শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 11

জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, অস্ত্রের বদলে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

রিজভী বলেন, জাতিসংঘে তারেক রহমান তিন প্রজন্মের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেছেন। তার বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন। তাদেরই ছেলে তারেক রহমান সেখানে বক্তব্য দিয়েছেন।

তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রত্যেক দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ে বক্তব্য দিয়েছেন।

রিজভী বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসপত্র, খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে। বিদ্যুৎ থাকে না, কলকারখানা বন্ধ হয়ে যায় এবং মানুষ বেকার হয়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কোনো ভয় পাবেন না। ঝড় আসুক, বাতাস আসুক।’ দেশকে অস্থিতিশীল করতে এবং আগুন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ধারা বন্ধ করতে যারা চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে।

রিজভী বলেন, বিএনপি কোনো নির্বাচন ছাড়া বা ‘মিডনাইট নির্বাচন’-এর মাধ্যমে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তারেক রহমানের সরকার ও বিএনপির জোট সরকার ক্ষমতায় এসেছে। বিএনপির সরকার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে।

জাতীয়তাবাদী ওলামা দলকে বিএনপি সরকারের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই।
রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি রাস্তায় রাস্তায়, পথে প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক

0

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী মো. রাব্বি মন্ডলকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ফারজানা আক্তারের (২৭) বিরুদ্ধে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারজানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত রাব্বি ওই গ্রামের মো. নজরুল মন্ডলের ছেলে। তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে হত্যা করা হয়। ঘটনার পর ফারজানা তার বাবার বাড়ি শ্রীপুরের আমতৈল গ্রামে চলে যান। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দাও জব্দ করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার ফোন করে জানান, তার মেয়ে ও জামাতার মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে। খবর পেয়ে রাব্বির বাবা বাড়িতে গিয়ে ছেলের রক্তাক্ত মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।

নিহতের বাবা নজরুল মন্ডল বলেন, রাব্বি ১০ থেকে ১২ দিন আগে শ্বশুরবাড়ি আমতৈল গ্রামে গিয়েছিল। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। আজ সকালে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি, আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফারজানা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

খোকসায় নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ তাদের হোয়াটস আপ গ্রুপে জানিয়েছে, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার জয়ন্তী হাজরা ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাঃ মাহাতাব উদ্দিন (৫২)। তিনি উত্তর শ্যামপুর গ্রামের তেজারত আলী মন্ডলের ছেলে। একই রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে খোকসা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান খোকসা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান জোয়াদ্দার (৬০) কে আটক করা করে। তিনি কমলাপুর গ্রামের মরহুম আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে নাশকতার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫,০২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৮, লক্ষ ৫১ হাজার ৩ শ টাকা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক এলাকায় বিজিবি টহল দল অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ২২ হাজার ৮শ টাকা।

একই দিন রাত সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডল পাড়া মাঠ নামক এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ এবং ৩,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ২১ হাজার টাকা।

অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠ নামক এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৭ হাজার ৫ শ টাকা।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ভূমি অফিসের সহকারীর ঘুষ দাবির ভিডিও ভাইরালের পর বদলী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম নোটিশ জারির জন্য ১০০ টাকা ঘুষ নিয়েও সন্তুষ্ট হতে পারেন নি। সেবা নিতে যাওয়া ব্যক্তির কাছে তিনি আরও ১০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে ফাইল খালে ফেলে দেওয়ার হুমকিও দেন তিনি।

ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই ওই অফিস সহকারীকে অন্য একটি অফিসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কী নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ এলে ওই ক্যানালে ফেলে দিয়ে আসবনে। তারপরে গিয়ে বলেন, আমার নোটিশ পাইনি।’

ভিডিওতে আরও শোনা যায়, অফিস সহকারী রেজাউল ইসলাম বলছেন, ‘একটা নোটিশ জারি করতে ৪০-৪০, আশি টাকা। আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিচ্ছেন ১০০ টাকা, আবার আজেবাজে কথা বলছেন যে, এটা বাবদে আপনারা খরচ পান। কিডা(কে) আমাদের খরচ দেয়?’

এ সময় ওই সেবাগ্রহীতা তাকে বলেন, ‘আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি?’

জবাবে রেজাউল ইসলাম বলেন, ‘ওইটা এসিল্যান্ডে গিয়ে বলেন, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা কিংবা নোটিশ জারির মতো যেকোনো সাধারণ কাজের জন্য অফিসে এলে বেপরোয়াভাবে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল। টাকা না দিলে ফাইল আটকে রেখে চরম ভোগান্তিতে ফেলেন তিনি।

জানতে চাইলে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে বদলি করেছেন স্যারেরা। আমি আর এমন করব না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নিবেন।’

খোকসায় ট্রাক চাপায় নছিমন চালক নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় পেছন থেকে আসা ট্রাকের চাপায় এক নছিমন চালক নিহত হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে খোকসা বাস স্ট্যান্ডের ২শ মিটার পশ্চিমে ফায়ার সার্ভিস ষ্টেশনের পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নছিম চালকের নাম আলমগীর হোসেন (৪০)। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃগী গ্রামের বাসিন্দার। তার বাবার নাম সাবু মিয়া। ঘাতক ট্রাকের চালক ও মালিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয়রা। তবে ঘাটক ট্রাকের নম্বর দিতে পারেনি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে থেকে নছিমন চালকের মৃতদেহ উদ্ধার করে।

নিহত নছিমন চালকের বহরের অপর একটি নসিমনের চালক মিলন হোসেন জানান, তারা দুটি নছিমন গাড়ীতে মাছপাড়া থেকে পেঁয়াজ বোঝাই দিয়ে কুষ্টিয়া জেলা সদরের মিউনিসিপালিটি বাজারের মহাজনের আড়তে যাচ্ছিলেন। খোকসায় পৌচ্ছানোর পর বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি দুটি সড়কের পাশে রেখে পলিথিন দিয়ে পেঁয়াজ ঢাকার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে আলমগীর নিজের গাড়ী থেকে নিচে নামে। এ সময় পেছন থেকে আসা মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা স্থলেই তিনি নিহত হন।

খোকসা ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার মোঃ আলতাফ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করেছেন। বাঁকী ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

খোকসা থানার এসআই মশিউর জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে এসেছেন। হাইওয়ে পুলিশ এসে ব্যবস্থা নেবেন।

খোকসা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।

কলেজ প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন। কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ; জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুকুনতলা মাঠে অভিযান চালায় একটি বিজিবি টহল দল।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

এরপর রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

এছাড়াও বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ২৭ বোতল ভারতীয় মদ, ২ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ও ৩ হাজার ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কিশোরী নিঝুম হত্যাকারীদের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।

বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, তাঁর মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাংগা গ্রামের বাসিন্দা। গত ১৩ মার্চ ২০২৫ তারিখে সে নিখোঁজ হয়। দীর্ঘ ১৮ মাস ধরে নিঝুমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অবশেষে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমকে অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে।

সাংবাদিক সম্মেলনে নিঝুমের মা বলেন, দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে তারা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক আজও কাটেনি। তিনি দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়। নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরে পাবে। এ সময় নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...