বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 559

দিনাজপুরের স্ত্রীর হাতে প্রাণ গেল দুই স্বামীর

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরের দুটি উপজেলায় পারিবারিক কলহের জেরে পৃথক পৃথক ঘটনায় স্ত্রীর হাতে দুই স্বামী হত্যার শিকার হয়েছেন।

গত বৃহস্প্রতিবার রাতে পারিবারিক কলেহের জের ধরে জেলার কাহারোলে স্ত্রীর লাঠির আঘাতে ক্ষিতিশ চন্দ্র রায় (৩২) এর মৃত্যু হয়েছে। অপর হত্যাকান্ডটি ঘটেছে নবাবগঞ্জে, চানমিয়া ওরফে চান্দু (৪০) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলার নৌধাবাড়ী গ্রামে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাঁশের লাঠি দিয়ে স্বামী ক্ষিতিশ চন্দ্র রায়ের (৩২) মাথায় আঘাত করেন স্ত্রী ববিতা রানী রায়।

গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ চন্দ্র রায় কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের নৌধাবাড়ী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে।

স্বামীর মৃত্যুর খবর শুনেই পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় বাপের বাড়িতে পালানোর সময় স্ত্রী ববিতা রানী রায়কে আটক করে পুলিশ। কাহারোল থানার ওসি ফেরদৌস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে বৃস্পতিবার রাতে স্বামী চানমিয়া ওরফে চান্দুকে (৪০) ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী মরফিয়া খাতুনের বিরুদ্ধে।

নিহত চানমিয়া ওরফে চান্দু নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে অভিযুক্ত মরফিয়া বেগমের কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন তাদের বাড়িতে এসে তার শোবার ঘর থেকে মৃত অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্ত্রী মরফিয়া বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুমারখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

0
আটক সাজাপ্রাপ্ত আসামী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী আরিফ কারিগর (৪৯) কুমারখালী থানার জিআর মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করে কুমারখালী থানার এস আই শিমুল আসামি আরিফ কারিগর (৪৯) কে গ্রেফতার করেন। আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শিমুল ভ্যানচালক সেজে একটি চায়ের দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ কারিগরকে গ্রেফতার করেন। জি আর মামলা নম্বর ৪৪৩/১৮ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আরিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তিনি জানায়, আসামী আরিফের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

৩০ জানুয়ারী পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ল

0
ed-DROHO-15-JUN-P1

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে এ আদেশের বাইরে থাকছে কওমি মাদ্রাসা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে ছুটি বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি করা হয়ে ছিল। সেই ছুটি এবার ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘিœত হচ্ছে। ইতিমধ্যে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

গত বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হয়নি। সংসদের আসন্ন অধিবেশনে শুরুর দিকেই আইনের সংশোধন করে সর্বোচ্চ ২৮ জানুয়ারির মধ্যে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ওপরের শ্রেণিতে উঠেছে।

খোকসায় হুইল চেয়ার কম্বল ও মাস্ক বিতরণ

0
প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতন করেন এমপি সেলিম আলতাফ জর্জ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের পৌর এলাকায় এসব সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) ইছাহক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র হিসেবে কম্বল বিতন করেন এমপি সেলিম আলতাফ জর্জ

দুপুরের কালীবাড়ি পাড়ায় প্রতিবন্ধি কল্যান সংস্থার কার্যালয়ে প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের আগে তাঁতী পল্লীর একটি বাড়িতে গিয়ে দরিদ্র এ পরিবারের অর্থনৈতিক অবস্থার খোজ খবর নেন এমপি। পরে প্রতিবন্ধিদের মধ্যে হুই চেয়ার ও কম্বল বিতরণ করেন।

পরিবারটির নারী সদস্যদের সাথে আলাপ করে জানা গেছে, সংসদ সদস্য তাদের ব্যবসা ও পূজির অবস্থার খোজ খবর নেন। তাদের খাওয়া দাওয়ার খোজ খবর নেন।

শৈলকুপায় পৌরসভার কাউন্সিলর প্রার্থী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ভাই নিহত

0
নিহত কাউন্সিলর প্রার্থী বাবু(বায়ে) প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নিহত ভাই বল্টু (ডানে)

