সময়ে সুখিলাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। মেয়েকে ফিরে পেয়ে তারা মহা খুশী।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সদ্য বিদায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার ঢাকার বাসায় কিশোরী সুখিলা বেশ কয়েকবছর ধরে গৃহকর্মীর কাজ করত। সুখিলা কুষ্টিয়া সদরের জিকে ঘাট এলাকার হৃদয়ের মেয়ে।

গত কয়েকদিন ধরে সুকিলার খোঁজ পাচ্ছিলেন না তার মা-বাবা। মেয়ের সন্ধান না পেয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) তার বাবা হৃদয় আতা এবং তার স্ত্রীর সাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গুমের অভিযোগ দায়ের করেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা থেকে আতার পরিবারের পক্ষ থেকে সুকিলাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। মেয়েকে পাওয়ার পর গুমের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন সুখিলার বাবা হৃদয়।

আরও পড়ুন – পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ১৬ সেপ্টেম্বর

এবিষয়ে সুখিলার বাবা ও মা বলেন, বেশ কয়েক বছর ধরে আমার মেয়ে আতার বাসায কাজ করতো। তবে দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান পাচ্ছিলাম না। যে বাসায় কাজ করতো তাদের কারো সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এ কারণে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেয়ার পরে আতার পরিবার আমার মেয়েকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে। আমরা আমাদের সন্তানকে ভালোভাবে পেয়েছি।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার মুঠোফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, যারা অভিযোগ করেছিল, তারা তাদের মেয়েকে বুঝে পেয়েছেন। এ কারণে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তারা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ১৬ সেপ্টেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাায়লাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এজন্য বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার (১২ রবিউল আউয়াল) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওযা গেছে। এজন্য বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

আরও পড়ুন – সাবেক উপজেলা চেয়ারম্যান সম্পতির বিরুদ্ধে কিশোরীকে গুমের অভিযোগ

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মুত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকালও করেন। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি।

মহানবী হযরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরুপ্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা বিশ্বের মুসলমানরা পালন করে থাকেন।

ঈদে মিলাদুন্নবীর (স.) দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান সম্পতির বিরুদ্ধে কিশোরীকে গুমের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী মোছাঃ সাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে বাসার কাজের মেয়েকে গুম করার অভিযোগ দায়ের হয়েছে। আতাউর রহমান আতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

কথিত গুম হওয়া কিশোরী কাজের মেয়ের নাম সুখিলা (১৩)। সে কুষ্টিয়া সদরের জিকে ঘাট এলাকার মোঃ হৃদয়ের মেয়ে।

বুধবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনুমানিক দেড় বছর পূর্বে সুখিলা (১৩) নামের ওই মেয়েকে বিবাদীরা মাসিক ৫ হাজার টাকা বেতন ধার্য করে তাদের বাসায় শিশু বাচ্চাকে দেখভাল করার জন্য গৃহপরিচিকা হিসাবে রাখে। কিন্তু তাদের বাসায় নেওয়ার পর ভুক্তভোগী কিশোরীর বাবা-মায়ের অনুমতি ছাড়া তার নাম পরিবর্তন করে আফরিন রাখা হয়। ভুক্তভোগী কিশোরীকে মাঝে মাঝেই শারীরিক নির্যাতন করা হতো। এসব তাদের ঢাকার বাসায় গিয়ে নিজ চোখে দেখেলেও বিবাদীরা প্রভাবশালী হওয়ার কারনে প্রতিবাদ বা কোন আইনী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। গত কয়েক মাস পূর্বে কিশোরীর পরিবারকে কোন কিছু না জানিয়ে তাদের ঢাকার বাসায় নিয়ে যায়। গত ৫ থেকে ৬ মাস ধরে ওই কিশোরীর কোন খোঁজ খবর নেই জানিয়ে মডেল থানায় দাখিল করা এজাহারে বাদী উল্লেখ করেন, গত ০৫/০৮/২০২৪ ইং তারিখ আনুমানিক দুপুর ১২.০০ ঘটিকা হইতে উক্ত বিবাদী আমার মেয়েকে নিয়ে কোথায় অবস্থান করছেন আমি কোন খোঁজ পাচ্ছি না। আমরা ধারণা করছি তাদের বাসায় কাজ করা কালীন আমার মেয়ে তাদের এমন কোন অপকর্ম দেখে ফেলেছে অথবা জেনে গিয়েছে যার কারণে আমার মেয়েকে গুম করে ফেলেছে অথবা আমার মেয়েকে হত্যা করে আমাদের সাথে টালবাহানা করছে।

