শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 36

নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ!

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এক রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট চিকিৎসকের দাবি, রোগীর নষ্ট দুটি দাঁতের মধ্যে একটি দাঁত তোলা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছেন রোগীর পরিবার। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া শহরের বাসিন্দা ভুক্তভোগী বৃদ্ধা আনোয়ারা খাতুন কল্পনা জানান, গত ১ জুলাই তীব্র দাঁতের ব্যথা নিয়ে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে সহকারী ডেন্টাল সার্জন ডা.শারমিন জাহান পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার একটি দাঁতে বড় ধরনের ক্ষয় (ক্যাভিটি) হয়েছে এবং সেটি অপসারণ ছাড়া অন্য কোনো কার্যকর চিকিৎসা নেই। পরে তাকে ১২ জুলাই হাসপাতালে এসে দাঁত অপসারণের জন্য নির্ধারিত তারিখ দেওয়া হয়।

পরিবারের সদস্যদের দাবি, নির্ধারিত দিনে অস্ত্রোপচারের পরও আনোয়ারা খাতুনের ব্যথা কমেনি। বরং ব্যথা আরও তীব্র হলে দুই দিন পর তিনি অন্য এক দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, যে দাঁতটি ক্ষডুগ্রস্ত ছিল সেটি অক্ষত রয়েছে। এর পরিবর্তে পাশের একটি সম্পূর্ণ সুস্থ দাঁত তুলে ফেলা হয়েছে। রোগীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো.আসাদুজ্জামান কাজল বলেন, দাঁত অপসারণের দিন অপারেশন কক্ষের দায়িত্বে ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা.চন্দন কুমার পাল। কিন্তু তিনি অপারেশন কক্ষে উপস্থিত না থেকেই তার সহকারীকে দিয়ে একের পর এক রোগীর দাঁত অপসারণ করান। তার ভাষ্য,“আমার মায়ের অস্ত্রোপচারের আগে ডা. চন্দন কুমার পাল মাত্র এক মিনিটের মতো অপারেশন কক্ষে অবস্থান করেন। এরপর তিনি পাশের কক্ষে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। সে সময় তার সহকারী কোনো চিকিৎসকের সরাসরি তত্ত¡াবধান ছাড়াই রোগীদের দাঁত অপসারণ করেন। আমি বিষয়টি নিয়ে কথা বললে তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই, আমার সহকারীই করতে পারবে।’

আসাদুজ্জামান কাজল আরও বলেন, “অস্ত্রোপচারের পরও মায়ের ব্যথা না কমায় আমরা অন্য চিকিৎসকের কাছে যাই। তখন জানতে পারি, যে দাঁতটি তোলার কথা ছিল সেটি রয়ে গেছে, আর পাশের ভালো দাঁতটি তুলে ফেলা হয়েছে। এটি শুধু একটি চিকিৎসাগত ভুল নয়, একজন রোগীর প্রতি চরম অবহেলার উদাহরণ।”

আসাদুজ্জামান বলেন, “আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজের পরিচয় দেওয়ার পরও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ রোগীরা কী ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।”

অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা.চন্দন কুমার পাল জানান, দাঁত উঠানোর দায়িত্ব থাকে সার্জনের ওপর। সার্জন এবং তার সহকারীরা দাঁত তোলার কাজ করেন। বিভাগীয় প্রধানরা শুধু তত্ত¡াবধানের দায়িত্বে থাকেন। ভুক্তভোগী ওই রোগীর দুটি দাঁত নষ্ট ছিল। দুটি দাঁত একসাথে একই দিনে ওঠানো সম্ভব না হওয়ায় একটি দাঁত উঠানো হয়েছে। এবং নষ্ট আরেকটি দাঁত পরবর্তিতে ওঠানোর জন্য বলে দেয়া হয়েছে। কিন্তু ওনারা বিষয়টি বুঝতে না পেরে এমন অভিযোগ করছেন। এর পরও যদি কোন অভিযোগ থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে সেটি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক ডা.চন্দন কুমার পাল স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বলেন, “রোগীকে আগামী শনিবার নিয়ে আসুন, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীতে নন্দগোপাল বিশ্বাসের স্মরণসভা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে সমাজসেবক ও আয়কর আইনজীবী নন্দগোপাল বিশ্বাসকে নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী শহরের রংধনু রেষ্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক বিশ্বাস এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন।

প্রয়াত আইনজীবী নন্দ গোপাল বিশ্বাস এর আতœার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা ও স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, এ্যাড. সুধীর শর্মা, বিএনপি নেতা মনোয়ার হোসেন, এ্যাড. শংকর মজুমদার কাজল, বীর মুক্তিযোদ্ধা মুন্সী মাহমুদ হোসেন মানু, এ্যাড. জাকারিয়া মিলন প্রমুখ।