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভার নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের সাড়ে চার ঘন্টার ব্যবধানে কুমার নদ থেকে একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রার্থী নিহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন ওয়ার্ডটির কাউন্সিলর পদের ভোট স্থগিত করেছে।

শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবু কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে। বুধবার দিনগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদ থেকে কাউন্সিলর প্রার্থী বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার জেলা নির্বাচন ও রির্টানিং অফিসার মোঃ রোকুনুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। তবে ১৬ জানুয়ারী শনিবার শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভোটের দুই দিন আগে বুধবার রাতে শৈলকুপা পৌরসভার আসন্ন নির্বাচন কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী ও উমেদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০) প্রতিপক্ষে হামলায় নিহত হন। এ হত্যাকান্ডের সাড়ে চার ঘন্টার ব্যবধানে বুধবার রাতে প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধারের পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিহত দুই জনই স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

নিহত কাউন্সিলর প্রার্থী বাবুর স্ত্রী ফজিলতুন্নেছা ইতি দাবি করেন, এটা পরিকল্পিত হত্যাকান্ড। বল্টু নিহত হবার পর বাবু তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলো ‘আমি নিরাপদে যাচ্ছি’ কেউ বাড়ি এসে দরজা খুলতে বললে যেনো না খোলা হয়। এটাই ছিল স্ত্রীর সঙ্গে বাবুর শেষ কথা। এর কিছুক্ষন পরই বাবুল লাশ মেলে কুমার নদে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুটি মৃত্যুর ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তাই গ্রেফতারও নেই। আইনশৃংখলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঝিনাইদহে ট্রাক-নসিমন সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

0
ঝিনাইদহে সড়তে নিহত সাত নির্মান শ্রমিক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে সাত নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

বুধবার সন্ধ্যায় উপজেলার ত্রিবেনী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারের শ্রীরামপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কল্যাণপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কাজ শেষে একটি ইঞ্জিনচালিত নসিমনে খোয়া, বালু ও সিমেন্ট মিক্সার মেশিন তুলে ১৩ শ্রমিক গাদাগাদি করে বাড়ি ফিরছিল। মদনডাঙ্গা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। নিহতদের অনেককে চেনার উপায় ছিল না। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সাভিসের একটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনা স্থলে উপস্থিত ত্রিবেনী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আজাদ হোসেন জানান, রাত ৮টা পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

খোকসায় আইএফআইসি ব্যাংকের উপ শাখা উদ্বোধন

0
BANK-DROHO-13-JUN-P2

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপ শাখার উদ্বোধন করা হয়।

বুধবার সকালে খোকসা থানা রোর্ডের একটি দ্বিতল ভবনে ব্যাংকটির খোকসা উপ শাখা উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, খোকসা থানা ওসি তদন্ত আকিবুল ইসলাম, সাবেক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, খোকসা উপ শাখার ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আই এফআইসি ব্যাংকের কুষ্টিয়া ব্রাঞ্চের ম্যানেজার হাসানুর রহমান।

খোকসায় শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

0
শিক্ষক প্রবীর বিশ্বাস- সংগ্রহ

স্টাফ রিপোর্টার

খোকসার ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে চা বিক্রেতার দ্বিতীয় স্ত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রথম দফায় সালিশে রফা হওয়ার পর এবার থানায় গেলো গৃহবধূ।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক প্রবীর বিশ্বাস কে এক চা বিক্রেতার দ্বিতীয় স্ত্রীসহ গ্রামবাসী আটক করে। এক পর্যায়ে ওই শিক্ষক সহ এক সন্তানের মা কে নিয়ে সালিশ হয়। প্রথম দফায় রফা হয়। পরে বিষয়টি ফাঁস হয়ে গেলে শিক্ষক প্রবীর বিশ্বাস আত্মগোপন করেন।

