বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 568

নতুন বছরে সরকারকে সরানোর শপথ ফখরুলের

0
BNP-DROHO-30-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সরানোর শপথ করলেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, এ বছর শেষ হচ্ছে। আসুন নতুন বছরে আমাদের সবার একটাই শপথ হোক ক্ষমতাসীন সরকারকে সরানোর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মহানগরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

বিএনপির মহাসচিব বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।

সমাবেশকে ঘিরে সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সমাবেশস্থলে আসার পথে বিএনপির অনেক নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটার শিকার হন।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খুব দুঃখ হয়, লজ্জা হয় যখন দেখি সমাবেশ আসতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে। যখন দেখি সমাবেশকে কেন্দ্র করে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর লজ্জা হয় যখন দেখি এই সরকারের প্রধানমন্ত্রী বলছেন যে, তারা গণতন্ত্র দিয়েছেন বলেই নাকি দেশ খুব ভালো চলছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ক্ষমতায় থেকে বাংলাদেশের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে, তারা আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকার গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছে। এই সরকার বাংলাদেশের মানুষকে শ্বাসরুদ্ধ করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে, সমগ্র মানুষকে মুক্ত করতে হবে।

বিএনপিকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বাধ্য করতে হবে এই সরকারকে সরে যেতে এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন করাতে।

সমাবেশে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই কমিশন সারাদিন মিথ্যা কথা বলে, যে কথাগুলো শুনলে লোকে হাসে। এখন নাকি খুব সুন্দর নির্বাচন হচ্ছে, চমৎকার নির্বাচন হচ্ছে। যেখানে ভোট কেন্দ্রে যেতে পারে না মানুষ, ইভিএম দিয়ে নির্বাচন করে। একখানে দিলে আরেকখানে ভোট পড়ে। ধানের শীষে ভোট দিলে নৌকায় গিয়ে পড়ে- এই অবস্থা তারা তৈরি করেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন- মহানগর দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকির পরিচালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, আমিনুল হক, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত

0
kumalla-DROHO-30-P1
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লার ব্রাক্ষণপাড়ায় রেলগেট পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় রোগী বহন করা অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

বুধবার সকালে ব্রাক্ষণপাড়া উপজেলার শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে অসুস্থ রোগী ফরিদ মুন্সি (৬০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০)। নিহতদের বাড়ি দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গজারিয়া গ্রামে। এ ঘটনায় নিহত ফরিদ মুন্সির মেয়ে আঁখি আক্তার ও অটোরিকশাচালক রাকিবুল হাসান।

নিহত ফরিদ মুন্সির ভাতিজা সোহেল রানা জানান, ফরিদ মুন্সি দীর্ঘদিন ধরে অসুস্থ। বুধবার ভোরে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়েছেন সময় ট্রেন দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে গেছেন।

গেটম্যান মিজানুর রহমান জানান, অটোরিকশাটি রেলগেটে এলে তিনি তখন সংকেত দিতে থাকেন। এ ছাড়া মালবাহী ট্রেন হুঁইসেল দেয় ঘন ঘন। তার পরও অটোরিকশাচালক সংকেত ও হুঁইসেল উপেক্ষা করে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। তখন অটোরিকশাটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর পর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ট্রেন থামে। ততক্ষণে অটোরিকশাচালকসহ চারজন মারাত্মকভাবে আহত হন।

অন্যদিকে মালবাহী ট্রেনচালক সফিকুল ইসলাম জানান, তিনি সহকারী চালককে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। কুমিল্লা এসে লাইন ক্লিয়ার পেয়ে পর পর কয়েকটি হুঁইসেল দেন এবং শাসনগাছা রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ অটোরিকশাটি লাইনে ঢুকে যায়। অনেক চেষ্টা করে কিছু দূর এসে ট্রেন থামানো হয়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসলাম হোসেন সিরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সকাল সাড়ে ৮টায় ফরিদ মুন্সি পরে তার স্ত্রী পেয়ারা বেগম মারাযান।

পৌর নির্বাচনে বিজয় সরকারের প্রতি জনগণের আস্থার প্রমাণ- কাদের

0
KADER-DROHO-14-P7
ওবায়দুল কাদের - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়কে সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ার প্রমাণ হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশ কমছে বলেও তিনি মনে করেন।

