মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 592

পাঁচ বছর পর ফুটবলে নেপালকে হারাল বাংলাদেশ

0
BANGLADESH-droho-13-11-2020-p-9
বাংলাদেশ ফুটবল দল ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ফুটবল মাঠে ফিরেছে ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। আর এ ম্যাচেই নেপালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপাল ও বাংলাদেশ ফুটবল দল মুখমুখি হয়। নেপালকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ জয়টি ছিল ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায়। সেটাও ছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।

২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপালের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। গত বছর এসএ গেমস ফুটবলেও নেপালের কাছে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের ফুটবলারদের মাথায় ছিল প্রতিশোধের নেশা। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় মোহাম্মদ নওয়াজ জীবন গোল করে দলকে এগিয়ে নেন। করোনার কারণে দেশে গুরুত্বপূর্ণ আট ফুটবলারকে রেখে আসা নেপাকে ঠেসে ধরেন জামাল ভুঁইয়ারা। কিন্তু গোলটা ঠিক পাচ্ছিল না। ম্যাচের ৮০ মিনিটে সেই বাধা ভাঙেন মাহবুবুর রহমান। দলকে এনে দেন ২-০ গোলের সহজ জয়।

সরকারি এজেন্টদের নাশকতার অংশ বাস পোড়ানো – ফখরুল

0
FAQURAL-droho-13-11-2020-p-8
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের যে অভিজ্ঞতা আপনারাও জানেন, দেখা যায় যে, সরকারের কিছু কিছু অংশ যারা বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। আমি স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি এই রাজনীতি করে না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলা কালে বাস পোড়ানো ও মিছিলের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে শুক্রবার নয়টি মামলা হয়েছে।

বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়েরের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্রভাষায় এর নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো কখন হয় যখন দেশে কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী দুই বছর ধরে জেলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশের বাইরে। এরকম একটা কঠিন সময়ে কিন্তু আমাদের ঐক্য অটুট আছে। এই ধরনের দলে যেটা হয় কেউ কেউ পদত্যাগ করে যায়। এখনও দলের মধ্যে কোনো ভাগ হয়নি। আমাদের দল চলে যৌথ নেতৃত্বের মাধ্যমে।

তিনি বলেন, আমরা মনে করি যে, উনি (খালেদা জিয়া) অ্যাকটিভ আছেন মানসিকভাবে। তার যে অস্তিত্ব দেশের মানুষের মধ্যে, এটা অত্যন্ত গভীরে। আমরা মনে করি, উনি রাজনীতিতে আছেন এবং থাকবেন। অবশ্যই উনি অ্যাকটিভ হবেন।

সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, বিএনপি গণতন্ত্রের জন্য অন্তরায়। আসলে প্রধান অন্তরায় তো তারা। ১৯৭৫ সালে বাকশাল তৈরি করে গণতন্ত্রকে কবর তো দিয়েছিলেন তারা। দেয়ার ইজ নো ডেমোক্রেসি। তার আগের ১৯৭২ সালে তারা যে সংবিধান তৈরি করেছিল সেই সংবিধান তারাই পরিবর্তন করেছেন, বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা, বাকশাল।

দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর প্রকাশিত অডিও সম্পর্কে তিনি বলেন, আমি এটা শুনিনি, জানিও না। তবে যেটা যেখানে যেভাবে আসুক, এগুলো আমরা সমর্থন করি না। এগুলোর পেছনে সরকারের হাত সবসময় থাকে, যারা এটাকে মেনিপুলেটেড করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-১৮ নির্বাচনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন, এই কমিশন এতো ভালো যে, আমেরিকাকে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমেরিকায় ৪/৫ দিন লাগে ফলাফল গুণতে আর তারা ৪/৫ মিনিটে ফলাফল দিয়ে দিতে পারে। এর চেয়ে হাস্যকর কথা একজন সিইসির কাছ থেকে আসতে পারে এটা কল্পনাও করতে পারি না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে মিট দ্য প্রেসে সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিবকে রিপোর্টার্স ইউনিটির ক্রেস্ট উপহার দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিদেশি নেতাদের শুভেচ্ছা বার্তা গ্রহণে বাধা

0
USA-droho-13-11-2020-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে বিদেশি নেতাদের শুভেচ্ছা বার্তা গ্রহণে বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

বাইডেনকে সরকারিভাবে পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে জমা পড়ে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন নির্বাচনে জয় পাওয়ার পর থেকে এ পর্যন্ত বহু দেশ থেকে বার্তা এসেছে পররাষ্ট্রমন্ত্রণালয়ে। প্রথামাফিক এইসব বার্তা নতুন প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়ার কথা।

কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচনের ফল মেনে না নেওয়ায় তার প্রশাসন শুভেচ্ছা বার্তাগুলো বাইডেনের কাছে পৌঁছে দিচ্ছে না।

ফলে বাইডেনের লোকেরা পররাষ্ট্রমন্ত্রণালয়ের কোনওরকম সহায়তা ছাড়াই ব্যক্তিগতভাবে বিদেশি নেতা এবং সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বাধ্য হচ্ছে।

ইতোমধ্যে ব্যক্তিগতভাবে ফোন কলে বাইডেন যোগাযোগ করেছেন কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের সঙ্গেও।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন টীম পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিসোর্স ব্যবহার করতে চায়। কিন্তু বাধা আসায় তারা এখন অপ্রত্যাশিত এ চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বাইডেনের দলবল যে কোনও সহযোগিতা পাচ্ছে না কেবল তাই নয়, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ডেমোক্র্যাট প্রার্থীর জয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন,“দ্বিতীয়বারের মতো নির্বিঘেœ ট্রাম্প প্রশাসনের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে।”

