সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 20

অঞ্জলি

0

ভাইয়ের কল্যাণ কামনায় ধনী গরিব নির্বিশেষে বিবাহিত নারীরা কয়েক গ্রাম ভিক্ষা করেছেন। সেই ভিক্ষার চাউল, ডাউল, তেল আলু দিয়ে একত্রিত হয়ে শনি দেবতার পূজা করছেন। ভাইদের দেওয়া নতুন বস্ত্র পরে সব বয়সী মহিলারা দেবতার উদ্দেশ্যে অঞ্জলি দিতে সামিল হয়েছেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কুঠি কমলাপুর মাতৃ মন্দিরের সামনে থেকে শনিবার বিকালে তোলা ছবি।

হাদীকে নিয়ে কটুক্তিকারী ব্যবসায়ীর প্রকাশ্যে ক্ষমা চাইবেন

0

স্টাফ রিপোর্টার

কুৃষ্টিয়ার খোকসায় শহীদ ওসমান হাদীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করা ব্যবসায়ীর শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছে।

রবিবার সকালে অভিযুক্ত ব্যবসায়ী সাব্বির হোসেন সেতু প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রতিশ্রæতি দিয়েছে বলে আন্দোলন কারীরা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রধান বাজারের লতাবাহার গলির রিফাত টেলিকমের মালিক ব্যবসায়ী সাব্বির হোসেন সেতু ২০ ফেব্রæয়ারি তার ব্যক্তিগত ফেসবুক পেজে শহীদ ওসমান হাদীকে নিয়ে কটুক্তি মুলক স্ট্যাটাস দেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ওসমান হাদীর অনুসারীরা উপজেলা সদরের একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি খোকসা থানা গেট থেকে শুরু করা হয়। রিফাত টেলিকমের সামনে গিয়ে বিক্ষোভ শেষ হয় ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আরিফুল ইসলাম, আজমির হোসেন রিয়াদ, হাবিব হোসেন, আরিফুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

শনিবার রাতে এ রিপোট লেখার সময় হাবিব হোসেন নামের একজন আন্দোলন কারী দ্রোহ প্রতিনিধিকে জানান, কউ ভুল করলে তার ক্ষমা আছে। রবিবার সকাল ১১টায় অভিযুক্ত ব্যবসায়ী তার দোকানে গলির মাথায় দাড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে সন্মত হয়েছেন।

খোকসা ও ঝিনাইদহে শহীদ দিবস দিবস পালিত

0

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়ার খোকসা ও ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার দিনগত মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, খোকসা পৌরসভা, খোকসা থানা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ১০.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একুশের প্রভাত ফেরি শুরু হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, খোকসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার , এরপর একে একে জেলা বিএনপি, প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, এসএসসি ব্যাচ ১৯৯৪, মহিলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করে।

কুমারখালীতে শহীদ দিবস পালিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে অমর একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে কুমারখালীতে।

দিবসটি উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রহরের এই কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় একুশের আনুষ্ঠানিকতা।

প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে কুমারখালী থানা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের েেনতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভাষা শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, মহান শহীদ দিবস ও আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে মাতৃভাষা ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করবে এ প্রত্যাশায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবার পেল ১৭ প্রকার খাদ্য সামগ্রী

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১৭ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।
শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের সুরাইয়া বিলকিস চিত্ত বিত্ত বিদ্যাপীঠ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী নাম ডেকে ডেকে উপকারভোগীদের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় বিভিন্ন বয়সী নারীদের দুই বস্তা করে খাদ্য সামগ্রী নিয়ে যেতে দেখা যায়।

উপকারভোগী ষাটোর্ধ্ব নারী খোদেজা খাতুন বলেন, আমার স্বামী নাই, ছেলে নাই। আমি একা থাকি। আজ ট্রাকে করে লোকজন আইছে, দুই বস্তা খাবার দিছে। আমরা গরিব মানুষ, খুব উপকার হইছে।

নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া এলাকার বাসিন্দা হাবিবুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন বলেন, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতো। দুই বছর আগে পড়ে গিয়ে কোমরে আঘাত পায়। এরপর থেকে ভারী কাজ করতে পারে না। এক ছেলে এক মেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে। রমজানে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কষ্ট আরও বেড়েছে। আজ হঠাৎ নাম ধরে ডাকায় এসে দেখি দুই বস্তা খাবার দেওয়া হচ্ছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আলু, খেজুর সব আছে। এতে রোজার মাসটা ভালোভাবেই চলবে।

আয়োজকরা জানান, প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সরিষার তেল, এক কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, এ্যাংকার ডাল, ছোলা, খেজুর, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম শুকনা মরিচ, ২০০ গ্রাম জিরা, দুই পিস সাবান এবং ২০০ গ্রাম নারিকেল তেল প্রদান করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, রমজান মাসে যেন কোনো গরিব ও অসহায় মানুষকে অভুক্ত না থাকেন বা খাদ্য সংকটে না পড়েন সে লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক মো. আব্দুল লতিফ বলেন, আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবসেবায় সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ সাতজন নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। অপর দিকে ঝিনাইদহে আর দুই যবক নিহত হয়েছে।

