বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 558

দেশে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত এই তালিকা অনুযায়ী দেশে ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ এবং তৃতীয় লিঙ্গ হিসেবে আবেদন করেছেন ১৫ জন।

কারো কোনো তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

রবিবার পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন।

সচিব আরও জানান, এখানে মৃত ভোটারদের বাদ দেয়া হয়নি। আগামী ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে মৃত ভোটারদের তথ্য থাকবে।

সিরাজগঞ্জে ২ মেয়েসহ মায়ের আত্মহত্যা

0
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কীটনাশক পান করে দুই মেয়েসহ মা আত্মহত্যা করেছেন।

রবিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ফকিরপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যা করেছেন লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন এবং দুই মেয়ে রাজিয়া (১৮) ও লাবনী (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, বৃহস্পতিবার সকালে লাল মিয়ার সঙ্গে স্ত্রী জাহানারার ঝগড়া হয়। ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান লাল মিয়া। শনিবার পর্যন্তও তিনি বাড়ি ফেরেননি। এতে অভিমান করে দুই কন্যাকে নিয়ে কীটনাশক পান করেন স্ত্রী জাহানারা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকৃতির খেয়ালীপনা

0
আমের মুকুল

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। চিরায়ত প্রকৃতিতে এমনই হওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতির খেয়ালীপণায় এ বছর পৌষের শেষে, বলা যায় মধ্যশীতে আমের গাছ গুলো মুকুলে ছেয়ে গেছে। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের পাশের গাছ থেকে ছবিগুলো তোলা।

আম্রমুকুল
আম্রমুকুল

শৈলকুপার মেয়র হলেন আশরাফুল আজম

0
jhenaidah-DROHO-17-P-1
কাজী আশরাফুল আজম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নানা নাটকীয়তার মধ্যে শৈলকুপা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটারদের লম্বা লাইন ছিল। আওয়ামী লীগের নৌকা প্রতীকে আশরাফুল আজম ১০,৮৮৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খান ৭,২৮১ ভোট পেয়েছেন। অন্যদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের খলিলুর রহমান ১৫৬৯ ভোট পেয়েছেন।

কুষ্টিয়ায় ৩টিতে আ.লীগ একটিতে জাসদের মেয়র জয়ী

0
কুষ্টিয়ায় নির্বাচিত আওয়ামী লীগের কিন ও জাসদের এক মেয়র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবং একটিতে জাসদের প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও বর্তমান আনোয়ার আলী নৌকা প্রতীক ৬৬০৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী বশিরুল আলম চাঁদ পেয়েছেন ১৪৬১২ ভোট পেয়েছেন।

কুমারখালী পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সামসুজ্জামান ওরুন ১০১৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপির ধানের শীষের আনিসুর রহমান লালু পেয়েছেন ২৩৮৬ ভোট।

মিরপুর পৌরসভায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হাজী এনামুল হক ১০৪৬৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ পেয়েছেন ২৫১৫ ভোট।

ভেড়ামারা পৌরসভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল ৮০৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী শামীমুল ইসলাম ছানা পেয়েছেন ৫৬৩৪ ভোট।

এসব পৌরসভার মধ্যে শুধু মাত্র কুমারখালী পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটপ্রহণ অনুষ্ঠিত হয়। অন্য তিনটি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়।

নির্বাচন চলাকালে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কুড়ি বছরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম সেনা আফগানিস্তানে

0
INTEDNATEL-DROHO-16JUN-P3

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে অভিযান শুরুর ২০ বছর পর সেখানে সবচেয়ে কম সংখ্যক যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে।

বর্তমানে দেশটিতে মার্কিন সৈন্য সংখ্যা কমতে কমতে আড়াই হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

শুক্রবার পেন্টাগনের মুখপাত্র মেজর রব লোডউইক জানান, ট্রাম্পের দেওয়া ছাড়ের সুবিধা নিয়ে তারা সৈন্য কমানো অব্যাহত রেখেছিলেন। – খবর ওয়াশিংটন পোস্টের।

এক বিবৃতিতে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার জানিয়েছেন, ভবিষ্যতে আফগানিস্তান থেকে ‘শর্ত সাপেক্ষে’ আরও সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হতে পারে।

গত অক্টোবরে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।

ওই সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল।

২০০১ সালের সেপ্টেম্বরে আল কায়েদা যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পর মার্কিন বাহিনী তালেবান অধ্যুষিত দেশটিতে অভিযান শুরু করে। এক পর্যায়ে ২০১১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ১ লাখেরও বেশি সৈন্য ছিল।

