বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 584

পেসার সামির স্ত্রী হাসিনকে হুমকী দেওয়ার ঘটনায় আটক ১

0
HASAN-DROHO-27-P5
সামির স্ত্রী হাসিন

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় পেসার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান নিজের গৃহকর্মীর বিরুদ্ধে হুমিক দেওয়ার অভিযোগ করেছেন। দেড় বছর আগে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন হাসিন।

হাসিন এবারে অভিযোগ করেন সাবেক এক গৃহকর্মী তার ব্যক্তিগত ছবি এবং ফোন নম্বর ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে প্রতিনিয়ত ফোন করেছেন।

হাসিনের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যে নম্বর থেকে ওই গৃহকর্মী ফোন করতেন, তা ওই ব্যক্তির বলে পুলিশ দাবি করে।

হাসিন জানান, সেপ্টেম্বর মাস থেকে তাকে ফোনে লাগাতার হুমকি দিচ্ছেন বাড়ির সাবেক গৃহকর্মী শীলা সরকার। হাসিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন তিনি। শীলার ছেলে হিসেবে পরিচয় দিয়ে এক পুরুষও তাকে হুমকি দিয়েছেন।

হাসিনের অভিযোগের তদন্তে নেমে পুলিশ ক্যানিং স্টেশন রোড থেকে দেবরাজ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়ায় কাঠের তৈরি দৃষ্টিনন্দন পাঁচ তলা বাড়ি সবার নজর কাড়ছে

0
FB_IMG_16062770667854563

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শিলাইদহে বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির কাছেই সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয়েছে দৃষ্টি নন্দন পাঁচ তলা বাড়ি। বাড়ির সম্পূর্ন কাঠামো তৈরী হয়েছে কাঠ দিয়ে। ৫ তলা বিশিষ্ট এই কাঠের তৈরি বাড়ির নীচ তলায় রয়েছে রেস্টুরেন্ট। রয়েছে ক্ষুদ্র ও কুঠির শিল্পের তৈরী নানা রকম জিনিসপত্র। বাড়িটির মেঝে ও দেওয়ালে রয়েছে নানা রংয়ের আল্পনা। রং বেরংয়ের পোষ্টার আর ফেস্টুন দিয়ে ছবির মত করে সাজানো হয়েছে বাড়িটি।

HUD-HO-DROHO-27-P5

কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত মন ভোলানো কাঠের তৈরি দেশের এক মাত্র পাঁচ তলা এই বাড়িটি দেখার জন্য কৌতুহলী মানুষের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। আব্দুর রশিদ জোয়ার্দার নামে স্থানীয় এক ব্যক্তির নিজস্ব উদ্যোগে তৈরী হওয়া এই বাড়িটি দর্শনার্থীদের নজর কেড়েছে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির পাশে হওয়ায় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ৫ তলা বিশিষ্ট মন ভোলানো এই কাঠের তৈরি বাড়িটি দেখতে ভিড় করছেন। ১২ শতক জায়গার উপর নির্মিত পরিবেশ বান্ধব ৫ তলা বিশিষ্ট ৩৫ ফুট উচ্চতার কাঠের তৈরি এই বাড়িটি প্রথম দর্শনে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও দৃষ্টিনন্দন এই বাড়িটি তৈরী করে সাঁড়া ফেলে দিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ এলাকার আব্দুর রশিদ জোয়ার্দার নামে এক ব্যক্তি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে অসাধারণ কারুকার্য। ৫তলা বিশিষ্ট এই বাড়িতে রয়েছে বাংলার ইতিহাস, ঐহিত্যবহনকারী নানা নিদর্শন। ফুঁটিয়ে তোলা হয়েছে বাংলার লোক সংস্কৃতি, ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধেও ইতিহাসসহ বিশিষ্ট ব্যক্তিদের জীবনী।

২০১৮ সালে মেহগনি, কেরোসিন, শাল ও তালগাছের কাঠ দিয়ে বাড়িটি তৈরী করা হয়। ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাড়িটির ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হলেও বাড়ির মালিক আব্দুর রশিদ জোয়ার্দার বলছেন, বাড়িটি মনের মত করে ফুঁটিয়ে তুলতে আরো ৪০ থেকে ৫০ লক্ষ টাকা প্রয়োজন। ২০ টাকার দর্শনীর বিনিময়ে দর্শনার্থীরা পুরো ৫ তলা বাড়িটি ঘুরে দেখার সুযোগ পান। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় এই বাড়িটিকে ঘিরে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির কাছে এরকম কাঠের তৈরি দৃষ্টি নন্দন বাড়ি দর্শনার্থীদের কাছে এক অন্য রকম আবহ তৈরি করেছে। আব্দুর রশিদ ব্যক্তি উদ্যোগে বাড়িটি নির্মাণ করেছেন। বাড়ির আরো কাজ বাঁকি রয়েছে। সরকারের উচিত দৃষ্টি নন্দন এই বাড়িটি সম্পূর্ণ মেলে ধরার জন্য সহযোগিতা করা।