মঙ্গলবার সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের সোমবার অনুষ্ঠিত দেশের বিভিন্ন পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে মন্তব্য করেন।

প্রতিটি পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছেন বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের তথ্য মতে পৌরসভাগুলোয় ৬০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট পড়েছে। জণগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ এতে তার অসারতা প্রমাণিত হয়েছে।

দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু-নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।
তিনি বলেন, ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছেন, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

২৩ পৌরসভার ঘোষিত ফলাফলে দুটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন। খরগোশের গতিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, তাহলে বলবো, জননন্দিত আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির সোনালি সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগেই আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোনও সুযোগ নেই। গল্পের কচ্ছপের মতো বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে না পেরে ধীরগতিতে চলতে থাকবে, কিন্তু আধুনিক প্রযুক্তিমনস্ক, গতিশীল বাংলাদেশ গড়তে সরকার খরগোশের অদম্য গতিতে পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে। মাঝপথে থামিয়ে দেওয়ার কোনও অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।’

প্রথম ধাপের পৌর ভোটের ফল প্রত্যাখ্যান বিএনপির

0
ফকরুল ইসলাম - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এটাতো নির্বাচনই হয়নি, মাপকাঠি আবার কিসের? এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোন সুষ্ঠু নির্বাচত হতে পারে না। আমরা একটাও বর্জন করিনি, আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফলাফল প্রত্যাখ্যান করেছি।

সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় ২৪টি পৌরসভায় ভোট হয়। ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। শেষ পর্যন্ত বেশিরভাগ পৌরসভাতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, এগুলোর কিছু কিছু পূর্ব নির্ধারিত বটেই, কিছু ইভিএমের কারসাজি। আমরা ইভিএমে বরাবরই আপত্তি জানিয়ে এসেছি যে, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ। কারণ আমাদের দেশের মানুষ এখনো বুঝতেই পারে না ইভিএম কী? ওইটা কী বলে একবার যদি আঙ্গুলের ছাপ দিতে ভুল হয়ে গেল, তখন সবুজ দিয়ে কনফার্ম করতে হবে, সেখানে যদি আবার লাল পরে যায় তখন সেটা বাতিল। সেজন্য আগে ওই ভোটারকে তো প্রশিক্ষণ দিতে হবে।

২০২০ সালে বিএনপির অর্জন ও ২০২১ সালে বিএনপির জন্য চ্যালেঞ্জ কী- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, বিদায়ী বছর শুধু বিএনপির জন্য নয়, পুরো দুনিয়ার মানুষের জন্য ছিল খারাপ। আমাদের জন্য খারাপ দুটো কারণে প্রধানত, এই বছরই সরকারের কর্তৃত্ববাদের যে চেহেরা সেটা প্রচ-ভাবে সামনে এসেছে। ধর্ষণ এই বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে দুর্নীতি। বেড়েছে জনগণের অধিকার হরণ।

ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শৈলকুপায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
Shailkupa -DROHO-29-P3

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বেতন গ্রেড পরিবর্তন সহ ৫ দফা দাবিতে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার দুপুরে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের শৈলকুপা উপজেলার শাখার নেতাকর্মীরা মানবন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কর্মচারী পরিষদের আহবায়ক সোহেল আহম্মেদ, আব্দুল আলিম, নুরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

জুনে এসএসসি পরীক্ষা, আর এইচএসসি জুলাই-আগস্টে

0
SSC&HSC-ED-DROHO-29-P2
দিপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।

তবে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে ফেরুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। একই ভাবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুলাই-আগস্টে এই পরীক্ষা নেওয়া হতে পারে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে আর এসএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হয়ে থাকে।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ড থেকে সনদ দেওয়া হলেও তাতে কোনো নম্বর উল্লেখ থাকবে না। শুধু উত্তীর্ণ লেখা থাকে। এ ছাড়া মাধ্যমিকে রোল নম্বরের পরিবর্তে আইডি প্রথা চালু করা হবে। অর্থাৎ পরীক্ষার ভিত্তিতে আগে যে রোল নম্বর থাকত, তা আর থাকছে না। আইডির ভিত্তিতে শিক্ষার্থীদের কার্যক্রম চলবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ ছাড়া এবার করোনা ভাইরাসের কারণে আসন্ন পয়লা জানুয়ারি উৎসব করে পাঠ্যবই দেওয়া হবে না। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মোট ১২ দিনে এসব বই দেওয়া হবে। প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা তিন দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে বই নেবে। তার আগে ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবের কার্যক্রম উদ্বোধন করবেন।