আরও পড়ুন – আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

উল্লেখ্য, আতাউর রহমান আতা ও তার স্ত্রী সাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে দুদকে দূর্ণীতির মামলাসহ কুষ্টিয়া মডেল থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী মোছা সাম্মীয়ারা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী অভিযোগটি পেয়েছেন বলে স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাব-রেজিস্টার অফিস দখল করে চাঁদাবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন, দৌলতপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ, ছাত্রদলের নেতা পারভেজ। তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দলিল রেজিষ্ট্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চক্রটি হাতিয়ে নিচ্ছিলেন লাখ লাখ টাকা। সাব-রেজিস্ট্রার ও দালাল চক্রের মাধ্যমে বাধ্যতামূলকভাবে প্রতি দলিল রেজিস্ট্রি করার জন্য অতিরিক্ত ২৫০০ টাকা আদায় করা হয়। নামের ভুল থাকলে ঘুষ দিতে হয়। পরিচয়পত্র অনলাইন থেকে প্রিন্ট করাতে ৫০০ থেকে ১০০০ টাকা দিতে হয়। দলিলের দাম বেশি নেয়া হয় ও প্রতিটি সেবার জন্য পদে পদে ঘুষ দিতে হয়।

আরও পড়ুন – প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন চালু হয়নি

টানা ১৫ বছর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সমন্বয়ে গঠিত চক্রটি চাঁদাবাজি করে আসছিল। ৫ আগস্টের পর তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে বিএনপি দখলে নিয়ে চাঁদাবাজি শুরু করে। কয়েকদিন ধরে বিএনপির দুই গ্রæপের মধ্যে সাবরেজিস্টার অফিস দখলসহ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে বুধবার দুই গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

আহত কর্নেল, রতন, কৌশিক ও পারভেজ বলেন, দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছিলাম। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত দালাল চক্র এই সাব রেজিস্টার অফিসে দুর্নীতি অনিয়ম ও চাঁদাবাজি করতো। ৫ আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের সেসব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। এখন বিএনপির একটা পক্ষ চাঁদাবাজির করে আসছিল। আমরা প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে।

এবিষয়ে দৌলতপুর সাব-রেজিস্ট্রার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা ওদের চাচা ভাতিজার পারিবারিক ঝামেলা। এটা দলীয় কোন বিষয় না। তবে তারা সবাই বিএনপি করে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন চালু হয়নি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ১৪৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৭ লাখ ৯৩ হাজার টাকার ১৪৭টি বায়োমেট্রিক হাজিরা মেশিন। স্লিপের টাকায় স্থাপনের পর একদিনও ব্যবহার না হওয়ায় ধুলা, বালি জমে কত গুলো মেশিন আবার নষ্ট হয়েছে। মেশিন কেনাকাটায়ও ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগ উঠেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন তার পুত্র অর্ণব কিবরিয়া প্রতীকের কাছ থেকে ‘ রিয়েল টাইম ব্র্যান্ডের আর এস ২০ বি মডেলের বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের নির্দেশ দেন। আর প্রতিটি মেশিনের বাজারমূল্য ৬ থেকে ৭ হাজার টাকা হলেও মেয়রপত্র নামসর্বস্ব ‘ প্যাসিফিক এন্টারপ্রাইজ ‘ ও ‘ টারডো কম্পিউটার ‘ নামক প্রতিষ্ঠানের ভুয়া ভাউচার ব্যবহার করে ১৯ থেকে ২০ হাজার টাকা করে বিল তুলে নিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ -২০১৯ অর্থবছরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্লিপের টাকায় বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনার সিদ্ধান্তু হয়। নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বাজার যাচাই বাছাই করে সাশ্রয়ী মূল্যে মেশিন কিনে স্থাপন করবেন। এর কোনো ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

তবে মন্ত্রণালয়ের নির্দেশনা ভেস্তে দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়রপুত্র অর্ণব কিবরিয়া প্রতীক। তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক তাঁর লোকজন দিয়ে বিদ্যালয় গুলোতে ‘ রিয়েল টাইম ‘ ব্র্যান্ডের ‘ আর এস ২০ বি ‘ মডেলের বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করেন। এবং ঢাকার তেঁজগাও পান্থপথ এলাকার ঠিকানা ব্যবহার করে ‘ প্যাসিফিক এন্টারপ্রাইজ ‘ ও কুমারখালী বাসস্টান্ড এলাকার’ টারডো কম্পিউটার ‘ নামক প্রতিষ্ঠানের ভুয়া ভাউচার ব্যবহার করে এক একটি ১৯ থেকে ২০ হাজার টাকা করে বিল তুলে নিয়েছেন। ভাউচারের ঠিকানায় মেয়রপুত্র নিজের মোবাইল নাম্বার ব্যবহার করেছেন।