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন- বিরিয়ানি জব্দ করলো প্রশাসন

0
KUSHTIA-NERBACHUN-DROHO-16-JUN-P2

কুষ্টিয়া প্রতিনিধি

ভোটারদের আপ্যায়নের জন্য কুষ্টিয়া সদর পৌরসভার এক কাউন্সিলর প্রার্থী বিরিয়ানি রান্না করে বাড়ি বাড়ি পাঠাচ্ছিলেন। অবশেষে সে আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে রান্না বিরিয়ানি জব্দের ঘটনা ঘটেছে।

এ কেন্দ্রে একপাশে চলছে ভোট গ্রহন চলছিল। অন্যপাশে বড় বড় ডেকচিতে চলছে বিরিয়ানি রান্না করাচ্ছিলেন প্রার্থী। নির্বাচনী আচরণ বিধির তুয়াক্কা না করে ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এ আয়োজন করেন। শেষমেষ তার এই আয়োজন বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

ওই কাউন্সিলর প্রার্থী বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে সকাল থেকে বিরিয়ানি রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্না। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে ভরে বিরিয়ানি পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০টি ডেচকি ও ১০০ প্যাকেট বিরিয়ানি। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মাঝে বিতরণ করা হয়।

আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি ভোটারদের মাঝে নারিকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা গোনেন। এছাড়া রবির লোকজন প্রতিপক্ষের প্রার্থীর ওপর হামলা চালিয়ে তিন জনকে আহত করে। এ ঘটনায় তার নামে মামলাও হয় থানায়।

শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন চলছে

0
Shelokipa-DROHO-16-JUN-P1

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

শনিবার সকাল থেকে শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটার উপস্থিতিও চোখে পরার মত।

সব জল্পনা-কম্পনা ও শঙ্কার মধ্যে শুধু মাত্র ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ বাদে শৈলকুপা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে ব্যপক সংখ্যক নারী ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের সংখ্যাও বেড়েছে। এ রিপোট লেখা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Shelokipa-DROHO-16-JUN-P2

আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জাতীয় পাটির একজন প্রার্থী, আওয়ামী লীগের একজন বিদ্রোহীসহ নির্বাচনে ৪ জন মেয়র পদে, ৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শৈলকুপা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন।

উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোন কোন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছেটে ভাই আওয়ামীলীগ কর্মী বল্টু (৫০) কে কুপিয়ে হত্যার ঘটনায় ২০ জন আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পি নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

শৈলকুপা পৌর নির্বাচনের ভোট শনিবার

0
Shailkupa-election-DROHO-15-P5

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

রাত পোহালেই শনিবার শৈলকুপা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতিকীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী থাকায় অনেকটা ফুরফুরে মেজাজেই রয়েছেন বিএনপির প্রার্থী।

শৈলকুপা পৌরসভার নির্বাচনের দুইদিন আগে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবু ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী ও উমেদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০) এর মৃত্যু ঘটনা অপর দিকে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে নানা সমিকরণ শুরু হয়েছে। শঙ্কাও রয়েছে সুষ্ঠ ভোট নিয়েও।

শুক্রবার বিকালে পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রিজাইডিং অফিসারের হাতে ইভিএম মেশিন তুলেদেন সহকারী রিটানিং কর্মকর্তা জুয়েল আহম্মেদ।

নির্বাচন কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। পৌর এলাকার নির্বাচনে মোট ২৮ হাজার ৬’শ ৩২ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১৪ হাজার ১’শ ১৩ জন ও নারী ভোটার ১৪ হাজার ৫’শ ১৯ জন।

৯ টি ওয়ার্ডে ১৫ টি ভোট কেন্দ্রে ৯২ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত কাজী আশরাফুল আযম, বিএনপির খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টির আবু জাফর ও আওয়ামী লীগের বিদ্রোহী তৈয়বুর রহমান খান রয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী সহিংসতায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ দুই জনের মৃত্যুতে এই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

চুয়াডাঙ্গায় মেডিকেল অ্যাসিসট্যান্টের আত্মহত্যা

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে সুইসাইট নোট লিখে এক মেডিকেল অ্যাসিসট্যান্ট আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে জেলা সদরের শহরতলির মল্লিক পাড়ায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত এএসএম মিরাজুল হাসান তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হোম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা বিশ্বাস। পুলিশ ঘর থেকে তুষারের লাশ ও একটি সুইসাইট নোট উদ্ধার করে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সর থানার ওসি আবু জিহাদ খান বলেন, পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...