যশোর থেকে শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়িতে বেড়াতে আসা আবুল কালাম আজাদ ও রেহেনা খানম দম্পতি জানান, শিলাইদহ কুঠিবাড়িতে ঘুরতে এসে জানলাম এখানে পাশেই একটি কাঠের তৈরি পাঁচ তলা বাড়ি রয়েছে। তাই দেখতে এলাম। বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখলাম। বাড়িটির নির্মাণ শৈলী এবং কারুকার্য সত্যিই আমাদের মুগ্ধ করেছে।

ফরিদপুর থেকে বেড়াতে আসা ইলিয়াস হোসেন নামের এক দর্শনার্থী জানান, আগে শিলাইদহ এসে রবী ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি আর পদ্মা নদী দেখে চলে যেতাম। এখন এই কাঠের তৈরি বাড়িটি দেখে মনে হচ্ছে শিলাইদহের প্রাকৃতিক সৌন্দর্যের পলকে নতুন এক মাত্র যোগ করেছে এই বাড়িটি। দৃষ্টি নন্দন পাঁচ তলা কাঠের তৈরি এই বাড়িটির মালিক আব্দুর রশিদ জোয়ার্দ্দার জানান, এখনো অনেক জায়গা পড়ে রয়েছে। ইচ্ছে আছে সেখানে শিশু-কিশোদের চিত্র-বিনোদনের জন্য পার্ক তৈরি করা। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় তিনি পার্ক তৈরির কাজে হাত দিতে পারছেন না।

অভিনেতা আলী যাকের মারা গেছেন

0
ALI-JAKER-DROHO-27-P3
আলী যাকের

দ্রোহ বিনোদন ডেস্ক

দেশ বরেণ্য অভিনেতা আলী যাকের আর নেই (ইন্নাঃ …….রাজিউন)।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, গত কয়েক দিন ধরেই অভিনেতা আলী যাকের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের। বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি। গত ১৫ নভেম্বর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। ‘বহুব্রীহি’, ‘আজ রবিবার’সহ বহু নাটকে তার অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছে। মঞ্চেও আলী যাকের এক জাদরেল অভিনেতার নাম।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আলী যাকেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন।

সাতক্ষীরায় মায়ের পাশ থেকে শিশু চুরি

0
Shatkhira-DROHO-27-P2

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে দিনের বেলায় ১৫ দিনের শিশু মায়ের পাশ থেকে চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে সদ্য প্রসুত শিশু পুত্রটিকে নিয়ে মা ফাতেমা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙ্গে পুত্রকে না পেয়ে খোজাখুজি করে কিন্তু শিশুটির সন্ধান মেলেনা। কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে কেউ বলতে পারছেন না।

কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সাথে ফাতেমার বিয়ে হয়। শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের কারণে সদর উপরজেলার হাওয়ালখালী গ্রামের নানির বাড়িতে স্বামীসহ আশ্রয় নেয় এ দম্পতি। ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে ফাতেমা পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন।

শিশুটির মা ফাতেমা খাতুন জানান, দুপুরে ঘুম থেকে উঠে দেখেন যে তার বাচ্চা নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

0
kum-DROHO-27-P1

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীর প্রথম বিয়ের খবর গোপন করায় স্বামী তাকে ‘হত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। শ্বশুরবাড়িতে স্ত্রীর আত্মহত্যার খবর দিয়ে ঘাতক স্বামী নিজেও আত্মগোপন করেছে।

নিহত গৃহবধূর নাম সুমি (২৬)। বৃহস্পতিবার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর বাবা আবদুল হালিম জানান, ২০১৭ সালে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের আজমত আলীর ছেলে বাবলু ওরফে বাবুর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় সুমির প্রথম বিয়ের কথা গোপন রাখেন তারা। বিষয়টি কিছুদিন পর জানাজানি হলে বাবলু সুমির ওপর নির্যাতন করতে থাকে।

মঙ্গলবার বাবলু শ্বশুর বাড়িতে ফোনে জানায় সুমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সংবাদ শুনে সুমির ভাই বোনের বাড়িতে আসেন। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার তিন বছরের শিশু কণ্যাকে খোকসায় নানা বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে বাবলু ফোনে আবার জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, বাবলু তার স্ত্রীর প্রথম বিয়ের বিষয়টি জানার পর থেকেই নির্যাতন করত বলে এলাকাবাসী জানান। বাবলু পলাতক রয়েছে।