আরো জানা যায়, নির্দেশনার বাইরের ব্যক্তির দ্বারা মেশিন গুলো কেনাকাটায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। তবে মেশিন কেনার পর একদিনও ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন পরে থাকায় অনেক মেশিন নষ্ট হওয়ার উপক্রম। জানতে চাইলে রিয়েল টাইম কোম্পানির হটলাইনের ‘ ০১৯৭৯২৩৪৩৪৪’ নাম্বারে এক কর্মকর্তা জানান, আর এস ২০ বি মডেলের বায়োমেট্রিক মেশিনটি আপাতত স্টকে নেই।সেসময় প্রতিটি মেশিন ৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হতো।

কুমারখালী টারডো কম্পিউটারের স্বত্বাধিকার লিটন আব্বাস বলেন, তিনি কোনদিনও বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনাবেচা করেননি। তার দোকানের ভাউচার নকল করে বিল করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তিনি মনে করেন। উপজেলার পৌরসভা, যদুবয়রা, জগন্নাথপুর, সদকী, পান্টি, নন্দলালপুর ও চাপড়া ইউনিয়নের প্রায় ৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষকদের কার্যালয়ে দরজার পাশের দেওয়ালে কালো রঙের বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা। তাতে ধুলো-বালি জমে মাকড়শা বাসা বেঁধেছে। অচল অবস্থায় পড়ে আছে। আর সার্ভার মেশিনটি রাখা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে। তার উপরে রাখা রয়েছে কাগজপত্রাদির স্তুপ। স্লিপের টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই বাছাই করে খরচ করবেন বলে জানিয়েছেন বজরুক দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম। তিনি বলেন, ‘আমি বাজার যাচাই করে হাজিরা মেশিন কিনতে চেয়েছিলাম। কিন্ত মেয়র ফোন দিয়ে বলেন, তার ছেলের কাছ থেকে নিতে। তার ভাষ্য, মেয়রপুত্র লোক পাঠিয়ে মেশিন লাগিয়ে ১৯ হাজার টাকা নিয়ে গেছে। যদিও মেশিনটি ১০ থেকে ১২ হাজার টাকায় কেনা যেত।
বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহানারা পারভীন বলেন, ১৯ হাজার টাকা নিয়ে মেশিন লাগিয়ে গেছে। একদিনও চলেনি, নষ্ট।

আরও পড়ুন – ঝিনাইদহ তিন জ্বীনের বাদশা আটক

অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার বলেন, সহকারী দ্বিপেন্দ্রনাথ পালের মাধ্যমে টারবো কম্পিউটার থেকে মেশিনটি আমরাই কিনেছি। তবে লাগিয়েছিল মেয়রের লোকজন। আর সহকারী শিক্ষক দ্বিপেন্দ্রনাথ পাল বলেন, স্লিপের টাকায় ২০ হাজার টাকায় মেশিন কেনা। তবে সাপ্লাই দিয়েছিল মেয়রপত্র প্রতীক।

মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৮ – ১৯ অর্থবছরে ১৪৭ টি বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম। তিনি জানান, স্লিপের টাকা সাধারণ প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষ বাজার যাচাই করে খরচ করার কথা। কিন্তু সেসময় কিছুটা ব্যত্যয় ঘটেছিল। মূলত শিক্ষক-কর্মকর্তারা রাজনৈতিক পেসারে মেয়র পুত্র ও আওয়ামী লীগ নেতার ছেলে প্রতীকের পেসারে পরে মেশিন গুলো ক্রয় করে। যাচাই বাছাইয়ের সুযোগ পাইনি। এতে কিছুটা অনিয়ম – দুর্নীতি হয়েছে।

কুমারখালীতে যোগদানের পূর্বেই মেশিন গুলো স্থাপন করা হয় বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মেশিন গুলো কোনোদিনও ব্যবহার হয়নি। অকেজো হয়ে পড়ে আছে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তা সচল করা হবে।

এদিকে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র সামছুজ্জামান অরুন। তার ফোনটিও বন্ধ রয়েছে। সেজন্য বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ তিন জ্বীনের বাদশা আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তিন জ্বীনের বাদশাকে আটক করা হয়েছে। এক প্রবাসির স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়।

বুধবার (৪ সেপ্টম্বর) দুপুরে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শমসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম, একই গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুুন – নতুন করে ৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সুত্রে জানা গেছে, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জ্বীনের বাদশা সেজে গভীর রাতে প্রতারকরা মোবাইল করে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথী। তখন কথিত জ্বীনের বাদশা বলে ওঠে “আমি মানুষ না, আমি জ্বীন। তুই জ্বীনের সঙ্গে কথা বলছিস মা। আমি জ্বীনের বাদশা কোহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা। তোর মঙ্গল হবে। যদি পরিচয় না দিস, তাহলে পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি”। বিথী খাতুনের ১২ বছর পর সন্তান হওয়ায় কথিত জ্বীনের বাদশার “এখনই ধ্বংস হয়ে যাবি” কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের ২০ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথী খাতুনকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে। গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে।