বুধবার বিকালে ঈশ্বরদী গ্রামে সরেজমিন গিয়ে ওই গৃহবধূর সাথে কথা বলা হলে তিনি জানান, প্রায় তিন মাস যাবৎ শিক্ষক প্রবীর বিশ্বাস তাকে নানা ভাবে উত্যক্ত করে আসছেন। মঙ্গলবার সকালে সে (গৃহবধূ) উপজেলার রায় পুর গ্রামে আত্মীয় বাড়ির উদ্যেশ্যে রওনা হয়। খোকসা খেয়া ঘাট পার হওয়ার পর শিক্ষক তাকে মোটরসাইকেলে উঠতে বাধ্য করে। এক পর্যায়ে সে তাকে ওসমানপুর ইউনিয়নের রায়পুরে আত্মীয় বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌচ্ছানোর পর শিক্ষক গৃহবধূকে যৌন হ্যানস্থা করার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী শিক্ষককে আটক করে সালিশ করে।

এ প্রতিবেদকের সাথে কথা বলতে বলতে গৃহবধূ থানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। তবে তিনি দাবি করেন কিছু বুঝে ওঠার আগেই সালিশ হয়েছিল। এখন তিনি অপহরণ মামলা করতে থানায় যাচ্ছেন। চা বিক্রেতার প্রথম স্ত্রী জানান, কিছুসময় আগেই তার স্বামী অপর একটি ভ্যানে থানার উদ্যেশ্যে রওনা দিয়েছেন।

স্কুল শিক্ষক প্রবীর বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। এর পর তার গ্রামের বাড়ি দশকাহুনিয়া যাওয়া হয়। সেখানেও তার দেখা মেলেনি। বাড়ির কোন লোক সাংবাদিকদের সাথে কথা বলেনি। তবে প্রতিবেশী এক মধ্যবয়সী নারী জানান, মঙ্গলবার সকালে প্রবীর বাড়ি থেকে বের হয়, আর ফিরে আসেনি।

ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে কথা বলা হলে তিনি বলেন, লোকমুখে শুনেছি। শিক্ষক প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মিজানুর রহমানের জানাজা অনুষ্ঠিত

0
দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের জানাজা

সাংবাদিকরা সাহসী প্রাণ আখ্যা দিলেন তথ্যমন্ত্রী

দ্রোহ অনলাইনডেস্ক

প্রয়াত সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের জানাজায় যোগদিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের সাংবাদিকদের সাহসী প্রাণ হিসেবে আখ্যায়িত করে বলেন, করোনায় বহু সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, কয়েকশত সাংবাদিক আক্রান্ত হয়েছেন। আমি তাদের কাউকে করোনাকালে কর্তব্যপালনে শঙ্কিত হতে দেখিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের কফিনে পুষ্পস্তবক অর্পণের পূর্বে তিনি সাংবাদিকদের একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, একটু আগে মিজানের সন্তান কাঁদছিল, আমি সেই কান্না সহ্য করতে পারিনি, আমি আল্লাহ কাছে প্রার্থনা করি, তার সন্তানদের নিয়ে তিনি যে স্বপ্ন দেখতেন, সে স্বপ্নটা বাস্তবায়িত হোক। আমরা সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করবো। আরো সহায়তা লাগলেও আমরা করবো। তার পরিবার যেন এই শোক সইতে পারে, সেই প্রার্থনা করছি।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের মতে, সাংবাদিক, লেখক ও গবেষক মিজানুর রহমান খান সংবিধান, আইন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে তার গবেষণাকর্মের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।

মঙ্গলবার নড়াইলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

0
ashraful--DROHO-12-JUN-P1
আশরাফুল -ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এসএম সুলতান ক্রিকেট দল ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ দল।

এসএম সুলতান ক্রিকেট দলে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জিয়াউর রহমান। অপরদিকে বীরশ্রেষ্ঠ ক্রিকেট দলে সাব্বির রহমান ও ছক্কা নাঈম খেলছেন। মঙ্গলবার নড়াইল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহন করে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, চারণকবি বিজয় সরকার এবং জারিশিল্পী মোসলেম উদ্দিন এর নামে দলগুলোর। পুরস্কার হিসেবে (প্রাইজ মানি) চ্যাম্পিয়ন দল পাবে তিন লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে দুই লাখ টাকা।

২৯ ডিসেম্বর ভিডিও বার্তায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি মুর্তজার উদ্যোগে প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...