কয়েকজন বিদেশি কূটনীতিক সিএনএন কে বলেছেন, তাদের নেতারা নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যোগাযোগে পররাষ্ট্রমন্ত্রণালয় বাধা দিচ্ছে বুঝতে পেরে বাইডেন টীমকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের কূটনীতিকদের সাহায্য নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যখন সময় হবে তখন বাইডেন টীমকে সহযোগিতা করতে মন্ত্রণালয় প্রস্তুত আছে। পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের সেন্টার ফর প্রেসিডেনশিয়াল ট্রানজিশনের পরিচালক ডেভিড ম্যারচিক বলেন, নির্বাচনের আগে থেকেই এজেন্সিগুলো আইন মোতাবেক কাজ করছে। দপ্তর প্রস্তুত রাখা হয়েছে, সবকিছু প্রস্তুত আছে। এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা।

নিয়মানুযায়ী, সাবেক প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা যখন খুশি মন্ত্রণালয়ের রিসোর্স ব্যবহার করতে পারেন। কিন্ত বাইডেন এখন নব-নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ায় ট্রাম্প প্রশাসন তাকে মন্ত্রণালয়ের সহযোগিতা নিতে দিচ্ছে না।

নিয়মানুয়ায়ী নতুন প্রেসিডেন্টকে বর্তমান প্রেসিডেন্টের নানা বিষয়ে ব্রিফিং করার কথা, যাতে তিনি আগামী ২০ জানুয়ারি ক্ষমতা নেওয়ার আগে রাষ্ট্রীয় বিষয়গুলো জেনে নিতে পারেন। সেই ব্রিফিংও বাইডেনকে দেওয়া হচ্ছে না।

হুমায়ূনের জন্মদিনে মমর নিবেদন

0
Humayun-Momo-droho-13-11-2020-p-5

দ্রোহ বিনোদন ডেস্ক

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ইবুক-অডিওবুক অ্যাপ ‘বইঘর’।

মম বলেন, ‘এটি শ্রুতিনাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতিনাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হলো। খুব আনন্দের সাথে বইটি পড়েছি আমি। হুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভকামনা।’

এ মাস থেকে বৈশ্বিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বইঘর’ অ্যাপ। যে কোনো স্থান থেকে যে কেউ স্বল্প বা বিনামূল্যে বই পড়তে ও শুনতে পাবেন। এ উপলক্ষে ‘বইঘর’-এ প্রতিদিনই যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ লেখকদের নতুন-পুরনো বই। রয়েছে হুমায়ূন আহমেদের বইয়ের সুবিশাল সংগ্রহ।

ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’র অডিও। ‘বইঘর’, ‘বাংলালিংক বইঘর’, ‘রবি বইঘর’, ‘এয়ারটেল মাইপকেট বুক’ অ্যাপগুলোর পাশাপাশি এটি উপভোগ করা যাবে গ্রামীণফোনের ‘বইমেলা’ ওয়েবসাইট থেকে।

খোকসার মোস্তফা আজাদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

0
KHOKSA-droho-13-11-2020-p-4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদ স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা প্রয়াত ব্যবসায়ীর জানিপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম।

প্রয়াত ব্যবাসায়ী মোস্তফা আজাদের পরিবারের পক্ষ থেকে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

শৈলকুপায় ১২ আসামী গ্রেফতার

0
GRAFTER-droho-13-11-2020-p-3

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ১২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার এসব আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জয়নুদ্দিন মন্ডলের ছেলে আবু আর রহমান, ত্রিবেনী ইউনিয়নের ত্রিবেনী গ্রামের বিল্লাহ, দুলাল সাহা, ধলরাহচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া গ্রামের মৃত সুবোধ মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল ও একই এলাকার মৃত গৌর মন্ডলের ছেলে শ্রী সুবোধ মন্ডল, পৌর এলাকার মাঠপাড়া গ্রামের মৃত জিন্নাতুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউল শেখ, শরিফুল শেখের ছেলে রিপন শেখ, উপজেলার কাচেঁরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের মৃত আফজাল বিশ্বাসের ছেলে ইজাহার বিশ্বাস, হাকিম বিশ্বাস, একই গ্রামের হাকিম বিশ^াসের ছেলে লাল্টু বিশ্বাস।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সকালে ঝিনাইদহ কোর্টে প্রেরন করা হয়েছে।

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

0
MER-MURASARUFdroho-13-11-2020-p-2
সাহিত্যিক মীর মশাররফ হোসেন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দির গ্রামে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে মহুমের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার ও মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শেখ ফয়সল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহমেদ সালেহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমীর প্রমুখ।

উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।

রাজধানীতে বাসে আগুনের জন্য বিএনপিকে দায়ী করলেন কাদের

0
OBIDUL-KADER--droho-13-11-2020-p-1
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপিকে হুশিয়ার করে বলেছেন, আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। জানমালের নিরাপত্তায় জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যতদিন অপরাজনীতি ত্যাগ না করবে, ততদিন রাজনীতিতে তারা আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে কোনো নির্বাচন এলেই বিএনপি হইচই করে মাঠ গরম করে অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা ও মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত

0
শিক্ষা মন্ত্রনালয়-Nural-droho-12-11-2020-p-9

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানানো হয়।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার দুদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষনা এলো।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে বলে আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।

আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

খোকসায় পাঁচ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

0
ভ্রাম্যমান আদালত-Nural-droho-12-11-2020-p-7

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাস্ক না পরার অপরাধে পাঁচ পথচারী কে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের প্রধান বাজারের থানা মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫ পথচারীকে দন্ডবিধির ২৬৯ ধারায় জরিমানা করে আদালত। এসব পথচারীদের কাছ থেকে ১ হাজার ৪শ টাকা অর্থদ- আদায় করা হয়।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...