প্রেসিডেন্ট জিয়া হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত মেজর মো. মোজাফফর হোসেনকে আটরকর পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, মোজাফফর হোসেন অবসরপ্রাপ্ত ছিলেন না। ফলে সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লে. কর্নেল সামি আরও জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে, যোগ করেন এ সেনা কর্মকর্তা।

এর আগে, বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন দলের স্থানীয় বিরোধ মেটাতে।

এই হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেওয়া তৎকালীন সেনা কর্মকর্তাদের মধ্যে মোজাফফর অন্যতম বলে অভিযোগ আছে। মোজাফফরই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন, তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান।

হত্যাকান্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মঞ্জুর নিহত হন। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে দন্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। অবশেষে তাকে আটক করা হলো।

জুলাই শহিদ দিবসে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম সংলগ্ন ‘৩৬শে জুলাই শহিদ স্মৃতিসৌধে’ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.তৌহিদ বিন-হাসান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মো. জসীম উদ্দীন।

কুষ্টিয়া জেলা পুলিশ, জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবার এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্টেডিয়ামের সুইমিং পুল ক্যাফেটেরিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মো. জসীম উদ্দীন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাক্কির রাব্বি, জুলাইযোদ্ধা উল্লাস হোসেন ও তাজমুল ইসলাম, শহিদ পরিবারের সদস্য সুজন মাহমুদ, সীমা খাতুন, সেলিম রেজা ও আশরাফুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, এনসিপি নেতা আব্দুল হালিম এবং কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার এ কে এম আলী মহাসিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্ররণা। এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরতে হবে।

পুলিশ সুপার মো. জসীম উদ্দীন বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, উসকানি কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণের ঐক্যের কাছে সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা দায়িত্বশীল থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো-ঐক্য। তিনি বলেন, “এখন আমাদের মূল দায়িত্ব দেশ গঠন। জুলাইয়ের অবদান সবার, কাউকে ছোট বা বড় করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মেধা ও কর্মদক্ষতা বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত। দেশের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জামায়াতের নায়েবে আমীরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতারা।

বুধবার (১৫ জ্লুাই) রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজার এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বালুঘাটের কমিশন ভাগাভাগির নামে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করার অভিযোগ করেন বিএনপির নেতারা।

কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমারখালীর শান্ত রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, অপপ্রচার ও চক্রান্ত শুরু করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ। তিনি কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও পৌর বিএনপির নামে বালুঘাটের কমিশন নিয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিতম। বিভিন্ন মিডিয়ায় জামায়াতে নেতার প্রকাশিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, কুমারখালীর মাটিতে কোনো ষড়যন্ত্রের নীল নকশা সফল হতে দেওয়া হবে না। যারা ভিত্তিহীন কথা বলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের ষড়যন্ত্রের জাল তৃণমূল নেতাকর্মীরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানানো হলো। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় অপপ্রচারকারীদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ। তিনি মোবাইল ফোনে বলেন, ‘ আমি এই বিষয়ের সঙ্গে জড়িত নই। কেন আমাকে এর মধ্যে জড়ানো হচ্ছে তা জানি না। বালিঘাটের প্রতিদিনের হিসাবের একটি তালিকা আছে, সেটি দেখলেই স্পষ্ট হবে কে কত ভাগ পাচ্ছে।’

গড়াই নদীতে ঝাঁপ দেওয়ার কলেজ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর সংযোগ সেতু থেকে ঝাঁপ দেওয়া কলেজ শিক্ষার্থীকে দীর্ঘ তিন ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী-যদুবয়রা এলাকায় গড়াই নদীর সংযোগ সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন।

উদ্ধার হওয়া কলেজ ছাত্রী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সেতুর ওপর যান ওই কলেজ ছাত্রী। এর এক পর্যায়ে তিনি সেতু থেকে গড়াই নদীতে ঝাঁপ দেন।

ছাত্রীর দুলাভাই রফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর মুলগ্রাম এলাকায় তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে কিছুটা অসুস্থ অবস্থায় আছেন।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। খুলনার ডুবুরি দলকেও জানানো হয়। তবে এর মধ্যেই পুলিশের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ওই শিক্ষার্থী নদীর স্রোতে ভাসতে ভাসতে কিনারায় এসে পৌঁছেন। এ সময় স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি।

ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, “গড়াই সেতু থেকে ঝাঁপ দেওয়া কলেজ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাবাগান থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগানে স্থানীয়রা নৈশ প্রহরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত বাদশা শেখ একই ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের নিকট আত্মীয় চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড মেম্বর হেলাল শেখ জানান, বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বাদশার মরদেহ শনাক্ত করেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনরা শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বেলা দুইটায় কুষ্টিয়া শহরের জিরো পয়েন্ট মজমপুর এলাকায় জড়ো হয়ে তারা এ বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে কুষ্টিয়ার ব্যস্ততম এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কুষ্টিয়া-বটতল কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে নানা রকম ব্যঙ্গাত্মক ¯েøাাগান শোনা যায়। এ সময় তাঁরা ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ ¯েøাাগান দিতে থাকে।

শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

আন্দোলনে অংশ নেওয়া পরীক্ষার্থী তাসনিম রহমান বলেন, ভারী বৃষ্টি আর বন্যার মধ্যে আমরা কীভাবে স্বাভাবিকভাবে পরীক্ষা দেব? অনেক সহপাঠী কেন্দ্রে পৌঁছাতেই পারেনি। অথচ আমাদের দুর্ভোগের সমাধান না করে উল্টো দায়িত্বহীন মন্তব্য করা হয়েছে। আমরা ফার্মের মুরগি নই যে খাঁচায় বন্দি থেকে সব মেনে নেব। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরু’র দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরু (৬৫)’র দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন নিরাময় অযোগ্য বøাড ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করেছিলেন।

বুধবার (১৫ জুলাই) বিকালে কুষ্টিয়ার খোকসার সন্তষপুর কবর স্থানে শ্বশুর ও শ্বাশুরীর কবরের পাশে প্রয়াত সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরুর দাফন করা হয়। সাবেক এই শিক্ষিকা খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস -উজ- জামান স্বপনের স্ত্রী। তিনি একপুত্র ও এককন্যা সন্তানের জননী।

বুধবার সকালে সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিক্ষিকা হিরুন্নাহার হিরু মৃত্যু বরণ করেন। তিনি কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ছিলেন।

এদিন দুপুরে কুষ্টিয়া থেকে মরহুমার মৃতদেহ গ্রামের বাড়ি সন্তষপুরে আনা হয়। মরহুমাকে একনজর দেখতে শোকার্ত নারী পুরুষের ঢল নামে। বিকালে সন্তষপুর কবর স্থানের পাশে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া জেলা ও খোকসা-কুমারখালী উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তারা ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। পরে মরহুমাকে তার শ্বশুর ও শ্বাশুরীর কবরের পাশে সমাহিত করা হয়।

গড়াই নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদীর কুমারখালী – যদুবয়রা সংযোগ সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের যদুবয়রা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কলেজ ছাত্রীর নাম শোরমিলা খাতুন (২৩) তিনি উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনাস থার্ড ইয়ারের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই কলেজ ছাত্রী ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেন। প্রবল ¯্রােতে তাকে ভেসে যেতে দেখা যায়। পরবর্তীতে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের নম্বরে যোগাযোগ করেন এবং জরুরি হটলাইন নম্বর ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কুমারখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। তবে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনা জানাজানি হলে নিখোঁজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও শত শত উৎসুক জনতা ভিড় জমান গড়াই নদীর তীরে।

নিখোঁজ কলেজ ছাত্রীর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে আমাদের মধ্যে মনোমালিন্য হয়। এর পরে সে মান-অভিমান নিয়েই পরীক্ষা দিতে যায়। সে বাড়ি না না ফেরায় হাসপাতাল,পার্ক বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। পরে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে শোরমিলার নদীতে ঝাঁপ দেয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে কলেজ ব্যাগে থাকা আইডি কার্ড থেকে নিশ্চিত হই সে আমার স্ত্রী (শোরমিলা)।

প্রত্যক্ষদর্শী ইসমায়েল হোসেন রাকিব বলেন, বন্ধুরা মিলে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে একটা মেয়েকে ব্রীজ থেকে নদীতে ঝাপ দিতে দেখতে পায়। দ্রæত ছুটে এসে দেখি সে নদীতে ভেসে চলে যাচ্ছে। এর পরে তার কলেজ ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পাওয়া নাম্বার দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করি। এবং ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আসে।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, কুমারখালী – যদুবয়রা ব্রিজ থেকে এক কলেজ শিক্ষার্থী গড়াই নদীতে ঝাঁপ দিয়েছে খবর পেয়ে আমরা ছুটে আসি। খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, শোরমিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়েছে ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আতœহত্যার উদ্দেশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...