যাত্রাপালা শহর থেকে বউ এনেছি

0

শৈলকুপায় কামান্না দিবস পালিত

0
Shailkupa-Kamanna -DROHO-26-P5

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধা ৪৯তম শাহাদাৎ দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের এ দিনে রাজাকার ও পাক বাহিনী ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে। স্থানীয় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।

পাক বাহিনীর সাথে সেদিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মোমিন, আব্দুল কাদের, শহিদুল ইসলাম, সোলেমান হোসেন, আব্দুর রাজ্জাক (১), আব্দুল ওয়াহেদ, রিয়াত আলী, আলমগীর হোসেন, মতলেব উদ্দীন, আলী হোসেন, শরিফুল ইসলাম, আনিছুর রহমান, আলিমুজ্জামান, তাজুল ইসলাম, মনিরুজ্জামান, মাছিম উদ্দীন, আব্দুর রাজ্জাক (২), কাওছার আলী, সালেক মিয়া, আজিজুর রহমান, আকবর হোসেন, সেলিম হোসেন, হোসেন আলী, রাশেদ মিয়া, গোলজার হোসেন, শ্রী অধীর কুমার, গৌর পদ, জীবন দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধাদের গাইডার শ্রী ফণি ভুষণ কুন্ডু ও রান্নার বুয়া মোছাঃ রঙ্গবিবি।

অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক হওয়ায় মুক্তিযোদ্ধাগন কামান্না গ্রামের মাধব ভুঁইয়ার বাড়িতে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন। ২৫ নভেম্বর রাতে খাবার খেয়ে মুক্তিযোদ্ধাগন ঘুমিয়ে পড়েন। ভোর রাতে বাড়িটির ঘিবে ফেলে পাকসেনা ও রাজাকাররা। তাদের গুলিতে একে একে শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা।

দিবসটি পালন উপলক্ষে শৈলকুপা উপজেলা প্রশাসন ও ২৭ শহীদ স্মৃতি সংঘ শহীদদের কবর প্রাঙ্গণে আলোাচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা ও মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবুল ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও রহমত আলী মন্টু প্রমুখ।

স্বামীর বিরুদ্ধে গৃহবধূর গায়ে আগুন দেওয়ার অভিযোগ

0
Josor-DROHO-26-P4

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে স্বামী আগুন দিে ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাষন্ড স্বামী আত্মগোপন করেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চাকই-মরিচা গ্রামের গৃহবধূ হিরা বেগম (৩৩) অগ্নিদগ্ধের শিকার হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী বিল্লাল সরদার চাকই গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

দগ্ধ হিরা বেগম জানান, স্বামী বিল্লাল সরদার সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায়। দগ্ধগৃহবধূ পাষন্ড স্বামীর বিচার দাবি করেন।

এ বিষয়ে হিরা বেগমের মা মজিদা বেগম জানান, জামাই বিল্লাল সরদার অমানসিকভাবে তার মেয়েকে গায়ে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুন্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে ঝলসে গেছে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাজবাড়ীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

0
Rajbri-DROHO-26-P2

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ৭দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে অংশ নিচ্ছে ৪০জন প্রশিক্ষনার্থী।

প্রশিক্ষন ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।

Rajbri-DROHO-26-P3

জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌস আক্তার বন্যা , জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ইভ টিজিং আর নারী নির্যাতন, র‌্যাগিংয়ের হার বেড়েছে। ফলে আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ নিতে হবে ছেলে মেয়েদের। আত্মরক্ষার পাশাপাশি শারীরিকভাবেও একজন লোক সুস্থ্য থাকতে পারে কারাত প্রশিক্ষণ নিলে।

বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে টানা কর্মবিরতিতে স্বাস্থ্য কর্মীরা

0
HELT-DROHO-26-P1
কর্মবিরতিতে স্বাস্থ্য কর্মীরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্শক ও স্বাস্থ্য সহকারীরা চাকুরী স্থলে গ্রেড প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ দাবিতে অনিদ্রিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালনের সময় দারী দায়ার বিষয়ে দ্রোহ প্রতিনিধির সাথে কথা বলেন, স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমা নাহরিন, আবু সালেহ আল মামুন, আব্দুস ছাত্তার, আসাদু জ্জামান রানা, সুলতানা রিজিয়া, মাহামুদা খানম প্রমুখ।

তারা জানান, বারবার ঘোষনার পরেও এ সব পদের কর্মচারীদের গ্রেড প্রদান ও বেতম বৈষম্য দূরীকরণ হচ্ছে না। এবারের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...