শনিবার দুপুর ২টায় কুষ্টিয়া শহরের বাইপাস সড়ক মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল।

নিহতদের মধ্যে সিএনজিচালকসহ দুইন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপর দিকে শুক্রবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলার হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাপপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে দুই জন আরহীর সাথে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরহীরা গুরতর ভাবে হয় এবং দুর্ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়। অপর জন কে দ্রæত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনা স্থলে যিনি মারা যান তিনি হলেন ঝিনাইদহ ছিমছাম লন্ড্রির মালিক আরাপপুর নিবাসী শাহিনের ছেলে শান্ত (২২) এবং মোটরসাইকেলের অপর আরোহি যুবক হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যাপারী পাড়ার টোটন হোসেন (২৪)। টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টায় শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঈশ্বরদী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।

খোকসায় রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে চাউল বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরের হাজী জালাল উদ্দিন মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এই চাউল বিতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ।

রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন খোকসা পৌরসভার সমম্ভ্য স্বতন্ত্র মেয়র প্রাথী নাহিদুজ্জামন নাহিদ। এ সময় প্রয়াত হাজী জালাল উদ্দিন মিয়ার ৮ সন্তানের সবাই উপস্থিত ছিলেন।

নাহিদুজ্জামান নাহিদ জানান, রমজান শুরুর প্রথম সপ্তাহে মধ্যে তারা প্রথম কিস্তিতে প্রায় আড়াই শতাধিক দুস্থকে চাউল সহায়তা দেওয়া হলো। তাদের এ কর্মতৎপরতা মাসব্যাপী চলবে।

শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে ফিরে গেলো সমবেতরা

0

স্টাফ রিপোর্টার

২১ শে’র প্রথম প্রহরে বিদ্যালয়ের গেট তালাবন্ধ করে রাখায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে পরলো না শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

কুষ্টিয়ার খোকসায় শুক্রবার দিনগত রাতে একুশে ফেব্রæয়ারি প্রথম প্রহরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। তবে প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, ২১ ফেব্রæয়ারি সকাল ১০টার পর তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে আসারা অভিযোগ করেন, বিগত সময়ের মত ছাত্র, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ ২১ শে’র প্রথম প্রহরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য জমায়েত হন। কিন্তু বিদ্যালয়ের নৈশ প্রহরী বিদ্যালয়ের গেটে তালা দিয়ে রাখেন। অনেক চেষ্টা করেও তার সারা পাওয়া যায় না । বিদ্যালয়ের গেটে সমবেতরা ক্ষুদ্ধ হয়ে শ্রদ্ধা নিবেদেন না করে একে একে ফিরে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এলাকাবাসীদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ৩৫ বছর আগে শহীদ মিনারটি নির্মান করা হয়। এর পর থেকে এখানেই তারা জাতীয় দিবস গুলোতে নিয়মিত শ্রদ্ধা নিবেদন করে আসছেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের গাফিলতির কারনে এবারে তারা শ্রদ্ধা জানাতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

ভ্যান চালক সুজয় বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি নিজে ছিলেন। স্কুলের গেটে তালা বন্ধ থাকায় কেউ স্কুলের ভিত ঢুকতে পারেনি। সবাই রাগ-বাগ করে চলে যায়।

স্থানীয় ব্যবসায়ী মাসুদ জানান, গত বছরেও স্কুলে মাইক এনে শহীদ মিনারে ফুল দেওয়া হয় কিন্তু এবারে হেড মাস্টার না আসায় যত বিপত্তি ঘটেছে। শহীদ মিনারে ফুল না দিয়ে সবাই ফিরে গেছে।

বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল্লার সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয় কিন্তু সে সায়ংবাদিকের সাথে দেখা করেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে এ বিষয়ে কথা বলার সময় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। দায় এড়িয়ে যাবার চেষ্টা করেন। তিনি স্বীকার করেন ২১ ফেব্রæয়ারি বেলা ১০ টার দিকে তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলাতে এসেছেন।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ২১ এর প্রথম প্রহর বলতে রাত ১২টা ১ মিনিটকে বুঝায়। এ সময়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময়। বিদ্যালয়ের গেটে তালা দিয়ে রেখে সংশ্লিষ্টরা ঠিক করেননি।

শ্রদ্ধাঞ্জলি

0

২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, উপজেরা বিএনপি খোকসা, পৌর বিএনপি খোকসা, উপজেলা ছাত্রদল খোকসা , উপজেলা যুবদল খোকসাসহ বিভিন্ন বিদ্যালয়, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোকসা মুক্তিযোদ্ধা সংসদের ও খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...