১ জানুয়ারি শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

0
PRIMARY-ED-DROHO-29-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়ার জন্য প্রাথমিকের সব শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না।

সোমবার প্রকাশিত অধিদপ্তরের চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।

ঝিনাইদহে এক্স-ক্যাডেটস এ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

0
Ex-Cadete-Combol-Bitoron-DROHO-28-P3
শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন এক্স-ক্যাডেটস এ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর। এ সময় ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর রোবায়েদ হোসেন রিয়াদ, শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফ আশফাক খান।

এক্স-ক্যাডেটস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর ও ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ জাহিদ আহমেদ। অনুষ্ঠানে দেড়’শ দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

তারিকুল ইসলাম খোকসা পৌরসভার মেয়র নির্বাচিত

0
MAYOR KHOKSA DROHO 28 P2
মেয়র তারিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার মেয়র পদে দ্বিতীয় বার নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী তারিকুল ইসলাম।

পৌর এলাকার ৯টি কেন্দ্র থেকে বেসরকারী ভারে ঘোষিত ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিক নিয়ে তারিকুল ইসলাম প্রায় ৯৩২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপির ধানের শীর্ষের প্রার্থী নাফিজ আহমেদ ১৫৮৩ ভোট পেয়েছেন।

বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফল আনুয়ায়ী সাধারন কাউন্সির পদে ভোট ব্যবধানে এগিয়ে আছেন মনিরুজ্জামান টিপু, মহব্বত আলী ফকর, আব্দুল হামিদ, আবুল হোসেন তরুন, সেলিম হুসাইন, ইমরান হোসেন, হাসেম আলী, ইউনুস আলী, মেহেদী হাসান বিশ্বাস।

সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে এগিয়ে আছেন ফরিদা পারভীন, সেলিনা আক্তার ও ডালিয়া খাতুন। তারা সবাই চশমা মার্কা প্রতিক নিয়ে  ভোট যুদ্ধে লড়েছিলেন।

সকালে উৎসব মুখোর পরিবেশে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটের শুরু থেকে কেন্দ্র গুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। তবে নারী ভোটারের উপস্থিতি লক্ষনিয় ছিল। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপচে পরা ভিড় ছিল। তাই নির্দ্ধারিত সময়ের পরেও ভোট গ্রহন চলে। এটিই জেলায় প্রথম ইভিএম এ ভোট গ্রহন। ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৬ টি ভোট কেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছে র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

সকালে বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান স্বাভাবিক ভোট হচ্ছে। ফলাফল ঘোষনার পরে তিনি জানান যান্ত্রীক কারচুপির কারচুপি হয়েছে।

খোকসা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু

0
droho vot1
পৌর সভার ৪ নম্বর কেন্দ্রে নারী ভোটারের লম্বা লাইন

স্টাফ রিপোর্টার

সব শঙ্কা কাটিয়ে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।

সোমবার সকালে উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। এটিই জেলায় প্রথম ইভিএম এ ভোট গ্রহন। ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৬ টি ভোট কেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছে র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

droho vot2
নারী ভোটারদের লম্বা লাইন

সকালে ভোট শুরুর আগেই ব্যপক সংখ্যক নারী ভোটার উপস্থিত হয় ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে। প্রথম দুই ঘন্টায় কম ভোট পোল হওয়ায় কেন্দ্রের বাইরে নারী ভোটারদের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। এই কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী পোলিং এজেন্টটের দেখা মেলেনি। তবে ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ৯৯৫ ভোটের মধ্যে সর্বাধিক ৩৫০ ভোট পোল হয়েছে প্রথম দুই ঘন্টায়।

মেয়র পদে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিকের প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র তারিকুল ইসলাম এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষের প্রার্থী নাফিজ আহমেদ রাজু। এ ছাড়া ৯টি ওয়ার্ডের ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খোকসা পৌরসভা প্রায় ১৪ হাজার ৯ শত ৩২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৩৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪৮৬ জন।

বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান স্বাভাবিক ভোট হচ্ছে। তবে ৪ নম্বর কেন্দ্রে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...