পুলিশ সুপারের নির্দেশে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোঃ খালিদ হাসিন (বিপিএম সেবা), এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইখলাচুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা হয়েছে।

নতুন করে ৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে আরও প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। কীভাবে এ অনুপ্রবেশ ঠেকানো যায় তা নিয়ে দু-তিন দিনের মধ্যে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, নীতিগতভাবে আমরা কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দিতে পারব না।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্রেন্ট নেইম্যান। এ ছাড়া প্রতিনিধি দলে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রতিনিধি দলটি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে পারে।

আরও পড়ুন – নারী শিক্ষার্থীদের যৌন নির্যানকারী পালিয়ে গেছে

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে বাধা হবে না। কারণ সাধারণ ভিসা প্রার্থীদের কোনো বাধা দেওয়া হচ্ছে না।’

মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে তিনি বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সব বিষয়ে আলোচনা হবে। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার ইস্যুটি থাকছে কিনা, তা এখনও নিশ্চিত নই।

নারী শিক্ষার্থীদের যৌন নির্যানকারী পালিয়ে গেছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আই,এইচ,টি) নারী শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় ডেন্টাল ইন্সট্রাক্টর কার্ত্তিক গোপাল বিশ্বাসসহ তার তিন সহযোগী পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) পাঁচ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রেজিনা আহম্মেদ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডেন্টাল ইন্সট্রাক্টর কার্ত্তিক গোপাল বিশ্বাস ডেন্টালের ছাত্রীদের শহরের ব্যাপারীপাড়াস্থ তার চেম্বারে ডেকে এনে হাতে কলমে প্রশিক্ষনের নামে যৌন নির্যাতন চালাতেন। যৌন কর্মে লিপ্ত না হলে মৌখিক পরীক্ষায় ফেল ও লিখিত পরীক্ষায় কম মার্ক দেওয়ার কথা বলে একাধিক ছাত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। তদন্ত টিম যৌন নির্যাতনের শিকার এমন শতাধীক নারী শিক্ষার্থীর বক্তব্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তদন্ত টিম।

আরও পড়ুন – আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিলেন জামায়াত আমির

নারী শিক্ষার্থীদের অভিযোগ কার্ত্তিকের এই অপকর্মে সহায়তা করতেন, আইএইচটির রেডিওগ্রাফার সরফরাজ খান সোহাগ। সোহাগ আইএইচটির ক্যাম্পাসে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তোলেন। এতে অনেক সাধারণ শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়েন। এদিকে গেষ্ট লেকচারারের কোন পদ নাথাকার পরও ছাত্রলীগের সাবেক সভাপতি চাকলাপাড়ার তারিক মোড়ের মাহমুদুল ইসলাম লিওন ক্লাস নেওয়ার নামে নারী শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিতেন।

একাধিক সুত্রে জানা গেছে, কার্ত্তিক গোপাল বিশ্বাসের দ্বৈত নাগরিক রয়েছে। ভারতের নাগরিক হওয়ায় তিনি কাউকে পরোয়া করতেন না। ফলে ফ্যাসিবাদী হাসিনা সরকারের গোটা সময় ধরে তিনি নানা অপকর্ম করে পার পেয়ে গেছেন।

আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রেজিনা আহম্মেদ মঙ্গলবার দুপুরে মুঠোফোন জানান, ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে সব ঘটনা তদন্ত করা হয়েছে। প্রায় সব অভিযোগই সত্য বলে প্রমানিত হয়েছে। যৌন নির্যাতনের কিছু ভিডিও ফুটেজও হাতে পেয়েছি। তিনি বলেন এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অভিযুক্তদের বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহন করবে।

উল্লেখ্য ঝিনাইদহ আইএইচটিতে ৫টি ডিপার্টমেন্টে বর্তমানে ৩৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ণরত রয়েছে। প্রতিষ্ঠার পর ১২ বছরে শিক্ষা জীবন শেষ করে ৭টি ব্যাচের শির্ক্ষীরা চলে গেছেন। ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি।

আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিলেন জামায়াত আমির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ওপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মহানগর উত্তর জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে।

জামায়াতের আমির বলেন, বিগত সাড়ে ১৫ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি। গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা। মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন – কুষ্টিয়াসহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

কারও প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনে আশ্রয় নেয়, তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করবো। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসীতে বিশ্বাসী। আর আদর্শ ডেমোক্রেসীর মূলমন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ।

সভায় আরও ছিলেন জামায়াতে ইসলামী উত্তরে ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...