শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 44

তালের ডোঙা

0

বর্ষা চলে গেছে, বিল বাওড় শুকিয়ে গেছে, নতুন চাষ শুরু হয়েছে। অপ্রয়োজনীয় ও মূল্যহীন হয়ে পড়েছে তালের ডোঙা খানা। পানি শুকুয়ে ডোঙা খানার নিচের মাটিতে সবুজ ঘাস গজাতে শুরু করেছে। জীবনানন্দের বিখ্যাত কবিতার চরনটি “ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার,”। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসার রতনপুর বিল থেকে তোলা ছবি।

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা বাড়ানো হয়েছে। এ আদেশ রবিবার মধ্যরাত (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকা পুনর্র্নিধারণ/সমন্বয় করা হয়েছে।

কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য ইউনিটের সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করেন।

কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন সেবায় বিঘœ ঘটে এবং সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

কর্মবিরতি চলাকালে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন। বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে।

মানববন্ধনে বক্তৃতাকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, সকল ডিপ্লোমাধারী কর্মকর্তাই দ্বিতীয় গ্রেড পাচ্ছেন। অথচ আমরা এখনো কর্মচারী হিসেবে পড়ে আছি। এটি সুস্পষ্ট বৈষম্য।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. শেখ তারেক বলেন, দশম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার। আর বিলম্ব নয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হোক। আজ দুই ঘণ্টা কর্মসূচি দিয়েছি, আগামীতে হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সকালে বেশ কয়েকজন রোগী ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। পরে গিয়ে দেখি কর্মবিরতির ব্যানার টানানো। এতে রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রতিদিনই আমাদের হাসপাতালে বিপুলসংখ্যক রোগী সেবা নিতে আসে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের দাবিটি দ্রæত বিবেচনা করা প্রয়োজন।

দেশ ব্যাপী স্কুলে ভর্তির ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে।

মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা তিন হাজার ৩৬০টি।

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন এক লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি।

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের এক লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল দুই লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল তিন লাখ ৭৫ হাজার ৭২৮টি।

অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল এক লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।

খোকসায় সহকারী এটনি জেনারেলকে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সহকারী এটনি জেনারেল এ্যাডঃ রেজাউল ইসলাম রেজাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার সকালে খোকসার নাগরিক ফোরামের আয়োজনে স্থানীয় সরকারী কলেজের অডিটরিয়ামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী এটনি জেনারেল (আপিল বিভাগ) এ্যাডঃ রেজাউল ইসলাম রেজা বলেন, ইনসাফ পূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণকে হতে হবে সৎ দায়িত্ব জ্ঞান সম্পন্ন, জবাবদিহি মূলক প্রতিশ্রæতিশীল।

সহকারী এটনি জেনারেল বলেন, বাংলাদেশকে একটা শক্তিশালি জনকল্যাণ মূখি, গণতান্ত্রিক, প্রতিশ্রæতিশীল, স্থিতিশীল, অর্থনৈতিক সমৃদ্ধ মানবিক রাষ্ট্র হতে হলে হিন্দু, মুসলিম খ্রিষ্টান সহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদ্যমান বিচার বিভাগের আইনি কাঠামো যৌক্তিক ও জনবান্ধব সংস্কার করতে হবে। যাতে কম সময়ের মধ্যে জনগণের দোরগোড়ায় রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ন্যায় বিচারের ফলাফল পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে ইসলামী বিশ্যবিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেচাসর ড. মোঃ লুৎফর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা অংশ নেন, শিক্ষক আনোয়ার হোসেন, প্রভাষক নাহিদুল ইসলাম রাজু, উপজেলা সংস্কৃতিক সংস্থা (উসাস) সভাপতি রবিউল ইসলাম বাবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসান উল্লাহ কিরণ। সভাপতিত্ব করেন প্রভাষক সাইফুদ্দিন মজনু।

ঝিনাইদহে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে আধিপত্য বিস্তারের লড়াই পুরুষদের, কিন্তু তার চড়া মূল্য দিতে হলো এক নিরপরাধ গৃহবধূকে।

জেলার সদর উপজেলার দোগাছি গ্রামে শুক্রবার সকালে ঘটেছে এই রোমহর্ষক ঘটনা। ক্ষমতার দম্ভ দেখাতে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে এক গৃহবধূকে শুধু মারধরই করেনি, তাকে বিবস্ত্র করে কেড়ে নিয়েছে নারীর সর্বোচ্চ সম্মানের জায়গাটি। হামলার শিকার হাসনা আরা এখন ঝিনাইদহ সদর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত তাকে বেশি রক্তাক্ত করছে।

দোগাছি গ্রামের নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সেই বিরোধের জেরে এমন অমানবিক ঘটনা ঘটেছে।

সকালে হাসনা আরা ও তার আত্মীয় আখি খাতুন গ্রামের পথে হাঁটতে বেরিয়েছিলেন। হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছাতেই ওত পেতে থাকা সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদসহ ১০-১৫ জনের একটি দল হায়েনার মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আখি খাতুন দৌড়ে পালাতে সক্ষম হলেও, আটকা পড়েন হাসনা আরা। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করে ফেলা হয়। কেড়ে নেওয়া হয় গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় নারী ইউপি সদস্য শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে এই ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেছেন।

অভিযুক্ত পক্ষের সিরাজুল বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুতি

0

শীতের শুরুতেই বরো ধান আবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরী শুরু হয়েছে। কিন্তু রাসায়নিক সারের কৃত্তিম সংকট কৃষকের কপালে চিন্তার দাগ ফেলেছে। বীজতলায় মিনিকেট জাতের ধানের বীজ বপণ করছেন এক কৃষক। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রাম থেকে ছবিটি তোলা।

পাকা ধান

0

অগ্রহায়ণের ধান কাটার মৌসূম চলছে। মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছে এক দল কৃষক। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে তোল ছবি।

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর পক্ষে সনাতনী ভোটারদের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা’র সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দেওয়া দাবিতে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা সংবাদ সম্মেলন করছেন।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী ধর্মাবলম্বীদের সংগঠন যৌথ ভাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেল থেকে দাবি তোলা হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। তাকে মনোনয়ন না দেওয়া হলে দুই উপজেলার প্রায় ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে যাবেন না বলে যৌথভাবে ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদারসহ প্রবীন সনাতনী ব্যক্তিত্ব অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল, সাধন কুমার ঘোষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ। এই সময়ে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। এমনকি, বিগত দুই বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সকল কার্যক্রমে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা ও দেখভাল নিশ্চিত করেছেন।

ভেড়ামারায় ধানের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশের উপরে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, ধারণা করছি হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...